This is featured post 1 title
Replace these every slider sentences with your featured post descriptions.Go to Blogger edit html and find these sentences.Now replace these with your own descriptions.This theme is Bloggerized by Lasantha - Premiumbloggertemplates.com.
This is featured post 2 title
Replace these every slider sentences with your featured post descriptions.Go to Blogger edit html and find these sentences.Now replace these with your own descriptions.This theme is Bloggerized by Lasantha - Premiumbloggertemplates.com.
This is featured post 3 title
Replace these every slider sentences with your featured post descriptions.Go to Blogger edit html and find these sentences.Now replace these with your own descriptions.This theme is Bloggerized by Lasantha - Premiumbloggertemplates.com.
বিকৃত-যৌনাচার লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
বিকৃত-যৌনাচার লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
রবিবার, ১৮ মার্চ, ২০১২
বৃটেনে থাকবে না স্বামী-স্ত্রী শব্দ
সমকামী বিয়েকে আইনগত বৈধতা দিতে যাচ্ছে বৃটেন। যদি তা বাস্তবায়ন হয় তবে দেশব্যাপী বিভিন্ন অফিস থেকে স্বামী (হাজব্যান্ড), স্ত্রী (ওয়াইফ), পারিভাষিক শব্দ দু’টি মুছে ফেলবে বৃটেন। সেক্ষেত্রে তারা স্পাউস ও পার্টনার শব্দ ব্যবহার করবে। এই পরিকল্পনা বাস্তবায়ন করতে কম্পিউটার সিস্টেম থেকে শব্দ দু’টি মুছে ফেলার জন্য কয়েক মিলিয়ন পাউন্ড ব্যয় করতে হবে বৃটেনকে। গতকাল এ খবর দিয়েছে ডেইলি এক্সপ্রেস। দেশটির সমতা বিষয়ক মন্ত্রী লিনি প্যাথার স্টোন বলেছেন, ২০১৫ সালের মধ্যে বিয়ে বিষয়ক আইন পরিবর্তন করতে সরকার বদ্ধ পরিকর। যাতে সমকামী জুটিদের একটি রেজিস্ট্রার অফিসে বিয়ে করতে সুযোগ দেয়া হবে অথবা বর্তমানে থাকা সিভিল পার্টনারশিপ অফিসেই তা করা যাবে। এক্ষেত্রে অনেক সরকারি অফিসকেই তাদের বর্তমান পরিভাষা স্বামী-স্ত্রী পরিবর্তন করতে হবে।
বৃহস্পতিবার, ১ মার্চ, ২০১২
ধর্ষণের পর টুনি’র শরীর থেকে বের করে নেয়া হয় রক্ত
এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওহিদুজ্জামান জানান, গত ২৩শে ফেব্রুয়ারি সন্ধ্যায় জুলেখা খাতুন টুনি কীর্তন দেখতে যাচ্ছিল। এ সময় একই গ্রামের রমজান ব্যাপারীর ছেলে রুবেল, তার সহযোগী সোহেল (১৯) ও মঞ্জিল (২০) তাকে ফুঁসলিয়ে একটি নির্জন স্থানে নিয়ে যায়। সেখানে তাকে ধর্ষণ করে তারা। একপর্যায়ে টুনি অচেতন হয়ে পড়লে তার শরীর থেকে সিরিঞ্জ দিয়ে রক্ত বের করে নেয়। শুধু তাই নয়, ৩ জন মিলে হাত-পা চেপে ধরে শ্বাসরোধ করে হত্যা করে তার লাশ পাশের একটি ধানক্ষেতে ফেলে পালিয়ে যায়। পরদিন লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় টুনির পিতা শুকুর আলী বাদী হয়ে অজ্ঞাতনামা আসামি দিয়ে থানায় মামলা করেন। রোববার রাতে বাড়ি থেকে রুবেলকে গ্রেপ্তার করা হয়।
সিরাজগঞ্জ ভারপ্রাপ্ত পুলিশ সুপার পঙ্কজ ভটাচার্জ বলেন গ্রেপ্তারকৃত রুবেল মাত্র ৫ হাজার টাকার চুক্তিতে টুনিকে তার সহযোগীদের হাতে তুলে দেয়। গ্রেপ্তারকৃত রুবেল পুলিশের কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। পলাতক অপর দু’ জনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। রুবেলকে সিরাজগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ে এনে জিজ্ঞাসাবাদ করার পর বিকালে আদালতে হাজির করা হলে বিচারক তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। মানব জমিন
বুধবার, ৮ ফেব্রুয়ারি, ২০১২
পর্নো কেলেঙ্কারি: পদ ছাড়লেন কর্ণাটকের তিন মন্ত্রী
এই তিন জন হলেন রাজ্যের সহায়তা মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা লক্ষণ সাভদি, নারী ও শিশু বিষয়ক মন্ত্রী সি সি পাতিল ও বন্দর এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী কৃষ্ণ পালেমার। তারা তিনজনই বিজেপি নেতা।
মঙ্গলবারের ওই ঘটনা নিয়ে দেশজুড়ে সমালোচনার ঝড় উঠলে দলের নির্দেশে তারা পদত্যাগ করেন বলে ভারতীয় সংবাদ মাধ্যমগুলো জানায়।
স¤প্রতি বিজাপুর জেলার সিন্দাগিতে পাকিস্তানের পতাকা উত্তোলন নিয়ে মঙ্গলবার কর্নাটক বিধানসভায় যখন উত্তপ্ত বিতর্ক চলছিল, ঠিক তখন পর্নো দেখায় ব্যস্ত ছিলেন ওই তিন বিজেপি নেতা। কিন্তু অধিবেশন স¤প্রচাররত স্থানীয় একটি টিভি চ্যানেলের ক্যামেরায় বিষযটি ধরা পড়ে যায়।
ক্লোজড শটে নেওয়া ওই ভিডিওচিত্র স¤প্রচারিত হওয়ার পর পুরো ভারতজুড়েই সমালোচনা ওঠে।
বিধানসভার সভাপতি বলেন, “লজ্জাজনক, এ ধরনের ঘটনা খুবই অগ্রহণযোগ্য।”
ভারতীয় কংগ্রেসের নেতা বীরাপ্পা মইলি দাবি করেন, বিধানসভার আইন ও পবিত্রতা নষ্ট করার দায়ে তাদের গ্রেপ্তার করা উচিৎ।
এদিকে বিজেপির পক্ষ থেকে জানানো হয়েছে, এ বিষয়ে একটি তদন্ত কমিটি হয়েছে। দোষী সাব্যস্ত হলে ওই তিন জনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
নির্যাতনের শিকার হচ্ছেন দক্ষিণ আফ্রিকার সমকামী নারীরা
লিকামভা সেকিসোর বয়স ২৯ বছর। তিনি এগারো বছর বয়সী এক কন্যাসন্তানের মা। এক দিন চাচাতো ভাইয়ের ঘর পরিষ্কার করছিলেন সেকিসো। এমন সময় সেই ভাই ওই ঘরে ঢোকে। একপর্যায়ে দরজা বন্ধ করে দিয়ে তাঁকে ধর্ষণ করে। ‘আমি সমকামী, তাই সমকামিতা দূর করার জন্য সে আমাকে ধর্ষণ করে।’ বলেন সেকিসো। ওই চাচাতো ভাই পরে তাঁকে আরও একবার ধর্ষণ করে।
শুধু সেকিসো নন, দক্ষিণ আফ্রিকায় তাঁর মতো সমকামী নারীরা ধর্ষণসহ নানা নির্যাতনের শিকার হচ্ছেন। নির্যাতনকারীরা তাঁদের উপহাস করে বলছে, পুরুষদের প্রতি আকৃষ্ট করতে ‘সংশোধনের পদক্ষেপ’ হিসেবে তারা সমকামী নারীদের ধর্ষণ করছে। সমকামী নারীরা পরিবার, এমনকি আইনের আশ্রয় নিতে গেলে পুলিশের কাছেও বিদ্রূপের শিকার হচ্ছেন।
লিন্ডেকা স্টুলো নামের ২৫ বছর বয়সী একজন নারী বলেন, ‘আমি অন্তত চারবার হামলার শিকার হয়েছি।’ একবার লিন্ডেকার পা ভেঙে দেয় দুর্বৃত্তরা। এ জন্য তাঁকে প্রায় এক মাস হাসপাতালে থাকতে হয়। লিন্ডেকা বলেন, ‘তারা আমাকে মারতে মারতে বলছিল, আমাকে অবশ্যই বদলে যেতে হবে...আমি একজন নারী, তাই একজন নারীর সঙ্গে অভিসার করতে পারি না। আমি নারী, এটা বোঝাতে আমাকে ধর্ষণেরও চেষ্টা করে তারা।’ তিনি বলেন, সমকামী নারীদের কুমারী হিসেবে মনে করা হয়। তাই ধর্ষণের শিকার হওয়ারও আশঙ্কা থাকে বেশি।
চাচাতো ভাইয়ের হাতে ধর্ষণের শিকার লিকামভা সেকিসো জানান, সমকামী এক নারী তাঁর নিজের বাবার হাতে ধর্ষণের শিকার হয়েছেন।
দক্ষিণ আফ্রিকার সমকামীদের অধিকার নিয়ে কাজ করে ক্রিশ্চিয়ান সেন্টার অ্যান্ড সেফ হাউস। এ সংস্থার কর্মকর্তা বুলেলওয়া পান্ডা বলেন, ‘কৃষ্ণাঙ্গ সমকামীরা বেশি সহিংসতার ঝুঁকিতে থাকে। আমাদের সংস্কৃতির কারণেই তাঁদের ওপর সহিংসতার ঘটনা বেশি ঘটে।’
পুলিশের তথ্যমতে, ২০১০-১১ সালে ৫৬ হাজার ২৭২টি ধর্ষণের ঘটনা ঘটে। সমকামী নারী ও পুরুষেরা এর শিকার হন।
দক্ষিণ আফ্রিকার বিচার মন্ত্রণালয়ের মুখপাত্র টিলালি টিলালি এসব ঘটনাকে ‘বর্বরোচিত’ বলে আখ্যা দিয়েছেন। তিনি বলেন, ‘আমরা বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়েছি। এসব ঘৃণ্য অপরাধের সঙ্গে জড়িত ব্যক্তিদের শাস্তি হবে।’
২০০৬ সালে বিশ্বের পঞ্চম দেশ হিসেবে দক্ষিণ আফ্রিকায় সমলিঙ্গের বিয়ের বৈধতা দেওয়া হয়। এএফপি।

বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারি, ২০১২
ছাত্রের সঙ্গে শারীরিক সম্পর্ক, শিক্ষিকা অভিযুক্ত
ওয়াশিংটনে সমকামী বিয়ের বৈধতায় প্রস্তাব পাস
সোমবার, ২৩ জানুয়ারি, ২০১২
নিজ বাসায় গণধর্ষণের শিকার
পেটের দায়ে উত্তরাঞ্চলের এক জেলা থেকে ১৫ দিন আগে ঢাকায় এসেছিলেন ২০-২২ বছর বয়সী এক নারী। অনেক চেষ্টায় একটি পোশাক কারখানায় কাজ জোটে। তাঁর স্বামী রিকশা চালাতে শুরু করেন।
অভিযোগ পাওয়া গেছে, গত শুক্রবার রাতে ভাষানটেক বালুরমাঠে নিজ বাসায় গণধর্ষণের শিকার হন কর্মজীবী এই নারী। তিনি গতকাল রোববার প্রথম আলোকে বলেন, শুক্রবার রাত ১০টার সময় তিনি ও তাঁর স্বামী হেঁটে বাড়ি ফিরছিলেন। হঠাৎ তাঁদের পিছু নেয় এলাকার বখাটে যুবক ইব্রাহীম, বাবু, রানা ও নাম না জানা আরেকজন। তাঁদের পিছু পিছু বখাটেরাও ঘরে ঢুকে দরজা আটকিয়ে দেয়। বখাটেরা প্রথমে মুড়ি মাখিয়ে দিতে বলে, তারপর বলে ভাত রান্না করে খাওয়াতে। ভাত খাওয়ার পর একপর্যায়ে বখাটেরা স্বামীকে ছুরিকাঘাত করে বাথরুমে আটকে রেখে ওই নারীকে ধর্ষণ করে।
ঘটনার এক দিন পর ওই এলাকার দুজন বয়োজ্যেষ্ঠ নারীর সহযোগিতায় নির্যাতিত ওই নারী কাফরুল থানায় মামলা করেন।
জানতে চাইলে পুলিশের মিরপুর বিভাগের উপকমিশনার ইমতিয়াজ আহমেদ বলেন, ‘সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমরা বিষয়টি দেখছি। আশা করছি, শিগগিরই আসামিরা গ্রেপ্তার হবে।’ প্রথম আলো

মঙ্গলবার, ১৭ জানুয়ারি, ২০১২
বলাৎকারের দায়ে ৩ বছরের জেল
সংযুক্ত আরব আমিরাতে স্কুল পড়ুয়া এক বালককে বলাৎকার করার দায়ে এক ব্যক্তিকে ৩ বছরের জেল দিয়েছে দুবাইয়ের এক আদালত। এম এ ছদ্ম নামের ২৬ বছর বয়সী ওই ব্যক্তির বিরুদ্ধে ১৪ বছরের এক বালককে ২০ দিনে ৪০ বারের বেশি বলাৎকার করার অভিযোগ প্রমাণিত হলে বিচারক হামাদ আবদুল লতিফ আবদুল জাওয়াদ বৃহস্পতিবার এই রায় দিয়েছেন। তবে সাজাপ্রাপ্ত ওই ব্যক্তি উভয়ের সম্মতিক্রমে বালকের সঙ্গে সেক্স করেছেন উল্লেখ করে আদালতে নিজেকে নির্দোষ দাবি করেছেন। অভিযোগপত্র মতে, ওই ব্যক্তি তার গাড়িতে বালকের সঙ্গে সেক্স করার পাশাপাশি ওই বালক তার সঙ্গে সেক্স করতে অস্বীকৃতি জানালে মোবাইল ফোনের ক্ষুদে বার্তার মাধ্যমে তাদের সম্পর্কের কথা বালকটির মাকে জানিয়ে দেয়ারও হুমকি দিয়েছিল। মানবজমিন ডেস্ক
সমকামী বিয়ে ইস্যুতে টেনিস বিশ্বে তোলপাড়
অস্ট্রেলিয়ান লিজেন্ডারি সাবেকদের সম্মানে টেনিস কোর্টের এমন নামকরণের তৃতীয় ঘটনা এটি। আর এই মার্গারেট অ্যারেনায় এবারের ওপেনের প্রথম ম্যাচে সমকামীদের অধিকার নিয়ে শোডাউনের কর্মসূচি রেখেছে এর উদ্যোক্তারা। আগামীকাল ৬০০০ আসন বিশিষ্ট এ কোর্টের গ্যালারিতে সমকামীদের প্রতীক সাত রঙের পতাকার (রেইনবো-ফ্ল্যাগ) ঢেউ তোলার কার্যক্রম রেখেছে এর ফেসবুক গ্রুপ। আর এমন আয়োজনে মিডিয়ার কাছে স্পষ্ট মনঃক্ষুণ্নতা প্রকাশ করেন মার্গারেট কোর্ট দুদিন আগে। বলেন, সমকামিতা বিষয়টি ঘরের দরজা টপকে উন্মুক্ত হয়ে পড়ছে দিনে দিনে। এখন আবার সমকামীদের মধ্যে বিয়ের দাবি করা হচ্ছে; যা ঠিক নয়।’ আর এতেই তোলপাড়। অস্ট্রেলিয়ান মেডিকেল এসোসিয়েশনের সাবেক সভাপতি প্রভাবশালী সমকামী কেরিন ফেলপসের প্রতিবাদটা বেশ জোরালো। টেনিস অ্যারেনা থেকে মার্গারেটের নাম কেটে বাদ দেয়ার দাবি তুলেছেন ফেলপস। অপর সমকামী টেনিস লিজেন্ড মার্টিনা নাভ্রাতিলোভার সমালোচনাও চাঁছাছোলা। বলেন, ‘দুর্ভাগ্যবশত বাইবেলের দোহাই দিয়ে মার্গারেট না চাইলেও- আমি যতদূর জানি সমকামী বিয়েটা চাইছেন এমন লোকের সংখ্যা নেহায়েত কম নয়। তার এমন বিরুদ্ধ দৃষ্টিভঙ্গি হাজার হাজার শিশুর জন্য ক্ষতির কারণ হতে পারে; যারা সমলিঙ্গের পরিবারে বেড়ে উঠছে।’ দাবি আদায়ে মার্গারেট অ্যারেনায় উদ্যোগকে উৎসাহিত করছেন অস্ট্রেলিয়ান সমকামী টেনিস খেলোয়াড় রেনে স্টাবস। সোমবারের গ্যালারিতে থাকছেন চারবারের গ্র্যান্ডস্লাম দ্বৈতের শিরোপা জয়ী স্টাব নিজেও। তবে মার্গারেটের বক্তব্যে দূরত্ব রেখেছে টেনিস অস্ট্রেলিয়া (টিএ)। ‘মার্গারেটের দৃষ্টিভঙ্গি তার নিজস্ব। তার এ মন্তব্যে টিএ’র সম্পর্ক নেই’- এক বিবৃতিতে গতকাল টিএ বলেছে এমন কথা। বলেছে, বিশ্ব সংস্থা (ডব্লিউটিএ)’র মতো টেনিস অস্ট্রেলিয়াও মানুষের সমঅধিকারে বিশ্বাসী। মানবাধিকার পেতে বাধা সৃষ্টি করে এমন মন্তব্যও সমর্থন করে না টিএ। পশ্চিম অস্ট্রেলিয়ার পার্থে ভিক্টরি লাইফ সেন্টার চার্চে যাজিকা (নান) হয়ে ধর্ম-কর্মে কাটছে কোর্টের এখনকার সময়। বার্তা সংস্থা রয়টারের সঙ্গে মার্গারেট বলেন, সমকামীদের মধ্যে বিয়ে ‘অস্বাভাবিক’ ও ‘অস্বাস্থ্যকর’। ঈশ্বর মানুষের আলাদা চরিত্র দিয়েছেন। দিয়েছেন আলাদা জৈবিক আচার-ব্যবস্থা। ঠিক-বেঠিক বুঝতে পারার জ্ঞানও ঈশ্বরপ্রদত্ত।’ তবে সমকামী-বিয়ের বিরুদ্ধে থাকলেও সমকামী আচারে সমস্যা দেখেন না ৬৯ বছরের মার্গারেট কোর্ট। বলেন, সমকামীদের আমি অপছন্দ করি না। এর বিরোধীও নই আমি। তবে সমকামী-বিয়ে মানা যায় না। আমি বিশ্বাস করি বিয়েটা পুরুষ-নারীর পারস্পরিক বিষয়। চেকস্লোভাকিয়া ও যুক্তরাষ্ট্রের দুই নারী টেনিস লিজেন্ড মার্টিনা নাভ্রাতিলোভা ও বিলি জিন কিং সমকামী ইস্যুতে মিডিয়ার খবর হয়েছেন তাও অনেকদিন।mzamin
শনিবার, ১৪ জানুয়ারি, ২০১২
পঞ্চম শ্রেণীর শিশু অন্তঃসত্ত্বা, অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে
ঝালকাঠীতে ধর্ষণের পর অন্তঃসত্ত্বা হয়ে পড়েছে পঞ্চম শ্রেণীর এক শিক্ষার্থী। ওই শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে অবসরপ্রাপ্ত এক শিক্ষককে।
নলছিটি উপজেলার হয়বাতপুর গ্রামের ওই শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার রনজিৎ নট্ট (৬৩) শিশুটির প্রতিবেশী। উপজেলার পাওতা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন তিনি।
শিশুটির মা শুক্রবার রাতে নলছিটি থানায় মামলা করলে রনজিৎকে গ্রেপ্তার করা হয় বলে থানার ওসি মাসুদুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান।
শিশুটি কয়েকদিন আগে পেটে ব্যথার কথা জানালে তাকে নলছিটি উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়। পরীক্ষার পর দেখা যায়, সে সন্তানসম্ভবা।
স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক আওছাফুল ইসলাম রাসেল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শিশুটি পেটে ব্যথা নিয়ে গত ৮ জানুয়ারি ভর্তি হয়। ১২ জানুয়ারি স্থানীয় একটি ক্লিনিকে তার আল্ট্রাসনোগ্রাম করানো হলে দেখা যায়, সে ১৯ সপ্তাহের অন্তঃসত্ত্বা।
শিশুটি হাসপাতালে সাংবাদিকদের বলেছে, “অনেক দিন আগে পাশের ঘরের রনজিত স্যার আমাকে ডেকে নিয়ে খারাপ (ধর্ষণ) কাজ করে, তখন স্যারের ঘরে কেউ ছিল না।”
ধর্ষণের পর গলায় দা ঠেকিয়ে ঘটনাটি কাউকে না জানাতে রনজিৎ হুমকি দিয়েছিল বলে অভিযোগ করে সে।
তবে রনজিৎ ধর্ষণের এই অভিযোগ প্রত্যাখ্যান করে বলেন, “ষড়যন্ত্র করে আমার বিরুদ্ধে এই অভিযোগ আনা হয়েছে।”
মেয়েটির পরিবার তার কাছ থেকে জমি কিনে বসবাস করে আসছে দাবি করে তিনি বলেন, “আমার আরো সম্পত্তি দখলের জন্য মেয়েকে দিয়ে এই মিথ্যা অভিযোগ দায়ের করা হয়েছে।”
রনজিতের বিরুদ্ধে শুক্রবার রাত ৮টার দিকে শিশুটির মায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/
শুক্রবার, ১৩ জানুয়ারি, ২০১২
আদিবাসী নারীদের নগ্ন নৃত্য, ভারতে তোলপাড়
রবিবার, ৮ জানুয়ারি, ২০১২
ভাবীকেও ধর্ষণের চেষ্টা করে জুয়েল
সাতক্ষীরা শহরের দুর্ধর্ষ নারীখাদক সদ্যবিলুপ্ত জেলা ছাত্রলীগের সভাপতি শেখ জুয়েল হাসানের হাত থেকে রক্ষা পায়নি তারই আপন বড় ভাইয়ের স্ত্রী (৩০)। তিনি সাতক্ষীরা শহরের সুলতানপুর এলাকার গৃহবধূ। ২০১০ সালের ২০শে অক্টোবর সকালে বাড়িতে কেউ না থাকার সুযোগে ভাবীকে ধর্ষণের চেষ্টা করে এই গুণধর ছাত্রনেতা। এ ঘটনায় ভাবী বাদী হয়ে সদর থানায় একটি নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেন। এলাকাবাসী জানায়, সাতক্ষীরা শহরের সুলতানপুর গ্রামের শেখ জুয়েল হাসানের বড় ভাই বিগত ২০১০ সালের ২০শে অক্টোবর সকালে বাড়িতে না থাকার সুযোগে দেবর জেলা ছাত্রলীগ সভাপতি নারী খাদক জুয়েল হাসান সকাল ১০টার দিকে বড় ভাবীর ঘরে ঢুকে পড়ে। এরপর ঘরের দরজা বন্ধ করে দেয়। ভাবী তার ইজ্জত রক্ষার জন্য তার কাছে মিনতি করে বার বার। কিন্তু এতে তার মন গলেনি। এক পর্যায়ে তার ভাবীকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালায়। ধর্ষণে ব্যর্থ হয়ে তাকে টেনেহিঁচড়ে মারপিট করে জখম করেন। ভাবীর চিৎকারে প্রতিবেশীরা ছুটে আসার আগেই জুয়েল হাসান পালিয়ে যায়। এ ব্যাপারে ভাবী বাদী হয়ে দেবর ছাত্রলীগ সভাপতি জুয়েল হাসানকে আসামি করে সাতক্ষীরা সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন-২০০০ সংশোধিত ২০০৩ এর ৯(৪)(খ) ধারায় একটি মামলা দায়ের করেন। মামলা নং- ৬৪, তাং ২২.১০.১০ ইং। এ মামলার তৎকালীন তদন্তকারী কর্মকর্তা সদর থানার এস আই কামাল হোসেন রাজনৈতিক চাপের কারণে চাঞ্চল্যকর ধর্ষণ প্রচেষ্টার মামলার ফাইনাল রিপোর্ট দেন। এই ফাইনাল রিপোর্ট দেয়ার জন্য জেলা আওয়ামী লীগের এক শীর্ষ নেতা পুলিশের উপর চাপ সৃষ্টি করে বলে জানায়।
রবিবার, ১ জানুয়ারি, ২০১২
পতিতালয়ে ভিনগ্রহের আবহ
অত্যাধুনিক কল্প-বিজ্ঞানের ধারণাকে কাজে লাগিয়ে যুক্তরাষ্ট্রের নেভাদা অঙ্গরাজ্যের এক পতিতালয় মালিক ডেনিস হফ নির্মাণ করছেন সম্পূর্ণ ব্যতিক্রমী এক পতিতালয়। সেখানে যাওয়া খদ্দেররা পাবেন ভিনগ্রহের স্বাদ। হলিউডের বিখ্যাত ‘অ্যাভাটার’ ছবিটির কথা সবারই মনে থাকার কথা। সেখানে যেভাবে বিখ্যাত চরিত্রগুলোকে ভিনগ্রহের জীব হিসেবে উপস্থাপন করা হয়েছিল, নতুন এ পতিতালয় তো বটেই, সেখানকার পতিতাদেরকেও বিশেষ মেক-আপ ব্যবহার করে একেবারে ভিন্নভাবে উপস্থাপন করা হবে। আর এজন্য হফ বেছে নিয়েছেন তার পুরনো ও জরাজীর্ণ চেরি প্যাচ পতিতালয়কে। এখানেই তিনি ভিনগ্রহের আমেজে গড়ে তুলবেন এরিয়া ৫১ এলিয়েন ট্র্যাভেল সেন্টার ও ক্যাটহাউজ। নেভাদার দক্ষিণে নতুন এ পতিতালয়টি আগামী কয়েক মাসের মধ্যেই চালু হবে বলে আশা করছেন হফ। এ খবর দিয়েছে অনলাইন ডেইলি মেইল। নেভাদাই যুক্তরাষ্ট্রের একমাত্র অঙ্গরাজ্য, যেখানে পতিতালয় পরিচালনার বৈধ অনুমোদন দেয়া হয়। গত বছর নেভাদার দক্ষিণাঞ্চলে হফ তার যৌনবৃত্তির সাম্রাজ্যকে আরও বিস্তৃত করেন। নতুন এ পতিতালয়টির কাজ শেষ হলে, তিনি একাধারে ৫টি প্রতিষ্ঠানের বৈধ মালিক হবেন। আর তা হবে নতুন এক রেকর্ড। ইন্টারনেটে নিজস্ব বাণি ব্যাঞ্চ ওয়েবসাইটে হফ আরও বলেছেন, এলিয়েন ট্র্যাভেল সেন্টারের পতিতাদেরকে দেখলে মনে হবে, তারা নিশ্চয়ই পৃথিবীর বাইরের অন্য কোন গ্রহ থেকে এসেছে। তিনি আরও বলেন, আমি এখানে সম্পূর্ণ ভিনগ্রহের একটি দোকানের নকশার কাজ করছি। এখানে ফলমূল, ঝাল সস, চকোলেটসহ সব ধরনের খাদ্য-সামগ্রীই হবে একেবারেই আলাদা। পৃথিবীর কোন খাবারের সঙ্গে এ সবের কোন মিল খুঁজে পাওয়া যাবে না। পূর্বের চেরি প্যাচ পতিতালয় সম্পূর্ণ নতুন রূপে সাজানো হচ্ছে। এখানকার কক্ষগুলোর আকারও হবে বেশ বড়। মানবজমিন ডেস্ক
মঙ্গলবার, ২৭ ডিসেম্বর, ২০১১
সমকামী প্রেসিডেন্ট নিক্সন
কুকুরকে যৌন নির্যাতনের দায়ে ১০ বছর জেল
মানবজমিন ডেস্ক: কুকুরকে যৌন নির্যাতন ও শ্বাসরুদ্ধ করে আহত করার অপরাধে এক মার্কিনিকে ১০ বছরের কারদণ্ড দেয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার রবার্ট এডওয়ার্ড ডি শিল্ড গত মার্চে আট মাস বয়সী কুকুর চিহুআহুয়াকে যৌন নির্যাতন ও শ্বাসরুদ্ধ করে মারাত্মকভাবে আহত করে। পরে কুকুরটির মালিক তাকে ওই বাড়ির গ্যারেজ থেকে আহত অবস্থায় উদ্ধার করে চিকিৎসা কেন্দ্রে নিয়ে যায়। সেখানে কুকুরটির যৌনাঙ্গে আঘাতের চিহ্ন পাওয়া যায়। কুকুরটিকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে রেখে বাঁচিয়ে তোলা হলেও তার মালিক মামলা দায়ের করেন। ওই মামলায় দোষী সাব্যস্ত হওয়ায় শিল্ডকে গত সপ্তাহে এই কারাভোগের শাস্তি দেয়া হয়। সে সঙ্গে তাকে আজীবন যৌন অপরাধী হিসেবে তালিকাভুক্ত করার নির্দেশ দেয়া হয়েছে। ফলে তাকে সব সময় ইলেকট্রনিক শনাক্তকারী যন্ত্র ব্যবহার করার পাশাপাশি স্কুল এবং যেসব জায়গায় শিশুরা জমায়েত হয় সেসব স্থান থেকে নিরাপদ দূরত্বে অবস্থান করতে হবে। mzamin.com
মঙ্গলবার, ২০ ডিসেম্বর, ২০১১
লোহানের নগ্ন ছবিতে রেকর্ড গড়লো প্লেবয়
কোম্পানীগঞ্জে ধর্ষণের পর হত্যা
স্টাফ রিপোর্টার, নোয়াখালী থেকে: কোম্পানীগঞ্জের চর কচ্চপিয়া গ্রামের খাল পাড়ের একটি ধানক্ষেতে গতকাল পিংকি আক্তার (১২) নামের এক বালিকাকে ধর্ষণের পর হত্যা করেছে। পুলিশ বালিকাকে নির্যাতন ও ধর্ষণের অভিযোগে মো. রনিকে আটক করেছে।
নিহত বালিকার পিতা আবু ইউসুফ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গতকাল বাড়ির নিহত শিশু পিংকি আক্তারকে ক্ষেতে পাঠানো হয়। ধান ক্ষেতে বিলের মধ্যে পিংকিকে একা পেয়ে বখাটে রনি ধর্ষণ ও নির্যাতনের পর হত্যা করে তার লাশ পাশের খালে ফেলে যায়। বালিকার পিতা মেয়েটিকে খোঁজাখুঁজি করে খালের মধ্যে তার লাশ দেখে চিৎকার করে। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। কোম্পানীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. এমরান হোসেন জানান, ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে একই গ্রামের মো. মিজানের পুত্র বখাটে রনিকে আটক করা হয়েছে।

রবিবার, ১৮ ডিসেম্বর, ২০১১
বৃটেনে এক চতুর্থাংশ মেয়ে অপরিনত বয়সে যৌনকর্মে লিপ্ত
সেক্স টেপের জন্যই খ্যাত কিম
সমকামী বিয়ে স্বাস্থ্যের জন্য ভালো
গবেষণায় দেখা গেছে, ম্যাসাচ্যুসেটস অঙ্গরাজ্যে সমকামী বিয়ে স্বীকৃতি পাওয়ার পর সমকামী ব্যক্তিদের স্বাস্থ্য কেন্দ্রে যাওয়ার হার উল্লে¬খযোগ্য পরিমাণে কমে গেছে।
‘আমেরিকান জার্নাল অব পাবলিক হেলথ’ নামক গবেষণা সাময়িকীর এক প্রতিবেদনে একথা বলা হয়েছে।
২০০৩ সালে ম্যাসাচ্যুসেটসসহ যুক্তরাষ্ট্রের ৬ টি অঙ্গরাজ্যে সমকামী বিয়ে আইনগত বৈধতা পায়।
প্রতিবেদনে বলা হয়েছে, সমকামী পুরুষরা বিয়ে করলে হাসিখুশী সম্পর্ক উপভোগ করতে পারে। আর প্রফুল্লতার সঙ্গে স্বাস্থ্যের যোগ আছে বৈকি!
কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের মেইলমাম স্কুল অব পাবলিক হেলথের গবেষকরা এ গবেষণা পরিচালনা করেছেন।
১ হাজার ২১১ পুরুষ সমকামীর শারিরীক ও মানসিক স্বাস্থ্য সম্পর্কিত তথ্য সংগ্রহ করে তারা ওই সিদ্ধান্তে পৌঁছেছেন। নারী সমকামীরা (লেজবিয়ান) এ গবেষণার আওতাভুক্ত নয়।
প্রধান গবেষক ড. মার্ক হাতজেনবুয়েলার বলেন, “সামাজিক সীমাবদ্ধতাগলো দূর করে সমকামী ও উভয়কামী ব্যক্তিদের স্বাস্থ্যন্নোয়ন ঘটানো সম্ভব।”
গবেষণায় দেখা গেছে, সমকামী বিয়ে বৈধতা পাওয়া পর তাদের ক্লিনিকে যাওয়ার হার ১৩ শতাংশ কমেছে।
বিয়ের কারণে মানসিক চাপ কমার ফলে কমে যায় রক্তচাপ, বিষন্নতা এমনকি একজনের সঙ্গে অন্যজনের মানিয়ে চলার ক্ষেত্রে জটিলতার মতো নানা সমস্যা।
আর সে কারণেই গবেষক মার্ক বলেছেন, “মানসিক চাপের কারণে যে সমস্ত স্বাস্থ্য সমস্যা দেখা দেয় তা কমিয়ে সমকামী বিয়ে জনস্বাস্থ্য উন্নয়নে অনেকটাই সহায়ক হতে পারে।”
সমকামীদের ওপর পরিচালিত পূর্ববর্তী গবেষণাগুলোতে দেখা গেছে, অন্যদের তুলনায় এদের বিষণœতায় ভোগা এবং আত্মহত্যা করার প্রবণতাও বেশি থাকে- যার অন্যতম একটি কারণ সামাজিক স্বীকৃতি না পাওয়া।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

৬:৫৩ PM
মম
Posted in: