বহির্বিশ্ব লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
বহির্বিশ্ব লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

বুধবার, ৩০ মে, ২০১২

৬০ পাউন্ড ওজন কমালেন বিয়োন্সি

সন্তান জন্মদানের পর স্বাভাবিকভাবেই মুটিয়ে গিয়েছিলেন পপ তারকা বিয়োন্সি নোলস। এবার আটলান্টা সিটিতে নিজের চারটি কনসার্টে পারফর্ম করার জন্য ৬০ পাউন্ড মেদ ঝরিয়ে আবারো ফিট ফিগারে ফিরে এলেন তিনি। খবর টাইমস অফ ইন্ডিয়ার।

৩০ বছর বয়সি বিয়োন্সি এ ব্যাপারে ইউএস ম্যাগাজিনকে জানিয়েছেন, ‘আপনারা ধারণাই করতে পারবেন না, এজন্য আমাকে কতো কষ্ট করতে হয়েছে। আমি ট্রেডমিলে দৌড়েছি এবং লেটুস খেয়েছি। এতেকিছু করার পর আমার ৬০ পাউন্ড ওজন কমেছে।’

ওজন কমানোর খুশিতে এবার প্রাণভরে চকোলেট খাবেন বিয়োন্সি। এ ব্যাপারে সদ্য মা হওয়া এই তারকা বলেছেন, ‘৬০ পাউন্ড কমিয়েছি, এখন আমি মনের সুখে চকোলেট খাব!’


বিডিনিউজটোয়েন্টিফোরডটকম

দোষ স্বীকার করলেন শাহরুখ

২৬ মে, বলিউডি অভিনেতা শাহরুখ খান তার বিরুদ্ধে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)-এর ক্রিকেট ম্যাচে প্রকাশ্যে ধূমপানের অভিযোগে করা মামলার শুনানিতে নিজের দোষ স্বীকার করে নিলেন। দোষ স্বীকার করলেও স্টেডিয়ামে তার উপস্থিতি নিষিদ্ধ না করার আবেদন জানিয়েছেন এই তারকা। তিনি বলেছেন, এর পরিবর্তে যে কোনো পরিমাণ জরিমানা দিতে রাজি তিনি। খবর প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়ার।

বিষয়টিকে ‘ছোটখাট ঘটনা’ উল্লেখ করে শাহরুখের আইনজীবি ভি আর বাজভা জানান স্টেডিয়াম থেকে তার মক্কেল যেন নিষিদ্ধ না হন, এ ব্যাপারে তারা আবেদন করবেন এবং এজন্য প্রয়োজনীয় জরিমানা দিতেও রাজি তারা।

উল্লেখ্য, ৮ এপ্রিল জয়পুরে রাজস্থান রয়ালস এবং শাহরুখের দল কলকাতা নাইট রাইডার্সের মধ্যকার ম্যাচে স্টেডিয়ামে বসে প্রকাশ্যে ধূমপান করতে দেখা যায় তাকে। এ নিয়ে ২০০০ সালে রাজস্থানে পাস হওয়া প্রকাশ্যে ধূমপান নিষিদ্ধকরণ আইনের ৫/১১ ধারায় শাহরুখের বিরুদ্ধে মামলা ঠুকে দেন জয়পুর ক্রিকেট একাডেমির পরিচালক আনন্দ সিং।



বিডিনিউজটোয়েন্টিফোরডটকম

বৃহস্পতিবার, ২২ মার্চ, ২০১২

এবার গুজরাটে বিজেপির দুই বিধায়কের অশ্লীল ভিডিও দর্শন!

গুজরাটের বিধানসভায় আইপ্যাডে অশ্লীল ভিডিও দেখছেন দুই বিধায়ক গুজরাটের বিধানসভায় আইপ্যাডে অশ্লীল ভিডিও দেখছেন দুই বিধায়ক
ভারতের গুজরাট রাজ্যে হিন্দু জাতীয়তাবাদী দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) দুই বিধায়কের বিরুদ্ধে আইপ্যাডে অশ্লীল ভিডিও দেখার অভিযোগ উঠেছে। গত মঙ্গলবার রাজ্যের বিধানসভার অধিবেশন চলাকালে তাঁরা এই কাণ্ড করেন বলে একজন জ্যেষ্ঠ সাংবাদিক বিধানসভার স্পিকারের কাছে অভিযোগ করেন।
এর আগে কর্ণাটক রাজ্যে বিধানসভার অধিবেশন চলাকালে একই দলের বিধায়কদের মুঠোফোনে অশ্লীল ভিডিও দেখার কেলেঙ্কারি ফাঁস হয়। ওই ঘটনার রেশ কাটতে না কাটতেই গুজরাটে বিজেপির বিধায়ক শঙ্কর চৌধুরী ও জেঠা ভারওয়াদের বিরুদ্ধে এই অভিযোগ উঠল।
বিধানসভার স্পিকারের কাছে দুই বিধায়কের বিরুদ্ধে অশ্লীল ভিডিও থাকার অভিযোগ করেন জ্যেষ্ঠ সাংবাদিক জনক দেব। ওই সময় তিনি পেশাগত দায়িত্ব পালনে বিধানসভার মিডিয়া গ্যালারিতে (অধিবেশন কক্ষের ভেতরে সাংবাদিকদের বসার স্থান) অবস্থান করছিলেন।
সাংবাদিকের অভিযোগ অনুযায়ী, বিধানসভার অধিবেশন চলাকালে পানিসম্পদ বিভাগের জন্য বাজেট-সহায়তা নিয়ে যখন আলোচনা চলছিল, এ সময় দুই বিধায়ক আইপ্যাডে অশ্লীল ভিডিও দেখছিলেন।
জনক দেব দাবি করেন, ‘শঙ্কর চৌধুরী তাঁর আইপ্যাডটি অপর সাংসদ জেঠা ভারওয়াদকে দেখাচ্ছিলেন। প্রথমে তাঁরা স্বামী বিবেকানন্দের ছবি দেখেন। এর পর কার্টুন ছবি এবং সবশেষে নারীর ছবি দেখছিলেন।’
সাংবাদিকের ভাষ্য, দুই বিধায়কের এই কাণ্ড দেখার পর তিনি স্পিকার গণপত পারমারের কার্যালয়ে যান। স্পিকারের ব্যক্তিগত সহকারীর (পিএ) কাছে এ ব্যাপারে তিনি অভিযোগ করেন। তিনি (পিএ) স্পিকারকে বিষয়টি জানান। এরপর আইপ্যাডটি অধিবেশন কক্ষ থেকে সরিয়ে নেওয়া হয়।
স্পিকার ঘটনাটি তদন্তের জন্য বিধানসভার বিশেষ কমিটিকে নির্দেশ দিয়েছেন। এ ছাড়া ওই আইপ্যাডে সত্যিই কোনো অশ্লীল ভিডিও ছিল কি না, তা পরীক্ষার জন্য আহমেদাবাদের ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরিতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
অধিবেশন কক্ষে অশ্লীল ভিডিও দেখার অভিযোগ নাকচ করেছেন দুই বিধায়ক। দলটির দাবি, মিথ্যা এ অভিযোগের পেছনে কলকাঠি নাড়ছে কংগ্রেস।
গুজরাটে বিজেপির সাধারণ সম্পাদক বিজয় রুপানি বলেন, ‘আমার বিশ্বাস, তাঁরা ওই সময় আইপ্যাডে সে রকম কিছু দেখেননি। এর পরও যদি প্রয়োজন হয়, তাহলে আমরা ওই ঘটনাটি তদন্ত করে দেখব।’
রাজ্যের বিরোধী দল কংগ্রেস ঘটনাটিকে ‘বিজেপির সত্যিকারের চেহারার আরেকটি উদাহরণ’ হিসেবে অভিহিত করেছে। এ ঘটনায় কংগ্রেস ওই দুই বিধায়ককে বরখাস্তের দাবি জানিয়েছে। জিনিউজ অনলাইন।

রবিবার, ১৮ মার্চ, ২০১২

বৃটেনে থাকবে না স্বামী-স্ত্রী শব্দ

সমকামী বিয়েকে আইনগত বৈধতা দিতে যাচ্ছে বৃটেন। যদি তা বাস্তবায়ন হয় তবে দেশব্যাপী বিভিন্ন অফিস থেকে স্বামী (হাজব্যান্ড), স্ত্রী (ওয়াইফ), পারিভাষিক শব্দ দু’টি মুছে ফেলবে বৃটেন। সেক্ষেত্রে তারা স্পাউস ও পার্টনার শব্দ ব্যবহার করবে। এই পরিকল্পনা বাস্তবায়ন করতে কম্পিউটার সিস্টেম থেকে শব্দ দু’টি মুছে ফেলার জন্য কয়েক মিলিয়ন পাউন্ড ব্যয় করতে হবে বৃটেনকে। গতকাল এ খবর দিয়েছে ডেইলি এক্সপ্রেস। দেশটির সমতা বিষয়ক মন্ত্রী লিনি প্যাথার স্টোন বলেছেন, ২০১৫ সালের মধ্যে বিয়ে বিষয়ক আইন পরিবর্তন করতে সরকার বদ্ধ পরিকর। যাতে সমকামী জুটিদের একটি রেজিস্ট্রার অফিসে বিয়ে করতে সুযোগ দেয়া হবে অথবা বর্তমানে থাকা সিভিল পার্টনারশিপ অফিসেই তা করা যাবে। এক্ষেত্রে অনেক সরকারি অফিসকেই তাদের বর্তমান পরিভাষা স্বামী-স্ত্রী পরিবর্তন করতে হবে।

সোমবার, ১২ মার্চ, ২০১২

আবার গর্ভবতী জোলি

দত্তক নেয়া চার সন্তানসহ মোট ছয় সন্তানের মা এবং অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি আবারো গর্ভবতী, এমন গুজব শোনা যাচ্ছে। এদিকে এ অভিনেত্রী জোলির দীর্ঘদিনের সঙ্গী অভিনেতা ব্র্যাড পিট তাকে স্বাস্থ্যের প্রতি যত্নবান হবার পরামর্শ দিয়েছেন। তিনি তার সঙ্গীর স্বাস্থ্য নিয়ে এতোটাই চিন্তিত যে, তাকে ‘খাওয়া শুরু করার আল্টিমেটাম’ দিয়েছেন। খবর টাইমস অফ ইন্ডিয়ার।

স্টাফ ডট কো সূত্রে জানা গেছে, অনাগত সন্তানের বাবা ব্র্যাড তার হালকা-পাতলা গড়নের ভালোবাসার মানুষটির স্বাস্থ্য নিয়ে চিন্তিত।

ব্র্যাডের উদ্ধৃতি দিয়ে এ বিষয়ে সূত্র আরো জানিয়েছে, ‘সত্যিকার অর্থে আনন্দের হলেও যমজ সন্তানের পুষ্টি এবং স্বাস্থ্যের কথা ভেবে জোলিকে ঠিকমতো খাওয়া শুরুর আল্টিমেটাম দিয়েছেন ব্র্যাড। কারণ, তিনি মনে করেন জোলির ওজন বাড়ানো উচিত।’

এদিকে এ অভিনেত্রী ২০০৮ সালে যমজ সন্তানের জন্ম দিতে গিয়ে শারীরিক গড়ন নিয়ে বিরক্ত ছিলেন। তাই হালকা গড়নের ৩৬ বছর বয়সী জোলি এখন কি করেন সেটাই দেখার বিষয়।



বিডিনিউজটোয়েন্টিফোরডটকম

বুধবার, ৮ ফেব্রুয়ারি, ২০১২

পর্নো কেলেঙ্কারি: পদ ছাড়লেন কর্ণাটকের তিন মন্ত্রী

undefined বিধানসভায় বিতর্ক চলার সময় মোবাইল ফোনে পর্নো দেখার ঘটনা ফাঁস হয়ে যাওয়ায় পদত্যাগ করেছেন ভারতের কর্ণাটক রাজ্যের তিন মন্ত্রী।

এই তিন জন হলেন রাজ্যের সহায়তা মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা লক্ষণ সাভদি, নারী ও শিশু বিষয়ক মন্ত্রী সি সি পাতিল ও বন্দর এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী কৃষ্ণ পালেমার। তারা তিনজনই বিজেপি নেতা।

মঙ্গলবারের ওই ঘটনা নিয়ে দেশজুড়ে সমালোচনার ঝড় উঠলে দলের নির্দেশে তারা পদত্যাগ করেন বলে ভারতীয় সংবাদ মাধ্যমগুলো জানায়।

স¤প্রতি বিজাপুর জেলার সিন্দাগিতে পাকিস্তানের পতাকা উত্তোলন নিয়ে মঙ্গলবার কর্নাটক বিধানসভায় যখন উত্তপ্ত বিতর্ক চলছিল, ঠিক তখন পর্নো দেখায় ব্যস্ত ছিলেন ওই তিন বিজেপি নেতা। কিন্তু অধিবেশন স¤প্রচাররত স্থানীয় একটি টিভি চ্যানেলের ক্যামেরায় বিষযটি ধরা পড়ে যায়।

ক্লোজড শটে নেওয়া ওই ভিডিওচিত্র স¤প্রচারিত হওয়ার পর পুরো ভারতজুড়েই সমালোচনা ওঠে।

বিধানসভার সভাপতি বলেন, “লজ্জাজনক, এ ধরনের ঘটনা খুবই অগ্রহণযোগ্য।”

ভারতীয় কংগ্রেসের নেতা বীরাপ্পা মইলি দাবি করেন, বিধানসভার আইন ও পবিত্রতা নষ্ট করার দায়ে তাদের গ্রেপ্তার করা উচিৎ।

এদিকে বিজেপির পক্ষ থেকে জানানো হয়েছে, এ বিষয়ে একটি তদন্ত কমিটি হয়েছে। দোষী সাব্যস্ত হলে ওই তিন জনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারি, ২০১২

ছাত্রের সঙ্গে শারীরিক সম্পর্ক, শিক্ষিকা অভিযুক্ত

 যুক্তরাষ্ট্রের এক স্কুল শিক্ষিকার বিরুদ্ধে তার ছাত্রকে ভোদকা পান করিয়ে একজনের সামনে আরেকজনের সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপনের অভিযোগ গঠন করা হয়েছে। উত্তর ডাকোটার হেবরন হাইস্কুলের ইংরেজি শিক্ষিকা জেনিফার স্কলেজ (২৫) গত নভেম্বরে তার স্কুলের দুই ছাত্রের সঙ্গে এমন অবাক কাণ্ড ঘটিয়েছেন। অভিযোগপত্রে জানা যায়, ওই শিক্ষিকা ১৬ থেকে ১৮ বছরের চার ছাত্রকে তার বাড়িতে নিয়ে যান। তিনি তাদের সঙ্গে ভোদকা পান করলে তাদের দু’জন তার বেডরুমে ঘুমিয়ে পড়ে। এই সুযোগে জেনিফার অপর দু’জনকে বিছানায় নিয়ে যান এবং তাদের দু’জনের মাঝখানে শুয়ে অনৈতিক কাজ শুরু করেন। অপরজনকে আহ্বান করলে সে তা প্রত্যাখ্যান করে। আর এসব ওই দুই ছাত্রের ইচ্ছার বিরুদ্ধেই তিনি করেছেন বলে তার বিরুদ্ধে জারি করা গ্রেপ্তারি পরোয়ানায় উল্লেখ রয়েছে। জেনিফার ওই চার ছাত্রকে বাড়ি থেকে বের হয়ে যাওয়ার সময় তাদেরকে কেউ দেখে ফেললে তারা কুকুরের পরিচর্চা করতে ওই শিক্ষিকার বাড়িতে গিয়েছিল বলে উত্তর দিতে শিখিয়ে দেন। এই ঘটনাটি শোনার পর স্কুল কর্তৃপক্ষ তাকে চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করলে তিনি ইস্তফা দিয়ে মিনেসোটায় চলে যান। সেখানে তার বিরুদ্ধে তদন্ত হলে প্রসিকিউটররা তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। মানবজমিন ডেস্ক:

ওয়াশিংটনে সমকামী বিয়ের বৈধতায় প্রস্তাব পাস

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যের পার্লামেন্টে সমকামী বিয়ের বৈধতা দেয়ার বিষয়ে একটি প্রস্তাব পাস করা হয়েছে। প্রস্তাবটি এখন মার্কিন প্রতিনিধি পরিষদে পাঠানো হবে। সেখানে প্রস্তাবটি গৃহীত হলে ওয়াশিংটন সপ্তম অঙ্গরাজ্য হিসেবে সমকামী দম্পতিদের বিয়ে আয়োজনের ক্ষেত্রে বৈধতা অর্জন করবে। এর ফলে একই লিঙ্গের অধিকারীরা বিয়ের বন্ধনে আবদ্ধ হওয়ার সুযোগ পাবেন। ওয়াশিংটনের গভর্নর ক্রিস গ্রেগয়রি এ পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন এবং এ প্রস্তাবের পক্ষে স্বাক্ষরের কথা জানিয়েছেন তিনি। তবে বিরোধী দল বলেছে, এ ইস্যুতে তারা মতামত যাচাইয়ে একটি গণভোটের আয়োজন করবে। অনলাইন টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, প্রায় দেড় ঘণ্টাব্যাপী এক বিতর্কের পর পার্লামেন্টে ২৮-২১ ভোটের ব্যবধানে প্রস্তাবটি পাস হয়। এ সময় সেখানে উপস্থিত জনতা উল্লাসে ফেটে পড়ে।

বুধবার, ২৫ জানুয়ারি, ২০১২

পাষণ্ড বাবার কাণ্ড!

দীর্ঘ ১০ বছর বাথরুমে আটক থাকার পর উদ্ধার করা হয়েছে প্যালেস্টাইনের এক নারীকে। শনিবার পশ্চিম তীরের কালকিলিয়া সিটির একটি বাড়ির ছোট্ট একটি বাথরুম থেকে ওই নারীকে উদ্ধার করে প্যালেস্টাইন পুলিশ। ২১ বছর বয়সী বারা মেহেম কর্তৃপকে অভিযোগ করে বলেন, প্রায় এক দশক ধরে তার বাবা তাকে বাথরুমে আটক করে রেখেছেন। মেহেমের বয়স যখন মাত্র ১১ বছর, তখন থেকেই বাবা তাকে বাথরুমে আটকে রাখতেন। কখনো কখনো মোটা লাঠি ও ধাতব তার দিয়ে তাকে মারা হতো। তিনি মেহেমকে স্কুলে যেতে দিতেন না, এমনকি তার মায়ের সঙ্গেও দেখা করতে দিতেন না। তার বাবার সঙ্গে মায়ের ইতিমধ্যে বিবাহ বিচ্ছেদ হয়েছে। ভয়েস অব প্যালেস্টাইনকে দেওয়া সাাৎকারে মেহেম জানান, বাবাই তার চুল ও ভ্রূ কেটে দিতেন। মাসে মাত্র একবার তাকে গোসল করতে দিতেন এবং প্রতিদিন ঘরবাড়ি পরিষ্কার করার জন্য রাত একটা থেকে রাত চারটা পর্যন্ত তাকে বাথরুম থেকে বের করতেন। বাথরুমটি ছোট্ট একটি খোপের মতো। এটি লম্বায় মাত্র এক মিটার আর চওড়ায় অর্ধমিটার। বললেন, সমাজকর্মী হালা শ্রেইম। মেহেমের বাবা তাকে প্রায়ই আত্মহত্যা করতে প্ররোচিত করতেন। দীর্ঘ ১০ বছর ধরে বহির্বিশ্বের সঙ্গে তার যোগাযোগের একমাত্র মাধ্যম ছিল রেডিও। মেহেমের বাবা জš§সূত্রে একজন ইসরাইলের নাগরিক। মেহেমকে উদ্ধারের পর পুলিশ তার বাবাকে গ্রেপ্তার করে ইসরাইল কর্তৃপরে কাছে হস্তান্তর করেছে। আর মেহেম থাকছেন মায়ের সঙ্গে।
প্রথম আলো

শনিবার, ২১ জানুয়ারি, ২০১২

বিবসনা ফারহানি ইরানে নিষিদ্ধ

নিজ দেশে নিষিদ্ধঘোষিত হলেন ইরানের উঠতি জনপ্রিয় অভিনেত্রী গোলশিফে ফারহানি। ফরাসি সাময়িকী মাদাম লি ফিগারোয় বিবসনা হয়ে নিজেকে উপস্থাপনের অভিযোগে দেশটির কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নিয়েছে।
টেলিগ্রাফ পত্রিকা জানিয়েছে, ফরাসি ওই সাময়িকীতে ছাপানো ছবিটি ২৮ বছর বয়সী গোলশিফে ফারহানি তাঁর ফেসবুকে প্রকাশ করেন। ইরানের কর্তৃপক্ষ বিষয়টি জানতে পেরে তাঁর সঙ্গে যোগাযোগ করে তাঁকে দেশে না ফেরার পরামর্শ দেয়।
গোলশিফে ফারহানির জন্ম ১৯৮৩ সালে রাজধানী তেহরানে। তাঁর বাবা বেহজাদ ফারহানি অভিনেতা ও থিয়েটারের পরিচালক। বাবা পাঁচ বছর বয়সেই মেয়েকে গান ও পিয়ানো শেখার ক্লাসে পাঠান। ১২ বছর বয়সে তাঁকে ভর্তি করানো হয় তেহরানের একটি সংগীত বিদ্যালয়ে।
মাত্র ১৪ বছর বয়সে তিনি ‘দ্য পিয়ার ট্রি’ ছবিতে অভিনয়ের মাধ্যমে রুপালি জগতে পা রাখেন। শুরুতেই বাজিমাত্ করেন তিনি। সে বছর তেহরানে অনুষ্ঠিত ১৬তম ফার আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সবে তিনি সেরা অভিনেত্রীর পুরস্কার হিসেবে ক্রিস্টাল রক পুরস্কার পান।
এরপর গোলশিফে ফারহানিকে আর ফিরে তাকাতে হয়নি। দেশে কাজ করেছেন এ সময়ের সেরা ইরানি পরিচালকদের সঙ্গে, আবার বাইরের জগতেও পা বাড়িয়েছেন। বর্তমানে এই অভিনেত্রী আছেন ফ্রান্সে। এ পর্যন্ত তিনি ২০টির মতো ইরানি ছবিতে অভিনয় করেছেন। অনেকগুলোই আন্তর্জাতিক নানা পুরস্কারে ভূষিত হয়েছে। prothom-alo

মঙ্গলবার, ১৭ জানুয়ারি, ২০১২

বলাৎকারের দায়ে ৩ বছরের জেল

সংযুক্ত আরব আমিরাতে স্কুল পড়ুয়া এক বালককে বলাৎকার করার দায়ে এক ব্যক্তিকে ৩ বছরের জেল দিয়েছে দুবাইয়ের এক আদালত। এম এ ছদ্ম নামের ২৬ বছর বয়সী ওই ব্যক্তির বিরুদ্ধে ১৪ বছরের এক বালককে ২০ দিনে ৪০ বারের বেশি বলাৎকার করার অভিযোগ প্রমাণিত হলে বিচারক হামাদ আবদুল লতিফ আবদুল জাওয়াদ বৃহস্পতিবার এই রায় দিয়েছেন। তবে সাজাপ্রাপ্ত ওই ব্যক্তি উভয়ের সম্মতিক্রমে বালকের সঙ্গে সেক্স করেছেন উল্লেখ করে আদালতে নিজেকে নির্দোষ দাবি করেছেন। অভিযোগপত্র মতে, ওই ব্যক্তি তার গাড়িতে বালকের সঙ্গে সেক্স করার পাশাপাশি ওই বালক তার সঙ্গে সেক্স করতে অস্বীকৃতি জানালে মোবাইল ফোনের ক্ষুদে বার্তার মাধ্যমে তাদের সম্পর্কের কথা বালকটির মাকে জানিয়ে দেয়ারও হুমকি দিয়েছিল। মানবজমিন ডেস্ক

সমকামী বিয়ে ইস্যুতে টেনিস বিশ্বে তোলপাড়

সমকামী বিয়ে নিয়ে সাবেক অসি টেনিস লিজেন্ড মার্গারেট কোর্টের মন্তব্যে তোলপাড় টেনিস বিশ্ব। সমপ্রতি সমকামী বিয়ের বিপক্ষে খোলাখুলি কথা বলেন বর্তমানে ধর্ম-কর্মে নিবিষ্ট মার্গারেট কোর্ট। বলেন, ‘সমকামিতা একজনের নিজস্ব ব্যাপার। কিন্তু সমকামীদের মধ্যে বিয়ে ঠিক নয়। নারী-পুরুষের বিয়েই ঈশ্বরের বিধান।’ তার এমন বিরুদ্ধ মন্তব্যে প্রতিবাদমুখর হয়ে উঠেছেন সমকামী আচার ব্যবস্থায় অভ্যস্ত হাই প্রোফাইলরা। মার্গারেট কোর্ট মহিলা টেনিসে  অস্ট্রেলিয়ার  লিজেন্ডারি খেলোয়াড়। এককের ২৪টি গ্র্যান্ডস্লাম শিরোপার গর্বিত মালিক। দ্বিতীয় নারী টেনিস খেলোয়াড় হিসেবে টেনিসের চার গ্র্যান্ডস্লামের ট্রফিই শোভা পাচ্ছে মার্গারেটের শো-কেসে। মেলবোর্নের টেনিস পার্কে এবার একটি টেনিস কোর্টের নামকরণ করা হয়েছে ‘মার্গারেট কোর্ট অ্যারেনা’।
অস্ট্রেলিয়ান লিজেন্ডারি সাবেকদের সম্মানে টেনিস কোর্টের এমন নামকরণের তৃতীয় ঘটনা এটি। আর এই মার্গারেট অ্যারেনায় এবারের ওপেনের প্রথম ম্যাচে সমকামীদের অধিকার নিয়ে শোডাউনের কর্মসূচি রেখেছে এর উদ্যোক্তারা। আগামীকাল ৬০০০ আসন বিশিষ্ট এ কোর্টের গ্যালারিতে সমকামীদের প্রতীক সাত রঙের পতাকার (রেইনবো-ফ্ল্যাগ) ঢেউ তোলার কার্যক্রম রেখেছে এর ফেসবুক গ্রুপ। আর এমন আয়োজনে মিডিয়ার কাছে স্পষ্ট মনঃক্ষুণ্নতা প্রকাশ করেন মার্গারেট কোর্ট দুদিন আগে। বলেন, সমকামিতা বিষয়টি ঘরের দরজা টপকে উন্মুক্ত হয়ে পড়ছে দিনে দিনে। এখন আবার সমকামীদের মধ্যে বিয়ের দাবি করা হচ্ছে; যা ঠিক নয়।’ আর এতেই তোলপাড়। অস্ট্রেলিয়ান মেডিকেল এসোসিয়েশনের সাবেক সভাপতি প্রভাবশালী সমকামী কেরিন ফেলপসের প্রতিবাদটা বেশ জোরালো। টেনিস অ্যারেনা থেকে মার্গারেটের নাম কেটে বাদ দেয়ার দাবি তুলেছেন ফেলপস।  অপর সমকামী টেনিস লিজেন্ড মার্টিনা নাভ্রাতিলোভার সমালোচনাও চাঁছাছোলা। বলেন, ‘দুর্ভাগ্যবশত বাইবেলের দোহাই দিয়ে মার্গারেট না চাইলেও- আমি যতদূর জানি সমকামী বিয়েটা চাইছেন এমন লোকের সংখ্যা নেহায়েত কম নয়। তার এমন বিরুদ্ধ দৃষ্টিভঙ্গি হাজার হাজার শিশুর জন্য ক্ষতির কারণ হতে পারে; যারা সমলিঙ্গের পরিবারে বেড়ে উঠছে।’ দাবি আদায়ে মার্গারেট অ্যারেনায় উদ্যোগকে উৎসাহিত করছেন অস্ট্রেলিয়ান সমকামী টেনিস খেলোয়াড় রেনে স্টাবস। সোমবারের গ্যালারিতে থাকছেন চারবারের গ্র্যান্ডস্লাম দ্বৈতের শিরোপা জয়ী স্টাব নিজেও। তবে মার্গারেটের বক্তব্যে দূরত্ব রেখেছে টেনিস অস্ট্রেলিয়া (টিএ)। ‘মার্গারেটের দৃষ্টিভঙ্গি তার নিজস্ব। তার এ মন্তব্যে টিএ’র সম্পর্ক নেই’- এক বিবৃতিতে গতকাল টিএ বলেছে এমন কথা। বলেছে, বিশ্ব সংস্থা (ডব্লিউটিএ)’র মতো টেনিস অস্ট্রেলিয়াও মানুষের সমঅধিকারে বিশ্বাসী। মানবাধিকার পেতে বাধা সৃষ্টি করে এমন মন্তব্যও সমর্থন করে না টিএ। পশ্চিম অস্ট্রেলিয়ার পার্থে ভিক্টরি লাইফ সেন্টার চার্চে যাজিকা (নান) হয়ে ধর্ম-কর্মে কাটছে কোর্টের এখনকার সময়। বার্তা সংস্থা রয়টারের সঙ্গে মার্গারেট বলেন, সমকামীদের মধ্যে বিয়ে ‘অস্বাভাবিক’ ও ‘অস্বাস্থ্যকর’। ঈশ্বর মানুষের আলাদা চরিত্র দিয়েছেন। দিয়েছেন আলাদা জৈবিক আচার-ব্যবস্থা। ঠিক-বেঠিক বুঝতে পারার জ্ঞানও ঈশ্বরপ্রদত্ত।’ তবে সমকামী-বিয়ের বিরুদ্ধে থাকলেও সমকামী আচারে সমস্যা দেখেন না ৬৯ বছরের মার্গারেট কোর্ট। বলেন, সমকামীদের আমি অপছন্দ করি না। এর বিরোধীও নই আমি। তবে সমকামী-বিয়ে মানা যায় না। আমি বিশ্বাস করি বিয়েটা পুরুষ-নারীর পারস্পরিক বিষয়। চেকস্লোভাকিয়া ও যুক্তরাষ্ট্রের দুই নারী টেনিস লিজেন্ড মার্টিনা নাভ্রাতিলোভা ও বিলি জিন কিং সমকামী ইস্যুতে মিডিয়ার খবর হয়েছেন তাও অনেকদিন।mzamin

লিঙ্গ পরিবর্তন করে মিস ইংল্যান্ড প্রতিযোগিতায়

 পুরুষ থেকে লিঙ্গ পরিবর্তন করে মহিলা হওয়া এক তরুণী মিস ইংল্যান্ড প্রতিযোগিতায় অংশ নেবে। জ্যাকি গ্রিন (১৮) বর্তমানে লিঙ্গ পরিবর্তন করা সবচেয়ে কম বয়সী বৃটিশ তরুণী। পুরুষ হয়েই জন্ম নিয়েছিল জ্যাকি। তখন তার নাম ছিল জ্যাক। কিন্তু দশ বছর বয়স হওয়া পর্যন্ত সে মেয়ে হিসেবেই পরিচিত ছিল। ১৬তম জন্ম দিবসে তাকে অপারেশন করে মেয়ে বানানো হয়। সে এখন স্কাউটসের মডেল হিসেবে কাজ করছে। সে বলে, আমি বৃটেনের সেরা মডেল হতে চাই। আমি গৌরবজনক মিস ইংল্যান্ড হতে চাই। চার বছর বয়স থেকেই জ্যাকি মেয়ে হতে চাইতো এবং বড় চুল রাখতো। মেয়েদের ড্রেস পরে স্কুলে যেত সে। পাঁচ বার আত্মহত্যা করতে চেষ্টা করে সে। এরপর তার মা ডাক্তারের কাছে নিয়ে যায়। ২৮ হাজার পাউন্ড ব্যয় করে লিঙ্গ পরিবর্তনের অপারেশন করায় তাকে। জ্যাকিই প্রথম লিঙ্গ পরিবর্তনকারী হিসেবে মিস ইংল্যান্ড প্রতিযোগিতায় অংশ নিচ্ছে। নির্বাচিত হলে ইতিহাস গড়বে পুরুষ থেকে নারীতে পরিণত হওয়া জ্যাকি গ্রিন। মানবজমিন ডেস্ক:

রবিবার, ৮ জানুয়ারি, ২০১২

অন্তর্বাসের দোকানে আর নয় পুরুষ

undefined
মানবজমিন ডেস্ক: আমরা অনেকেই বাধ্য ছিলাম। ছেলেকর্মীদের থেকে অন্তর্বাস কেনাটা একটা বিব্রতকর পরিস্থিতি। এমনও অনেক সময় হয়েছে যে, সঠিক অন্তর্বাস কেনা হয়নি। কখনও বড় হয়েছে। কখনওবা ছোট। কিন্তু কিছুই করার ছিল না। পুরুষ কর্মীর কাছে নিজের চাহিদা স্পষ্ট করে বলাটা ছিল অনেক লজ্জার। কথাগুলো বলছিলেন, সৌদি নারী সামার মোহামেদ। সৌদি আরবে মেয়েদের চাকরি করা নিষেধ ছিল এতোদিন। এমন কি মেয়েদের অন্তর্বাস বিক্রয়ের দোকানে কাজ করাও নিষেধ ছিল। তাই ঝামেলায় পড়তে হতো রক্ষণশীল মেয়েদের। তবে দূর হতে যাচ্ছে তাদের সে বিড়ম্বনা। গত জুনে বাদশাহ আবদুল্লাহ মেয়েদের অন্তর্বাস ও সে রকম পোশাক বিক্রয়ের দোকান থেকে পুরুষ কর্মীদের বাদ দিতে ৬ মাস সময় দেন। একই সঙ্গে আগামী জুলাই থেকে কসমেটিকসের দোকান থেকেও পুরুষ কর্মীদের বাদ দেয়ার আদেশ দেন বাদশাহ। এ কথা বলেছেন, লেবারমন্ত্রী আব্দেল ফাকিহ। এ খবর দিয়েছে টেলিগ্রাফ। সৌদি আরবে অন্তর্বাস বিক্রয়ের ৭৩০০ দোকান রয়েছে। বাদশাহর ওই নির্দেশের ফলে সেখানে কমপক্ষে ৪০ হাজার সৌদি নারীর কর্মসংস্থানের ব্যবস্থা হবে। শ্রম মন্ত্রণালয়ের মূল প্রস্তাব ছিল মেয়েদের কাজের সুযোগ দেয়া। তবে সৌদি ধর্মীয় নেতারা তার বিরোধিতা করায় সেখানে এই আইন পাস হয়নি। এখন বিকল্পভাবে কর্মসংস্থানের সুযোগ পেলো নারীরা। অনেক বছর ধরে পুরুষের কাছ থেকে যেসব নারী অন্তর্বাস কিনতে অনীহা ছিল তারা ফেসবুকে একটি পেজ খুলে ‘এনাফ ইমব্যারাসমেন্ট’ নামে। এতে তারা অসুবিধার কথা তুলে ধরে প্রচারণা চালায়। এ ঘোষণা আসার পর তারা ওই পেজে উচ্ছ্বাস প্রকাশ করেছে। এ উদ্যোগের মূল ব্যক্তি ফাতেমা ঘারুব বলেন, সাময়িক অস্বস্তি হলেও ব্যবসায়ীরা একে এখন ইতিবাচকভাবে দেখবেন।

ভারতে তরুণীদের ড্রেস কোড বিতর্কে তসলিমা নাসরিন

undefined
মানবজমিন ডেস্ক: ভারতে তরুণীদের ড্রেস কোড কি হবে তা নিয়ে সমালোচনার মধ্যে মন্তব্য করেছেন বাংলাদেশের বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিন। সমপ্রতি সেখানে নারীদের পোশাকের কারণে ধর্ষণের ঘটনা বাড়ছে বলে বিভিন্ন পর্যায় থেকে অভিযোগ করা হয়েছে। এর প্রেক্ষিতে কয়েকজন বিশেষজ্ঞ বলেছেন- নারীদের পোশাক পুরুষকে ধর্ষণে প্রলুব্ধ করে। টুইটারে এরই জবাব দিয়েছে তসলিমা নাসরিন। তিনি লিখেছেন- নারীদের ধর্ষণ প্রতিহত করতে বিশেষ ধরনের পোশাক পরতে বলা হচ্ছে। কিন্তু পুরুষদের ধর্ষণ না করার কথা বলছে না। নারীরা বোরকা বা বিকিনি যাই পরুক না কেন, তারা ধর্ষণের শিকার হবেন। ধর্ষণটা দর্শনের সঙ্গে জড়িত নয়। এটি এক ধরনের অপরাধ। তরুণীদের ড্রেস কোড সম্পর্কে সমপ্রতি এক মন্তব্য করে তীব্র সমালোচনার সম্মুখীন হয়েছেন ব্যাঙ্গালোরের উইমেন স্টাডিজের এক বিশেষজ্ঞ। ওই ইউনিভার্সিটির উইমেন স্টাডিজ বিভাগের সাবেক প্রধান ড. কে কে সীথামা একটি জাতীয় দৈনিকের সঙ্গে এক সাক্ষাৎকারে বলেছেন, নারীদের নিজের নিরাপত্তার জন্যই তিনি ড্রেস কোডের পরামর্শ দিচ্ছেন। তিনি বলেন, ব্যাঙ্গালোর ইউনিভার্সিটির অনেক প্রভাষকই জিন্স এবং সালোয়ার পরেন। এ ধরনের পোশাক পরে তারা ছেলেদের কাছ থেকে কি ধরনের সম্মান আশা করতে পারেন? তার এ বক্তব্যের সঙ্গে দ্বিমত পোষণ করেছেন রাজধানী নয়া দিল্লির অনেক শিক্ষিকাই। তারা এ ধরনের পরামর্শকে অবাস্তব এবং পশ্চাৎপদ হিসেবে বিবেচনা করছেন। ভারতের বসবাসকারী বাংলাদেশী লেখিকা তসলিমা নাসরিনও তার টুইটারের এ ব্যাপারে মন্তব্য দিতে গিয়ে ওই কথা লিখেছেন।

বৃহস্পতিবার, ৫ জানুয়ারি, ২০১২

শিগগিরই বিয়ে করছেন সালমান!

বিয়ে এবং বিয়ের পরিকল্পনা সংক্রান্ত যে কোনো প্রশ্নই এড়িয়ে চলছেন সালমান খান। তিনি মুখে কুলুপ এঁটে থাকলেও তার বাবা সেলিম খান অবশ্য বেশ আত্মবিশ্বাসের সঙ্গেই জানিয়েছেন, শিগগিরই মনের মানুষের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসছেন সাল্লু। খবর ওয়ান ইন্ডিয়া’র।

এ প্রসঙ্গে সেলিম খান বলেছেন, ‘আসলে জুটি কিন্তু জান্নাতেই তৈরি হয়। সালমানের জুটিও তৈরিই আছে। আমি নিশ্চিত, খুব শিগগিরই মনের মানুষের খোঁজ পেয়ে যাবে সে। এরপরপরই সে জীবনে থিতু হবে।’

উল্লেখ্য, ‘বিগহার্ট লাভারবয়’ সালমান বেশ কয়েকবারই সম্পর্কে জড়িয়েছেন। কিন্তু দীর্ঘস্থায়ী হয়নি কোনোটাই। সর্বশেষ তিনি জানিয়েছিলেন, বিয়ে করার মতো কোনো নারী তিনি খুঁজে পাননি।




বিডিনিউজটোয়ন্টিফোরডটকম/

রবিবার, ১ জানুয়ারি, ২০১২

৭৭ বছরের দাম্পত্যে বিচ্ছেদের সিদ্ধান্ত

দাম্পত্য জীবনের ৭৭ বছরের মাথায় স্ত্রীর ১৯৪০ সালের দিকে লেখা এক প্রেমপত্র উদ্ধারের পর, তার সঙ্গে বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন ইতালির এক প্রবীণ। ৯৯ বছর বয়সী স্বামী অ্যান্টোনিও এবং ৯৬ বছর বয়সী স্ত্রী রোজার দাম্পত্য সম্পর্ক বিচ্ছেদ পর্যন্ত গড়ালে তা হবে এক নতুন রেকর্ড। এ খবর দিয়ে অনলাইন হিন্দুস্তান টাইমস জানিয়েছে, আইনজীবীরা ইতালির এ প্রবীণ দম্পতির আংশিক পরিচয় দিয়েছেন। মামলায় গোপনীয়তার স্বার্থে তারা বর্ষীয়ান এ ব্যক্তির নাম অ্যান্টোনিও সি এবং তার স্ত্রীর নাম রোজা সি বলে উল্লেখ করেছেন। আইনজীবীদের দেয়া বক্তব্য অনুযায়ী, বিগত বছর অর্থাৎ ২০১১ সালের বড়দিন উদযাপনের কিছুদিন আগে অ্যান্টোনিও একটি পুরনো সিন্দুকের ড্রয়ার ঘাঁটাঘাঁটি করছিলেন। এমন সময় তার স্ত্রীর হাতের লেখা একটি প্রেমপত্র চলে আসে তার হাতে। এক মুহূর্ত দেরি না করে সোজা চলে গেলেন স্ত্রীর কাছে কৈফিয়ত চাইতে। তাদের ৭৭ বছরের সাংসারিক জীবনে এ ধরনের প্রতারণা সহ্য করতে না পেরে স্ত্রীর কাছে ডিভোর্স চেয়ে বসলেন। ওদিকে অপরাধবোধের আগুনে পুড়তে থাকা স্ত্রী তার ভুল স্বীকার করলেন। কিন্তু স্বামীকে তার অনড় সিদ্ধান্ত থেকে দমাতে ব্যর্থ হলেন। অবশেষে স্ত্রীকে ডিভোর্স দিতে আদালতের দারস্থ হলেন অ্যান্টোনিও। এদিকে এ সপ্তাহে বের হওয়া আইনি কিছু কাগজপত্র থেকে জানা গেছে, স্ত্রী রোজা ১৯৪০ সালের দিকে তার এক প্রেমিককে চিঠিটি লিখেছিলেন। তাদের মধ্যে গোপন প্রণয়ের সম্পর্ক ছিল। অ্যান্টোনিও এবং রোজা এ মুহূর্তে প্রায় ৮ দশকের দীর্ঘ দাম্পত্য জীবনের ইতি টানার প্রস্তুতি নিচ্ছেন। ৫ সন্তান, ১২ জন নাতি-নাতনি ও নাতি-নাতনির ঘরের ১ সন্তানের মায়া কাটিয়ে তারা আলাদা বসবাস করবেন। অবশ্য স্বামী-স্ত্রীর মধ্যে দীর্ঘদিন বনিবনা হচ্ছিল না বলে জানা গেছে। আর প্রেমপত্র তাদের সম্পর্কের সে চিরকেই ভাঙনে পরিণত করেছে। ১০ বছর আগে দাম্পত্য কলহের জেরে রোমের বাড়ি ছেড়েছিলেন অ্যান্টোনিও। তখন ১ বার পুত্রকে সঙ্গে নিয়ে গেলেও কয়েক সপ্তাহের মাথায় স্ত্রী ও স্বজনদের কাছে ফিরেছিলেন তিনি। ১৯৩০ সালে প্রথম সাক্ষাৎ হয়েছিল তাদের। এদিকে এ বিচ্ছেদ চূড়ান্ত হলে নিঃসন্দেহে যে রেকর্ড গড়বে তা বলার অপেক্ষা রাখে না। এর আগে বৃটেনের বার্টি ও একই জেসি উড তাদের ৩৬ বছরের দাম্পত্য জীবনের ইতি টেনে ইতিহাসের পাতায় স্থান করে নিয়েছেন। ২০০৯ সালে যখন তারা একে অপরের কাছ থেকে বিচ্ছিন্ন হন তখন দু’জনেরই বয়স ছিল ৯৮ বছর। সেক্ষেত্রে ইতালির অ্যান্টোনিও ও রোজা দম্পতির ৭৭ বছরের সম্পর্ক বিচ্ছেদে গড়ালে, তা দখল করে নেবে প্রথম স্থানটি। মানবজমিন ডেস্ক

বুধবার, ২৮ ডিসেম্বর, ২০১১

মিশরে সতীত্ব পরীক্ষা বন্ধের নির্দেশ

undefined
মিশরের সামরিক জেলে মেয়েদের সতীত্ব পরীক্ষা বন্ধের নির্দেশ দিয়েছে কায়রোর এক প্রশাসনিক আদালত। সামিরা ইব্রাহিম নামের এক মানবাধিকার কর্মীর দায়ের করা মামলায় মঙ্গলবার এই রায় দেয়া হয়। সামিরা গত এপ্রিল মাসে তাহরীর স্কয়ারের এক প্রতিবাদ কর্মসূচি থেকে গ্রেপ্তার হলে সামরিক কারাগারে তাকে জোর করে সতীত্ব পরীক্ষা করানোর অভিযোগে এই মামলাটি করেছিলেন।  মিশরের মানবাধিকার সংগঠনগুলো বলছে এরকম আরও অনেক পরীক্ষা সেনাবাহিনী করে থাকে। আদালতের প্রধান আলী ফিকরি তার রায়ে সামরিক কারাগারে সতীত্ব পরীক্ষা বন্ধ করতে নির্দেশ দিলে আদালত কক্ষে উপস্থিত অনেকেই আনন্দে চিৎকার করে উঠে।mzamin

মঙ্গলবার, ২৭ ডিসেম্বর, ২০১১

ধর্ষিতা মেয়েকে মায়ের বিষ প্রয়োগ

ভারতের মিরাটে ধর্ষণের শিকার এক মেয়েকে বিষ প্রয়োগ হত্যার চেষ্টা করেন তার মা ও প্রেমিক। ধষির্তার বাবা পুলিশে অভিযোগ করার পর পুলিশ প্রেমিক ধর্মান্দ্রকে গ্রেপ্তার করেছে। বাবার অভিযোগ মেয়ের মা ও প্রেমিক বিষ প্রয়োগে তার মেয়েকে মেরে ফেলতে চেয়েছিলেন। চায়ের সঙ্গে বিষ প্রয়োগ করে ধর্ষিতা মেয়েকে খেতে দেন মা। গত বছর ধর্ষনের শিকার হয়েছিল ওই মেয়েটি।

সমকামী প্রেসিডেন্ট নিক্সন

undefined
মার্কিন প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন কম্বোডিয়ায় কার্পেট বোমা নিক্ষেপ, হোয়াইট হাউজে নারী বিদ্ধেষী কৌতুক ও রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের হেনস্তা করতে নোংরা সব কৌশল অবলম্বনের জন্য বিখ্যাত হলেও ওয়াটার গেট কেলেঙ্কারিটি তার সব কিছুকেই ছাপিয়ে গেছে। যুক্তরাষ্ট্রের সবচেয়ে ধড়িবাজ ও অস্বচ্ছ প্রেসিডেন্টের খেতাব পাওয়া নিক্সন আবারো আলোচনায় ওঠে  এসেছেন। তাও আবার সমকামীতার মতো একান্ত ব্যক্তিগত আচরণের কারণে। নিক্সন ক্ষমতায় থাকাকালে ওয়াশিংটনের সংবাদ সংগ্রহকারী বিখ্যাত সাংবাদিক ডন ফুলসামের লেখা জীবনী গ্রন্থে এই দাবি করা হয়েছে। নিক্সনের সঙ্গে তার ছেলে বন্ধু চার্লস বেবে রেবুজার যৌন সম্পর্ক ছিল বলে বইটিতে উল্লেখ করা হয়েছে। রেবুজা ফ্লোরিডার মাফিয়া চক্রের সদস্য এবং নিক্সনের চেয়েও বেশি অসৎ ছিল বলেও উল্লেখ রয়েছে। নিঙনস ডার্কেস্ট সিক্রেট নামের বইটিতে নিক্সন বৌ পেটানোর পাশাপাশি প্রচণ্ড নেশা গ্রস্ত ছিলেন দাবি করা হয়েছে। সে সঙ্গে আমেরিকার মাফিয়া চক্রের সবচেয়ে ক্ষমতাধর ডন নিউ অরলিনসের গডফাদার কার্লোস মারসেলুর সঙ্গে তার সখ্যতা ছিল বলেও উল্লেখ রয়েছে। বইটি আগামী মাসে বাজারে আসবে বলে জানা গেছে।

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | JCPenney Coupons