অবাক জন্ম লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
অবাক জন্ম লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

সোমবার, ২৩ জানুয়ারি, ২০১২

আবারো মা হচ্ছেন জোলি!

আবারো মা হতে চলেছেন হলিউডি অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি। সম্প্রতি তার অন্তঃসত্ত্বা হওয়ার খবর প্রকাশিত হয়েছে বিভিন্ন সংবাদমাধ্যমে।

সঙ্গী ব্রাড পিটের সঙ্গে এর আগে শিলহ এবং জমজ সন্তান নক্স ও ভিভিয়ানের জন্ম দিয়েছিলেন ৩৫ বছর বয়সী এই তারকা। এ ছাড়া ম্যাডক্স, প্যাক্স এবং জাহারাকেও দত্তক নিয়েছিলেন এই তারকা জুটি। সবকিছু ঠিক থাকলে এবার ৭ম সন্তানের বাবা-মা হবেন তারা।

এ প্রসঙ্গে ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, ‘এখনই তিনি বিষয়টি সবাইকে জানাতে চান না। তবে খুব কাছের কিছু মানুষের কাছে এ ব্যাপারে মুখ খুলেছেন তিনি। এখন তিনি প্রতিটি মুহূর্তকেই উপভোগ করছেন। তবে শারীরিকভাবে কিছুটা অসুস্থ হওয়ায় বেশ কঠিন সময়ই পার করতে হচ্ছে তাকে।’

সূত্রটি আরো জানিয়েছে, ‘অ্যাঞ্জেলিনা ইতোমধ্যেই নতুন সন্তানের আগমন উপলক্ষে ঘর সাজানো শুরু করে দিয়েছেন। তিনি শোবার ঘরের লাল রঙ উঠিয়ে সাদা রঙ করিয়েছেন। মনকে শান্ত রাখার জন্যই এমনটা করেছেন। কারণ শরীরের সঙ্গে মনের সম্পর্ক যে অনেক নিবিড়- এটা তিনি খুব ভালো করেই জানেন।’
  


বিডিনিউজটোয়েন্টিফোরডটকম

রবিবার, ১১ ডিসেম্বর, ২০১১

একসঙ্গে ৪ সন্তান

সিলেটে একসঙ্গে চার পুত্রসন্তানের জন্ম দিয়েছেন এক নারী। অস্ত্রোপচার ছাড়াই জন্ম নেয়া শিশু চারটি এবং মা সুস্থ রয়েছেন বলে জানিয়েছেন চিকিৎসকরা। গতকাল সকাল সাড়ে ৮টায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে এ চার শিশুর জন্ম দেন কুলসুমা আক্তার (২০)। হাসপাতালের চিকিৎসক খোরশেদা হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ‘অপারেশন ছাড়া একসঙ্গে চার সন্তানের জন্ম একটি বিরল ঘটনা। মা ও নবজাতকরা সুস্থ আছেন।’ নবজাতকদের বাবা রেফুল মিয়া জানান, চিকিৎসকের পরামর্শে এক মাস আগে তার স্ত্রী কুলসুমাকে হাসপাতালে ভর্তি করান তিনি। ছয় মাস আগে কুলসুমার গর্ভে চারটি সন্তান রয়েছে বলে আলট্রাসনোগ্রাফি রিপোর্টে ধরা পড়ে। এরপর থেকে তিনি গাইনি বিশেষজ্ঞ ডা. হামিদা বেগমের তত্ত্বাবধানে ছিলেন। হবিগঞ্জের নবীগঞ্জ উপজলার পিটুয়া গ্রামের  রেফুল মিয়া একজন কৃষক এবং তার স্ত্রী কুলসুমা গৃহিণী। কুলসুমা বলেন, একসঙ্গে সুস্থ-সবল চারটি সন্তানের জন্ম দিয়ে তিনি বেশ খুশি। এই দম্পতির এক ছেলে ও এক মেয়ে ছিল। এখন তাদের সন্তানের সংখ্যা ছয়-এ দাঁড়ালো। সূত্র: বিডি নিউজ

বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর, ২০১১

তাহিরপুরে এক তরুণী পুরুষে রূপান্তরিত

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় ১৬ বছরের তরুণী বেবী আক্তার পুরুষে রূপান্তরিত হওয়ায় এলাকাজুড়ে তোলপাড় শুরু হয়েছে। পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, উত্তর শ্রীপুর ইউনিয়নের গোলাবাড়ি গ্রামের মৃত মোক্তার আলীর মেয়ে বেবী আক্তার শ্রীপুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী। বেবীর মা আনোয়ারা বেগম জানান, পুরুষে রূপান্তরিত হওয়ার বেশ কিছু দিন আগে থেকেই বেবীর শারীরিক অবস্থার পরিবর্তন লক্ষ্য করা গেছে। গত সোমবার রাতে পুরুষে রূপান্তর হওয়ার ঘটনাটি সে পরিবারের লোকদের জানায়। এই সংবাদ ছড়িয়ে পড়লে তাহিরপুর উপজেলাসহ পার্শ্ববর্তী এলাকার লোকজন তাকে এক নজর দেখার জন্য তার বাড়িতে ভিড় জমায়। এই উত্সুক মানুষকে সামাল দিতে হিমসিম খাচ্ছে তার পরিবার। জনতা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোদাচ্ছির আলম বলেন, বিদ্যালয়ের অন্য শিক্ষকদের নিয়ে তার বাড়িতে গিয়ে কথাবার্তা বলে ও দেহের গঠন আকৃতি দেখে বেবী আক্তারকে একজন পরিপূর্ণ পুরুষ মনে হয়েছে। তাহিরপুর স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আজহারুল ইসলাম বলেন, বিষয়টি তিনি লোক মুখে শুনেছেন; কিন্তু পরীক্ষা-নিরীক্ষার জন্য কেউ তার কাছে আসেনি। বিষয়টি উচ্চতর পরীক্ষা-নিরীক্ষার প্রয়োজন বলে তিনি মনে করেন।


ইত্তেফাক

শনিবার, ১৩ আগস্ট, ২০১১

অবাক জন্ম



হ-বাংলা নিউজ : গর্ভধারণের ১৬ সপ্তাহ পরেই গর্ভথলির পানি ভেঙে গিয়েছিল। সাধারণ হিসাবে চার মাস বয়সী এই গর্ভশিশুর বাঁচার কথা নয়। কিন্তু সব নিয়ম মানলে পৃথিবীর চলবে কেন? ইংল্যান্ডের লরা হিল তাই হয়ে রইলেন উজ্জ্বল ব্যতিক্রম। এই মহিলা এ অবস্থা থেকেও জন্ম দিয়েছেন একেবারে সুস্থ এক সন্তান। সম্প্রতি সন্তানটি ভূমিষ্ঠ হয়। শিশুটির নাম রেখেছেন চার্লি। তবে সবাই তাকে ডাকছে 'টাইনি চার্লি' বা 'পিচ্চি চার্লি' বলে।


গত বছরের জুলাইয়ে গর্ভবতী হওয়ার পর থেকে নিয়মিত শারীরিক পরীক্ষার মধ্যেই ছিলেন মিস লরা হিল (২০)। তাঁর সঙ্গী রিচার্ড ফোরহার্ড (২২) জানান, অক্টোবরে লরা হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েন। তখন তাঁর গর্ভধারণের ১৬ সপ্তাহ চার দিন চলছিল। সঙ্গে সঙ্গে তাঁকে নেওয়া হয় নরফোক অ্যান্ড নরউইচ ইউনিভার্সিটি হাসপাতালে। চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষা করে জানান,
গর্ভথলির পানি ভেঙে গেছে। এ শিশুকে বাঁচানো অসম্ভব। সাধারণত তিন মাস বা ১২ সপ্তাহ অতিক্রম হয়ে গেলে মানবভ্রূণ গর্ভথলিতে ধীরে ধীরে মানবাকৃতি পেতে শুরু করে। তবে এ সময়ে মাতৃজঠরের ঝিলি্লগুলো পিচ্ছিল ও পানিপূর্ণ থাকা অবশ্যিক শর্ত। কোনো কারণে এই পানি ভেঙে গেলে গর্ভস্থ শিশুকে বাঁচানো তো অসম্ভব হয়ই, একই সঙ্গে ত্বরিত ব্যবস্থা নিতে না পারলে মায়ের জীবনও ঝুঁকির মুখে পড়ে। বিষয়টা জানানো হয় লরাকে। তাঁর জীবন বাঁচাতে গর্ভপাতের পরামর্শ দেন চিকিৎসক। লরা চিকিৎসকের কাছে জানতে চান, তাঁর গর্ভস্থ সন্তানের বর্তমান অবস্থা কী? আলট্রাসনোগ্রাম রিপোর্টসহ অন্য স্ক্যানে দেখা যায় শিশুটি বেঁচে আছে। তার রক্ষাকবচ শুধু চারপাশের ঝিলি্লগুলো। তবে দ্রুতই এগুলো শুকিয়ে যাবে। লরা কষ্ট সয়ে দুই সপ্তাহ সময় নিলেন গর্ভপাতের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার জন্য।
তাঁর প্রশ্নের উত্তরে চিকিৎসক জানালেন, এ অবস্থায় শিশুটির বেঁচে থাকার সম্ভাবনা থাকবে মাত্র এক ভাগ। আর যদি সে বেঁচেও যায়, তার মস্তিষ্ক বিকৃতি, ফুসফুসের সমস্যাসহ বিকলাঙ্গ হওয়ার আশঙ্কা থাকবে। অন্য যে কেউ হলে এই উত্তরে দমে যেতেন। কিন্তু লরার কাছে মনে হলো এক ভাগ সম্ভাবনা মানেও সম্ভাবনা। কারণ, এখনো তাঁর সন্তানটি জীবিত। তিনি তাকে হত্যা করতে রাজি হলেন না। সন্তান বাঁচানোর এক ভাগ সম্ভাবনার আশা নিয়েই গর্ভপাত এড়িয়ে প্রবল কষ্ট সহ্য করার ঝুঁকি নিলেন লরা। নিয়মিতভাবে চলতে থাকল তাঁর স্বাস্থ্য পরীক্ষা।
সপ্তাহে দুই বার স্ক্যান আর রক্ত পরীক্ষা করান, প্রতিবার স্ক্যান রুমে আসার সময় বুক দুরুদুরু করে_এই বুঝি ডাক্তার দিয়ে দিলেন অশুভ সংবাদ! কিন্তু বাস্তবে তেমন কিছু হলো না। প্রতিবারই চিকিৎসকরা তাঁকে আশ্বস্ত করলেন_তাঁর গর্ভের সন্তান এখনো জীবিত আছে, নড়াচড়া করছে। কিন্তু লরা এও জানতে পারেন, ৯৯ ভাগ মৃত্যুর আশঙ্কা থাকায় শিশুটিকে দাফনের পূর্ণ প্রস্তুতি নিয়েই রেখেছে পরিবারের লোকজন। এমন সময় ২১ সপ্তাহ পর লরাকে অবাক করে চিকিৎসক জানান, গর্ভস্থ শিশুর চারপাশের ছিঁড়ে যাওয়া ঝিলি্লগুলো আবার জোড়া লেগেছে এবং সেগুলোতে কিছু পানিও জমেছে। এভাবেই ৩৯ সপ্তাহ পাড়ি দেওয়ার পর আবার পানি ভেঙে যায় তাঁর। কিন্তু ততদিনে তাঁর গর্ভে শিশুটি পরিণত। এরপর একটি সফল অস্ত্রোপচার। সুস্থ সন্তান নিয়ে লেবাররুম থেকে বের হলেন লরা হিল। তাঁর দুই বছর বয়সী বড় মেয়ে টিলি্লর সঙ্গে মিল রেখে শিশুটির নাম রাখলেন তিনি চার্লি। তবে সুস্থ হলেও আকারে একেবারে পিচ্চি হওয়ায় 'পিচ্চি চার্লি' উপাধিটা ওর জুটে গেল জন্মের সঙ্গে সঙ্গেই; কবে এটা তার পিছু ছাড়বে বলা শক্ত! সূত্র : ডেইলি মেইল অনলাইন।


 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | JCPenney Coupons