দুর্ঘটনা লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
দুর্ঘটনা লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

বৃহস্পতিবার, ৩ নভেম্বর, ২০১১

বুর্জ খলিফায় শুটিং দূর্ঘটনা সামলালেন টম ক্রুজ

বিশ্বের সবচেয়ে উঁচু ভবন দুবাইয়ের বুর্জ খলিফায় ‘মিশন ইম্পসিবল: ঘোস্ট প্রটোকল’ ছবির শুটিং করতে গিয়ে ভয়ানক বিপদের মুখে পড়েছিলেন বলেই সম্প্রতি জানালেন টম ক্রুজ। খবর কন্ট্যাক্টমিউজিকের।

স্পাই সিরিজের এই ছবিটিতে মার্কিন এজেন্ট ইথান হান্টের ভূমিকায় অভিনয় করেছেন ক্রুজ। কিছুদিন আগে ছবির একটি মারপিটের দৃশ্যের শ্যুটিংয়েই এই বিপদের মুখে পড়েছিলেন তিনি।

ছবিটির শুটিং চলছিলো মাটি থেকে ২৭১৭ ফুট উপরে। হঠাৎ করেই দুর্ঘটনাবশত ক্রুজের মাথা গিয়ে আঘাত করে বুর্জ খলিফার গায়ে। এই ঘটনায় তিনি শান্ত থাকলেও, আঁতকে উঠেছিলেন ছবির ক্রুরা।

এ প্রসঙ্গে ক্রুজ জানিয়েছেন, ‘দৃশ্যটির জন্য সুউচ্চ ভবন থেকে লাফিয়ে পড়ার পাশাপাশি এটির গা বেয়ে দৌড়ানোর কথা ছিলো আমার। সেটা করতে গিয়েই বিপত্তিটা বাধলো। আমি ভবন থেকে লাফ দিলাম ঠিকঠাকমতোই। কিন্তু ভবনের গা বেয়ে দৌড়ানোর জন্য যখনই পা ফেলতে গেলাম তখনই শক্তিশালী বাতাস আমাকে উল্টে দিলো আর আমার মাথা গিয়ে আঘাত করলো ভবনটিকে।’

ক্রুজ আরো জানিয়েছেন, ‘এই ঘটনায় শিউরে উঠেছিলেন ছবির ক্রুরা। তখন তাদেরকে শান্ত করার জন্য আমি চিৎকার করে বলে উঠলাম, আমি ঠিক আছি।’



বিডিনিউজটোয়েন্টিফোরডটকম

বৃহস্পতিবার, ২০ অক্টোবর, ২০১১

এবার হিট স্ট্রোকে আক্রান্ত সঞ্জয়

মুম্বাইয়ের অতিরিক্ত গরম আবহাওয়ায় তারকাদেরও নাভিশ্বাস উঠছে। শুটিংয়ে হিট স্ট্রোকে আক্রান্ত হয়ে মুর্ছা যাচ্ছেন তারকারা। সম্প্রতি বলিউডি তারকা হৃত্ত্বিক রোশান হিট স্ট্রোকে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর এবার সঞ্জয় দত্তও হিট স্ট্রোকে আক্রান্ত হলেন। খবর মিডডেডটকম- এর।

রাম গোপাল ভার্মার ‘ডিপার্টমেন্ট’ ছবির শুটিং চলছিলো ফিল্ম সিটিতে। সকাল থেকেই সঞ্জয় অস্বস্তি বোধ করছিলেন। বেলা দুটার দিকে তিনি হঠাৎ করেই অজ্ঞান হয়ে পড়েন। দ্রুত তাকে মুম্বাইয়ের লীলাবতী হাসপাতাল নিয়ে যাওয়া হয়। সেখানকার চিকিৎসকরা নিশ্চিত করেন, হিট স্ট্রোকে আক্রান্ত হয়েছেন সঞ্জু।

এই অনাকাক্সিক্ষত ঘটনায় পরিচালক রাম গোপাল ভার্মাও সেট গুছিয়ে দ্রুত হাসপাতালে ছুটে যান।



বিডিনিউজটোয়েন্টিফোরডটকম

মেরুদণ্ডে আঘাত পেয়ে হাসপাতালে হৃত্ত্বিক

করণ জোহরের স্বপ্নের প্রজেক্ট ‘অগ্নিপথ’ রিমেকের মাধ্যমে করণের স্বপ্ন পূরণ করতে গিয়ে বেশ বেগই পেতে হচ্ছে হৃত্ত্বিক রোশানকে। কয়েকদিন আগেই ছবিটির শুটিং করতে গিয়ে হিটস্ট্রোকে আক্রান্ত হয়েছিলেন তিনি। এবারে তিনি ছবিটির শুটিং করতে গিয়ে আঘাত পেলেন মেরুদণ্ডে। এমনকি এ কারণে তাকে হাসপাতালেও যেতে হয়েছে। খবর ওয়ানইন্ডিয়া’র।

ছবির একটি দৃশ্যে ১১০ কেজি ওজনের স্থুলকায় একজন কুস্তিগীরকে ওঠানোর কথা ছিলো হৃত্ত্বিকের। দৃশ্যটি খুবই গুরুত্বপূর্ণ হওয়ায় বডি ডাবল ব্যবহার না করে তিনি নিজেই দৃশ্যটিতে অভিনয় করতে উদ্যত হন। কিন্তু সেটা মোটেও সহজসাধ্য ছিলো না তার জন্য। একপর্যায়ে তিনি মেরুদণ্ডে প্রচণ্ড ব্যথা অনুভব করেন। সঙ্গে সঙ্গে তাকে ব্রিচ ক্যান্ডি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

এদিকে, ব্রিচ ক্যান্ডি হাসপাতালের সিনিয়র রেডিওলজিস্ট অনিরুদ্ধ কোহলির কাছে হৃত্তি¡কের শারিরীক অবস্থা সম্পর্কে জানতে চাইলে তিনি কোনো রকম তথ্য দিতে অস্বীকৃতি জানিয়েছেন।


বিডিনিউজটোয়েন্টিফোরডটকম

বৃহস্পতিবার, ২৮ জুলাই, ২০১১

বগুড়া ও গাজীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২২

  • বগুড়ায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুর্ঘটনাকবলিত বাস বগুড়ায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুর্ঘটনাকবলিত বাস
  • শাহজাহানপুরে দুর্ঘটনা কবলিত যাত্রীবাহী বাসটির পাশের চিত্র। শাহজাহানপুরে দুর্ঘটনা কবলিত যাত্রীবাহী বাসটির পাশের চিত্র।
    ছবি: প্রথম আলো
  • দুর্ঘটনার পর ঢাকা-বগুড়া মহাসড়কের নয়মাইল এলকায় জনগণ ড্রাম ফেলে রাস্তা অবরোধ করে রাখে। দুর্ঘটনার পর ঢাকা-বগুড়া মহাসড়কের নয়মাইল এলকায় জনগণ ড্রাম ফেলে রাস্তা অবরোধ করে রাখে।
    ছবি: প্রথম আলো
  • সড়ক দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের স্বজনদের আহাজারি। সড়ক দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের স্বজনদের আহাজারি।
    ছবি: প্রথম আলো
1 2 3 4
বগুড়ার শাহজাহানপুরে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১৮ জন নিহত ও ২৫ জন আহত হয়েছে। অন্যদিকে গাজীপুরের কালিয়াকৈরে একই ধরনের দুর্ঘটনায় নিহত হয় আরও চারজন। আজ বৃহস্পতিবার সকালে এ দুর্ঘটনা দুটি ঘটে।
নিহত ব্যক্তিদের মধ্যে চারজনের পরিচয় পাওয়া গেছে। বগুড়ায় নিহত ব্যক্তিরা হলেন শিবগঞ্জ উপজেলার মোকামতলা গ্রামের জাহেদুল ইসলাম (৪০) ও কিচক গ্রামের বেঙ্গু (৪০)।
গাজীপুরে নিহত দুজন হলেন গাইবান্ধা বাসাপাড়া গ্রামের জাবেদ (২৭) ও পলাশবাড়ী উপজেলার ইসলাম নবীর (২৫)।
বগুড়া: প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্রে জানা গেছে, আজ সকাল ছয়টার দিকে নয়মাইল এলাকায় ঢাকা-বগুড়া মহাসড়কে ঢাকা থেকে রংপুরগামী জাকের পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে চারজন নারী ও তিনটি শিশুসহ ১২ জন নিহত হয়। আহত ব্যক্তিদের বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে আরও ছয়জনের মৃত্যু হয়।
তবে বগুড়ার সহকারী পুলিশ সুপার আরিফুর রহমান মণ্ডল ১৭ জনের মৃত্যুর কথা নিশ্চিত করেছেন।
দুর্ঘটনার পর এলাকার বিক্ষুব্ধ লোকজন মহাসড়ক অবরোধ করে। খবর পেয়ে পুলিশ, র‌্যাব ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। পরে ওই এলাকায় গতিরোধক স্থাপনের আশ্বাস পাওয়ায় দুই ঘণ্টা পর অবরোধ তুলে নেয় এলাকাবাসী। এ সময় মহাসড়কের উভয় পাশে তিন কিলোমিটারজুড়ে শত শত যানবাহন আটকা পড়ে। সেনাবাহিনী একটি ক্রেন দিয়ে দুর্ঘটনাকবলিত বাসটি মহাসড়ক থেকে সরিয়ে নিয়েছে।
গাজীপুর: কালিয়াকৈর উপজেলার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে একটি যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একজন নারীসহ চারজন নিহত হয়েছে। আহত হয়েছে ১৫ জন। আজ ভোর পাঁচটার দিকে খারাজোড়া এলাকার কালিয়াকৈর বাইপাস মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
গোড়াই হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সানোয়ার হোসেন জানান, বাসটি আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছেন। এ ব্যাপারে কালিয়াকৈর থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

 

প্রথম আলো

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | JCPenney Coupons