বিনোfদlন লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
বিনোfদlন লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

শুক্রবার, ১৫ জুলাই, ২০১১

ফরাসি নাইট সম্মাননা গ্রহণ স্থগিত করলেন ঐশ্বরিয়া

মুম্বাইয়ের বোমা বিস্ফোরণের সংবাদ শুনে দিল্লিতে ফরাসি এক সরকারি পুরস্কার গ্রহণ অনুষ্ঠান স্থগিত করেছেন অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন। জানা গেছে, বুধবার সন্ধ্যায় মুম্বাইয়ে ১৫ মিনিটের মধ্যে তিনটি বোমা বিস্ফোরণে অন্তত ২১ জন নিহত হয়েছেন। খবর এনডিটিভির।

উল্লেখ্য, এদিন ফ্রান্স সরকারের পক্ষ থেকে দিল্লিস্থ ফরাসি দূতাবাসে 'নাইট অফ দ্য অর্ডার অফ আর্টস অ্যান্ড লেটার্স' পুরস্কার গ্রহণের জন্য শ্বশুর অমিতাভ বচ্চন, স্বামী অভিষেকসহ পরিবারের সদস্যদের সঙ্গে দিল্লিতে অবস্থান করছিলেন ঐশ্বরিয়া।

মুম্বাইয়ে বিস্ফোরণের খবরটি শোনার পর ঐশ্বরিয়া এনডিটিভিকে জানিয়েছেন, ‘এটি উৎসবের সময় নয়; অনুষ্ঠানটি স্থগিত করে অন্য কোনো এক সময়ে আয়োজনের জন্য ফরাসি রাষ্ট্রদূতকে অনুরোধ করাই উচিৎ হবে।"

বিস্ফোরণের ঘটনায় দুঃখপ্রকাশ করে ঐশ্বরিয়া আরো বলেন, "বিস্ফোরণের খবরে আমরা খুবই মর্মাহত, ক্ষতিগ্রস্তদের জন্য আমরা প্রার্থনা করছি। ভারতীয়দের শক্ত হয়ে দাঁড়ানো উচিত এবং সন্ত্রাসবাদের হোতাদের বলা উচিত- তোমরা আমাদের নাড়াতে পারবে না।

উল্লেখ্য, ঐশ্বরিয়ার মাতৃত্বের খবর জানাজানি হওয়ার পর এটি হতো তার দ্বিতীয়বারের মতো জনসমক্ষে আসা। তাই পুরস্কার অনুষ্ঠানে তার উপস্থিতি অনেকের কাছেই ছিলো আকাঙ্ক্ষিত

বিয়ে করছেন পিট-জোলি!

বেশ কিছুদিন ধরেই গুঞ্জন চলছিলো, শিগগিরই বিয়ের পিঁড়িতে বসবেন আলোচিত হলিউডি জুটি ব্র্যাড পিট এবং অ্যাঞ্জেলিনা জোলি। এবারে বিয়ের বিষয়টি প্রকাশ্যেই জানিয়েছেন তারা। খবর সান-এর। 

সংবাদমাধ্যমটি জানিয়েছে, এ প্রসঙ্গে ১৩ জুলাই বুধবার রাতে যৌথ এক বিবৃতিতে এই জুটি বলেছেন, ‘আগামি কয়েক সপ্তাহের মধ্যেই গাঁটছড়া বাঁধার পরিকল্পনা করেছি আমরা। কাছের কয়েকজন বন্ধু-বান্ধবের উপস্থিতিতে ঘরোয়াভাবেই বিয়ের কাজটি সেরে ফেলবো।’  

উল্লেখ্য, এর আগে এই জুটি ঘোষণা দিয়েছিলেন, মার্কিন যুক্তরাষ্ট্রে সমকামী বিয়েকে বৈধতা না দেওয়া পর্যন্ত বিয়ের পিঁড়িতে বসবেন না তারা। অবশ্য কয়েকদিন আগে পিট বলেছিলেন, ‘সন্তানরা বারবার আমাদেরকে বিয়ে করার জন্য তাগিদ দিচ্ছে। তারা মনে-প্রাণে চাইছে, শিগগিরই আমরা যেন বিয়ে করে ফেলি। কাজেই বিষয়টিকে আমরা খুবই গুরুত্বের সঙ্গে বিবেচনা করছি।’



বিডিনিউজটোয়েন্টিফোরডটকম

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | JCPenney Coupons