মজাদার লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
মজাদার লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

বৃহস্পতিবার, ২২ মার্চ, ২০১২

এবার গুজরাটে বিজেপির দুই বিধায়কের অশ্লীল ভিডিও দর্শন!

গুজরাটের বিধানসভায় আইপ্যাডে অশ্লীল ভিডিও দেখছেন দুই বিধায়ক গুজরাটের বিধানসভায় আইপ্যাডে অশ্লীল ভিডিও দেখছেন দুই বিধায়ক
ভারতের গুজরাট রাজ্যে হিন্দু জাতীয়তাবাদী দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) দুই বিধায়কের বিরুদ্ধে আইপ্যাডে অশ্লীল ভিডিও দেখার অভিযোগ উঠেছে। গত মঙ্গলবার রাজ্যের বিধানসভার অধিবেশন চলাকালে তাঁরা এই কাণ্ড করেন বলে একজন জ্যেষ্ঠ সাংবাদিক বিধানসভার স্পিকারের কাছে অভিযোগ করেন।
এর আগে কর্ণাটক রাজ্যে বিধানসভার অধিবেশন চলাকালে একই দলের বিধায়কদের মুঠোফোনে অশ্লীল ভিডিও দেখার কেলেঙ্কারি ফাঁস হয়। ওই ঘটনার রেশ কাটতে না কাটতেই গুজরাটে বিজেপির বিধায়ক শঙ্কর চৌধুরী ও জেঠা ভারওয়াদের বিরুদ্ধে এই অভিযোগ উঠল।
বিধানসভার স্পিকারের কাছে দুই বিধায়কের বিরুদ্ধে অশ্লীল ভিডিও থাকার অভিযোগ করেন জ্যেষ্ঠ সাংবাদিক জনক দেব। ওই সময় তিনি পেশাগত দায়িত্ব পালনে বিধানসভার মিডিয়া গ্যালারিতে (অধিবেশন কক্ষের ভেতরে সাংবাদিকদের বসার স্থান) অবস্থান করছিলেন।
সাংবাদিকের অভিযোগ অনুযায়ী, বিধানসভার অধিবেশন চলাকালে পানিসম্পদ বিভাগের জন্য বাজেট-সহায়তা নিয়ে যখন আলোচনা চলছিল, এ সময় দুই বিধায়ক আইপ্যাডে অশ্লীল ভিডিও দেখছিলেন।
জনক দেব দাবি করেন, ‘শঙ্কর চৌধুরী তাঁর আইপ্যাডটি অপর সাংসদ জেঠা ভারওয়াদকে দেখাচ্ছিলেন। প্রথমে তাঁরা স্বামী বিবেকানন্দের ছবি দেখেন। এর পর কার্টুন ছবি এবং সবশেষে নারীর ছবি দেখছিলেন।’
সাংবাদিকের ভাষ্য, দুই বিধায়কের এই কাণ্ড দেখার পর তিনি স্পিকার গণপত পারমারের কার্যালয়ে যান। স্পিকারের ব্যক্তিগত সহকারীর (পিএ) কাছে এ ব্যাপারে তিনি অভিযোগ করেন। তিনি (পিএ) স্পিকারকে বিষয়টি জানান। এরপর আইপ্যাডটি অধিবেশন কক্ষ থেকে সরিয়ে নেওয়া হয়।
স্পিকার ঘটনাটি তদন্তের জন্য বিধানসভার বিশেষ কমিটিকে নির্দেশ দিয়েছেন। এ ছাড়া ওই আইপ্যাডে সত্যিই কোনো অশ্লীল ভিডিও ছিল কি না, তা পরীক্ষার জন্য আহমেদাবাদের ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরিতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
অধিবেশন কক্ষে অশ্লীল ভিডিও দেখার অভিযোগ নাকচ করেছেন দুই বিধায়ক। দলটির দাবি, মিথ্যা এ অভিযোগের পেছনে কলকাঠি নাড়ছে কংগ্রেস।
গুজরাটে বিজেপির সাধারণ সম্পাদক বিজয় রুপানি বলেন, ‘আমার বিশ্বাস, তাঁরা ওই সময় আইপ্যাডে সে রকম কিছু দেখেননি। এর পরও যদি প্রয়োজন হয়, তাহলে আমরা ওই ঘটনাটি তদন্ত করে দেখব।’
রাজ্যের বিরোধী দল কংগ্রেস ঘটনাটিকে ‘বিজেপির সত্যিকারের চেহারার আরেকটি উদাহরণ’ হিসেবে অভিহিত করেছে। এ ঘটনায় কংগ্রেস ওই দুই বিধায়ককে বরখাস্তের দাবি জানিয়েছে। জিনিউজ অনলাইন।

বৃহস্পতিবার, ১ মার্চ, ২০১২

বিয়ের জন্য পাত্র খুঁজছেন বিদিশা

নাশরাত চৌধুরী: এরশাদের সাবেক স্ত্রী বহুল আলোচিত বিদিশা বিয়ের জন্য পাত্র খুঁজছেন। মনের মতো পাত্র পেলেই কবুল বলবেন। জীবনটাকে আবার নতুন করে শুরু করবেন। পরিবারের সদস্যদের অনুরোধে, আত্মীয়স্বজন, শুভাকাঙ্ক্ষীদের কারণে এবং নিজের নিঃসঙ্গতা ঘোচাতে তিনি নতুন করে বিয়ের কথা ভাবছেন। তার মেয়ে ইসাবেলাও তাকে অনুরোধ করছে বিয়ে করার জন্য। মানবজমিন-এর সঙ্গে আলাপকালে বিদিশা বলেন, আমার মেয়ে ইসাবেলা আমাকে বলেছে, মা তুমি আবার নতুন করে তোমার জীবন শুরু করো। আমি তো পড়ালেখা শেষ করে বিয়ে করবো। বিয়ের পর শ্বশুরবাড়ি চলে যাবো। আমার ভাইয়াকেও বিয়ে দিতে হবে। আমরা বিয়ে করে ফেললে তুমি একা হয়ে যাবে। মেয়ের এই কথায় উপলব্ধি করেছি, বিয়ে করলে পরিবারের তরফ থেকে কোন সমস্যা হবে না, বরং সবার কাছ থেকে সহযোগিতা পাওয়া যাবে।
ব্যবসা, লেখালেখি, দত্তক মেয়েকে লালন পালন করে সময় কাটছে বিদিশার। তিনি দেড় বছর আগে দত্তক নেয়া মেয়ের নাম রেখেছেন মায়া মিন রানিয়া। আগামী জুলাই মাসে তার জন্ম দিন। তার জন্ম দিন ও মেয়ে ইসাবেলার জন্মদিন পালনের জন্য লন্ডনে যাচ্ছেন বিদিশা। সেখানে বেশ কিছুু দিন থাকবেন।
ব্যক্তিগত আলাপচারিতায় বিদিশা জানান, সবাই বলছে বিয়ের কথা। এতদিন ভাবতাম বিয়ে-শাদিতে আর জড়াবো না। কারণ, এরশাদের সঙ্গে সংসার জীবন আমার মধুময় ছিল না। তাকে বিয়ে করে আমাকে অনেক মূল্য দিতে হয়েছে। অনেক কষ্ট-নির্যাতন সহ্য করতে হয়েছে। অপমান সহ্য করতে হয়েছে। এমনকি আদালতে হেনস্তা হতে হয়েছে। এখন মনে হচ্ছে, একজন পুরুষের জন্য এটা মনে করার কোন কারণ নেই। কারণ, সবাই তো আর এরশাদের মতো না। এছাড়াও আমার বাবা, মা, ছেলে, মেয়েরা যখন আমাকে বলছে বিয়ের কথা তখন একটা কিছু করা দরকার। একা সময় কাটানো কঠিন।
বিয়ের দিনক্ষণ জানাতে না পারলেও বিদিশা জানান, আগে তো পাত্র ঠিক হতে হবে। প্রস্তাবের অপেক্ষায় আছি। কবে সেই রাজপুত্র বিয়ের প্রস্তাব দেবে। ফাইটার ফিগার হয়ে গেছি। তাই এখন আর কেউ আমাকে প্রস্তাব দেয় না। মনে করে বিদিশা মানেই ভয়ঙ্কর একটা কিছু। আমাকে সবাই মনে করে ঝামেলা। ইচ্ছা করে কে ঝামেলা নিতে চায় বলুন? হয়তো মানুষ মনে করে বিদিশাকে বিয়ে করলে আবার কোন ঝামেলা হয়। তিনি বলেন, কেন আমাকে ঘর ছাড়তে হয়েছে এটা আমি ছাড়া কেউ জানে না। কোন মেয়েরই অপমান সহ্য করে স্বামীর ঘর করা উচিত নয়। ‘শত্রুর সঙ্গে বসবাস’ আমার বইয়ে লিখেছি সেই সব কথা। ওই বইটি যারা পড়েছেন তারা বুঝবেন আসলে কেন আমাকে ঘর ছাড়তে হলো। আমি কি ঘর টিকিয়ে রাখার জন্য কম চেষ্টা করেছি। আমার পেছনে  সারাক্ষণ এরশাদের কান ভারি করার জন্য লোক লাগিয়ে রাখা হতো। রওশনের লোকেরাও আমার বিরুদ্ধে নানা কথা বলতো এরশাদের কাছে। সব মিলিয়ে পরিস্থিতিটা এমন হয়েছিল যে আমার আর সেখানে থাকার উপায় ছিল না। এমনকি আমার বাচ্চা নিয়েও নানা জনে নানা কথা বলেছে। অথচ এটাই সত্য, এরিখ এরশাদেরই সন্তান।
বইতে এরশাদকে নিয়ে অনেক বাড়িয়ে লিখেছেন বলে অভিযোগ রয়েছে- এ কথায় বিদিশা বলেন, মানুষ নিজের সম্পর্কে কেউ বাড়িয়ে লেখে না। এরশাদ নিজেও জানেন তিনি কি করেছেন। এ কারণে বইটি প্রকাশের পর তিনি কোন আপত্তি করেননি। বিয়ের জন্য কেমন পাত্র চান এ প্রশ্নে বিদিশা বলেন, এখনও তেমন পাত্র পাইনি। ক’দিন পরই বয়স হবে ৪১। সেই হিসাবে পাত্রর বয়সও হিসাব করতে হবে। আগে প্রস্তাব পাই, তারপর বিবেচনা। আগেই পছন্দ-অপছন্দ বলে দিলে সমস্যা। বিদিশা জানান, ছেলে এরিখ সপ্তাহের ছুটির দিনের যে কোন একদিন তার কাছে দুই ঘণ্টার জন্য আসে। এরিখকে পুলিশ পাহারায় ও বডি গার্ড দিয়ে পাঠান এরশাদ। ওই লোকজনের সামনেই কথা বলতে হয়। তিনি বলেন, এ সরকারের আমল বলেই আমার ছেলেকে কাছে রাখতে পারলাম না। তারা ক্ষমতাশালী। সেখানে আমার মতো একজন মায়ের কথার কি দাম আছে?
এরশাদ মহাজোট ছাড়ছেন এমন আলোচনা আছে কথা তুললে বিদিশা বলেন, দেখেন এরশাদের এখনও মহাজোট ছাড়ার মতো অবস্থা হয়নি। মহাজোট ছাড়লে তিনি মহাবিপদে পড়ে যাবেন। এরশাদ খুব ভাল করেই জানেন কোন কোন শর্তে তিনি জোটে ঢুকেছিলেন। মহাজোট ছাড়লে কি এমন হতে পারে? জোট গঠনের সময় তো আপনি মধ্যস্থতাকারী একজন ছিলেন তাই না? বিদিশা বলেন, সব কথা বলতে নেই। খালি এটুকু বলতে পারি, তিনি আপাতত মহাজোট ছাড়বেন না। না পাওয়ার বেদনা থেকে তিনি অনেক কথা বলছেন। তবে আমি মনে করি, এরশাদের যদি সাহস থাকে তাহলে অবশ্যই মহাজোট থেকে তার পদত্যাগ করা উচিত।
আপনি কি তাকে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছেন? বিদিশা বলেন, চ্যালেঞ্জই ধরে নিতে পারেন। কারণ, আমি জানি এই সময়ে তার পদত্যাগ করার সুযোগ থাকলেও উপায় নেই। তাকে বাধ্য হয়ে জোটে থাকতে হবে। আসলে ওনারা তো প্রভাবশালী মানুষ তাই অনেক কথাই বলেন। সব কথা ধরতে নেই। কারণ ওনাদের অনেক কথার দাম নেই।
তিনি বলেন, আমি কিছু করতে চাই মানেই রাজনীতি নিয়ে ব্যস্ত থাকবো এমনটা বলবো না। রাজনীতি ছাড়াও সামাজিক অনেক কাজ কর্ম আছে যেগুলো নিয়ে ব্যস্ত থাকা যায়। আমি সামাজিক কাজ কর্ম নিয়ে ব্যস্ত থাকতে চাই। এছাড়াও ধানমন্ডিতে রেস্টুরেন্টের ব্যবসাও দেখছি। বই লিখছি। লেখালেখিটা চালিয়ে যাবো।
এখন কি লিখছেন- জানতে চাইলে বিদিশা বলেন, আমার আরও কয়েকটি বই লেখার পরিকল্পনা রয়েছে। এখন একটি বই লিখছি ‘এরিখের অপেক্ষায়’ অথবা এ‘রিখের প্রতীক্ষায় আছি’ নামে।

বুধবার, ৮ ফেব্রুয়ারি, ২০১২

পর্নো কেলেঙ্কারি: পদ ছাড়লেন কর্ণাটকের তিন মন্ত্রী

undefined বিধানসভায় বিতর্ক চলার সময় মোবাইল ফোনে পর্নো দেখার ঘটনা ফাঁস হয়ে যাওয়ায় পদত্যাগ করেছেন ভারতের কর্ণাটক রাজ্যের তিন মন্ত্রী।

এই তিন জন হলেন রাজ্যের সহায়তা মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা লক্ষণ সাভদি, নারী ও শিশু বিষয়ক মন্ত্রী সি সি পাতিল ও বন্দর এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী কৃষ্ণ পালেমার। তারা তিনজনই বিজেপি নেতা।

মঙ্গলবারের ওই ঘটনা নিয়ে দেশজুড়ে সমালোচনার ঝড় উঠলে দলের নির্দেশে তারা পদত্যাগ করেন বলে ভারতীয় সংবাদ মাধ্যমগুলো জানায়।

স¤প্রতি বিজাপুর জেলার সিন্দাগিতে পাকিস্তানের পতাকা উত্তোলন নিয়ে মঙ্গলবার কর্নাটক বিধানসভায় যখন উত্তপ্ত বিতর্ক চলছিল, ঠিক তখন পর্নো দেখায় ব্যস্ত ছিলেন ওই তিন বিজেপি নেতা। কিন্তু অধিবেশন স¤প্রচাররত স্থানীয় একটি টিভি চ্যানেলের ক্যামেরায় বিষযটি ধরা পড়ে যায়।

ক্লোজড শটে নেওয়া ওই ভিডিওচিত্র স¤প্রচারিত হওয়ার পর পুরো ভারতজুড়েই সমালোচনা ওঠে।

বিধানসভার সভাপতি বলেন, “লজ্জাজনক, এ ধরনের ঘটনা খুবই অগ্রহণযোগ্য।”

ভারতীয় কংগ্রেসের নেতা বীরাপ্পা মইলি দাবি করেন, বিধানসভার আইন ও পবিত্রতা নষ্ট করার দায়ে তাদের গ্রেপ্তার করা উচিৎ।

এদিকে বিজেপির পক্ষ থেকে জানানো হয়েছে, এ বিষয়ে একটি তদন্ত কমিটি হয়েছে। দোষী সাব্যস্ত হলে ওই তিন জনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মঙ্গলবার, ১৭ জানুয়ারি, ২০১২

লিঙ্গ পরিবর্তন করে মিস ইংল্যান্ড প্রতিযোগিতায়

 পুরুষ থেকে লিঙ্গ পরিবর্তন করে মহিলা হওয়া এক তরুণী মিস ইংল্যান্ড প্রতিযোগিতায় অংশ নেবে। জ্যাকি গ্রিন (১৮) বর্তমানে লিঙ্গ পরিবর্তন করা সবচেয়ে কম বয়সী বৃটিশ তরুণী। পুরুষ হয়েই জন্ম নিয়েছিল জ্যাকি। তখন তার নাম ছিল জ্যাক। কিন্তু দশ বছর বয়স হওয়া পর্যন্ত সে মেয়ে হিসেবেই পরিচিত ছিল। ১৬তম জন্ম দিবসে তাকে অপারেশন করে মেয়ে বানানো হয়। সে এখন স্কাউটসের মডেল হিসেবে কাজ করছে। সে বলে, আমি বৃটেনের সেরা মডেল হতে চাই। আমি গৌরবজনক মিস ইংল্যান্ড হতে চাই। চার বছর বয়স থেকেই জ্যাকি মেয়ে হতে চাইতো এবং বড় চুল রাখতো। মেয়েদের ড্রেস পরে স্কুলে যেত সে। পাঁচ বার আত্মহত্যা করতে চেষ্টা করে সে। এরপর তার মা ডাক্তারের কাছে নিয়ে যায়। ২৮ হাজার পাউন্ড ব্যয় করে লিঙ্গ পরিবর্তনের অপারেশন করায় তাকে। জ্যাকিই প্রথম লিঙ্গ পরিবর্তনকারী হিসেবে মিস ইংল্যান্ড প্রতিযোগিতায় অংশ নিচ্ছে। নির্বাচিত হলে ইতিহাস গড়বে পুরুষ থেকে নারীতে পরিণত হওয়া জ্যাকি গ্রিন। মানবজমিন ডেস্ক:

রবিবার, ১৮ ডিসেম্বর, ২০১১

এমপি হলেন প্লেবয় কন্যা

undefined
প্লেবয় ম্যাগাজিনের রাশিয়ান সংস্করণের প্রচ্ছদে অংশ নেয়া এক অভিনেত্রী এবার প্রধানমন্ত্রী ভ্লাদিমির পুতিনের দল থেকে এমপি নির্বাচিত হয়েছেন। তাই এবারের নির্বাচন নিয়ে পুতিনের বিরুদ্ধে কারচুপির এত অভিযোগ ওঠা সত্ত্বেও তিনি সামান্য হলেও উল্লাসের সুযোগ পেয়েছেন। ২৭ বছর বয়সী অভিনেত্রী মারিয়া কোজহেভনিকোভা দু’বছর আগে তার বয়ফ্রেন্ডের সঙ্গে বিচ্ছেদ ঘটার পর প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নগ্ন হয়ে উপস্থিত হয়েছিলেন। প্রচ্ছদের পাশাপাশি ভেতরের বেশ কয়েকটি পৃষ্ঠাতেও তার গা-খোলা ছবি ছিল। সেভিয়েত ইউনিয়নের দু’বার অলিম্পিক চ্যাম্পিয়ন সাবেক আইস হকি খেলোয়াড় আলেকজান্ডার কোজহেভনিকোভার মেয়ে মারিয়া এর আগে ‘লাভ স্টোরি’ নামের একটি গ্রুপের প্রধান গায়িকা হিসেবে কাজ করেছেন। শিক্ষার্থীদের জীবন নিয়ে নির্মিত ‘ইউনিভার্স’ নামের একটি টিভি সিরিজে যোগ দিয়ে অভিনেত্রী হিসেবে পরিচিত পেয়েছেন। সাবেক গোয়েন্দা এবং গ্ল্যামার আইকন অ্যানা চ্যাপম্যানের মতো মারিয়াও পুতিনের রাজনৈতিক দল ইউনাইটেড রাশিয়ার ইয়ং গার্ডের একজন সদস্য ছিলেন। সাইবেরিয়ার তুষারাবৃত তোমাস্কের নতুন এমপি নির্বাচিত হওয়ার পর মারিয়া বলেছেন, আমি প্রতিদিন যে সমস্যার সম্মুখীন হই, সেগুলো নিয়ে কথা বলার জন্য আমি এখন একটি প্লাটফর্ম পেয়েছি। নিজেকে মারিয়া একজন সাধারণ রাশিয়ান বলে দাবি করলেও মস্কোতে গুঞ্জন রয়েছে পুতিনের এক সহযোগীর সঙ্গে তার পরিবারের ঘনিষ্ঠতা রয়েছে। অভিনেত্রী থেকে রাজনৈতিক অঙ্গনে পদার্পণকারী মারিয়ার আসল উদ্দেশ্য ছিল ইউনাইটেড রাশিয়ার আরেক এমপি অ্যালিনা কাবেয়ার মতো জিমনাস্টিককে ক্যারিয়ার হিসেবে বেছে নেয়া। অ্যালিনাও রাশিয়ার ম্যাগাজিনে অর্ধনগ্ন হয়ে হাজির হয়েছেন। অলিম্পিকে রিদমিং জিমনাস্টিকে দু’বার স্বর্ণ জয়ী ২৮ বছরের কাবেয়ার সঙ্গে পুতিনের রোমান্টিক সম্পর্ক রয়েছে বলে গুঞ্জন রয়েছে। তবে পুতিন ও কাবেয়া দু’জনের পক্ষ থেকেই একে নিছক গুজব বলে উড়িয়ে দেয়া হয়েছে।

শ্বশুরের অন্তরঙ্গ ছবি দিয়ে ব্ল্যাকমেইল

undefined
অভিনেতা গর্ডন রামসে তার শ্বশুর ক্রিস হাটসেনের সঙ্গে তার মহিলা ডিরেক্টর সারা স্টুয়ার্টের অন্তরঙ্গ মুহূর্তের ছবি পাপারাজ্জি দিয়ে তুলিয়েছেন। এই ছবি প্রকাশের হুমকি দিয়ে রামসে সারার কাছে ২৫ লাখ পাউন্ড দাবি করছেন। সারা ও রামসের মধ্যে টাকা নিয়ে দ্বন্দ্ব রয়েছে। সারা স্টুয়ার্ট বিধবা ও চার সন্তানের জননী।   

'আ স্করচিং সামার' ছবিতে বিবসনা মনিকা বেলুচ্চি

undefined‘আ স্করচিং সামার’ ছবিতে সম্পূর্ণ বিবসনা অবস্থায় দেখা যাবে ‘মেট্রিক্স রিলোডেড’ তারকা মনিকা বেলুচ্চিকে। ইতোমধ্যেই ছবিটির জন্য কয়েকটি দৃশ্যে অভিনয়ের কাজ সম্পন্ন করেছেন ৪৭ বছর বয়সী এই অভিনেত্রী। খবর সান- এর।

ছবিটির জন্য বিবসনা অবস্থায় দৃশ্য ধারণের মাত্র দেড় মাস আগেই নিজের ২য় কন্যা সন্তান লিওনি’র জন্ম দিয়েছিলেন মনিকা। এ প্রসঙ্গে তিনি জানিয়েছেন, ‘একটা নাজুক মুহূর্তেই এ ধরনের দৃশ্যে অভিনয়ের জন্য আমাকে অনুরোধ করা হয়েছিলো। তবে এটা করতে গিয়ে আমার মধ্যে কোনো রকম শঙ্কা কাজ করেনি। কারণ পরিচালক ফিলিপ গারেল- এর উপর আমার আস্থা ছিলো।’

উল্লেখ্য, স্বামী ‘ব্ল্যাক সোয়ান’ তারকা ভিনসেন্ট ক্যাসেল- এর সঙ্গে মনিকা তার প্রথম কন্যা সন্তান দেবা’র জন্ম দিয়েছিলেন ২০০৪ সালে।




বিডিনিউজটোয়েন্টিফোরডটকম

শুক্রবার, ১৬ ডিসেম্বর, ২০১১

সালমানের প্রথম প্রেম শাহীন!

undefinedসোমি আলিকেই সালমানের প্রথম প্রেমিকা হিসেবে জানেন সবাই। তবে সম্প্রতি দীলিপ কুমারের ৮৯তম জন্মদিনের অনুষ্ঠানে ভিন্ন এক তথ্যই বেরিয়ে এসেছে। খবর টাইমস অফ ইন্ডিয়া’র।

দীলিপ কুমার এবং সায়রা বানু দম্পতির ভাতিজি শাহীনই হলেন সালমানের জীবনের প্রথম প্রেম। কলেজে পড়ার সময় চুটিয়ে প্রেম করেছেন সালমান-শাহীন। সে সময় তাদের এই সখ্যতার কথা অনেকেই জানতেন। পরে অবশ্য সুমিত সায়গলকে বিয়ে করে ঘর-কন্না শুরু করেন শাহীন। সায়েশা নামে তার একটি কন্যা সন্তানও হয়েছে।

সম্প্রতি দীলিপ কুমারের জন্মদিনের অনুষ্ঠানে সালমান ও শাহীনের সাক্ষাৎ হয়েছিলো। সে সময় তারা সহজ-স্বাভাবিক ও বন্ধুত্বপূর্ণ আচরণই করেছেন।



বিডিনিউজটোয়েন্টিফোরডটকম

রবিবার, ১১ ডিসেম্বর, ২০১১

সালমা’র অবাক করা কাণ্ড

 ক্যারিয়ারের শুরু থেকেই নিজের খোলামেলা ইমেজের কারণে ব্যাপক আলোচিত-সমালোচিত হয়ে আসছেন হলিউড অভিনেত্রী সালমা হায়েক। বিশেষ করে ক্যামেরার বাইরে পাবলিক স্পটেও খোলামেলাভাবে হাজির হয়ে সব সময়ই মিডিয়ার খবরে পরিণত হন তিনি। এবার আরও একটি অবাক করা কাণ্ড ঘটিয়েছেন সালমা। একটি টিভি টকশোতে নগ্নভাবে হাজির হয়েছেন তিনি। আর এই নিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন সেক্সসিম্বল এই অভিনেত্রী। তার এই কাণ্ড বিশ্বমিডিয়ায় আলোচিত হচ্ছে ব্যাপকভাবে। বর্তমানে বিভিন্ন হলিউডভিত্তিক ওয়েবসাইটেও ঠাঁই পাচ্ছে সালমা হায়েকের এই অবাক করা কাণ্ডের সংবাদ। অনেক দিন ধরেই একটি টিভি শোতে অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হচ্ছিল তাকে। কিন্তু গত কয়েক মাসে চলচ্চিত্র এবং ব্যক্তিগত কাজ নিয়ে ব্যস্ত থাকায় একদমই সময় করতে
পারছিলেন না তিনি। সমপ্রতি সালমা সেই টকশোটির শুটিংয়ে অংশ নিতে আসেন নিউ ইয়র্কের একটি স্টুডিওতে। আর সেখানে তিনি উপস্থিত হন একটি ছোট গাউন পরে। সেই গাউন পরে যখন তিনি শুটিংয়ে অংশ নিচ্ছিলেন সে সময় আবাক হয়ে যান সবাই। কারণ কোন ধরনের আন্ডার গার্মেন্ট পরা ছিলেন না সালমা। তার নিচের অংশ পুরোপুরি ক্যামেরাবন্দি হয়ে যায় সে সময়। বিষয়টি নিয়ে একদমই বিব্রত মনে হয়নি সালমাকে। পুরো অনুষ্ঠানটিতে তার নগ্ন উপস্থাপনেই শুটিং সম্পন্ন হয়। বিনোদন ডেস্ক

অন্যের স্ত্রীকে প্রস্তাব দিলেন রুশদি

মানবজমিন ডেস্ক: বিতর্কিত লেখক সালমান রুশদির কপাল বটে! তার অদৃশ্য সম্মোহনী শক্তির কাছে একে একে ধরা দেন বিশ্বের বহুল আলোচিত নারীদের অনেকে। কখনও তাদের সঙ্গে ৬৪ বছর বয়সী এই ‘প্লেবয়’-এর হচ্ছে বচ্‌সা। আবার এই তারা নিউ ইয়র্কের কোন মিটিমিটি আলোর দামি রেস্তরাঁয়। তাদের মধ্যে চলে অন্তরঙ্গ আলোচনা। এমনই এক নারী রিয়েলিটি টেলিভিশন শো ‘স্টার’-এর  ডেবোরা রোজ। যিনি বয়সে রুশদির প্রায় অর্ধেক। তাকে নিয়ে এত কাণ্ড ঘটে যেতে না যেতেই রুশদি এক নাইটক্লাবের মালিকের স্ত্রী জানা সত্ত্বেও প্রস্তাব দিয়ে বসেন আরেক তরুণী মিশেল বারিসকে। এসব নিয়ে এখন পশ্চিমা মিডিয়ায় রসালো আলোচনা। এসব নিয়েই অনলাইন ডেইলি মেইল গতকাল একটি রিপোর্ট প্রকাশ করেছে। তাতে বলা হয়েছে, সোশ্যাল লাইফ ম্যাগাজিনের প্রধান সম্পাদক ডেবোরা রোজ। তিনি দাবি করেন তার বয়স এখন ২০-এর কোটায়। তবে তাকে দেখে মনে হয় এর চেয়ে তিনি ১০ বছর বেশি বয়সী। ফেসবুকের মাধ্যমে তার সঙ্গে সালমান রুশদির জানাশোনা হয় সমপ্রতি। তারপর তারা নিউ ইয়র্কের একটি রেস্তরাঁয় রাতের খাবার খান। সে সব অন্তরঙ্গ মুহূর্তের ছবিগুলো ডেবোরা তার ফেসবুক একাউন্টে প্রকাশ করে দেন। তাতে ক্যাপশন লিখে দেন। তাতে তিনি লিখেছেন- সালমান রুশদির সঙ্গে গ্রেট সময়। এসব দেখে রেগে যান রুশদি। তিনি পাল্টা জবাব দেন ডেবোরাকে। তাকে ওইসব ছবি প্রকাশ না করার অনুরোধ করেন। এক পর্যায়ে তিনি ফেসবুকে বলেন, বলতে কষ্ট হচ্ছে যে- আমাদের সম্পর্ক সবেমাত্র শুরু হয়েছিল। তা আর অব্যাহত রাখা সম্ভব হচ্ছে না। আমি স্বীকার করি তুমি ডাইনামিক, আবেগপ্রবন, ব্যতিক্রমী। হঠাৎ করে তোমার থেকে দূরে সরে যাওয়ায় আমি দুঃখিত। কিন্তু এখানেই তাদের সম্পর্ক শেষ হয়ে যায়নি। তারপরও তারা একে অন্যের টাচে ছিলেন। রুশদির সমালোচনা সত্ত্বেও ডেবোরা যখন আরও ছবি প্রকাশ করে দেন তখন রুশদি তাতে মন্তব্যে লেখেন- তাকে হট দেখাচ্ছে। কিন্তু তার জবাবে ডেবোরা এক সাক্ষাৎকারে বলেছেন, রুশদির সঙ্গে কোন মেয়ে যখন মেশার চেষ্টা করেন তখন তার নজর থাকে মেয়েদের স্পর্শকাতর এলাকাগুলোর দিকে। তিনি স্মার্ট। কিন্তু শিশুসুলভ। তবে তার আচরণ নোংরা। তিনি কথার মাধ্যমে নির্যাতন করেন। তিনি আমাকে আঘাত করার ভাল পথ জানতেন। তাদের সম্পর্কে চির ধরার দু’দিনের মাথায় রুশদি জড়িয়ে পড়েন এক নাইটক্লাবের মালিকের স্ত্রী মিশেল বারিশের সঙ্গে। অন্যের স্ত্রী জানা সত্ত্বেও তাকে প্রস্তাব করে বসেন। অথচ তার সঙ্গে গত মার্চে তার বেশ বাতচিৎ হয়। তবে এবার তাদের জানাশোনার পর রুশদির প্রস্তাব বারিশ ভেবেচিন্তে দেখছেন। তাই খুব সতর্কতার সঙ্গে নিউ ইয়র্ক পোস্ট ঘোষণা দিয়েছে ‘রুশদি টু ওয়েড’ অর্থাৎ রুশদি বিয়ে করতে যাচ্ছেন। যদিও তার ছেলে জাফর অনলাইন মেইলকে বলেছেন, এটা আংশিক সত্য যে- মিশেল ও আমার পিতার মধ্যে জানাশোনা আছে। মিশেল একবার বিবাহিতা। তবে তারা দু’জন এনগেজড নন। আমার মনে হয় নিউ ইয়র্ক পোস্ট এক ধাপ বাড়িয়ে বলেছে।

হোটেল কক্ষে ১০০ সাপ

পশ্চিম জার্মানীর কলন শহরের আবাসিক হোটেলের এক কক্ষে ১০০ সাপের সন্ধান পাওয়া গেছে। সে সঙ্গে ৭০টি কচ্ছপ ও ২০টি নিয়ন কালারের ব্যাঙও উদ্ধার করা হয়েছে। হোটেলের সিঁড়ি পথে সাপ দেখে এক কর্মচারী কর্তৃপক্ষকে অবহিত করলে তারা তল্লাশি চালিয়ে ওই কক্ষ থেকে গত শুক্রবার এসব প্রাণী উদ্ধার করে। পুলিশ অবৈধভাবে প্রাণী আমদানী করার সন্দেহে ওই কক্ষের ৩ বোর্ডারকে আটক করলেও পরে কয়েক হাজার ইউরো মুচলেকা নিয়ে তাদেরকে ছেড়ে দিয়েছে। উদ্ধার করা সাপ, কচ্ছপ ও ব্যাঙগুলোকে স্থানীয় জাদুঘরে স্থানান্তর করা হয়েছে।

রবিবার, ৪ ডিসেম্বর, ২০১১

গাড়ি চালালে কুমারীত্ব নষ্ট

সৌদি আরবের নারীদের গাড়ি চালানোর অনুমতি দিলে দেশের পবিত্রতা নষ্ট হবে বলে একটি প্রতিবেদনে হুঁশিয়ারি জানানো হয়েছে। বিষয়টিকে নারীর কুমারীত্ব বিনাশের সঙ্গে তুলনা করা হয়েছে। দেশটির আইন পরিষদ শুরা কাউন্সিলের জন্য একটি রক্ষণশীল সংস্থা এ প্রতিবেদন তৈরি করেছে। নারীরা গাড়ি চালানোর অনুমতি দিলে পতিতাবৃত্তি, পর্ণোগ্রাফি, সমকামিতা ও তালাক বেড়ে যাবে বলে প্রতিবেদনে সতর্ক করা হয়েছে।
আমাদের সময়

বৃহস্পতিবার, ১ ডিসেম্বর, ২০১১

শারীরিক সম্পর্কহীন দাম্পত্য, স্বামীকে ১০,০০০ ইউরো জরিমানা

 বিয়ে করেছেন অথচ স্ত্রীর সঙ্গে বছরের পর বছর কোন শারীরিক সম্পর্ক নেই! এমন অভিযোগে এবার ফ্রান্সের একটি আদালত এক ব্যক্তিকে ১০,০০০ ইউরো জরিমানা করেছে। ওই জরিমানার অর্থ তুলে দেয়া হবে তার স্ত্রীর হাতে। এ অর্থ তার ক্ষতিপূরণের জন্য। গতকাল এ খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি। এতে আরও বলা হয়েছে, ওই দম্পতির ২০০৯ সালের জানুয়ারিতে বিচ্ছেদ হয়ে গেছে। তাদের বিয়ে হয়েছিল ১৯৮৬ সালে। বর্তমানে তাদের বয়স দু’জনেরই ৫১ বছর করে। কিন্তু বিচ্ছেদের আগে স্ত্রীর প্রতি যথাযথ দায়িত্ব পালন করেননি ওই স্বামী। এ নিয়ে আদালতে মামলা হয়েছিল। সেই মামলার রায় হয়েছে গত মে মাসে। কিন্তু তা এতদিন গোপন ছিল। মঙ্গলবার তা প্রকাশ করে দিয়েছে গেজেট দু প্যারাইস জুডিশিয়াল রিভিউ। তাতে বলা হয়েছে, ফ্রান্সের দক্ষিণাঞ্চলীয় শহর আইক্সয়েন প্রভিন্স শহরের একটি আপিল আদালত আগের সিদ্ধান্তই বহাল রাখে। তাতে বলা হয়, বিয়ের পর স্ত্রীর সঙ্গে শারীরিক সম্পর্ক না রাখায় ওই স্বামীকে ওই জরিমানা করা হলো। আদালত তার রায়ে বলেছেন, তার স্ত্রী শারীরিক সম্পর্কহীন সংসার করেছেন। এতে তিনি মানসিকভাবে যে যন্ত্রণা ভোগ করেছেন তার তিনি ক্ষতিপূরণ পেতেই পারেন। তার দাবি বৈধ। বিবাহিত দম্পতির মধ্যে শারীরিক সম্পর্ক থাকাটাই বিধান। এ দায়িত্ব পালন করা প্রতিটি মানুষের অবশ্যই কর্তব্য। তবে আদালতে ওই স্বামী দাবি করেন, তিনি শারীরিকভাবে অসুস্থ ছিলেন। দীর্ঘ সময় কাজ করতেন। এতে তিনি ভীষণ ক্লান্ত থাকতেন। তাই তিনি স্ত্রীর চাহিদার দিকে মোটেও খেয়াল দিতে পারতেন না। তার এ দাবি আদালত প্রত্যাখ্যান করেছে। আদালত রায়ে বলেছে, তারা ওই ব্যক্তির শরীরে এমন কোন সমস্যা খুঁজে পায়নি, যার জন্য তিনি স্ত্রীর সঙ্গে সম্পর্ক রাখতে পারবেন না।

মানবজমিন ডেস্ক:

আন্তর্জাতিক বিকিনি মডেল বিদ্যা!

২ ডিসেম্বর মুক্তি পাচ্ছে বিদ্যা বালান অভিনীত চলচ্চিত্র ‘দ্য ডার্টি পিকচার’। ইতোমধ্যেই নানা ধরনের প্রচার-প্রচারণার মধ্য দিয়ে ছবিটিতে তার আবেদনময়ী রূপ নজরে এসেছে সবার। আর সম্ভবত এতেই খুলে গেছে বিদ্যার বিকিনি ভাগ্য। সম্প্রতি খবর চাউর হয়েছে, বিশ্বের ১ম সারির একটি বিকিনি ব্র্যান্ড তাদের একটি ক্যাম্পেইনের জন্য বিদ্যাকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর বানানোর পরিকল্পনা আঁটছে। খবর ওয়ান ইন্ডিয়া’র।

প্রতিষ্ঠানটি ভারতীয় নারীদের জন্য বিশেষ একটি ক্যাম্পেইনের পরিকল্পনা করছে। আর এক্ষেত্রে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে তাদের প্রথম পছন্দ বিদ্যা বালানকেই। ‘দ্য ডার্টি পিকচার’ ছবিতে বিদ্যাকে যেভাবে দেখানো হয়েছে- সেটাই গড়পড়তা ভারতীয় নারীর শারীরিক গঠন বলেই মনে করে প্রতিষ্ঠানটি। আর এ কারণেই বিদ্যাকে নিয়ে কাজ করতে খুবই আগ্রহী তারা।

অবশ্য ক্যাম্পেইনটি এখনো প্রাথমিক পর্যায়েই রয়েছে। এখনো বেশ কয়েকটি ধাপে এগুতে হবে এটাকে। বিভিন্ন মহল থেকে অনুমতি পাওয়ার ব্যাপারও আছে। সবচেয়ে বড় যে অনিশ্চয়তা সেটা হলো, বিদ্যা আদৌ এ ধরনের কাজ করতে রাজী হবেন কিনা তা নিয়ে।




বিডিনিউজটোয়েন্টিফোরডটকম

সোমবার, ২৮ নভেম্বর, ২০১১

বেসামাল মেগান ফক্স

হলিউডের অন্য অভিনেত্রীদের তুলনায় স্ক্যান্ডাল কিংবা সমালোচনার ঘটনা তেমন একটা নেই মেগান ফক্সের। বয়সে কম হলেও বেশ গোছানা অভিনেত্রী হিসেবেই পরিচিত তিনি। কিন' সমপ্রতি নিজের চরিত্রের বিপরীতে গিয়ে বেশ আলোচনার জন্ম দিয়েছেন মেগান। একটি নতুন ছবির শুটিং সকাল থেকে মধ্যরাত পর্যন্ত করে বেশ পরিশ্রান্ত  হয়ে পড়েছিলেন মেগান। সে সময় কাছের দু’জন বন্ধুকে নিয়ে শুধু রিলাক্স করবার জন্য একটি বারে প্রবেশ করেন তিনি। সব সময়ই পরিমাণ মতো ড্রিংকসে অভ্যস্ত হলেও সেদিন বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে দিতে অনেক বেশি মদ্যপান করে ফেলেছিলেন মেগান, যে কারণে নিজের উপর নিয়ন্ত্রণ পুরোপুরি হারিয়ে ফেলেন তিনি। বেসামাল হয়ে এ সময় হঠাৎ করেই টেবিলের উপর থাকা গ্লাসসহ বিভিন্ন জিনিসপত্র ভাঙচুর করতে থাকেন তিনি। বার কর্তৃপক্ষ তাকে বোঝানোর চেষ্টা করলে তাদের সবার সঙ্গে দুর্ব্যবহার করেন মেগান। এক পর্যায়ে বার ম্যানেজারের দিকে গ্লাস ছুড়ে মারেন তিনি। এরপর নানা ধরনের বুলি আওড়াতে থাকেন তিনি। পরবর্তীতে সঙ্গে থাকা বন্ধুরা মেগানকে দীর্ঘসময় পর্যন্ত বুঝিয়ে বার থেকে বের করে আনেন। এরপর নিজ উদ্যোগে অনেক কষ্টে তাকে বাসায়ও পৌঁছে দেন দুই বন্ধু। মজার বিষয় হলো পরের দিন তার বন্ধুরা তাকে এ বিষয়ে জিজ্ঞেস করলে কিছুই মনে নেই বলে জানান মেগান। এমনকি বারে প্রবেশ করার বিষয়টিও তিনি নাকি ভুলে গেছেন বলে জানিয়েছেন তার বন্ধুদের।

বৃহস্পতিবার, ২৪ নভেম্বর, ২০১১

ভাড়ায় প্রেম

এভাবেই প্রেমিক যুগল ক্যামেরায় ধরা পড়ে -ছবি: শাহীন কাওসার
আলী আজগর খোকন: ভাড়ায় প্রেম চলছে রাজধানীতে। ক্যাটরিনা, মল্লিকা, বিপাশারা অপেক্ষায় থাকে ভাড়াটে প্রেমিকদের জন্য। ঘণ্টা চুক্তিতে চলে তাদের প্রেম। ৫০ টাকায় গল্প করা, ১০০ টাকায় হাত ধরা ও চুমুতে ২০০ টাকা ফি নির্ধারণ করা হয়েছে। টাকার পরিমাণ বাড়লে মিলবে অন্তরঙ্গ হওয়ার সুযোগও। রাজধানীর রমনা ও সোহরাওয়ার্দী উদ্যানজুড়ে এমন প্রেমিকারা অপেক্ষায় থাকে প্রেমিকের জন্য। মিলে গেলেই কোন গাছের ফাঁকে, কিংবা আড়ালে প্রেমিক-জুটির চলে আড্ডা। এ ক্ষেত্রে সহযোগিতা করে পুলিশ, নিরাপত্তাকর্মী। ভাড়াটে প্রেমিক-যুগল পার্কের প্রতিটি সিট দখল করে বসে থাকে। তারা আশপাশের লোকজনকেও তোয়াক্কা করে না। ঠিক থাকে না তাদের পোশাক-পরিচ্ছদ। পার্কগুলো আরও বিব্রতকর হয়ে ওঠে। উদ্যানের ঘাস তখন তাদের বিছানায় রূপ নেয়। তাদের দেখাদেখি স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীরাও মেতে ওঠে উদ্দামতায়। ভাড়াটে প্রেমিকারা চলার পথে এক পলকেই যুবকদের টার্গেট করে। কাছে এসে নাম-পরিচয় জিজ্ঞেস করে। পরক্ষণেই বলে ওঠে, বসবেন নাকি? কতক্ষণ? টার্গেট করা যুবকের সম্মতি পেলে কম দামেই তারা বসে পড়ে। এরপর ধীরে ধীরে রেট বাড়াতে থাকে। সূত্র জানায়, এরা সকাল থেকে রাত পর্যন্ত শিফট হিসেবে সময় দেয় উদ্যানে। যারা সকালে বা দিনে থাকে তারা রাতে আসে না। রোববার দুপুর ১২টা। ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন সংলগ্ন গেটের ভেতরে গিয়ে দেখা গেছে সারি সারি প্রেমিক যুগল বসে আছে। এদের মধ্যে স্কুলের ইউনিফর্ম পরা কমপক্ষে ৩০টি জুটি দেখা গেছে। এদের বেশির ভাগই স্কুল ফাঁকি দিয়ে এসেছে। আর অন্যরা বিভিন্ন কলেজ-বিশ্ববিদ্যালয় ও ভাড়াটে বিনোদিনী। ভাড়াটে প্রেমিকা ক্যাটরিনা কাইফ বলেন, একজন ব্যবসায়ীর সঙ্গে দেড় ঘণ্টা উষ্ণ প্রেম নিবেদন করে তার ১৮০ টাকা কামাই হয়েছে। ক্যাটরিনা জানায়, তার মতো আরও অনেক সুন্দরী এ পেশার সঙ্গে জড়িত। এমন একজনের নাম মল্লিকা। তিনি বলেন, ‘আমরা প্রেম ভাড়া দিই। অন্যের দুঃখকে আনন্দে ভরিয়ে দিই। এ কাজ এত্ত সহজ নয়। তাই কাজ বুঝে ভাড়াও নির্ধারণ করা আছে আমাদের।’ তপু নামের একজন মেডিকেল রিপ্রেজেন্টেটিভ বলেন, ‘আমি প্রতিদিন সন্ধ্যায় এ রাস্তায় বাসায় ফিরি। প্রতিদিনই দেখি এদের।’ সংশ্লিষ্ট সূত্র জানায়, পার্কে বিনোদিনীদের নিরাপত্তায় সহায়তা করে নিরাপত্তাকর্মী ও পুলিশ। এজন্য তারা নির্ধারিত কমিশন পায়। এমন বিনোদনদানকারীদের কাছ থেকে রমনা ও শাহবাগ থানা পুলিশ নিয়মিত মাসোহারা নেয় বলে অভিযোগ রয়েছে। বিনোদিনীরাই বলেছে, মাসোহারা নেয়ার সময় অনেক পুলিশ সদস্য নিখরচায় উষ্ণ বিনোদনও গ্রহণ করে। সোহরাওয়ার্দী উদ্যানের ভেতরে থাকা রমনা কালীমন্দির সংলগ্ন পুকুরের দক্ষিণপাড় ঘেঁষে গতকাল দুপুর ১২টা থেকে বসেছিল এক জুটি। পার্কে থেকেই চকলেট বিক্রি করেন এমন একজন মধ্যবয়সী মহিলা বলেন, ‘ওই মাইয়াডা প্রায় দিনই এদিকে আইয়া বন্ধুর লগে আড্ডা দেয়। মেয়েডা বালো না। একেক দিন একেক পোলা লইয়া আইয়ে। দ্যাকতে সুন্দরী। ওর নাম কইছে বিপাশা। যেয় যেইডা খোঁজে হেয় হেইডা পায়। তয় দিনে কম, রাইতে বেশি।’ রমনা পার্কে সবসময় পানি বিক্রি করে রতন। রোববার সন্ধ্যায় তার কাছে জানতে চাইলে বলে, ‘ইডা আর নতুন কি। যার ডারলিং নাই, হে ডারলিং ভাড়া নেয়।’ ভাড়াটে বিনোদিনী ও ইউনিফর্ম পরা স্কুল-কলেজ পড়ুয়া শিক্ষার্থীদের ঘোরাঘুরির নামে আপত্তিকর আচরণে চরম বিব্রত হন পার্কে আসা স্বাস্থ্যসচেতন ব্যক্তিরা। সোনালী ব্যাংকের অবসরপ্রাপ্ত কর্মকর্তা তায়েজুল হাসান সস্ত্রীক পার্কে এসেছেন বৈকালিক ভ্রমণে। তিনি বলেন, পার্কের ভেতরের যা অবস্থা- তাতে এখানে আসাই বিপদ। এমন কোন রাস্তা নেই যেখানে আপত্তিকর অবস্থায় কোন যুবক-যুবতী বসে নেই। লজ্জায় ১০ হাত জায়গার মধ্যেই হাঁটাহাঁটি করে ঘরে ফিরতে হয়। প্রশাসন এসব বিষয় মাথায়ই আনে না। রমনা পার্কের উত্তর গেটে দায়িত্বরত নিরাপত্তাকর্মী হানিফ মিয়া জানান, বাইরে থেকে কেউ কাউকে নিয়ে এসে ঘোরাঘুরি করলে তো আমাদের করার কিছু নেই। এটা তো ঘুরে বেড়ানোরই জায়গা। রমনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, এমন বিষয় সম্পর্কে আমরা অবহিত নই। পার্কের ২৪ ঘণ্টার  নিরাপত্তায় ২০ জন আনসার সদস্য দায়িত্ব পালন করেন। ভাড়াটে প্রেমিক কিংবা বিনোদিনীদের থাকার সুযোগ নেই। আর পুলিশ মসোহারা নেয়- এমন অভিযোগও ঠিক নয়।

তিন মেয়েই পর্নো তারকা

মানবজমিন ডেস্ক: নিজের তিন মেয়ে পর্নো তারকা হওয়ায় রীতিমতো গর্ববোধ করেন স্কটল্যান্ডের এক মা ক্রিস্টিন রেনডাল। তিন মেয়ে অ্যালিসিয়া, অ্যামান্ডা এবং কিম্বালি ইতিমধ্যেই এক্স-রেটেড লেট নাইট টেলিভিশন সেক্স চ্যাট চ্যানেলে উপস্থিতির মাধ্যমে একে তাদের পারিবারিক ব্যবসায় পরিণত করেছেন। বেশির ভাগই মধ্য রাতে পূর্ণ বয়স্কদের চ্যানেল বেবস্টেশনে নিজেকে তুলে ধরা ২৬ বছরের অ্যামান্ডা স্কটিশ নিউজকে বলেছেন, ঈশ্বরের নাম নিয়ে বলছি- আমরা যে কাজ করি তাতে আমাদের মা খুবই খুশি। স্কুলে অ্যামান্ডা নিজেকে একজন প্রতিভাময়ী জিমন্যাস্ট হিসেবে প্রতিষ্ঠিত করেছিলেন। তার মধ্যে জিমন্যাস্ট তারকা হওয়ার মতো সম্ভাবনাও ছিল। কিন্তু তিনি বলেন, ২০১৪ সালের গ্লাসগো কমনওয়েলথ গেমসে অংশ নেয়ার জন্য অনুশীলনের সময় অনুশীলনের চেয়ে স্কার্ট তুলে ধরার ক্ষেত্রেই তিনি বেশি মনোযোগ দিয়েছেন। অ্যামান্ডা বলেন, আমি স্কটল্যান্ডের জিমন্যাস্ট প্রতিযোগী হিসেবে বেশ ভালোই করছিলাম। কিন্তু আমাকে খুব বেশি স্কুল কামাই করতে হতো বলে মা আমাকে সেখান থেকে বের করে আনেন। তখন আমি বেশ বেয়ারা হয়ে উঠেছিলাম। স্কুলে পড়াশোনা ঠিকমতো করতাম না বলে ১৪ বছর বয়সেই আমি স্কুল ছেড়ে দিয়েছিলাম। আমার তখন বেশ সমস্যা হচ্ছিল। আমি একদিন একজনকে পেটানোর কারণে আমাকে স্কুল থেকে বহিষ্কার করা হয়েছিল। এরপর তিনি স্কটল্যান্ডের প্রতিভাময়ী জিমন্যাস্ট হওয়ার পরিবর্তে নাম লেখান পর্নো ইন্ডাস্ট্রিতে। অ্যামান্ডা বলছিলেন কমনওয়েলথ গেমসে আমি স্কটল্যান্ডের প্রতিনিধিত্ব করতে পারতাম। কিন্তু সেটা না করে আমি যোগ দিলাম পর্নো ইন্ডাস্ট্রিতে। তিন বোনের মধ্যে অ্যামান্ডাই প্রথম এক্স-রেটেড কাজে যোগ দেন। ২০০৪ সাল থেকে তিনি বেবস্টেশনে কাজ করছেন। তার বড় বোন ২৭ বছরের অ্যালিসিয়া সেক্স স্টেশন বা এলিটের মতো সেক্স চ্যাট চ্যানেলগুলোতে দু’বছর ধরে নিঃসঙ্গ পুরুষদের সেবা করে যাচ্ছেন। তিনি ইতিমধ্যেই ক্যাটি কোল নামে বৃটেনের শীর্ষ পর্নো তারকায় পরিণত হয়েছেন। আর ছোট বোন ২২ বছরের কিম্বালিও সমপ্রতি পর্নো ইন্ডাস্ট্রিতে নিজের নাম অন্তর্ভুক্ত করেছেন। অ্যামান্ডা বলেন, মা নার্স হিসেবে হসপিটালে কাজ করেন। তিনি হাসপাতালের সব রোগীকেই বলে বেড়ান তার মেয়ে বেবস্টেশনে আছে। মায়ের বক্তব্য হচ্ছে এর মাধ্যমে তুমি যেহেতু অর্থ উপার্জন করছো। তাই এ কাজের ব্যাপারে কোন আপত্তি নেই।

মুম্বাই আদালতে শিল্পার 'চুমু মামলা'

সেই কবে হলিউডি অভিনেতা রিচার্ড গিয়ার একটা চুমু খেয়েছিলেন তাকে, সেই মাশুল এখনো টেনে চলছেন বলিউডি অভিনেত্রী শিল্পা শেঠি। প্রকাশ্যে চুমু খাওয়ার অপরাধে ভারতের রাজস্থান এবং উত্তর প্রদেশে শিল্পার নামে গত ৪ বছর ধরে চলতে থাকা ৩টি মামলা এবার স্থানান্তরিত হলো মুম্বাইয়ের সুপ্রিম কোর্টে। খবর সান্তাবান্তাডটকম- এর।

শিল্পার আইনজীবি আনন্দ গ্রোভারের আবেদনের প্রেক্ষিতে দুজন বিচারক এই মামলাগুলোকে মুম্বাইয়ে স্থানান্তরের নির্দেশ দেন। শিল্পার কর্মব্যস্ততার কারণেই এমনটা করা হয়েছে বলেই জানা গেছে।

২০০৭ সালে হলিউডি অভিনেতা রিচার্ড গিয়ার এইডস ক্যাম্পেইনে দিল্লী এসেছিলেন। সে সময় প্রকাশ্যেই শিল্পাকে জড়িয়ে ধরে চুমু খেয়ে বসেন গিয়ার। এই ঘটনায় পরবর্তীতে রাজস্থানে দুটি এবং উত্তর প্রদেশের গাজীবাদ জেলায় একটি মামলা দয়ের করা হয়।

এই মামলায় গিয়ার এবং শিল্পার নামে গ্রেপ্তারি পরোয়ানাও জারি করা হয়েছিলো। ২০০৮ সালে তা প্রত্যাহার করে নেওয়া হলেও বিষয়টিকে কখনোই সহজভাবে নেননি গিয়ার।

ভারতের জন্য অসম্মানজনক উল্লেখ করে এ প্রসঙ্গে গিয়ার বলেছিলেন, ‘পুরো বিষয়টিই করা হয়েছে প্রচারণার জন্য। এসব কোর্টের মামলা, গ্রেপ্তারি পরোয়ানা- ভারতের জন্য বদনাম বই সুনাম বয়ে আনবে না।’


বিডিনিউজটোয়েন্টিফোরডটকম

সোমবার, ২১ নভেম্বর, ২০১১

সঞ্জয়ের 'টাক সমস্যা'

‘অগ্নিপথ’ ছবিতে অভিনয়ের জন্য ন্যাড়াবেল হয়েছেন বলিউডি অভিনেতা সঞ্জয় দত্ত। আর এই টেকো মাথার সঞ্জু বাবাকে নিয়েই বিপাকে পড়েছেন বেশ কয়েকজন বলিউডি চিত্রপ্রযোজক। সঞ্জয় তার চকচকে টাক ঢাকার জন্য ব্যয়বহুল পরচুলার অর্ডার দিয়ে ফুটো করছেন ঐসব প্রযোজকদের পকেট। খবর টাইমস অফ ইন্ডিয়া’র।

ব্যয়বহুল পণ্য ব্যবহারের জন্য সুপরিচিত সঞ্জু বাবা। সম্প্রতি আবারো এর প্রমাণ দিলেন তিনি। তার জন্য কেনা এসব পরচুলার দাম ৩ থেকে ৪ লাখ ভারতীয় টাকা।

এই মুহূর্তে ‘অগ্নিপথ’ ছবির পাশাপাশি ‘জিলা গাজীবাদ’ এবং ‘ডিপার্টমেন্ট’ ছবিরও শুটিং করছেন সঞ্জয়। ৩টি ছবির সেটেই তার জন্য রাখা হয়েছে বেশ কয়েকটি পরচুলা।



বিডিনিউজটোয়েন্টিফোরডটকম

বৃহস্পতিবার, ২৭ অক্টোবর, ২০১১



alt
হ-বাংলা  বিনোদন রিপোর্ট : বর্তমানে বেশ তোলপাড় শুরু হয়েছে বিশ্বনন্দিত মডেল মিরান্ডা কেরের নগ্ন কিছু ছবি নিয়ে। আর সবচেয়ে অবাক করার ঘটনা হলো, এই ছবিগুলো প্রকাশ করেছেন তারই স্বামী ওরলান্ডো ব্লম। অস্ট্রেলিয়ান বংশোদ্ভূত নীল চোখা মিরান্ডাকে ‘রেগ এন্ড বোন ফল-২০১১’-এর ক্যাম্পেইনের মডেল হওয়ার জন্য প্রস্তাব করে ইউএস ফ্যাশন ফার্ম। সেই প্রস্তাবে রাজি হয়ে যান মিরান্ডা। বিচ এবং হোটেলের বেশ কিছু লোকেশনে এর জন্য ছবি তোলেন তিনি। আর এই ছবিগুলো তোলেন তার স্বামী অভিনেতা ওরলান্ডো। নিউজিল্যান্ডে ছবির শুটিং করতে গিয়ে মিরান্ডাকে সঙ্গে নিয়ে যান ওরলান্ডো। আর সেখানেই ক্যাম্পেইনের জন্য ছবিগুলো তুলে ফেলেন তিনি। এর আগে বিকিনি কিংবা সুইমসুট পরে বেশ কয়েকবারই মডেল হিসেবে পোজ দিয়েছেন মিরান্ডা। কিন্তু নগ্ন পোজ দিলেন এ প্রথম, তাও আবার একটি ক্যাম্পেইনের জন্য। ব্যাপারটা অনেকেই হজম করতে পারেননি। একটি ছবিতে মিরান্ডা পোজ দিয়েছেন শুধু জিন্স পরে। শরীরের ঊর্ধ্বাঙ্গে কিছুই ছিল না। বক্ষ সৌন্দর্য হাত দিয়ে ঢেকে রেখেছেন তিনি। আরেকটি ছবিতে বিচের পাড়ে নগ্ন অবস্থায় শুয়ে ছবি তুলেছেন মিরান্ডা। ছবিগুলো বর্তমানে বিভিন্ন ওয়েবসাইটের বদৌলতে আলোচনা-সমালোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। জানা গেছে, শুধু প্রচারণার জন্যই নিজের স্ত্রীর এই নগ্ন ছবিগুলো প্রকাশ করেছেন ওরলান্ডো। তবে এই ছবিগুলো নিয়ে আলোচনা-সমালোচনার বিপরীতে এখন পর্যন্ত কোন মন্তব্য পাওয়া যায়নি বিশ্বখ্যাত ব্র্যান্ড ভিক্টোরিয়া সিক্রেটের মডেল মিরান্ডার।

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | JCPenney Coupons