লজ্জাহীনা লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
লজ্জাহীনা লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

বুধবার, ৩০ মে, ২০১২

বিশাল বক্ষা হবার আনন্দে ভাসছেন ক্যামেরন

সম্প্রতি হোয়াট টু এক্সপেক্ট হোয়েন ইউ আর এক্সপেক্টিং সিনেমায় এক গর্ভবতী নারীর চরিত্রে অভিনয় করেছেন ক্যামেরন ডিয়াজ। চরিত্রের প্রয়োজনেই শুটিংয়ের সময় সিলিকন বলের সহায়তায় নিজের বুকের আকার বাড়াতে হয়েছিলো তাকে। নিজের সেই ‘বিশাল বক্ষা’ হওয়ার আনন্দ এবার একটি টিভি অনুষ্ঠানে তিনি ভাগ করে নিলেন ৮৬ বছর বয়সী সিনিয়র ব্রডকাস্টার ডেভিড অ্যাটেনবরোর সঙ্গে। খবর টাইমস অফ ইন্ডিয়ার।

‘দি গ্রাহাম নর্টন শো’-এ নিজের এই নতুন সিনেমা নিয়ে বলতে গিয়ে বারবার নিজের বড় হওয়া বুকের কথাই বলছিলেন ক্যামেরন। সেখানে তিনি জানান, ‘প্রায় ১৫ টির মতো সিলিকন কাটলেট ব্যবহার করা হয়েছিলো সেখানে। এতে আমার বুক অনেক বড় হয়ে গেল!’

তিনি আরো জানান, ‘বুক দু’টিকে তখন অসাধারণ দেখাতো। এতোটাই সুন্দর লাগতো দেখতে যে, আমি তখন সবাইকে ডেকে ডেকে বলতাম- দেখ, কতো সুন্দর দেখাচ্ছে এই দু’টিকে! একদম সত্যিকারের বুকের মতোই লাগতো ও দু’টিকে।’

অনুষ্ঠানটিতে কেবল নিজের বুকের গুণগান করেই সময় কাটাননি ডিয়াজ; তাকে দেখা গেছে ডেভিড অ্যাটেনবরোর সঙ্গে প্রকাশ্যে ফ্লার্ট করতেও। ওয়াইল্ড লাইফ এক্সপার্ট অ্যাটেনবরোর সাক্ষাৎ পেয়ে তিনি বলে ওঠেন, ‘আমি দারুণ উচ্ছ্বসিত আপনার সঙ্গে পরিচিত হয়ে। কারণ আমি সবসময়ই একজন প্রাণিবিদ হতে চাইতাম। আমি ভেবেছিলাম, আমার সারা জীবন কাটবে জীব-জন্তুদের নিয়ে গবেষণা করেই। তার বদলে এখন আমি সময় কাটাচ্ছি মানুষ নামের প্রাণীদের পর্যবেক্ষণ করে!’


বিডিনিউজটোয়েন্টিফোরডটকম

শেষ পর্যন্ত বিবসনা হলেন পুণম

ধোনী এবং তার ভারতীয় ক্রিকেট দল বিশ্বকাপ জিতেও যা এক বছর আগে করতে পারেনি, এবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) জিতে নেয়ায় শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)-এর কারণেই ঘটে গেল সেই ঘটনা। পুণম পাণ্ডে এক বছর আগের বিবসনা হওয়ার প্রতিজ্ঞা অবশেষে পূরণ করলেন এই জয় উদযাপনে। খবর এনডিটিভি-এর।

২৭ মে রাতে ফাইনাল ম্যাচে কেকেআর-এর জয় উদযাপন করতে এবার সম্পুর্ণ বিবসনা হয়ে তোলা ছবি গতকাল নিজের ওয়েবসাইট এবং টুইটার অ্যাকাউন্টে পোস্ট করেন পুণম। ছবির ক্যাপশনে তিনি লেখেন, ‘নতুন ছবি, ঠিক যেমনটি আমি প্রতিশ্রুতি দিয়েছিলাম আইপিএল, কেকেআর, এসআরকে এক বছর আগে।

ভারত ক্রিকেট ওয়ার্ল্ড কাপ জিতলে বিবসনা হবেন ঘোষণা দিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে আসেন বলিউডি এই মডেল। সেবার ভারত ওয়ার্ল্ড কাপ নিয়ে ঘরে ফিরলেও নিজের প্রতিজ্ঞা রাখেননি পুণম। তবে এবার শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্স-এর আইপিল জয়ের পর নিজের বিবসনা ছবি দিয়েই বুঝি পুণম প্রমাণ করে দিলেন, শুধু কথায় নয় তিনি কাজেও পারদর্শী।



বিডিনিউজটোয়েন্টিফোরডটক

বৃহস্পতিবার, ২৯ মার্চ, ২০১২

বিবসনা হওয়া কাজের অংশ: পাওলি


সম্প্রতি মুক্তি পাওয়া বাংলা সিনেমা ছত্রাক এর ঝুলিতে ‘হিট’ শব্দ যোগ করানো অভিনেত্রী পাওলি দাম জানিয়েছেন অল্প সময়ের মধ্যেই হেইট স্টোরি র মাধ্যমে তার বলিউডে আত্মপ্রকাশ দেখতে পাবেন দর্শকরা। খবর টাইমস অফ ইন্ডিয়ার।


অত্যন্ত খোলামেলা দৃশ্য দিয়ে সাজানো পোস্টার প্রকাশ করায় মুক্তি পাওয়ার আগেই আলোচিত হেইট স্টোরি সিনেমায় অভিনয়ের জন্য গত বছরের ১লা এপ্রিল পাওলির সঙ্গে কথা বলেছিলেন প্রযোজক বিক্রম ভাট। সেদিন বিষয়টি অবশ্য এপ্রিল ফুল -এর মজা বলেই মনে করেছিলেন পাওলি।

ছবিতে পাওলির পিঠের পুরোটা অনাবৃত দেখা গেলেও মুখ দেখা যায়নি। তাই সিনেমা সংশ্লিষ্ঠদের কাছে প্রশ্নের পাহাড় জমে যায়, কার ছবি এটা? এমনকি পাওলি নিজেও সেসময় এ বিষয়ে কিছু স্বীকার করেননি।

কিন্তু সিনেমাটির প্রযোজক বিক্রম আর এক বাঙ্গালি অভিনেত্রীর কাছে থেকে অনেক বেশী খোলামেলা দৃশ্য থাকার কারণে সিনেমায় অভিনয়ে রাজি করাতে ব্যর্থ হন। এরপর তিনি সবকিছু পাকাপোক্ত করার জন্য আবারো যোগাযোগ করেন পাওলির সঙ্গে। পাওলির পক্ষে তখন আর অবিশ্বাস বা প্রত্যাখ্যান করা সম্ভব হয়নি বিক্রমকে।

এদিকে অভিনেত্রী শাহানা গোস্বামী ও নন্দনা সেন প্রত্যাখ্যান করলেও বাংলা সিনেমা জগতে সুঅভিনেত্রী হিসেবে খ্যাত পাওলি কেন রাজি হলেন এই সিনেমায় অভিনয়ে?

এ বিষয়ে পাওলির বক্তব্য, ‘আমি একজন পারফরমার হিসেবে যা কিছুই করিনা কেন, এটা আমার কাজের অংশ। একজন অভিনয় শিল্পী হিসেবে আমার মধ্যে কোনো জড়তা নেই। আমি শুধু একটা চরিত্রকে ফুটিয়ে তুলবো। তবে হ্যাঁ, যদি কোনো চরিত্রে অস্বাচ্ছন্দ্যবোধ করি, আমার উচিত হবে সেই কাজটা না করা।’



বিডিনিউজটোয়েন্টিফোরডটকম

বৃহস্পতিবার, ২২ মার্চ, ২০১২

এবার লিন্ডসের পর্নো তারকা বিভ্রাট!

কোনো মাদক কেলেঙ্কারি নয়, নতুন কোনো নেকলেস উপাখ্যানও নয়, এমনকি নয় কোনো হাতাহাতির ঘটনাও। হলিউডি প্রবলেম সেলিব্রিটি লিন্ডসে লোহান এবার ধারাশায়ী হলেন এক পর্নো তারকার ফাটানো বোমায়। অ্যালেক্স টোরেস নামের ঐ গুণধর তারকার দাবী, তিনি লিন্ডসের সঙ্গে রাত কাটিয়েছেন। টাইমস অফ ইন্ডিয়া জানিয়েছে, এতে নাকি ওই ‘তারকার’ বেশ আয় রোজগারও হয়েছে।

ভুডু নামেই বেশি পরিচিত এই পর্নো তারকা আরো জানিয়েছেন, তাদের প্রণয়ের সময় ওই বাড়িতে উপস্থিত ছিলেন লিন্ডসের বাবা মাইকেল লোহানও। আর এসব তিনি জানিয়েছেন ‘দ্যা জিম রিচার্ডস শো’ নামের একটি টিভি অনুষ্ঠানে সাক্ষাৎকার দেয়ার সময়।

টোরেসের কাছে অনুষ্ঠানটির উপস্থাপক জিম রিচার্ডস জানতে চেয়েছিলেন, ‘মাইকেল লোহানের সাক্ষাৎকার গ্রহণ করার সময় তাকে কী জিজ্ঞাসা করা যায়?’ উত্তরে তিনি জানান, ‘জিজ্ঞেস করে দেখবেন তো, তিনি যখন ওপরতলায় ঘুমাচ্ছিলেন, তখন তার মেয়ে লিন্ডসের সঙ্গে আমি নিচতলায় রাত কাটাচ্ছিলাম; এ ব্যাপারে তিনি কিছু জানেন কিনা?’

বিষয়টি নিশ্চিত করার জন্য রিচার্ডস যখন আবারো প্রশ্ন করেন, ‘তাহলে আপনি সত্যিই লিন্ডসের সঙ্গে রাত কাটিয়েছেন?’ তখন টোরেসের উত্তর ছিলো, ‘তবে আর বলছি কী!’

টোরেস আরো দাবী করেন, এর জন্য ভালো পারিশ্রমিকও তিনি পেয়েছেন লোহানের কাছ থেকে। তার ভাষ্যে, ‘হলিউডি অনেক অভিনেত্রীই আমাকে মোটা পারিশ্রমিক দেয় তাদের সন্তুষ্টির বিনিময়ে।’

ওদিকে এ ব্যাপারে লিন্ডসের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার মুখপাত্র স্টিভ হোইং জানান, ‘একজন পর্নো তারকা লিন্ডসেকে নিয়ে কী দাবী করলো না করলো, সেটি নিয়ে কোনো বিবৃতি দেয়ার কোন প্রয়োজনীয়তা আমি দেখি না।’


বিডিনিউজটোয়েন্টিফোরডটকম

শুক্রবার, ১৬ মার্চ, ২০১২

নগ্ন হয়ে ছবির দৃশ্যে নিতু চন্দ্রা

বিভিন্ন সময়ে নানা ঘটনা ঘটিয়ে আলোচনা-সমালোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়ে আসছেন মডেল ও বলিউড অভিনেত্রী নিতু চন্দ্রা। বিকিনি ফটোশুটের জন্য প্রসিদ্ধ এই মডেল খোলামেলা পোশাকে দুঃসাহসিকভাবে ক্যামেরাবন্দি হয়ে যেমন আলোচনায় এসেছেন তেমনি বিভিন্ন জনের সঙ্গে সম্পর্কে জড়িয়ে এবং জনসম্মুখে ব্যাপক খোলামেলা উপস্থিত হয়ে সমালোচিতও হয়েছেন। এবার বলিউডের নতুন ব্যতিক্রমধর্মী একটি ছবিতে নগ্ন দৃশ্যে অভিনয় করতে যাচ্ছেন তিনি। ছবির নাম ‘কুসর প্রসাদ কা ভূত’। ছবিটি পরিচালনা করছেন গেরি গ্রেওয়াল। নিতু চন্দ্রা ছাড়াও এ ছবিতে আরও অভিনয় করছেন পরেশ রাওয়াল, রানদিপ হুদা, গোবিন্দ নামিদু প্রমুখ। ছবিতে প্রধান নারী চরিত্র হিসেবে একটি স্নানের দৃশ্যে নগ্ন হয়ে ক্যামেরাবন্দি হতে যাচ্ছেন তিনি। বিষয়টি নিতু নিজেও স্বীকার করেছেন। এদিকে নগ্ন দৃশ্যে ক্যামেরাবন্দি হওয়া ছাড়াও অভিনেতা রানদিপ হুদার সঙ্গে বেশ কিছু ঘনিষ্ঠ দৃশ্যেও দেখা যাবে নিতু চন্দ্রাকে। ছবিতে একসঙ্গে জুটিবদ্ধ হওয়ার পর থেকে বাস্তবিক জীবনেও বেশ ঘনিষ্ঠ সময় কাটাচ্ছেন নিতু-রানদিপ। বেশ কয়েকবারই তাদের একসঙ্গে আবিষ্কার করা গেছে বিভিন্ন স্থানে। নিজেদের ঘনিষ্ঠ বন্ধুত্বের কথা স্বীকারও করেছেন তারা। তবে নিতু-রানদিপের সম্পর্ক নিয়ে যে জোর গুঞ্জন শুরু হয়েছে মিডিয়াপাড়ায়, যাতে একদমই কান দিতে রাজি নন নিতু। বরং ছবিটি নিয়েই বেশ এঙাইটেড এই সেঙসিম্বল অভিনেত্রী। এ বিষয়ে তিনি বলেছেন, রানদিপ ও আমাকে নিয়ে কানাঘুষার মানে হয় না। আমরা অনেক ভাল বন্ধু। আমি এসব কথায় আসলে কানও দিতে চাই না। ‘কুসর প্রসাদ কা ভূত’ ছবিটি নিয়ে আমি বেশ আশাবাদী। ছবিতে ভিন্নধর্মী চরিত্রে খুল্লাম খুল্লা হয়েই দর্শকদের সামনে আসছি। আমার এই খোলামেলা রুপ দর্শক বেশ উপভোগ করবেন বলেই আমার বিশ্বাস।

শনিবার, ২১ জানুয়ারি, ২০১২

বিবসনা ফারহানি ইরানে নিষিদ্ধ

নিজ দেশে নিষিদ্ধঘোষিত হলেন ইরানের উঠতি জনপ্রিয় অভিনেত্রী গোলশিফে ফারহানি। ফরাসি সাময়িকী মাদাম লি ফিগারোয় বিবসনা হয়ে নিজেকে উপস্থাপনের অভিযোগে দেশটির কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নিয়েছে।
টেলিগ্রাফ পত্রিকা জানিয়েছে, ফরাসি ওই সাময়িকীতে ছাপানো ছবিটি ২৮ বছর বয়সী গোলশিফে ফারহানি তাঁর ফেসবুকে প্রকাশ করেন। ইরানের কর্তৃপক্ষ বিষয়টি জানতে পেরে তাঁর সঙ্গে যোগাযোগ করে তাঁকে দেশে না ফেরার পরামর্শ দেয়।
গোলশিফে ফারহানির জন্ম ১৯৮৩ সালে রাজধানী তেহরানে। তাঁর বাবা বেহজাদ ফারহানি অভিনেতা ও থিয়েটারের পরিচালক। বাবা পাঁচ বছর বয়সেই মেয়েকে গান ও পিয়ানো শেখার ক্লাসে পাঠান। ১২ বছর বয়সে তাঁকে ভর্তি করানো হয় তেহরানের একটি সংগীত বিদ্যালয়ে।
মাত্র ১৪ বছর বয়সে তিনি ‘দ্য পিয়ার ট্রি’ ছবিতে অভিনয়ের মাধ্যমে রুপালি জগতে পা রাখেন। শুরুতেই বাজিমাত্ করেন তিনি। সে বছর তেহরানে অনুষ্ঠিত ১৬তম ফার আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সবে তিনি সেরা অভিনেত্রীর পুরস্কার হিসেবে ক্রিস্টাল রক পুরস্কার পান।
এরপর গোলশিফে ফারহানিকে আর ফিরে তাকাতে হয়নি। দেশে কাজ করেছেন এ সময়ের সেরা ইরানি পরিচালকদের সঙ্গে, আবার বাইরের জগতেও পা বাড়িয়েছেন। বর্তমানে এই অভিনেত্রী আছেন ফ্রান্সে। এ পর্যন্ত তিনি ২০টির মতো ইরানি ছবিতে অভিনয় করেছেন। অনেকগুলোই আন্তর্জাতিক নানা পুরস্কারে ভূষিত হয়েছে। prothom-alo

মঙ্গলবার, ১৭ জানুয়ারি, ২০১২

খোলামেলা হয়ে বলিউডে রেশমি ঘোষ

কলকাতার চলচ্চিত্র-টিভির জনপ্রিয় মুখ রেশমি ঘোষ। কলকাতা ছাড়িয়ে মুম্বই গিয়েও রেশমি সফলতা তুলে নিয়েছেন অনেক আগেই। স্টার প্লাস ও সনি টিভির বেশকিছু সিরিয়ালে অভিনয় করে সেখানেও দর্শকপ্রিয়তা পেয়েছেন। শুধু ভারতই নয়, বাংলাদেশের আরসিকোলার বিজ্ঞাপনে নোবেলের সঙ্গে মডেল হিসেবে পারফর্ম করেও আলোচনার তুঙ্গে ছিলেন তিনি। এবার বলিউডে অভিষেক হলো রেশমি ঘোষের। ‘সিডনি উইথ লাভ’ নামক চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হয়ে সমপ্রতি সিডনিতে পাড়ি জমিয়েছেন রেশমি। সেখানেই সম্পন্ন হবে পুরো ছবির শুটিং। প্রতীক চক্রবর্তী পরিচালিত এ ছবিতে সিডনির একজন কর্পোরেট নারীর চরিত্রে অভিনয় করছেন তিনি। এর আগে মিস ইন্ডিয়া হওয়ার পর থেকে একাধিক বলিউড ছবিতে অভিনয়ের প্রস্তাব পেয়েছিলেন রেশমি। বেশ কিছু ছবিতে অভিনয় শুরু করলেও দুর্ভাগ্যবশত সেগুলোর কাজ পরবর্তীতে স্থায়ীভাবে বন্ধ হয়ে যায়। যে কারণে বলিউড থেকে আগ্রহ হারিয়ে ছোট পর্দায় কাজ করা শুরু করেন তিনি। কিন্তু পরিচালকের কাছ থেকে এই ছবির স্ক্রিপ্ট পড়ে সঙ্গে সঙ্গেই তাতে অভিনয় করতে রাজি হয়ে যান রেশমি। জানা গেছে, ছবিতে কর্পোরেট নারীর চরিত্রে অভিনয় করতে গিয়ে বেশ খোলামেলাভাবেই উপস্থাপিত হবেন তিনি। ছবিটির কাহিনী গড়ে উঠেছে সিডনিতে থাকা ভারতীয় তরুণ-তরুণীদের জীবন কাহিনী নিয়ে। গত কয়েকদিন ধরেই ছবির শুটিংয়ে অংশ নিতে সিডনি অবস্থান করছেন রেশমি। এ বিষয়ে তিনি বলেন, কলকাতায় প্রচুর কাজ করেছি। বর্তমানে জিটিভিতে প্রচার চলতি আমার অভিনীত ‘সুবহা সোমনাথ কি’ সিরিয়ালে অভিনয় করেও ব্যাপক রেসপন্স পাচ্ছি। কিন্তু বলিউড অনেক অন্যরকম জায়গা। এখানে কাজ করার মজাটাই আলাদা। এ ছবির শুটিংয়ে অংশ নেয়াটাও অনেক উপভোগ করছি। বিশেষ করে শুধু দিনের বেলাতেই শুটিং হচ্ছে, তাই রাতের বেলাটা কাটাচ্ছি শপিং মলগুলোতে ঘুরে ঘুরে। সব মিলিয়ে সিডনি লাইফটা বেশ উপভোগ করছি এখন।
mzamin

রবিবার, ৮ জানুয়ারি, ২০১২

ব্যাপক খোলামেলা হয়ে এবার বলিউডে পূজা মিশরা

undefined
বেশ কিছু বিজ্ঞাপনে ভাল পারফরমেন্সের সুবাদে ইতিমধ্যে ভারতে মডেল হিসেবে নিজেকে বেশ ভালভাবেই প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছেন পূজা মিশরা। বিশেষ করে বেশ কিছু ফটোশুটে বিকিনি, সুইমশুটসহ খোলামেলা পোশাকে অংশ নিয়ে ব্যাপক আলোচনায় চলে এসেছেন তিনি। এর বাইরে হট স্টেজ ডান্সার, বিভিন্ন চ্যানেলের ভিজে  ও অভিনেত্রী হিসেবেও তার নাম রয়েছে। প্রচার চলতি জনপ্রিয় টিভি রিয়েলিটি শো ‘বিগ বস’-এর সিজন ফাইভেও  অংশ নিয়েছেন তিনি। এবার খোলামেলা ইমেজ দিয়ে মডেলিং দুনিয়া কাঁপানো পূজা মিশরা আসছেন বলিউডে ঝড় তুলতে। ইতিমধ্যে একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। দিপা বারত ও অনুপ জালোটার যৌথ প্রযোজনায় ছবিটি পরিচালনা করছেন চন্দ্র বারত। ছবির একটি আইটেম গানেও দেখা যাবে তাকে। গানটির সংগীতায়োজন করেছেন নিখিল কামাত। ব্যাপক খোলামেলাভাবে এই গানে উপস্থাপন করা হবে পূজাকে। বিশেষ করে তার ব্যাপক যৌন আবেদনটাকেই দারুনভাবে ছবিতে ফুটিয়ে তোলা হবে। এদিকে এই ছবির আইটেম গান ছাড়াও  বেশ কয়েকটি দৃশ্যে বিকিনি পরেও ক্যামেরাবন্দি হবেন তিনি। জানা গেছে, এই ছবিতে চুক্তিবদ্ধ হওয়ার পর পরই আরও দুটি ছবিতে কাজ করার প্রস্তাব এসেছে তার। তাই বেশ উৎসাহ নিয়েই বলিউডে কাজ শুরু করছেন পূজা মিশরা। এদিকে বিগ বসের গ্র্যান্ড ফিনালেতেও একটি আইটেম গানে পারফর্ম করার কথা রয়েছে তার। বলিউডের ছবিতে কাজ করা প্রসঙ্গে পূজা মিশরা বলেন, অনেক দিন হলো বিভিন্ন ধরনের কাজই করছি। এবার বলিউডের মতো বড় জায়গায় নিয়মিত কাজ করতে যাচ্ছি। সবচেয়ে বড় বিষয় হলো অভিনয় করার পাশাপাশি চন্দ্র বারত পরিচালিত ছবিতে একটি আইটেম গানও পারফর্ম করছি। এই গানের পারফরমেন্সের মধ্যে দিয়ে দর্শকদের শরীর দেখাতে আমি প্রস্তুত। কারণ দর্শকরাই ছবির প্রাণ। তাদের আনন্দ দিতে সব কিছুই আমি করবো।

বৃহস্পতিবার, ৫ জানুয়ারি, ২০১২

সাল্লুর জন্য পর্নো ছাড়বেন সানি লিওন!

বিগ বস ৫ হাউস থেকে বিতাড়িত হওয়ার পর এবার বলিউডে থিতু হতে চাইছেন ইন্দো-কানাডিয়ান পর্নো তারকা সানি লিওন। আর বলিউডে সালমান খানের সঙ্গে কাজ করতেই তিনি সবচেয়ে বেশি আগ্রহ প্রকাশ করেছেন। এমনকি, সালমানের সঙ্গে বলিউডি সিনেমায় কাজের সুযোগ পেলে পর্নো সিনেমার নীল জগৎকেও নাকি ছেড়ে দেবেন ৩০ বছর বয়সী এই মডেল ও অভিনেত্রী। খবর ওয়ান ইন্ডিয়া’র।

এদিকে, ‘বিগহার্ট লাভারবয়’ সাল্লুও নাকি সানির সঙ্গে কাজের সুযোগ তৈরির পাঁয়তারা আঁটছেন। তার পরবর্তী সিনেমা ‘শের খান’- এর কেন্দ্রীয় নারী চরিত্রে এঞ্জেলা জনসনের পরিবর্তে সানিকে চুক্তিবদ্ধ করানোর জন্য সবরকম চেষ্টাই তিনি চালাচ্ছেন।

ইতোমধ্যেই মহেশ ভাটের ‘জিসম ২’ ছবিতেও চুক্তিবদ্ধ হয়েছেন সানি। সবকিছু মিলিয়ে বলিউডি অভিনেত্রীদের শক্ত একজন প্রতিপক্ষ হিসেবেই আবির্ভূত হতে যাচ্ছেন তিনি- এমন মন্তব্য করেছেন অনেকেই।




বিডিনিউজটোয়েন্টিফোরডটকম

রবিবার, ১ জানুয়ারি, ২০১২

পাতলা পোশাকের কারণে..

undefined
মানবজমিন ডেস্ক: নারীরা ফিনফিনে পাতলা ও ফ্যাশনদুরস্ত পোশাক পরার কারণে ধর্ষণের ঘটনা বৃদ্ধি পেয়েছে। এমন পোশাক পরলে ধর্ষণকে প্রলুব্ধ করা হয়। এমন মন্তব্য করেছেন অন্ধ্র প্রদেশের পুলিশ প্রধান ডিজিপি ভি দিনেশ রেড্ডি। তার এ বক্তব্যকে কেন্দ্র করে তীব্র বিতর্ক সৃষ্টি হয়েছে। এরই প্রেক্ষিতে স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদাম্বরমকে সাংবাদিকরা এ বিষয়ে প্রশ্ন করতেই তিনি ওই বক্তব্যকে উড়িয়ে দিয়েছেন। বলেছেন, ভি দিনেশ রেড্ডির বিবৃতির সঙ্গে আমি কোনভাবেই একমত নই। গতকাল এ খবর দিয়েছে অনলাইন টাইমস অব ইন্ডিয়া। এতে আরও বলা হয়, শুক্রবার হায়দরাবাদে এক সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন ভি দিনেশ রেড্ডি। তিনি এ সময় বলেন, ধর্ষণ বৃদ্ধির জন্য পুলিশ দায়ী নয়। এ সময় তিনি উল্টো নারীদের দোষারোপ করেন। বলেন, নারীরা যে পাতলা পোশাক ও ফ্যাশনওয়ালা পোশাক পরেন তার মাধ্যমে তারা পুরুষদের মাঝে উন্মাদনা সৃষ্টি করেন। এর ফলেই বাড়ছে ধর্ষণের ঘটনা। এ ঘটনার জন্য পুলিশের ব্যর্থতাকে দায়ী করা ঠিক নয়। শুধু শহর নয়, গ্রামেও আজকাল অনেক নারী ফ্যাশনদুরস্ত পোশাক পরছে। কেউ যদি অপরাধের ধরন নিয়ে গবেষণা করেন তাহলে তার চোখে ধরা পড়বে ধর্ষণের এটাও একটা কারণ। তার এ বক্তব্য নিয়ে তোলপাড় চলছে চারদিকে। এ নিয়ে গতকাল নয়া দিল্লিতে সাংবাদিকরা জেঁকে ধরেন স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদাম্বরমকে। তার কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমি দৃঢ়তার সঙ্গে তার বক্তব্যের সঙ্গে দ্বিমত পোষণ করছি। প্রত্যেকেরই যেমনটা পছন্দ তেমন পোশাক পরার অধিকার আছে। যখন ফুটবল, টেনিস খেলা হয় অথবা কেউ সুইমওয়্যার পরেন তখন তো কেউ সারা শরীর ঢেকে মাঠে নামেন না অথবা কেউ ককটেল পার্টিতে যান তখন তো তার সারা গা ঢেকে যান না। এ নিয়ে চারদিকে যখন শোরগোল পড়ে গেছে তখন ভি দিনেশ রেড্ডি নতুন করে দাবি করছেন তার বক্তব্যকে বিকৃত করে পরিবেশন করা হয়েছে। তিনি বলেন, তিনি বলতে চেয়েছেন ধর্ষণ বৃদ্ধির একটি কারণ হলো নারীদের পোশাকের ধরন, যেখানে পুলিশের কোন নিয়ন্ত্রণ নেই। মানব জমিন

বিপাশা-সোনমের খোলামেলা হওয়ার প্রতিযোগিতা

undefined
বলিউডে নতুন বছরের সবচেয়ে বড় ছবি হিসেবে ৭ই জানুয়ারি মুক্তি পেতে যাচ্ছে তারকাবহুল ছবি ‘প্লেয়ারস’। আব্বাস মস্তান পরিচালিত এই ছবিতে অভিনয় করেছেন অভিষেক বচ্চন, নীল নিতীন মুকেশ, বিপাশা বসু, সোনম কাপুর প্রমুখ। তবে এই ছবির মাধ্যমে বিপাশা বসু বনাম সোনম কাপুরের মধ্যে একটি অনানুষ্ঠানিক প্রতিযোগিতাই হতে যাচ্ছে। কারণ দু’জনই ‘প্লেয়ারস’ ছবিতে ব্যাপক খোলামেলা হয়ে ক্যামেরাবন্দি হয়েছেন। দু’জনই শতভাগ দিয়ে ছবিটির জন্য কাজ করেছেন। ছবির গানগুলোতে বিপাশা ও সোনমের পারফরমেন্স ইতিমধ্যে ব্যাপক প্রশংসিত হচ্ছে। ছবিতে বিচে এক জোড়া লাল বিকিনিতে ক্যামেরাবন্দি হয়েছেন বিপাশা। এর ছবির সবগুলো গানেই ব্যাপক খোলামেলা হয়ে টপ সেক্সসিম্বল অভিনেত্রী হিসেবে নিজের ইমেজকে আরও একধাপ উপরে নিয়ে গেছেন বিপাশা। অন্যদিকে সোনম কাপুর এর আগে কোন ছবিতেই এতটা খোলামেলা হয়ে পারফর্ম করেননি। ছবিতে সোনমের যৌন আবেদন বেশ ভালভাবে ফুটিয়ে তুলেছেন পরিচালক আব্বাস মস্তান। দু’জনের পারফরমেন্সই আলাদা একটি গতি দিয়েছে ‘প্লেয়ারস’ ছবিকে। দু’জনই নিজেদের সর্বোচ্চ পারফরমেন্স এই ছবিতে দিয়েছেন বলেও মিডিয়াকে জানিয়েছেন তারা। বিপাশা-সোনমের পারফরমেন্সে দারুণ খুশি আব্বাস মস্তান। এ বিষয়ে তিনি বলেছেন, এই ছবিতে আমার অন্যতম তাসের টিক্কা হলো বিপাশা ও সোনম। ছবিটি করতে গিয়ে তাদের মধ্যে আমি নিজেও প্রতিযোগিতা ভাবটা দেখেছি। বিপাশা হলো বলিউডের সেক্সসিম্বলের কুইন আর সেনাম হলো রোমান্টিক কুইন। তবে সোনম এই ছবিতে সেক্সসিম্বল চরিত্রেই অনেক ভাল অভিনয় করেছে। পুরো ছবির মধ্যে আমার মনে হয় দর্শক বিপাশা-সোনমের দুর্দান্ত অভিনয়-পারফরমেন্সের প্রতিযোগিতা বেশ ভালই উপভোগ করবেন। মানব জমিন

মঙ্গলবার, ২৭ ডিসেম্বর, ২০১১

নতুন প্রেমিক চেয়ে ঘোষণা!

undefined
ঘটনাটি বিস্মিত হওয়ার মতোই বটে। নতুন প্রেমিক প্রত্যাশা করে টেলিভিশন অনুষ্ঠানে ঘোষণা দিলেন এক সুন্দরী। তা-ও আবার অস্কারজয়ী অভিনেত্রী তিনি। ‘এখন আমি একা, একজন নতুন প্রেমিকের সন্ধান করছি’। সিএনএন’র একটি চ্যাট শো’তে এভাবেই নতুন প্রেমিকের জন্য সরাসরি ঘোষণা দিলেন অভিনেত্রী চার্লিজ থেরন। ‘প্রেমিকসন্ধানী’ এ নায়িকা জানান, তিনি একটি নতুন সম্পর্কের জন্য পুরোপুরিভাবে প্রস্তুত। তবে তিনি ভয় পান, কোন সম্পর্কই তার খামখেয়ালিপনার কারণে বেশি দিন টিকে না। সিএনএন’র ওই চ্যাট শো’তে ৩৬ বছর বয়সী থেরন আরও জানান, তিনি নতুন সম্পর্কের জন্য প্রস্তুত, বিয়ের জন্য নন। তিনি প্রেমিক চান, স্বামী না। উল্লেখ্য, এ বছরের শুরুতেই থেরনের সঙ্গে আইরিশ অভিনেতা স্টুয়ার্ট টাউনশেডের দীর্ঘদিনের সম্পর্ক ভেঙে যায়। তবে, সে ব্যাপারে এখন আর কথা বলতে চান না ‘মনস্টার’ খ্যাত থেরন। এখন তিনি শুধু তার ভবিষ্যৎ প্রেমিকের অপেক্ষাতেই আছেন। mzamin

বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর, ২০১১

 মধুচন্দ্রিমায় যুক্তরাষ্ট্রে যাচ্ছেন অপূর্ব

undefined
অভিনয়শিল্পী অপূর্ব এ বছর ১৪ জুলাই আবার বিয়ে করেন। কনে অদিতি—পড়াশোনা করছেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগে। গত বুধবার সন্ধ্যায় বসুন্ধরা কনভেনশন সেন্টারে তাঁদের বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এখানে টিভি, চলচ্চিত্র এবং সংগীতভুবনের অনেকেই উপস্থিত হয়েছিলেন নতুন বর-কনেকে শুভেচ্ছা জানাতে। এর আগে সোমবার সন্ধ্যায় আয়োজন করা হয় বিয়ের অনুষ্ঠান।
বিয়ের পর অনুভূতি জানাতে গিয়ে গতকাল বৃহস্পতিবার অদিতি বললেন, ‘ভীষণ ভালো লাগছে। আমরা অনেক মজা করছি। ঘুরছি। আত্মীয়স্বজনদের বাসায় যাচ্ছি। অন্য রকম একটা আনন্দ হচ্ছে।’
আর অপূর্ব বললেন, ‘আগামী মাসখানেকের মধ্যে অদিতিকে নিয়ে যুক্তরাষ্ট্রে বেড়াতে যাচ্ছি। ভিসা-টিকিট সবই হয়ে গেছে। এখন শুধু সময়-সুযোগ করে বেরিয়ে পড়া। যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্যে আমাদের ঘনিষ্ঠ কয়েকজন আত্মীয় আছেন। তাঁদের ওখানে মাসখানেক থাকার ইচ্ছা আছে।’
অপূর্ব আগেই জানিয়েছিলেন, অদিতির পরিবারের সঙ্গে তাঁদের অনেক আগে থেকেই যোগাযোগ ছিল। আর বিয়ের সবকিছুই হয়েছে পারিবারিকভাবে। দেনমোহর ধার্য করা হয়েছিল ২০ লাখ টাকা।
গত বছর অভিনয়শিল্পী প্রভার সঙ্গে বিয়ে হয়েছিল অপূর্ব। পরে তাঁদের ছাড়াছাড়ি হয়।

বুধবার, ২১ ডিসেম্বর, ২০১১

বিয়ে করলেন প্রভা

undefinedবিয়ের পিঁড়িতে বসলেন মডেল ও অভিনেত্রী প্রভা। ১৯ ডিসেম্বর পারিবারিকভাবে তার আকদ অনুষ্ঠিত হয়েছে। পাত্রের নাম মাহমুদ শান্ত। তিনি একটি বহুজাতিক কোম্পানিতে কর্মরত রয়েছেন।

এ প্রসেঙ্গ প্রভা জানিয়েছেন, বেশ ক’মাস আগেই তার বাবা-মা শান্ত’র সঙ্গে বিয়ের প্রস্তাব নিয়ে এসেছিলেন। বাবা-মা’র পছন্দে আর দ্বিমত করেননি প্রভা।

প্রভার ভাষ্যে, ‘অসম্ভব ভদ্র ও বিনয়ী একটি ছেলে শান্ত। এই ক’দিনে যতটুকু জেনেছি, তাতে মনে হয়েছে ওর ওপর আস্থা রাখা যায়। অসম্ভব ভালো গিটার বাজাতে আর গান গাইতে পারে ও। আমি বেশ খুশি। আসলে এ সবই সম্ভব হয়েছে আমার শুভাকাক্সখী, গুরুজন’দের দোয়া আর আল্লাহর রহমতের কারণে। আমাদের জন্য সবাই দোয়া করবেন।’

শান্ত জানিয়েছেন, ‘আমার মা বর্তমানে দেশের বাইরে আছেন। তিনি দেশ ছাড়ার আগে অনেকটা তাড়াহুড়ো করেই আমাদের আকদ সম্পন্ন হয়েছে। মা দেশে ফিরলেই আমাদের বিয়ের আনুষ্ঠানিকতা হবে। এই অনুষ্ঠান করতে মাস ছয়েক সময় লাগতে পারে।’  

এদিকে, প্রভার সঙ্গে ছাড়াছাড়ি হওয়ার পরে নাজিয়া হোসেন অদিতির সঙ্গে অভিনেতা ও মডেল জিয়াউল ফারুক অপূবর্র আকদ হয়েছিলো। রাজধানীর বারিধারার বসুন্ধরা কনভেনশন সেন্টারে ২১ ডিসেম্বর বুধবার বেশ জাঁক-জমকভাবে আয়োজন করা হয়েছে অপূর্ব-অদিতির বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠান। এতে দেন মোহর ধার্য করা হয়েছে ২০ লাখ টাকা।




বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/

মঙ্গলবার, ২০ ডিসেম্বর, ২০১১

লোহানের নগ্ন ছবিতে রেকর্ড গড়লো প্লেবয়

undefined
রেকর্ড গড়লো প্লেবয়। হলিউড তারকা লিন্ডসে লোহনের নগ্ন ছবির বদৌলতে ‘প্লেবয়’ বিক্রির রেকর্ড পূর্বের যেকোনও সংখ্যার চেয়ে অনেক বেশি। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস, শিকাগো, নিউইয়র্ক ও আটলান্টার পত্রিকার দোকানগুলোতে  দেখা গেছে প্লেবয়’র লোহান ইস্যু বাজারে আসা মাত্রই হু হু করে বিক্রি হয়ে গেছে। সংবাদ সংস্থা সিএনএন এমন সংবাদই দিয়েছে। ২৫ বছর বয়সী লোহান ১০ লাখ মার্কিন ডলারের বিনিময়ে প্লেবয় ম্যাগাজিনের জন্য নগ্ন হয়ে ছবি তুলতে সম্মত হন। লোহানের ছবিগুলো কিংবদন্তী হলিউড তারকা মেরিলিন মনরোর ভঙ্গিতে তোলা হয়েছে। মনরো মাত্র ৫০ ডলারের বিনিময়ে ১৯৫৩ সালে প্লেবয় ম্যাগাজিনের প্রথম সংখ্যার জন্য নগ্ন হয়ে ছবি তুলেছিলেন। প্লেবয় ম্যাগাজিনের সম্পাদক  হিউ হেফনার টুইটারবার্তায় লিখেন, ‘লিন্সসে লোহানের জানুয়ারি- ফেব্রুয়ারি সংখ্যা বিক্রির রেকর্ড ভাঙছে।’

সবচেয়ে অভদ্র সেলিব্রেটি

undefined
ন্যাশনাল লিগ অফ জুনিয়র কটালিয়নস (এনএলজিসি) প্রতি বছরের মতো এবারও বিনয়ী ব্যক্তিত্বের পাশাপাশি সবচেয়ে অভদ্র ব্যক্তিত্বের নামও ঘোষণা করেছে। ২০১১ সালের সবচেয়ে অভদ্র সেলিব্রেটি হলেন কিম কার্দাশিয়ান। এনএলজিসি’র ডিরেক্টর এলিজাবেথ ‘মোস্ট ইল-ম্যানারড পারসন অফ ২০১১’র ব্যাপারে ইউএস উইকলিকে বলেন, অভদ্র হিসেবে কিমকে নির্বাচিত করার কারণ হলো তার বেপরোয়া জীবনযাপন এবং খ্যাতির জন্য ব্যক্তিগত জীবন নিয়ে মিডিয়ায় বাড়াবাড়ি করা। তিনি এর মাধ্যমে শুধু দর্শকদের বিরক্তই করছেন না, পারিবারিক সম্পর্ক এবং বিয়ের মতো পবিত্র বন্ধনকেও অসম্মান করেছেন।

রবিবার, ১৮ ডিসেম্বর, ২০১১

সেক্স টেপের জন্যই খ্যাত কিম

কিম কার্দাসিয়ান বিখ্যাত হয়েছেন তার সেক্স টেপের জন্য। এছাড়া অন্য কোনও আকর্ষণ নেই তার। ক্রিস হ্যামপ্রিসের সাবেক প্রেমিক বিয়াঙ্কা আরও মনে করেন, কার্দাসিয়ানের চেয়ে অনেক বেশি আকর্ষণীয় তিনি। উল্লেখ্য, কার্দাসিয়ানের পরবর্তী রিয়েলিটি শো’তে মূল চরিত্রে অভিনয় করবেন তার সাবেক প্রেমিক ও স্বল্প সময়ের স্বামী ক্রিস হ্যামফ্রিস। কিমের আগে ক্রিসের সাবেক প্রেমিকা বিয়াঙ্কা কেম্বার এ ঘটনাকে একটি আবর্জনা হিসেবেই দেখছেন। অনুষ্ঠান চলাকালে তিনি অন্য কোনও চ্যানেল দেখবেন বলে সংবাদ মাধ্যমকে জানিয়েছেন। আজ থেকে নিউ ইয়র্কের চ্যানেল ই’তে এই রিয়েলিটি শো’টি দেখানো শুরু হবে। যাতে কার্দাসিয়ানের সঙ্গে ক্রিস হ্যামপ্রিসের বিয়ের ঘটনা দেখানো হবে। তাদের এই বিয়ে দীর্ঘ ডামাডোলের মধ্যে হয়েছিল। বিয়ের মাত্র ৭২ দিন পর পরস্পরের মিল না হওয়ায় কার্দাসিয়ান এরই মধ্যে ডিভোর্সেরও ঘোষণা দিয়েছেন।

'আ স্করচিং সামার' ছবিতে বিবসনা মনিকা বেলুচ্চি

undefined‘আ স্করচিং সামার’ ছবিতে সম্পূর্ণ বিবসনা অবস্থায় দেখা যাবে ‘মেট্রিক্স রিলোডেড’ তারকা মনিকা বেলুচ্চিকে। ইতোমধ্যেই ছবিটির জন্য কয়েকটি দৃশ্যে অভিনয়ের কাজ সম্পন্ন করেছেন ৪৭ বছর বয়সী এই অভিনেত্রী। খবর সান- এর।

ছবিটির জন্য বিবসনা অবস্থায় দৃশ্য ধারণের মাত্র দেড় মাস আগেই নিজের ২য় কন্যা সন্তান লিওনি’র জন্ম দিয়েছিলেন মনিকা। এ প্রসঙ্গে তিনি জানিয়েছেন, ‘একটা নাজুক মুহূর্তেই এ ধরনের দৃশ্যে অভিনয়ের জন্য আমাকে অনুরোধ করা হয়েছিলো। তবে এটা করতে গিয়ে আমার মধ্যে কোনো রকম শঙ্কা কাজ করেনি। কারণ পরিচালক ফিলিপ গারেল- এর উপর আমার আস্থা ছিলো।’

উল্লেখ্য, স্বামী ‘ব্ল্যাক সোয়ান’ তারকা ভিনসেন্ট ক্যাসেল- এর সঙ্গে মনিকা তার প্রথম কন্যা সন্তান দেবা’র জন্ম দিয়েছিলেন ২০০৪ সালে।




বিডিনিউজটোয়েন্টিফোরডটকম

মঙ্গলবার, ১৩ ডিসেম্বর, ২০১১

বাজারে আসছে লোহানের প্লেবয়! (ভিডিও)

আলোচনা বা বিতর্ক সব সময়ই সঙ্গী লিন্ডসে লোহানের। নানা খবরের জন্ম দিয়ে গণমাধ্যমের খবরের শিরোনাম হচ্ছেন হরহামেশাই। সর্বশেষ প্লেবয় ম্যাগাজিনে খোলামেলা পোজ দিয়ে আলোচনার ঝড় তুলেছেন এই মার্কিন অভিনেত্রী।
নতুন খবর হচ্ছে, প্লেবয়ে পোজ দেওয়া লোহানের কিছু ছবি অনলাইনে ফাঁস হয়েছে। এ কারণে প্লেবয়ের এ সংখ্যাটি আগেভাগেই বাজারে ছাড়তে যাচ্ছে কর্তৃপক্ষ। ম্যাগাজিনের প্রতিষ্ঠাতা হিউ হাফনার ঘোষণা দিয়েছেন, আগামী ১৬ জানুয়ারি বাজারে আসবে নতুন এ সংখ্যাটি।
প্লেবয়ের এ সংখ্যায় লোহান তাঁর আইডল মেরিলিন মনরোর মতোই কয়েকটি পোজ দিয়েছেন। মনরো ১৯৫৩ সালে প্লেবয়ের কভারগার্ল হয়ে বাজার মাতিয়েছিলেন। এ সংখ্যায় ১০ পৃষ্ঠাজুড়ে রয়েছে লোহানের খোলামেলা ছবি। পাশাপাশি রয়েছে তাঁর একটি সাক্ষাত্কার। এতে লোহানও স্বীকার করেছেন, ‘শেষ পর্যন্ত নিজের জন্য এবং আমাদের কাজের জন্য আমরা নিজেরাই দায়ী।’
মদ্যপ অবস্থায় গাড়ি চালানো, মাদক বহন এবং চুরির ঘটনায় ক্যারিয়ার নিয়ে শঙ্কার মুখে পড়েছেন লোহান। পুলিশ, আইন-আদালত সামলাতে তাঁকে বিপুল অর্থ গুনতে হচ্ছে। প্লেবয়ে খোলামেলা ছবি বিক্রি করে তিনি কিছু অর্থ উসুল করে নিচ্ছেন বলে গণমাধ্যমের খবরে বলা হয়েছে। রয়টার্স।

রবিবার, ১১ ডিসেম্বর, ২০১১

সালমা’র অবাক করা কাণ্ড

 ক্যারিয়ারের শুরু থেকেই নিজের খোলামেলা ইমেজের কারণে ব্যাপক আলোচিত-সমালোচিত হয়ে আসছেন হলিউড অভিনেত্রী সালমা হায়েক। বিশেষ করে ক্যামেরার বাইরে পাবলিক স্পটেও খোলামেলাভাবে হাজির হয়ে সব সময়ই মিডিয়ার খবরে পরিণত হন তিনি। এবার আরও একটি অবাক করা কাণ্ড ঘটিয়েছেন সালমা। একটি টিভি টকশোতে নগ্নভাবে হাজির হয়েছেন তিনি। আর এই নিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন সেক্সসিম্বল এই অভিনেত্রী। তার এই কাণ্ড বিশ্বমিডিয়ায় আলোচিত হচ্ছে ব্যাপকভাবে। বর্তমানে বিভিন্ন হলিউডভিত্তিক ওয়েবসাইটেও ঠাঁই পাচ্ছে সালমা হায়েকের এই অবাক করা কাণ্ডের সংবাদ। অনেক দিন ধরেই একটি টিভি শোতে অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হচ্ছিল তাকে। কিন্তু গত কয়েক মাসে চলচ্চিত্র এবং ব্যক্তিগত কাজ নিয়ে ব্যস্ত থাকায় একদমই সময় করতে
পারছিলেন না তিনি। সমপ্রতি সালমা সেই টকশোটির শুটিংয়ে অংশ নিতে আসেন নিউ ইয়র্কের একটি স্টুডিওতে। আর সেখানে তিনি উপস্থিত হন একটি ছোট গাউন পরে। সেই গাউন পরে যখন তিনি শুটিংয়ে অংশ নিচ্ছিলেন সে সময় আবাক হয়ে যান সবাই। কারণ কোন ধরনের আন্ডার গার্মেন্ট পরা ছিলেন না সালমা। তার নিচের অংশ পুরোপুরি ক্যামেরাবন্দি হয়ে যায় সে সময়। বিষয়টি নিয়ে একদমই বিব্রত মনে হয়নি সালমাকে। পুরো অনুষ্ঠানটিতে তার নগ্ন উপস্থাপনেই শুটিং সম্পন্ন হয়। বিনোদন ডেস্ক

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | JCPenney Coupons