ভালোবাসা লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
ভালোবাসা লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

সোমবার, ২৩ জানুয়ারি, ২০১২

বিনোদন খবর রাত ৩টা পর্যন্ত শাহরুখের অফিসে প্রিয়াঙ্কা!

বলিউডি তারকা শাহরুখ খান ও প্রিয়াঙ্কা চোপড়ার মধ্যকার সম্পর্কের বিষয়টি এখন আর গোপন কিছু নয়। চারপাশে কানাঘুষা চলছে, প্রিয়াঙ্কা-শাহরুখের ঘনিষ্ঠতা স্ত্রী গৌরি খানের সঙ্গে শাহরুখের সম্পর্কে প্রভাব ফেলছে। অবশ্য এসব অভিযোগ উড়িয়ে দিচ্ছেন প্রিয়াঙ্কা। আর সেগুলোকে মোটেও পাত্তা দিচ্ছেন না কিং খানও। দিনকে দিন যেন আরো বেশি সাহসী হয়ে উঠছেন তারা। সম্প্রতি রাত ৩ টায় শাহরুখের অফিস থেকে প্রিয়াঙ্কাকে বের হতেও দেখা গেছে। খবর ওয়ান ইন্ডিয়া’র।

সম্প্রতি শীর্ষ স্থানীয় একটি ওয়েবসাইটের সাংবাদিক রাত ৩টায় এই দুজনকে ক্যামেরাবন্দী করেছেন। তখন শাহরুখের অফিস থেকে বেরোচ্ছিলেন প্রিয়াঙ্কা। শাহরুখের মুম্বাইয়ের অফিসে রাত ১১টায় প্রিয়াঙ্কা ঢুকেছিলেন বলেই দাবী করেছে ওয়েবসাইটটি।

শাহরুখ ও প্রিয়াঙ্কা ছবি তোলার বিষয়টি টের না পেলেও, প্রিয়াঙ্কার ড্রাইভার ও শাহরুখের নিরাপত্তাকর্মীরা বিষয়টি আঁচ করতে পেরে আলোকচিত্রীর খোঁজে বের হন। অবশ্য তাদের সেই চেষ্টা যে সফল হয়নি তা প্রকাশিত ছবিই বলে দেয়।




বিডিনিউজটোয়েন্টিফোরডটকম

শুক্রবার, ১৬ ডিসেম্বর, ২০১১

সালমানের প্রথম প্রেম শাহীন!

undefinedসোমি আলিকেই সালমানের প্রথম প্রেমিকা হিসেবে জানেন সবাই। তবে সম্প্রতি দীলিপ কুমারের ৮৯তম জন্মদিনের অনুষ্ঠানে ভিন্ন এক তথ্যই বেরিয়ে এসেছে। খবর টাইমস অফ ইন্ডিয়া’র।

দীলিপ কুমার এবং সায়রা বানু দম্পতির ভাতিজি শাহীনই হলেন সালমানের জীবনের প্রথম প্রেম। কলেজে পড়ার সময় চুটিয়ে প্রেম করেছেন সালমান-শাহীন। সে সময় তাদের এই সখ্যতার কথা অনেকেই জানতেন। পরে অবশ্য সুমিত সায়গলকে বিয়ে করে ঘর-কন্না শুরু করেন শাহীন। সায়েশা নামে তার একটি কন্যা সন্তানও হয়েছে।

সম্প্রতি দীলিপ কুমারের জন্মদিনের অনুষ্ঠানে সালমান ও শাহীনের সাক্ষাৎ হয়েছিলো। সে সময় তারা সহজ-স্বাভাবিক ও বন্ধুত্বপূর্ণ আচরণই করেছেন।



বিডিনিউজটোয়েন্টিফোরডটকম

বৃহস্পতিবার, ১ ডিসেম্বর, ২০১১

 প্রেমিকাকে খুন করে থানায় ধরা দিলেন প্রেমিক

রাজধানীর দক্ষিণখান এলাকায় শাপলা (১৫) নামের এক পোশাক শ্রমিককে খুন করে রক্তমাখা ছুরিসহ থানায় গিয়ে ধরা দিয়েছেন ঘাতক বিল্লাল হোসেন। আজ বুধবার রাতে এ ঘটনা ঘটে।
পুলিশের উত্তরা বিভাগের উপকমিশনার নিশারুল আরিফ প্রথম আলোকে বলেন, শাপলা দক্ষিণখান এলাকার একটি পোশাক কারখানার শ্রমিক। গতকাল মঙ্গলবার দুপুরে শাপলার সঙ্গে তার প্রেমিক বিল্লালের কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে শাপলা পায়ের জুতা খুলে বিল্লালকে আঘাত করেন। এতে বিল্লাল ক্ষিপ্ত হন। আজ রাত আটটার দিকে পোশাক কারখানা ছুটি শেষে শাপলা বাসায় ফিরছিলেন। দক্ষিণখান থানার মিয়াপাড়ায় বিল্লাল পথরোধ করে শাপলার। এ সময় বিল্লাল শাপলার পেটে ছুরি ঢুকিয়ে দেন। এতে ঘটনাস্থলেই শাপলার মৃত্যু হয়। পরে বিল্লাল রক্তমাখা ছুরি নিয়ে দক্ষিণখান থানায় গিয়ে বলেন, রাগের বশবর্তী হয়ে প্রেমিকা শাপলাকে খুন করেছে তিনি। এরপর পুলিশ তাঁকে গ্রেপ্তার করে এবং লাশটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়।

বৃহস্পতিবার, ২৪ নভেম্বর, ২০১১

সারিকাকে নিয়ে ঢাকায় নীরব

সাইফ চন্দন: অবশেষে দশদিন পর প্রেমিকা সারিকাকে সঙ্গে নিয়ে ঢাকায় ফিরেছেন নীরব। গত রাতে তারা ঢাকায় এসেছেন। বিকালে নীরবের সঙ্গে কথা হলে তিনি জানান, সারিকা ভাল আছে। এ মুহূর্তে সে ঘুমাচ্ছে। একটু পরেই ঢাকার উদ্দেশ্যে রওনা হবো। রাতের মধ্যে আমরা ঢাকায় পৌঁছবো। তাহলে এত রটনা-ঘটনা কেন হলো- এ প্রসঙ্গে নীরব বলেন, মানবজমিন লিখেছে ধূম্রজাল। তার মানে, কি হয়েছে বা কি হয়নি তা স্পষ্ট নয়। সারিকার মোবাইলও ছিল বন্ধ। আর আমিও যোগাযোগের বাইরে ছিলাম। তাই বিষয়টি তিল থেকে তাল হয়েছে। তবে বলবো না সব মিথ্যা। অবশ্যই কিছু ঘটেছে। এজন্য আমরা এখন কক্সবাজারে। তবে সে প্রসঙ্গে আর কথা বলতে রাজি নই। ঢাকায় এসে আবার আগের মতো কাজে মনোযোগী হবো।
ঈদের চতুর্থ দিন বিকালে বাসা থেকে রাগ করে বের হয় সারিকা। ৩৫ লাখ টাকায় কেনা নতুন গাড়ি নিজেই ড্রাইভ করে বেরিয়ে যান। তারপর থেকে খোঁজ নেই তার। সাতদিন পর কক্সবাজার থেকে মানবজমিন স্টাফ রিপোর্টার সূত্রে জানা যায়, মডেল কন্যা সারিকা কক্সবাজারে। অন্তরালে যাওয়ার পর খবর পেয়ে মেয়ের খোঁজে মা-ও এসেছেন কক্সবাজারে। শুক্রবার কক্সবাজারের একটি অভিজাত হোটেলে সারিকার অবস্থান নিশ্চিত হয়ে পুলিশের সহযোগিতায় মেয়ের সঙ্গে দেখা করেন সারিকার মা। এ সময় মাহফুজ ইসলামের স্ত্রী সোনিয়া ইসলাম পরিচয়ে সারিকাকে পাওয়া যায়। এই সময় মাহফুজকে গেইটে আটকে রাখা হয়। এতে সারিকা চটে যায়। মা ও পুলিশের সঙ্গে দুর্ব্যবহার করে এবং মাহফুজকে সে ভালবাসে, তাকে ছেড়ে দেয়ার জন্য বলে। সারিকার মা মেয়ের এ অবস্থা দেখে রাতেই চট্টগ্রাম চলে আসেন। শনিবার ঢাকায় আসেন। ওই দিনই ঢাকা থেকে একটি ফ্লাইটে কক্সবাজার পৌঁছেন নীরব। এরপর থেকে একসঙ্গেই আছেন তারা।

বিয়ে বাঁচাতে গাড়ি ঘুষ!

বিয়ে বাঁচাতে মানুষ কতো কিছুই না করে। হলিউডি অভিনেতা অ্যাস্টন কুচার না হয় এক লাখ মার্কিন ডলারই খরচ করলেন! স্ত্রী ডেমি মুরের অভিমান ভাঙাতে সম্প্রতি এই দামেরই একটি বিলাসবহুল গাড়ি কিনেছেন তিনি। ডেমির জন্মদিনের উপহার হিসেবেই নাকি এটি কেনা হয়েছে। খবর টাইমস অফ ইন্ডিয়া’র।

১১ নভেম্বর ছিলো ডেমির ৪৯ তম জন্মদিন। এর মাত্র দু’দিন আগে তার জন্য লেক্সাস এল-৬০০ মডেলের পরিবেশবান্ধব একটি গাড়ি কিনেছেন কুচার। অবশ্য কুচারের এই উপহার অভিমানী ডেমি গ্রহণ করেছেন কিনা- সেটা নিশ্চিত হওয়া যায়নি।
উল্লেখ্য, কুচারের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ এনে নিজেদের ৬ বছরের সংসারের ইতি টানার সিদ্ধান্ত নিয়েছেন হলিউডি অভিনেত্রী ডেমি মুর।


বিডিনিউজটোয়েন্টিফোরডটকম

শুক্রবার, ২৩ সেপ্টেম্বর, ২০১১

প্রিয়াংকাকে 'ম্যারি মি' বলেছিলেন শাহরুখ!

ঘটনাটা ঘটেছিলো ২০১০ সালের ফেব্রুয়ারি মাসে। একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে লাইভ পারফর্মেন্স করার সময় আকাপেলা ধারার গান গেয়েছিলেন শাহরুখ খান। গানের মধ্য দিয়ে তিনি প্রিয়াংকাকে উদ্দেশ্যে করে বলেছিলেন, ‘ম্যারি মি’। খবর টাইমস অফ ইন্ডিয়ার।

শাহরুখ এমন কাণ্ড ঘটিয়ে নিজেই অপ্রস্তুত হয়ে গিয়েছিলেন। সেখানে উপস্থিত দর্শকরাও যার পর নাই বিস্মত হয়েছিলেন।

সেসময় ঘটনাটি নিয়ে খুব বেশি তোলপাড় না হলেও, সম্প্রতি আবারো আলোচনায় উঠে এসেছে পিগি চপসকে উদ্দেশ্য করে কিং খানের ‘ম্যারি মি’ গান গাওয়ার প্রসঙ্গটি। অনেকেই মন্তব্য করেছেন, তবে কি গত বছর থেকেই প্রিয়াংকার প্রতি দুর্বল হয়ে পড়েছিলেন শাহরুখ!

উল্লেখ্য, প্রিয়াংকার সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ায় শাহরুথ এবং গৌরির ২০ বছরের দাম্পত্য জীবন হুমকীর মুখে পড়ে। কিছুদিন আগে ঈদুল ফিতরের পার্টিতে প্রিয়াংকাকে আমন্ত্রণ জানান কিং খান। এতে ক্ষুব্ধ হয়ে গৌরি তাচ্ছিল্য করেন পিগি চপসকে।

পার্টিতে উপস্থিত অতিথি অর্জুন রামপালের স্ত্রী মেহের প্রিয়াংকাকে আমন্ত্রণ জানানোর কারণ সম্পর্কে কিং খানের কাছে জানতে চাইলে তিনি উল্টো অপমান করে বসেন মেহেরকে। প্রিয়াংকার পক্ষেই সাফাই গেয়ে তিনি বলেন, ‘আমার পার্টিতে যাকে খুশি তাকে আমন্ত্রণ জানাতে পারি আমি।’




বিডিনিউজটোয়েন্টিফোরডটকম

সোমবার, ১৯ সেপ্টেম্বর, ২০১১

সালমানের রোমানিয়ান 'গার্লফ্রেন্ড'!

সম্প্রতি একটি রোমানিয়ান ম্যাগাজিন স্থানীয় একজন টিভি নিউজ প্রেজেন্টারের সঙ্গে ‘বিগহার্ট লাভারবয়’ সালমান খানের বিশেষ সম্পর্কের খবর ছেপেছে। ম্যাগাজিনটি দাবি করেছে, গত বছর আইয়ুলিয়া ভেন্টার নামের এই নিউজ প্রেজেন্টারের সঙ্গে পরিচয় হয় সালমানের। সেই থেকে এখন পর্যন্ত একে অপরের সঙ্গে সম্পর্ক রক্ষা করে চলেছেন তারা। খবর টাইমস অফ ইন্ডিয়ার।

গত বছর অবকাশ যাপনে ভারতে এসেছিলেন ভেন্টার। সেসময় এক প্রযোজক বন্ধুর মাধ্যমে সালমানের সঙ্গে তার সাক্ষাৎ; দীর্ঘদিনের বয়ফ্রেন্ড মরিয়াস মগা’র সঙ্গে সম্পর্ক ভেঙ্গে গেলে চলতি বছরে তিনি আবারো ভারত আসেন। সেসময় তার বিচ্ছেদের ক্ষত শুকাতে পাশে দাঁড়িয়েছিলেন সাল্লু। ভেন্টার এরপর রোমানিয়া ফিরে গেলেও, নিয়মিতই যোগাযোগ রক্ষা করে চলেছেন তারা।

সালমানের সঙ্গে পরিচয়ের পর এখন নাকি পুরোপুরি ভারতীয় লাইফস্টাইলে অভ্যস্ত হয়ে পড়েছেন ভেন্টার। নিয়মিত মন্দিরে যান, ঐতিহ্যবাহী ভারতীয় উৎসবগুলো পালন করেন এমনকি ধর্মগ্রন্থও পড়েন। পোশাক-পরিচ্ছদেও নাকি পরিবর্তন এসেছে তার। পশ্চিমা কোনো পোশাক না পরে শাড়ি এবং সালোয়ার-কামিজই পরছেন ভেন্টার।

সালমান সম্পর্কে ভেন্টার বলেছেন, ‘তার সঙ্গে পরিচয়টা আমার জীবনের টার্নিং পয়েন্ট ছিলো। আমরা পৃথিবীর দু’প্রান্তে বসবাস করলেও, মোবাইল ফোন এবং ইনস্ট্যান্ট মেসেজিংয়ের মাধ্যমে আমরা সবসময়ই একে অপরের সংস্পর্শে থাকি। তিনি শুটিং শেষে দেশে ফিরলে আবারো আমি ভারতে যাওয়ার পরিকল্পনা করছি।’

এই মুহূর্তে আয়ারল্যান্ডের ডাবলিনে ক্যাটরিনা কাইফের সঙ্গে পরবর্তী ছবির শুটিংয়ে ব্যস্ত আছেন সালমান।



বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/

শনিবার, ৩ সেপ্টেম্বর, ২০১১

জনসংখ্যা বাড়াতে ভালোবাসার ভোজ

স্লাভোলজাব তানাস্কোভিক স্লাভোলজাব তানাস্কোভিক
বিশ্বের বেশির ভাগ দেশ যেখানে জনসংখ্যার চাপ সামলাতে হিমশিম খাচ্ছে, সেখানে সার্বিয়ার পরিস্থিতি ঠিক উল্টো। মানুষের অভাবে দেশটির স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হতে বসেছে। তারা চাইছে জনসংখ্যা বাড়ুক। জনসংখ্যা বাড়াতে দেশটির কেন্দ্রস্থলে অবস্থিত জাগোদিনা শহরের মেয়র দ্রাগান মার্কোভিক গত বৃহস্পতিবার এক অভিনব উদ্যোগ নেন। আয়োজন করেন ভালোবাসার ভোজের।
৩৮ বছরের বেশি বয়সী ১৫০ জন নারী ও ১৫০ জন পুরুষকে এই ভোজে আমন্ত্রণ জানানো হয়। তাঁরা ছিলেন পরস্পরের অপরিচিত। গ্রিক উপকূলে বিনা খরচে এক দিনের ছুটি কাটানোর সুযোগ দেওয়া হয় তাঁদের, যাতে তাঁরা পরস্পর পছন্দের সঙ্গী বেছে নিতে পারেন, যা এনে দিতে পারে জনসংখ্যা বৃদ্ধির সুযোগ। এই ছুটি কাটানোর পুরো ব্যয় বহন করে স্থানীয় পৌরসভা।
স্থানীয় একটি রেস্তোরাঁয় এসব নারী-পুরুষের সাক্ষাতের জন্য নৈশভোজের ব্যবস্থা করা হয়। নম্বর দেওয়া নির্দিষ্ট আসনে বসেন অবিবাহিত নারী-পুরুষেরা। নিজ নিজ সঙ্গীকে উপহার দেওয়ার জন্য প্রত্যেক পুরুষকে একটি করে লাল গোলাপ দেওয়া হয়। শুরুতে এসব জুটি কিছুটা অস্বস্তির মধ্যে ছিল। তাঁদের এ অস্বস্তি কাটাতে মেয়র নিজেই উদ্যোগ নেন। তিনি বলেন, ‘আমরা কমে যেতে থাকা জনসংখ্যা সমস্যার সঙ্গে লড়ছি।’
এ সমস্যা কাটাতে জুটিদের পরিবার গঠনে উৎসাহ দিয়ে তিনি তাঁর পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন। এসব আশ্বাসের মধ্যে আছে, বিদ্যালয়গামী শিশুদের জন্য বাস এবং বিভিন্ন শিক্ষা উপকরণ বরাদ্দ, মাতৃত্বকালীন ছুটি ও নতুন বাবা-মার জন্য নগদ বোনাস।
মেয়র বলেন, ‘গত বছরের চেয়ে এবার আমরা জন্মহার ৩০ শতাংশ বাড়াতে চাই। তাই আমি ভালোবাসার জন্য এ ভোজের আয়োজন করেছি।’
মেয়রের এ বক্তৃতার পর স্থানীয় একজন শিল্পীর লোকসংগীতের সঙ্গে যুগলদের নাচের আয়োজন করা হয়। ধীরে ধীরে অপরিচয়ের অস্বস্তি কাটিয়ে ঘনিষ্ঠ হতে থাকেন তাঁরাও। দাঁতের চিকিৎসক পিদ্রাগ জেভেদজিক জানান, তাঁর মতো ভাগ্যবান কেউ কেউ এ নাচের মধ্য দিয়ে খুঁজে পেয়েছেন জীবনসঙ্গীকেও।
ইউরোপীয় দেশগুলোর মধ্যে ২০ বছর ধরে সার্বিয়ার জন্মহার সবচেয়ে কম। প্রধানত অভাব ও ১৯৯০ সালের যুদ্ধই এ জন্য দায়ী। পরিবারের ভরণ-পোষণের মতো একটি চাকরি বা ব্যবসার সুযোগ সেখানে নেই। বিশেষ করে সার্বিয়ার নিস্তরঙ্গ প্রত্যন্ত অঞ্চলগুলোতে। এসব অঞ্চলে প্রেম বা বিয়ে করার মতো উপযুক্ত একজন নারীর অপেক্ষায় বিয়ের বয়স পার হয়ে যায় অধিকাংশ পুরুষেরই।
এমনই একজন কেন্দ্রীয় সার্বিয়ার উপশহর জাগোদিনার বাসিন্দা ৪৬ বছরের স্লাভোলজাব তানাস্কোভিক। তিনি একজন জুতা প্রস্তুতকারক। বহু রকম মনলোভা জুতা বানালেও নিজের বানানো এক জোড়া জুতা পরানোর মতো প্রিয়তমা তাঁর ভাগ্যে আজও জোটেনি। তিনি আক্ষেপ করে জানান, ‘আমি প্রেমে পড়তে চাই, বিয়ে করতে চাই, সন্তানের বাবা হতে চাই। কিন্তু সমস্যা হচ্ছে, এখানে জীবনযাত্রার মান এত নিচু আর পুরুষদের অধিকাংশই বেকার হওয়ায় লোকজন বিয়েই করে না।’ বিবিসি।

বুধবার, ২৪ আগস্ট, ২০১১

বিবারের সঙ্গে সম্পর্কের ইতি টেনেছেন সেলেনা

শেষ পর্যন্ত নিজের জীবন থেকে জাস্টিন বিবারকে ছুঁড়েই ফেলে দিলেন সেলেনা গোমেজ। অপরাধপ্রবণ মানুষদের সঙ্গে বিবারের বন্ধুত্বের জের ধরে কয়েকদিন ধরেই এই জুটির সম্পর্ক ভাঙ্গা-গড়ার খবরে চঞ্চল ছিলো মিডিয়া। অবশেষে সেসব গুঞ্জণ সত্যে পরিণত হলো। অবশ্য সম্পূর্ণ নতুন এক কারণে বিবারের সঙ্গে সম্পর্কের ইতি টেনেছেন সেলেনা। সম্প্রতি জানা গেছে, বিবারের প্রাক্তন গার্লফ্রেন্ড গায়িকা জেসমিন ভিলেজাসই ইন্ধন জুগিয়েছেন এই সম্পর্ক ভাঙ্গার খেলায়। খবর ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিসের।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, সম্প্রতি সেলেনা আবিষ্কার করেন, সাবেক প্রেমিকা জেসমিনকে এসএমএস পাঠাচ্ছেন বিবার। ব্যস, আর যায় কোথায়! সঙ্গে সঙ্গেই বিবারের সঙ্গে সম্পর্ক চুকিয়ে দেন তিনি।

জানা গেছে, এ প্রসঙ্গে সেলেনার ঘনিষ্ঠ একজন বন্ধু বলেছেন, ‘বিবার-সেলেনা সম্পর্কের অধ্যায়ের পরিসমাপ্তি ঘটেছে। বন্ধুত্বের বাইরে এখন আর কোনো সম্পর্ক নেই তাদের মধ্যে। সেলেনা বুঝতে পেরেছেন, দীর্ঘস্থায়ী এবং দৃঢ় সম্পর্ক গড়ে তোলার জন্য বিবার প্রস্তুত নন। কারণ তার বয়স খুবই কম। তাই বিবারকে ছেড়ে এমন কাউকে তিনি খুঁজছেন যিনি বয়সে এবং চিন্তা-ধারায় কিছুটা হলেও পরিপক্ক।’

এদিকে জানা গেছে, এই ঘটনায় মুষড়ে পড়েছেন ১৭ বছরের টিন সেনসেশন জাস্টিন বিবার। এ প্রসঙ্গে বিবারের এক বন্ধু বলেছেন, ‘দুঃখজনক ব্যাপার হলো, বিবারের সঙ্গে সম্পর্ককে এখন ‘বন্ধুত্ব’ বলেই সংজ্ঞায়িত করেছেন সেলেনা। এ ঘটনায় বিবারের কচি হৃদয় ভেঙ্গে খানখান হয়ে গেছে। না চাইলেও, আবারো একাকী এবং মুক্ত তিনি।’



বিডিনিউজটোয়েন্টিফোরডটকম

শনিবার, ২০ আগস্ট, ২০১১

প্রেমে পড়েছেন জর্জ ক্লুনি!

মাত্র একমাস আগে এলিজাবেত্তা ক্যানালিসের সঙ্গে সম্পর্ক ভেঙ্গে দেওয়ার ঘোষণা দিয়েছিলেন হলিউডি অভিনেতা-পরিচালক জর্জ ক্লুনি। এরইমধ্যে তার জীবনে নতুন এক নারীর আগমন ঘটেছে বলেই খবর চাউর হয়েছে। গুঞ্জন উঠেছে, সাবেক ডব্লিউডব্লিউই রেসলার স্টেসি কেইবলারের সঙ্গে চুটিয়ে অভিসার চালাচ্ছেন ক্লুনি। খবর মিডডেডটকম-এর।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, সম্প্রতি লন্ডন এবং ইতালির লেক কোমোতে একসঙ্গে সময় কাটাতে দেখা গেছে ৫০ বছর বয়সী ক্লুনি এবং এবং ৩১ বছর বয়সী কেইবলারকে। তাদের ঘনিষ্ঠতা দেখে তাদের ভেতর ‘বিশেষ’ বন্ধুত্বের গন্ধ খুঁজে পেয়েছেন অনেকেই।

জানা গেছে, এ প্রসঙ্গে কেইবলারের ঘনিষ্ঠ এক বন্ধু বলেছেন, ‘একে অপরকে অন্তত ৫ বছর ধরে চেনেন তারা। ক্যানালিসের সঙ্গে সম্পর্ক ভেঙ্গে যাওয়ার পর সম্প্রতি আবারো কেইবলারের কাছাকাছি এসেছেন ক্লুনি। তাদের ভেতরের বোঝাপড়াটা খুবই ভালো এবং বলাইবাহুল্য, শারীরিকভাবেও একে অপরের প্রতি আকর্ষিত তারা।’

অবশ্য সাবেক ‘ড্যান্সিং উইথ দ্য স্টারস’-এর এই প্রতিযোগীর সঙ্গে নিজের রোমান্টিক সম্পর্কের বিষয়টি পুরোপুরি গোপনই রাখতে চান ক্লুনি।



বিডিনিউজটোয়েন্টিফোরডটকম

প্রেমে পড়েছেন এমা ওয়াটসন!

‘হ্যারি পটার’ তারকা এমা ওয়াটসন প্রেমে পড়েছেন বলেই খবর রটেছে। ‘দ্যা পার্কস অফ বিয়িং আ ওয়ালফ্লাওয়ার’ ছবির সহ-তারকা জনি সিমনসের সঙ্গে তিনি চুটিয়ে প্রেম করছেন বলেই খবর ভাসছে বাতাসে। জানা গেছে, তারা নাকি নিয়মিতই অভিসারে বের হচ্ছেন। খবর প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়ার।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, ‘দ্যা পার্কস অফ বিয়িং আ ওয়ালফ্লাওয়ার’ ছবিতে একসঙ্গে কাজ করতে গিয়েই সিমনসের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন এমা। সম্প্রতি নতুন এই জুটিকে লস এঞ্জেলসের একটি রেস্টুরেন্টে শেফের রান্না করা খাবার তো বটেই, এমনকি চুমু খেতেও দেখা গেছে। সেসময় স্বতস্ফূর্তভাবেই একে অপরকে আলিঙ্গনও করেছেন তারা।

জানা গেছে, বেশ কিছুদিন ধরেই নাকি প্রেম করছেন এই জুটি। চলতি বছরের মে মাসে তারা একত্রে পর্বতারোহনে গিয়েছিলেন। তাদের সেই ছবি প্রকাশিতও হয়েছিলো। এ ছাড়া, জুন মাসে এমটিভি মুভি অ্যাওয়ার্ড অনুষ্ঠান শেষে একটি পার্টিতে এই দুজনকে বেশ ঘনিষ্ঠ অবস্থায় পাওয়া গিয়েছিলো।



বিডিনিউজটোয়েন্টিফোরডটকম

জো'কে রিহানা'র 'উত্তেজক' এসএমএস!

খবর রটেছে, মার্কিন গায়ক ও মিউজিশিয়ান জো জোনাসকে নাকি রিদম অ্যান্ড ব্লুজ গায়িকা রিহানা ক্রমাগত ‘উত্তেজক’ এসএমএস পাঠিয়েই যাচ্ছেন। খবর কন্ট্যাক্টমিউজিক-এর। 

সংবাদমাধ্যমটি জানিয়েছে, ‘এসঅ্যান্ডএম’খ্যাত ২৩ বছর বয়সী এই গায়িকার সাবেক বয়ফ্রেন্ড ক্রিস ব্রাউনের সঙ্গে একটি গান করেছিলেন ২১ বছর বয়সী জো। তখনই রিহানার সঙ্গে তার প্রথম পরিচয় হয়।

সম্প্রতি খবর চাউর হয়েছে, জোকে নাকি উদ্দেশ্যপ্রণোদিতভাবেই ঘনঘন উত্তেজক এসএমএস পাঠাচ্ছেন রিহানা। 

জানা গেছে, একটি টেক্সট মেসেজে রিহানা নাকি লিখেছেন, জোকে তার জীবনের সবচেয়ে উদ্দাম এক বেপরোয়া ভ্রমণে নিয়ে যেতে চান তিনি!


বিডিনিউজটোয়েন্টিফোরডটকম

লন্ডনে একই হোটেলে শাহরুখ-প্রিয়াংকা!

কিছুদিন ধরেই শাহরুখ খান এবং প্রিয়াংকা চোপড়ার ঘনিষ্ঠতা বাড়ায় তাদেরকে নিয়ে মুখরোচক আলোচনায় ভাসছে বলিউডি টিনসেল। সম্প্রতি আবারো সে গুঞ্জনের আগুনে ঘি ঢেলেছেন এই দুই তারকা। জানা গেছে, এই মুহূর্তে লন্ডনে একই হোটেলে অবস্থান করছেন তারা। খবর টাইমস অফ ইন্ডিয়ার।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, একটি শোতে অংশ নিতে সম্প্রতি লন্ডনে গিয়েছেন শাহরুখ। অন্যদিকে, প্রিয়াংকা সেখানে গিয়েছেন তার অভিনীত পরবর্তী ছবির শুটিংয়ের কাজে। কাজের অজুহাতে কেবল এক শহরেই নয়, একই হোটেলেও অবস্থান করছেন এই দুই তারকা।

বিষয়টি নিয়ে বিভিন্ন কানাঘুষা চলছে নানা মহলে। বেশ কয়েকটি ট্যাবলয়েড ফলাও করে খবরও ছেপেছে একই হোটেলে শাহরুখ-প্রিয়াংকার অবস্থান নিয়ে।

সংবাদমাধ্যমটি আরো জানিয়েছে, লন্ডনে একসঙ্গে নৈশভোজ করার সময়ও মিডিয়ার চোখে ধরা পড়েছেন এই তারকা জুটি। সে সময় তাদেরকে দেখে মনে হয়েছে, একে অপরের সঙ্গ খুবই উপভোগ করছেন তারা। 

এদিকে জানা গেছে, লন্ডনে শাহরুখের সঙ্গে ব্যবসায়িক বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা করেছেন পিগি চপস। যুক্তরাজ্যের মিউজিক এবং এন্টারটেইনমেন্ট ব্রডকাস্ট নেটওয়ার্কের প্রভাবশালী কয়েকজন ব্যক্তির সঙ্গে শাহরুখকে নতুন বন্ধু হিসেবেই পরিচয় করিয়ে দিয়েছেন তিনি।

উল্লেখ্য, প্রিয়াংকার সঙ্গে শাহরুখের ঘনিষ্ঠতা বেড়ে যাওয়ার খবর চাউর হওয়ার পর থেকেই বিষয়টিকে সহজভাবে নিতে পারেননি শাহরুখের স্ত্রী গৌরি খান। বিষয়টি তিনি সরাসরি কিং খানকে জিজ্ঞেস করবেন বলেও জানিয়েছিলেন। কিন্তু শাহরুখ ধরা দিচ্ছেন না গৌরির কাছে। কাজের দোহাই দিয়ে বেশিরভাগ সময় ঘরের বাইরেই অবস্থান করছেন তিনি।

অবশ্য, এর মধ্যেই বিপরীত একটি গুজবও চাউর হয়েছিলো। খবর রটেছিলো, শাহরুখের পরিবর্তে বৃটিশ গায়ক ও প্রযোজক জে সিনের পেছনে নাকি ঘুরছেন সাবেক এই মিস ওয়ার্ল্ড। তবে সম্প্রতি একই হোটেলে অবস্থান করায় আবারো গুজবের কেন্দ্রবিন্দুতে পরিণত হলেন সেই শাহরুখ-প্রিয়াংকাই।    


বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/

উধাও সাইফ-কারিনা!

শিডিউল, ছবির প্রচারণার কাজ- সব মিলিয়ে দম ফেলার ফুরসতই ছিলো না সাইফ আলি খান বা কারিনা কাপুর কারোরই। এর মধ্যেই আবার পড়ে গেছে সাইফের জন্মদিন। এ জুটির প্রেম এখন এতোটাই তুঙ্গে যে, সব উপেক্ষা করে স্রেফ উধাও হয়ে গেছেন তারা দুজন। খবর টাইমস অফ ইন্ডিয়ার।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, ৫ দিনের ছুটি নিয়েছেন সাইফ এবং এরপরপরই কারিনাকে সঙ্গে নিয়ে লন্ডনের ফ্লাইট ধরেছেন। সাইফের জন্মদিন পালন করাটাকে উপলক্ষ করেই ৫ দিনের ছুটিতে স্রেফ হাওয়া হয়ে গেছেন এ জুটি। এরপর আর কোনো হদিস নেই তাদের। তারা কোথায় এবং কি প্ল্যান করে গেছেন সেটি বিটাউনের কারো কাছেই খোলাসা করেননি। তাদের পরিবারের কয়েকজন ছাড়া কেউই জানেন না, কোথায় গেছেন তারা।

জানা গেছে, সাইফের জন্মদিনকে স্মরণীয় করে রাখতেই নিজস্ব পরিকল্পনা করে রেখেছিলেন বেবো। তার পরিকল্পনা অনুসারেই ৫ দিনের জন্য ভেগেছেন এই তারকা জুটি।

উল্লেখ্য, ২০১০ সালের জন্মদিনে সাইফকে নিয়ে লাটভিয়া গিয়েছিলেন বেবো।



বিডিনিউজটোয়েন্টিফোরডটকম

শনিবার, ১৩ আগস্ট, ২০১১

মোবাইল ফোনে প্রেম, এরপর . . . .


তোহুর আহমদ : ঢাকা থেকে :  পিতা ব্যাংক কর্মকর্তা আফজাল হোসেন মেয়েকে শখ করে দামি মোবাইল ফোন সেট কিনে দেন সে কখন কোথায় থাকছে তার খোঁজখবর নেয়ার জন্য। কিন্তু মোবাইল কাল হয়ে দাঁড়ায়। স্কুলে গিয়ে ঘণ্টার পর ঘণ্টা, রাতে না ঘুমিয়ে মোবাইল ফোনে কথা বলতে থাকে মেয়ে। না দেখেই মোবাইল ফোনে একটা ছেলের সঙ্গে সম্পর্ক তৈরি হয় তার। সম্পর্ক গড়ে ওঠার কয়েক মাস পর তাদের দু’জনের দেখা হয়। কিন্তু দেখা হওয়ার পর জানা যায় ছেলেটি মোবাইল ফোনে খুব ভাল কথা বলতে পারলেও লেখাপড়া কিছুই জানে না। সে পেশায় রাজমিস্ত্রি। এরপর প্রচণ্ড মানসিক আঘাত। আশাহত অনুভূতির প্রচণ্ড চাপ। এ থেকে মানসিক ভারসাম্যহীনতা। ঘটনাটি দশম শ্রেণীর ছাত্রী সাথীর। মা আফসানা বেগম তাকে নিয়ে এসেছেন ধানমন্ডির মনোজগত সেন্টারে। মানসিক রোগের চিকিৎসার জন্য। তার রঙ ফরসা। শরীর শীর্ণ। অসম্ভব রোগাটে, মাথা ন্যাড়া।
মা জানালেন তার মেয়ে প্রায় এক বছর ধরে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছে। কিন্তু এ বয়সে মানসিক ভারসাম্য হারিয়েছে- এটা কি বংশীয় অসুখ? নাকি অন্যকিছু। এত প্রশ্ন শুনে মুখে আঁচল চাপা দেন মা। প্রশ্ন এড়াতে মেয়েকে নিয়ে একপাশে সরে গেলেন। কাছে গিয়ে আবারও প্রশ্ন করতেই ঝর ঝর করে কেঁদে ফেলেন। বলেন, বংশীয় কোন অসুখ নয়। কান্নাজড়িত কণ্ঠে মা বলেন, আমার মেয়ে খুবই মেধাবী ছাত্রী ছিল। ফাইভে ও এইটে দু’টোতেই বৃত্তি পেয়েছে। কিন্তু এখন অসময়েই ওর জীবন শেষ হয়ে যাচ্ছে। মা বলেন, প্রথম দিকে বিষয়টিকে আমরা এত গুরুত্ব দিইনি। কিন্তু ও হঠাৎ খাওয়া দাওয়া কমিয়ে দিল। বান্ধবীদের সঙ্গে আর মেশে না। টিভি দেখে না। পড়াশোনা করে না। ওর শরীর আস্তে আস্তে খারাপ হতে লাগল। উল্টাপাল্টা কথা বলে। আমরা কি হয়েছে জানার চেষ্টা করেছি। কিন্তু মেয়ের মুখ দিয়ে একটি কথাও বলাতে পারিনি। অথচ ওর অবস্থা দিন দিন খারাপ হচ্ছিল। অবস্থা এমন হলো যে ও আর বাথরুমেও যায় না। ঘরেই বাথরুম করে নোংরা করে রাখে। পরে ওর এক বান্ধবীর কাছ থেকে আমরা জানতে পারলাম কিন্তু এসব বিষয় আমাদের কাছে কিছুই বলেনি। ধীরে ধীরে ও নিজেই নিজের সঙ্গে যুদ্ধ করে শেষ হয়ে যেতে থাকে। ও যখন পুরোপুরি অসুস্থ তখন আমরা ওর এক বান্ধবীর মুখে ঘটনা শুনতে পাই।

বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীদের মধ্যে মোবাইল ফোনে প্রেমের সম্পর্ক গড়ে উঠছে। সম্পর্ক গভীর হওয়ার পর তারা যখন একের অপরকে দেখেছে তখন তাদের সাজানো মানুষটির সঙ্গে বাস্তবের মিল থাকছে না। তখন ঘটছে বিপর্যয়। অনেকেই বিষয়টি কাটিয়ে উঠতে পারলেও অনেকেই কাটিয়ে উঠতে পারছে না। বিমর্ষতায় ভুগছে নয়তো মানসিক রোগে আক্রান্ত হচ্ছে। শুধু যে মোবাইল ফোনে প্রেমের কারণেই এ ধরনের ঘটনা ঘটছে তা নয়। মোবাইল ফোনে প্রেমের অভিনয়ের জন্য পেশাদার একটি চক্রও গড়ে উঠেছে। গত মাসে র‌্যাব-৩ আসমা নামের এক মেয়েকে গ্রেপ্তার করে গুলিস্তান এলাকা থেকে। তার বিরুদ্ধে অভিযোগ সে বিভিন্ন ছেলের সঙ্গে মোবাইল ফোনে প্রেমের সম্পর্ক গড়ে তুলতো। এরপর প্রেমিককে ডেকে নিয়ে অপহরণ করে তার বাবা-মায়ের কাছে মুক্তিপণ আদায় করতো। এ সময় পেশাদার মোবাইল প্রেমিকা বেশির ভাগ ক্ষেত্রে বিভিন্ন মোবাইল নম্বরে মিসড কল দেয়। কোন ছেলে কণ্ঠ ফোন ব্যাক করলে মিষ্টি কণ্ঠে কথা বলে। কথার জালে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। প্রথম দিকে তারা প্রায়ই ছেলেটিকে মোবাইলে টাকা পাঠাতে বলে। এরপর সব ঠিকঠাক করে ছেলেটিকে তাদের আস্তানায় আসতে বলে। এরপর তাকে অপহরণ করে মুক্তিপণ দাবি করা হয়।

এছাড়া ইন্টারনেট বেশ কিছু বাংলা ওয়েবসাইট রয়েছে যেখানে নির্দিষ্ট টাকার বিনিময়ে মোবাইল ফোনে স্মার্ট নারী কণ্ঠের সঙ্গে কয়েক ঘণ্টা কথা বলা যায়। চাইলে নির্দিষ্ট টাকার বিনিময়ে তার সঙ্গে ডেটিংও করা যায়। এ ধরনের শতাধিক ওয়েবসাইট বন্ধ করে দেয়ার জন্য পুলিশ সদর দপ্তর থেকে বিটিআরসিতে পাঠানো হয়েছে। মনোজগত সেন্টারের চিকিৎসক বিশিষ্ট মনোরোগ বিশেষজ্ঞ মোহাম্মদ ফিরোজ বলেন, মোবাইল ফোনে প্রেম-পরবর্তী অবসাদ সংক্রান্ত কেস প্রায়ই আসছে। অনেক ক্ষেত্রে ছেলেটিকে না দেখেই অল্পবয়সী মেয়েরা মোবাইল ফোনে সুন্দর কণ্ঠস্বর শুনে পুরুষটির প্রতি আকৃষ্ট হয়ে পড়ছে। প্রেমের সম্পর্ক গড়ে তুলছে। কিন্তু পরে যখন তারা একে অপরকে দেখেছে তখন তাদের কল্পনার সঙ্গে মিলছে না।
এসব ক্ষেত্রের মেয়েরাই বেশি ভুক্তভোগী হচ্ছে। কল্পনার মানুষটির সঙ্গে না মেলায় এক ধরনের আশাহত অনুভূতির চাপে ভুগছে মেয়েটি। এখান থেকেই তার মানসিক রোগের সৃষ্টি হচ্ছে। অনেক ক্ষেত্রে মেয়েটি মাদকাসক্ত হয়ে পড়ছে। অনেক মেয়ে পুরুষ বিদ্বেষী হয়ে যাচ্ছে। আবার কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে মোবাইল ফোনে প্রেমের সম্পর্কের সূত্র ধরে ছেলেটি মেয়েটির নানা ধরনের ছবি তুলে রাখছে। পরে মেয়েটিকে ওইসব ছবি দিয়ে ব্ল্যাকমেইল করা হচ্ছে। যার পরিণতিতে মেয়েটি আত্মহত্যার পথ বেছে নিচ্ছে। ফিরোজ বলেন, এ ধরনের অবস্থা থেকে মুক্তির একমাত্র উপায় হলো সন্তানের ওপর পরিবারের নিয়ন্ত্রণ আরও বাড়ানো। সন্তান কোথায় যাচ্ছে কি করছে সে বিষয়ে খোঁজখবর রাখা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক নজরুল ইসলাম বলেন, প্রযুক্তির যেমন সুবিধা আছে তেমনি অসুবিধাও আছে।
সমাজে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা যেন না ঘটে এ জন্য মোবাইল ফোন বিক্রির ক্ষেত্রে একটা আইন করা জরুরি। যে আইনে বলা হবে কত বছর বয়স পর্যন্ত মোবাইল ফোন কেনা যাবে না। তিনি বলেন, আমাদের সমাজ ব্যবস্থায় বাবা-মা সন্তানদের কাছে ওপেন বা ফ্রি নন। বাবা মা যদি ফ্রি হন তবে সন্তান কোথায় কি করছে তা তারা জানতে পারতেন। সন্তান বাবা-মাকে লুকিয়ে কোন কিছু করতো না। ফলে অনাকাঙ্ক্ষিত অনেক ঘটনা থেকেই সন্তানকে রক্ষা করা যেতো।

শেন ওয়ার্নের প্রেমে হার্লের তোতাপাখি!

এলিজাবেথ হার্লের মতো তার পোষা তোতাপাখিটিও নাকি প্রেমে পড়েছে সাবেক অস্ট্রেলিয়ান ক্রিকেটার শেন ওয়ার্নের। সম্প্রতি অনেক ওজন কমিয়ে এবং মুখে সার্জারি করিয়ে নতুন আদল নিয়েছেন শেন ওয়ার্ন। আর তার নতুন এই চেহারার প্রেমেই নাকি পড়েছে হার্লের পিংপং নামের তোতাটি। খবর টাইমস অফ ইন্ডিয়ার।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, তোতা পাখিটির নাম পিংপং। তার নামে টুইটারে একটি অ্যাকাউন্টও রয়েছে। সেটির ফলোয়ার রয়েছে অন্তত ৫ হাজার। পিংপংয়ের টুইটার অ্যাকাউন্ট থেকেই শেন ওয়ার্নের বর্তমান চেহারা বিষয়ে মন্তব্য করা হয়েছে।

টুইটারে পিংপংয়ের অ্যাকাউন্টটি হার্লে নিজেই চালান বলেই ধারণা করা হচ্ছে। 

জানা গেছে, টুইটারে পিংপংয়ের ফলোয়ারের মধ্যে শেন ওয়ার্নও রয়েছেন। সম্প্রতি একটি টুইটে শেন ওয়ার্ন পিংপংকে বলেছিলেন, ‘আমি তোমার মালকিনের চেয়েও বেশি কর্তৃত্বপরায়ণ।’ আর এর জবাবে শেন ওয়ার্নকে কর্তৃত্ব ফলানোর অধিকারের স্বীকৃতি দিয়েছেন পিংপং ওরফে লিজ হার্লে!


বিডিনিউজটোয়েন্টিফোরডটকম

বৃহস্পতিবার, ১১ আগস্ট, ২০১১

দুখু বাহিনী নয়, মায়ের পরকীয়ার বলি ইরান


চরমপন্থী দুখু বাহিনী নয়, মায়ের পরকীয়ার বলি হয়েছে মেহেরপুরের স্কুলছাত্র ইরান-উল হক। পথের কাঁটা সরাতে ইরানকে ধারালো হাঁসুয়া দিয়ে হত্যা করেন তার বিধবা মায়ের প্রেমিক আহমেদ শরীফ ওরফে দীপু (২৬)।
গত সোমবার মেহেরপুরের জ্যেষ্ঠ বিচারিক হাকিম মাসুদ আলীর আদালতে ১৬৪ ধারায় হত্যাকাণ্ডের স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন আহমেদ শরীফ। তাঁর বাড়ি জেলার গাংনী উপজেলার কাথুলী ইউনিয়নের ধলা গ্রামে।
৫ আগস্ট শুক্রবার সকালে কাথুলীর ধলা রাধাগোবিন্দপুর মাধ্যমিক বিদ্যালয়ের পাশের মাঠ থেকে শিশু ইরানের (১০) জবাই করা লাশ উদ্ধার করে পুলিশ। ইরান ওই বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর মেধাবী ছাত্র ছিল। এর আগে ২০০৮ সালের ৩১ আগস্ট রাতে চরমপন্থী দুখু বাহিনী ইরানের সামনে তার বাবা এমদাদুল হক ও দুই চাচাকে বাড়ির উঠানে জবাই করে খুন করে। ইরান ওই ঘটনার একমাত্র প্রত্যক্ষদর্শী থাকায় শুক্রবার পুলিশ ও ইরানের মা ধারণা করেছিলেন চরমপন্থী দুখু বাহিনীই ইরানকে খুন করেছে। 
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিমল কৃষ্ণ মল্লিক বলেন, ইরানের হত্যার এক দিন পর তার মা বারবার ‘আমি কার বিচার চাইব’ বলে আর্তনাদ করেন। এতে পুলিশ ও এলাকাবাসীর সন্দেহ হয়। তখন ইরানের মা পুলিশকে আহমেদ শরীফের কথা বলেন। 
এরপর মেহেরপুর সদর থানার ওসি হাসান হাফিজুর রহমান ও গাংনী থানার ওসি যৌথভাবে আহমেদকে রোববার দুপুরে আটক করে জিজ্ঞাসাবাদ করলে তিনি হত্যার দায় স্বীকার করে অনুশোচনা প্রকাশ করেন।
আদালত সূত্র জানায়, ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে আহমেদ শরীফ বলেন, ইরানের বাবার মৃত্যুর পর ইরানের মায়ের সঙ্গে তাঁর পরকীয়া সম্পর্ক গড়ে ওঠে। এক সন্তানের মা হওয়ায় শরীফের পরিবার এই সম্পর্কে আপত্তি জানায়। আবার মেলামেশা দেখলেই ইরান তার মাকে বলত, ‘মা, বাপজি তোকে খুব ভালোবাসত, তুই কাউকে নিকে করিস নে।’ তখন মায়ের মনটা ভেঙে যেত। এভাবে ইরান তাঁর পরকীয়ায় বাধা হয়ে দাঁড়ায়।
পুলিশ সুপার মো. শাহরিয়ার বলেন, ইরান হত্যার জন্য পুলিশ প্রথমে সন্ত্রাসী চরমপন্থী দুখু বাহিনীকে সন্দেহ করেছিল। পরে তার মায়ের প্রশ্নবোধক কান্নায় পুলিশের সন্দেহ হলে দুই দিনের ব্যবধানে এই খুনের রহস্য বের হলো। ফলে এই মামলায় সন্দেহজনকভাবে চারজনকে আটক করা হলেও এখন মামলায় আহমেদ শরীফ ছাড়া অন্য কেউ আসামি নয়।
প্রথম আলো

বৃহস্পতিবার, ২৮ জুলাই, ২০১১

হলিউডি নক্ষত্রদের 'ভালোবাসার সন্তান'


আর্নল্ড শোয়ার্জেনেগার
হলিউডের সাম্প্রতিক ঘটনাগুলোর মধ্যে সবচেয়ে বেশি আলোড়ন তুলেছে অভিনেতা আর্নল্ড শোয়ার্জেনেগারের বিয়ে বহির্ভূত এক পুত্রসন্তান রয়েছে এমন খবর। এই সন্তানের মা হলেন আর্নল্ডেরই এক গৃহপরিচারিকা, দীর্ঘদিনের ব্যক্তিগত সহকারী মিলড্রেড বায়েনা।

আর্নল্ড ও তার স্ত্রী মারিয়া শ্রিভার ক্যালিফোর্নিয়ার যে বাড়িতে বসবাস করতেন, সে বাড়িতেই কাজ করতেন ৫০ বছর বয়সী মিলড্রেড। এ ছাড়া ২০ বছর ধরে আর্নল্ডের ব্যক্তিগত সহকারী হিসেবেও তিনি দায়িত্ব পালন করেছেন। এ বছরের জানুয়ারিতে অবসর নেন তিনি। মিলড্রেডের গর্ভে জন্ম নেয়া আর্নল্ডের এই সন্তানের বয়স বর্তমানে ১৪ বছরের কাছাকাছি। অন্যদিকে, আর্নল্ড এবং মারিয়ার ছোট ছেলে ক্রিস্টোফারের বয়স এখন ১৩। সেই হিসেবে, মিলড্রেড এবং মারিয়া কাছাকাছি সময়েই অন্তঃসত্ত্বা হয়েছিলেন।

সম্প্রতি আর্নল্ড নিজেই এই সত্য প্রকাশ করে জানিয়েছেন, ‘আমার পরিবারের সদস্য এবং বন্ধুদের মনে আঘাত দেয়ার মতোই কাজ করেছি আমি। আমি জানি, এর কোনো ক্ষমা নেই। তারপরও আমি মারিয়া এবং আমার সন্তানদের কাছে ক্ষমা চেয়েছি। আমি সত্যিই ভীষণ দুঃখিত।’ তবে, আর্নল্ডের এ কুকীর্তিকে সহজভাবে নিতে পারেননি মারিয়া। তিনি বলেছেন, ‘এটা খুবই দুঃখজনক এবং মন ভেঙ্গে দেয়ার মতো একটি ঘটনা। মা হিসেবে এখন সন্তানদের ভবিষ্যত নিয়েই আমি বেশি চিন্তিত। এই ক্ষত সারিয়ে নতুন করে আমাদের জীবনকে সাজানোর চেষ্টাই করবো আমি। এই মুহূর্তে এর চেয়ে বেশি কিছু আমি বলতে চাই না।’ মারিয়ার এমন বক্তব্যের পরও আর্নল্ড আরেকটি সুযোগ পাওয়ার জন্য মরীয়া হয়ে উঠেছেন। মারিয়ার কাছে বারবার ক্ষমা ভিক্ষা চাইছেন তিনি।

লিজ টেইলর
হলিউডি ছবির চেয়ে কোনো অংশেই কম নাটকীয় ছিলো না প্রয়াত এলিজাবেথ টেইলরের জীবন। তার মৃত্যুর একমাস পর আরেকটি নাটকীয় ঘটনার কথা প্রকাশিত হয়ে পড়ে। সত্যটি হচ্ছে, বিয়ে বহির্ভূত একটি কন্যা সন্তানের জন্ম দিয়েছিলেন টেইলর। তার গর্ভজাত এই শিশুটিকে লিজ নাকি ছেড়ে দিতেও বাধ্য হয়েছিলেন। টেইলরের ঘনিষ্ঠ বন্ধু আধ্যাত্মিক গুরু জন কোহান এই তথ্য ফাঁস করেছেন। কোহানের ভাষ্য, ‘ষাটের দশকে আমার ক্লায়েন্ট ছিলেন টেইলর। তিনি নোরা নামের একটি কন্যাশিশুর জন্ম দিয়েছিলেন। সে সময় তিনজন পুরুষের সঙ্গে সম্পর্ক ছিলো তার। তিনি নিশ্চিত ছিলেন না, বিয়ে বহির্ভূত এই কন্যাসন্তানের বাবা কে ছিলেন। আর সে কারণেই নোরাকে ছেড়ে দিতে বাধ্য হয়েছিলেন তিনি। পরে টেইলর তার কন্যাকে আয়ারল্যান্ডে পাঠিয়ে দিয়েছিলেন। ভরণ-পোষণের জন্য অর্থ দিলেও, নোরার সঙ্গে কোনো রকম যোগাযোগ রাখেননি তিনি। বিষয়টি গোপন রাখলেও, এটা সবসময়ই তাকে মর্মপীড়া দিয়েছে। তিনি আমাকে বলেছিলেন, তার মৃত্যুর আগ পর্যন্ত যেন বিষয়টি আমি ফাঁস না করি।’ bdnews24.com

ব্রেট টাকারের সঙ্গে ডেটিং চালাচ্ছেন লিন্ডসে!

লিন্ডসে লোহানের ভাবগতিক দেখে মনে হচ্ছে, নতুন মনের মানুষ খুঁজে পেতে রীতিমতো মরিয়াই হয়ে উঠেছেন তিনি। কিন্তু অস্থিরমতি এই হলিউডি তারকার যুৎসই মনের মানুষ খুঁজে পাওয়া কি আর চাট্টিখানি কথা! তাইতো অল্প সময়ের ব্যবধানে পরপর দুজন পুরুষের সঙ্গে সম্পর্কে জড়িয়ে আবার তা ভেঙ্গেও দিয়েছেন ২৫ বছর বয়সী এই অভিনেত্রী। খবর রটেছে, এবারে নাকি তার জীবনে তৃতীয় প্রেমিকের আবির্ভাব ঘটেছে। খবর টাইমস অফ ইন্ডিয়ার।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, অস্ট্রেলিয়ান অভিনেতা ব্রেট টাকারের সঙ্গে লিন্ডসের অভিসারের গুঞ্জন ছড়িয়ে পড়েছে হলিউডের বাতাসে। আর এই গুঞ্জন ছড়িয়েছে সম্প্রতি মালিবুতে প্যারিস হিলটনের বিচ পার্টি শেষে ব্রেটের বাহুলগ্ন অবস্থায় লিন্ডসেকে আবিষ্কারের পর থেকেই।

সংবাদমাধ্যমটি আরো জানিয়েছে, প্যারিসের দেওয়া পার্টিতে কালো রংয়ের সংক্ষিপ্ত শর্টস এবং আঁটসাঁট টপস পরে হাজির হয়েছিলেন লিন্ডসে। সেখানে বয়সে ১৪ বছরের বড় ব্রেটের সঙ্গে পার্টিতে মেতে উঠেছিলেন তিনি। 

জানা গেছে, পার্টিশেষে একে অপরের হাত ধরাধরি করেই বের হয়েছেন তারা। সেসময় লিন্ডসেকে অত্যন্ত হাস্যোজ্জ্বল এবং কিছুটা লাজুক দেখাচ্ছিলো। কথিত প্রেমিক ব্রেটের সঙ্গে বাহুলগ্ন অবস্থায় ক্যামেরাবন্দীও হয়েছেন এই ‘মিনগার্লস’ তারকা। 




বিডিনিউজটোয়েন্টিফোরডটকম

হাতির প্রেমে পড়ে


 
হাতির সঙ্গে লরা পুকো হাতির সঙ্গে লরা পুকো
চিকিৎসক হবেন বলে হোমিওপ্যাথি পড়ছেন ফিনল্যান্ডের তরুণী লরা পুকো (২৫)। ভারতের কেরালায় গত বছর বেড়াতে গিয়ে বদলে গেছে তাঁর লক্ষ্য। এখন মাহুত হয়ে হাতির সঙ্গে দিন কাটানোর কথা ভাবছেন তিনি।
লরা পুকো জানান, আগামী ডিসেম্বরে শেষ হবে তাঁর চিকিৎসাবিদ্যার পড়াশোনা। এর পর তিনি নতুন করে ঠিক করা পেশার দিকে ঝুঁকবেন।
লরা বলেন, ‘কেরালার কুমলি এলাকায় প্রথম যে দিন হাতি দেখি, প্রথম দেখাতেই প্রাণীটির প্রেমে পড়ে যাই। ওই মুহূর্তে আমি কিছু ভাবতে পারছিলাম না। এখানে থেকে যাব কি না, এ চিন্তাটা মাথায় আসে তখন। এ কথা মুখ দিয়ে বের হওয়া মাত্র সায় পেয়ে যাই।’
প্রথম দিকে লরা কেবল হাতির পালের সঙ্গে হেঁটে যেতেন। এরপর হাতিগুলোকে খাওয়ানোর সময় লোকজনকে সহযোগিতা করতে লাগলেন। ধীরে ধীরে মাহুত হিসেবে প্রশিক্ষণ নিতে শুরু করেন তিনি। এ সময় টানা তিন মাস তিনি হাতিদের সঙ্গে সময় কাটান। প্রতিদিন ভোরে হাতির খামারে আসতেন, সন্ধ্যা পার করে ফিরতেন নিজের ঘরে। এখন অন্য মাহুতদের মতো তিনিও হাতিকে নদীতে গোসল করাতে নিয়ে যেতে পারেন। সম্প্রতি তিনি এলিফ্যান্ট জাংকসন নামের একটি বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে জড়িয়েছেন।
সাধারণত ছেলেরাই হাতির মাহুত হয়। আর মাহুত হওয়ার বিষয়টি চলে বংশপরম্পরায়। মাহুতের বংশধরেরাই মাহুত হয়ে থাকে। এই পেশায় আয়ও খুব কম। ভারতের ভাষাও লরার জন্য সমস্যা হবে। হাতি পরিচালনার বিষয়টিও কম ঝুঁকিপূর্ণ নয়।
তবে এসব কোনো কিছু লক্ষ্য থেকে টলাতে পারেনি লরাকে। তিনি বিশ্বাস করেন, হূদয়ের গভীর থেকে কিছু করতে চাইলে কোনো কিছুই বাধা হতে পারে না। বিবিসি।
প্রথম আলো

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | JCPenney Coupons