সুন্দরী লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
সুন্দরী লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

বুধবার, ৩০ মে, ২০১২

শেষ পর্যন্ত বিবসনা হলেন পুণম

ধোনী এবং তার ভারতীয় ক্রিকেট দল বিশ্বকাপ জিতেও যা এক বছর আগে করতে পারেনি, এবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) জিতে নেয়ায় শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)-এর কারণেই ঘটে গেল সেই ঘটনা। পুণম পাণ্ডে এক বছর আগের বিবসনা হওয়ার প্রতিজ্ঞা অবশেষে পূরণ করলেন এই জয় উদযাপনে। খবর এনডিটিভি-এর।

২৭ মে রাতে ফাইনাল ম্যাচে কেকেআর-এর জয় উদযাপন করতে এবার সম্পুর্ণ বিবসনা হয়ে তোলা ছবি গতকাল নিজের ওয়েবসাইট এবং টুইটার অ্যাকাউন্টে পোস্ট করেন পুণম। ছবির ক্যাপশনে তিনি লেখেন, ‘নতুন ছবি, ঠিক যেমনটি আমি প্রতিশ্রুতি দিয়েছিলাম আইপিএল, কেকেআর, এসআরকে এক বছর আগে।

ভারত ক্রিকেট ওয়ার্ল্ড কাপ জিতলে বিবসনা হবেন ঘোষণা দিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে আসেন বলিউডি এই মডেল। সেবার ভারত ওয়ার্ল্ড কাপ নিয়ে ঘরে ফিরলেও নিজের প্রতিজ্ঞা রাখেননি পুণম। তবে এবার শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্স-এর আইপিল জয়ের পর নিজের বিবসনা ছবি দিয়েই বুঝি পুণম প্রমাণ করে দিলেন, শুধু কথায় নয় তিনি কাজেও পারদর্শী।



বিডিনিউজটোয়েন্টিফোরডটক

বৃহস্পতিবার, ২৪ মে, ২০১২

আবেদনময়ী নারীর শীর্ষে রাফায়েল

পুরুষদের ম্যাগাজিন ম্যাক্সিমের করা এক তালিকায় ২০১২ সালের ১শ’ আবেদনময়ী নারীর শীর্ষে আছেন ইসরায়েলের সুপার মডেল বার রাফায়েল। খবর এশিয়ান নিউজ সার্ভিস-এর।

২৬ বছর বয়সি এই মডেল ২০১০ সালে একই ম্যাগাজিনের তালিকায় ১৯ নম্বর অবস্থানে ছিলেন। তিনি দুই বছরের ব্যবধানে ‘ম্যাজিক মাইক’ খ্যাত তারকা ওলিভিয়া মুনকে হটিয়ে এবারের শীর্ষস্থানটি দখল করেছেন।

তালিকায় সেরা হতে পেরে রাফায়েল এখন অসম্ভব উচ্ছ¡সিত। উচ্ছ্বাস প্রকাশ করে তিনি টুইটারে লিখেছেন, ‘আমি খুব খুশি এবং নিজেকে সম্মানিত মনে করছি। ‘ওয়ান অন ম্যাক্সিমহট ১০০’-এর সেরা হবার জন্য ম্যাক্সিমকেও ধন্যবাদ। এটা আমার জন্য অসাধারণ ঘটনা।’

এবারে এই তালিকায় তৃতীয় হয়েছেন ‘ফ্রেন্ডস উইথ বেনিফিট’-এর অভিনেত্রী মিলা কিউনিস, চতুর্থ হয়েছেন কণ্ঠশিল্পী কেটি পেরি এবং পঞ্চম স্থানে আছেন অলিভিয়া উইলডি। এ ছাড়াও কেট মিডলটনের ছোট বোন পিপা মিডিলটন প্রথমবারের মত এই তালিকায় ঢুকেছেন। তিনি এতে ৮১তম হয়েছেন।

তালিকাটি তৈরি করা হয়েছে পত্রিকাটির পাঠকদের ভোটে।



বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/

বৃহস্পতিবার, ২২ মার্চ, ২০১২

এবার লিন্ডসের পর্নো তারকা বিভ্রাট!

কোনো মাদক কেলেঙ্কারি নয়, নতুন কোনো নেকলেস উপাখ্যানও নয়, এমনকি নয় কোনো হাতাহাতির ঘটনাও। হলিউডি প্রবলেম সেলিব্রিটি লিন্ডসে লোহান এবার ধারাশায়ী হলেন এক পর্নো তারকার ফাটানো বোমায়। অ্যালেক্স টোরেস নামের ঐ গুণধর তারকার দাবী, তিনি লিন্ডসের সঙ্গে রাত কাটিয়েছেন। টাইমস অফ ইন্ডিয়া জানিয়েছে, এতে নাকি ওই ‘তারকার’ বেশ আয় রোজগারও হয়েছে।

ভুডু নামেই বেশি পরিচিত এই পর্নো তারকা আরো জানিয়েছেন, তাদের প্রণয়ের সময় ওই বাড়িতে উপস্থিত ছিলেন লিন্ডসের বাবা মাইকেল লোহানও। আর এসব তিনি জানিয়েছেন ‘দ্যা জিম রিচার্ডস শো’ নামের একটি টিভি অনুষ্ঠানে সাক্ষাৎকার দেয়ার সময়।

টোরেসের কাছে অনুষ্ঠানটির উপস্থাপক জিম রিচার্ডস জানতে চেয়েছিলেন, ‘মাইকেল লোহানের সাক্ষাৎকার গ্রহণ করার সময় তাকে কী জিজ্ঞাসা করা যায়?’ উত্তরে তিনি জানান, ‘জিজ্ঞেস করে দেখবেন তো, তিনি যখন ওপরতলায় ঘুমাচ্ছিলেন, তখন তার মেয়ে লিন্ডসের সঙ্গে আমি নিচতলায় রাত কাটাচ্ছিলাম; এ ব্যাপারে তিনি কিছু জানেন কিনা?’

বিষয়টি নিশ্চিত করার জন্য রিচার্ডস যখন আবারো প্রশ্ন করেন, ‘তাহলে আপনি সত্যিই লিন্ডসের সঙ্গে রাত কাটিয়েছেন?’ তখন টোরেসের উত্তর ছিলো, ‘তবে আর বলছি কী!’

টোরেস আরো দাবী করেন, এর জন্য ভালো পারিশ্রমিকও তিনি পেয়েছেন লোহানের কাছ থেকে। তার ভাষ্যে, ‘হলিউডি অনেক অভিনেত্রীই আমাকে মোটা পারিশ্রমিক দেয় তাদের সন্তুষ্টির বিনিময়ে।’

ওদিকে এ ব্যাপারে লিন্ডসের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার মুখপাত্র স্টিভ হোইং জানান, ‘একজন পর্নো তারকা লিন্ডসেকে নিয়ে কী দাবী করলো না করলো, সেটি নিয়ে কোনো বিবৃতি দেয়ার কোন প্রয়োজনীয়তা আমি দেখি না।’


বিডিনিউজটোয়েন্টিফোরডটকম

শুক্রবার, ১৬ মার্চ, ২০১২

বিবসনা ছবি ফাঁস হয়ে যাওয়ার ভয় পেয়েছেন স্কারলেট

বিবসনা ছবি ফাঁস হয়ে যাওয়ার ভয় পেয়েছেন স্কারলেট জোহানসন। কারণ এ ছবি ব্যবহার করে অনেকেই অনেক কিছু করে ফেলতে পারেন বলে তার ধারণা। তিনি দাবি করেছেন ইন্টারনেটের মাধ্যমে তার ইমেইল ঠিকানা দিয়ে হ্যাকাররা ওই ছবিগুলো চুরি করেছে। এর আগেও তিনি এমন ঘটনার শিকার হয়েছিলেন ২০১১ সালে। সে সময়ের কথা উল্লেখ করে বর্তমান ঘটনাকে তিনি ফোন হ্যাকিং বলে অভিহিত করেছেন। এ বিষয়ে স্কারলেট বলেছেন, সমপ্রতি আমার ফোন হ্যাকিং হওয়ার পর আমি অস্বস্তি অনুভব করছিলাম এবং এটা খুব বিপজ্জনকও বটে। আমি আসলেই জানি না এমন ঘটনার জন্য কি করা উচিত।

সোমবার, ২৩ জানুয়ারি, ২০১২

আবারো মা হচ্ছেন জোলি!

আবারো মা হতে চলেছেন হলিউডি অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি। সম্প্রতি তার অন্তঃসত্ত্বা হওয়ার খবর প্রকাশিত হয়েছে বিভিন্ন সংবাদমাধ্যমে।

সঙ্গী ব্রাড পিটের সঙ্গে এর আগে শিলহ এবং জমজ সন্তান নক্স ও ভিভিয়ানের জন্ম দিয়েছিলেন ৩৫ বছর বয়সী এই তারকা। এ ছাড়া ম্যাডক্স, প্যাক্স এবং জাহারাকেও দত্তক নিয়েছিলেন এই তারকা জুটি। সবকিছু ঠিক থাকলে এবার ৭ম সন্তানের বাবা-মা হবেন তারা।

এ প্রসঙ্গে ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, ‘এখনই তিনি বিষয়টি সবাইকে জানাতে চান না। তবে খুব কাছের কিছু মানুষের কাছে এ ব্যাপারে মুখ খুলেছেন তিনি। এখন তিনি প্রতিটি মুহূর্তকেই উপভোগ করছেন। তবে শারীরিকভাবে কিছুটা অসুস্থ হওয়ায় বেশ কঠিন সময়ই পার করতে হচ্ছে তাকে।’

সূত্রটি আরো জানিয়েছে, ‘অ্যাঞ্জেলিনা ইতোমধ্যেই নতুন সন্তানের আগমন উপলক্ষে ঘর সাজানো শুরু করে দিয়েছেন। তিনি শোবার ঘরের লাল রঙ উঠিয়ে সাদা রঙ করিয়েছেন। মনকে শান্ত রাখার জন্যই এমনটা করেছেন। কারণ শরীরের সঙ্গে মনের সম্পর্ক যে অনেক নিবিড়- এটা তিনি খুব ভালো করেই জানেন।’
  


বিডিনিউজটোয়েন্টিফোরডটকম

শনিবার, ২১ জানুয়ারি, ২০১২

বিবসনা ফারহানি ইরানে নিষিদ্ধ

নিজ দেশে নিষিদ্ধঘোষিত হলেন ইরানের উঠতি জনপ্রিয় অভিনেত্রী গোলশিফে ফারহানি। ফরাসি সাময়িকী মাদাম লি ফিগারোয় বিবসনা হয়ে নিজেকে উপস্থাপনের অভিযোগে দেশটির কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নিয়েছে।
টেলিগ্রাফ পত্রিকা জানিয়েছে, ফরাসি ওই সাময়িকীতে ছাপানো ছবিটি ২৮ বছর বয়সী গোলশিফে ফারহানি তাঁর ফেসবুকে প্রকাশ করেন। ইরানের কর্তৃপক্ষ বিষয়টি জানতে পেরে তাঁর সঙ্গে যোগাযোগ করে তাঁকে দেশে না ফেরার পরামর্শ দেয়।
গোলশিফে ফারহানির জন্ম ১৯৮৩ সালে রাজধানী তেহরানে। তাঁর বাবা বেহজাদ ফারহানি অভিনেতা ও থিয়েটারের পরিচালক। বাবা পাঁচ বছর বয়সেই মেয়েকে গান ও পিয়ানো শেখার ক্লাসে পাঠান। ১২ বছর বয়সে তাঁকে ভর্তি করানো হয় তেহরানের একটি সংগীত বিদ্যালয়ে।
মাত্র ১৪ বছর বয়সে তিনি ‘দ্য পিয়ার ট্রি’ ছবিতে অভিনয়ের মাধ্যমে রুপালি জগতে পা রাখেন। শুরুতেই বাজিমাত্ করেন তিনি। সে বছর তেহরানে অনুষ্ঠিত ১৬তম ফার আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সবে তিনি সেরা অভিনেত্রীর পুরস্কার হিসেবে ক্রিস্টাল রক পুরস্কার পান।
এরপর গোলশিফে ফারহানিকে আর ফিরে তাকাতে হয়নি। দেশে কাজ করেছেন এ সময়ের সেরা ইরানি পরিচালকদের সঙ্গে, আবার বাইরের জগতেও পা বাড়িয়েছেন। বর্তমানে এই অভিনেত্রী আছেন ফ্রান্সে। এ পর্যন্ত তিনি ২০টির মতো ইরানি ছবিতে অভিনয় করেছেন। অনেকগুলোই আন্তর্জাতিক নানা পুরস্কারে ভূষিত হয়েছে। prothom-alo

মঙ্গলবার, ১৭ জানুয়ারি, ২০১২

লিঙ্গ পরিবর্তন করে মিস ইংল্যান্ড প্রতিযোগিতায়

 পুরুষ থেকে লিঙ্গ পরিবর্তন করে মহিলা হওয়া এক তরুণী মিস ইংল্যান্ড প্রতিযোগিতায় অংশ নেবে। জ্যাকি গ্রিন (১৮) বর্তমানে লিঙ্গ পরিবর্তন করা সবচেয়ে কম বয়সী বৃটিশ তরুণী। পুরুষ হয়েই জন্ম নিয়েছিল জ্যাকি। তখন তার নাম ছিল জ্যাক। কিন্তু দশ বছর বয়স হওয়া পর্যন্ত সে মেয়ে হিসেবেই পরিচিত ছিল। ১৬তম জন্ম দিবসে তাকে অপারেশন করে মেয়ে বানানো হয়। সে এখন স্কাউটসের মডেল হিসেবে কাজ করছে। সে বলে, আমি বৃটেনের সেরা মডেল হতে চাই। আমি গৌরবজনক মিস ইংল্যান্ড হতে চাই। চার বছর বয়স থেকেই জ্যাকি মেয়ে হতে চাইতো এবং বড় চুল রাখতো। মেয়েদের ড্রেস পরে স্কুলে যেত সে। পাঁচ বার আত্মহত্যা করতে চেষ্টা করে সে। এরপর তার মা ডাক্তারের কাছে নিয়ে যায়। ২৮ হাজার পাউন্ড ব্যয় করে লিঙ্গ পরিবর্তনের অপারেশন করায় তাকে। জ্যাকিই প্রথম লিঙ্গ পরিবর্তনকারী হিসেবে মিস ইংল্যান্ড প্রতিযোগিতায় অংশ নিচ্ছে। নির্বাচিত হলে ইতিহাস গড়বে পুরুষ থেকে নারীতে পরিণত হওয়া জ্যাকি গ্রিন। মানবজমিন ডেস্ক:

রবিবার, ১ জানুয়ারি, ২০১২

বিপাশা-সোনমের খোলামেলা হওয়ার প্রতিযোগিতা

undefined
বলিউডে নতুন বছরের সবচেয়ে বড় ছবি হিসেবে ৭ই জানুয়ারি মুক্তি পেতে যাচ্ছে তারকাবহুল ছবি ‘প্লেয়ারস’। আব্বাস মস্তান পরিচালিত এই ছবিতে অভিনয় করেছেন অভিষেক বচ্চন, নীল নিতীন মুকেশ, বিপাশা বসু, সোনম কাপুর প্রমুখ। তবে এই ছবির মাধ্যমে বিপাশা বসু বনাম সোনম কাপুরের মধ্যে একটি অনানুষ্ঠানিক প্রতিযোগিতাই হতে যাচ্ছে। কারণ দু’জনই ‘প্লেয়ারস’ ছবিতে ব্যাপক খোলামেলা হয়ে ক্যামেরাবন্দি হয়েছেন। দু’জনই শতভাগ দিয়ে ছবিটির জন্য কাজ করেছেন। ছবির গানগুলোতে বিপাশা ও সোনমের পারফরমেন্স ইতিমধ্যে ব্যাপক প্রশংসিত হচ্ছে। ছবিতে বিচে এক জোড়া লাল বিকিনিতে ক্যামেরাবন্দি হয়েছেন বিপাশা। এর ছবির সবগুলো গানেই ব্যাপক খোলামেলা হয়ে টপ সেক্সসিম্বল অভিনেত্রী হিসেবে নিজের ইমেজকে আরও একধাপ উপরে নিয়ে গেছেন বিপাশা। অন্যদিকে সোনম কাপুর এর আগে কোন ছবিতেই এতটা খোলামেলা হয়ে পারফর্ম করেননি। ছবিতে সোনমের যৌন আবেদন বেশ ভালভাবে ফুটিয়ে তুলেছেন পরিচালক আব্বাস মস্তান। দু’জনের পারফরমেন্সই আলাদা একটি গতি দিয়েছে ‘প্লেয়ারস’ ছবিকে। দু’জনই নিজেদের সর্বোচ্চ পারফরমেন্স এই ছবিতে দিয়েছেন বলেও মিডিয়াকে জানিয়েছেন তারা। বিপাশা-সোনমের পারফরমেন্সে দারুণ খুশি আব্বাস মস্তান। এ বিষয়ে তিনি বলেছেন, এই ছবিতে আমার অন্যতম তাসের টিক্কা হলো বিপাশা ও সোনম। ছবিটি করতে গিয়ে তাদের মধ্যে আমি নিজেও প্রতিযোগিতা ভাবটা দেখেছি। বিপাশা হলো বলিউডের সেক্সসিম্বলের কুইন আর সেনাম হলো রোমান্টিক কুইন। তবে সোনম এই ছবিতে সেক্সসিম্বল চরিত্রেই অনেক ভাল অভিনয় করেছে। পুরো ছবির মধ্যে আমার মনে হয় দর্শক বিপাশা-সোনমের দুর্দান্ত অভিনয়-পারফরমেন্সের প্রতিযোগিতা বেশ ভালই উপভোগ করবেন। মানব জমিন

সোমবার, ২৮ নভেম্বর, ২০১১

বেসামাল মেগান ফক্স

হলিউডের অন্য অভিনেত্রীদের তুলনায় স্ক্যান্ডাল কিংবা সমালোচনার ঘটনা তেমন একটা নেই মেগান ফক্সের। বয়সে কম হলেও বেশ গোছানা অভিনেত্রী হিসেবেই পরিচিত তিনি। কিন' সমপ্রতি নিজের চরিত্রের বিপরীতে গিয়ে বেশ আলোচনার জন্ম দিয়েছেন মেগান। একটি নতুন ছবির শুটিং সকাল থেকে মধ্যরাত পর্যন্ত করে বেশ পরিশ্রান্ত  হয়ে পড়েছিলেন মেগান। সে সময় কাছের দু’জন বন্ধুকে নিয়ে শুধু রিলাক্স করবার জন্য একটি বারে প্রবেশ করেন তিনি। সব সময়ই পরিমাণ মতো ড্রিংকসে অভ্যস্ত হলেও সেদিন বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে দিতে অনেক বেশি মদ্যপান করে ফেলেছিলেন মেগান, যে কারণে নিজের উপর নিয়ন্ত্রণ পুরোপুরি হারিয়ে ফেলেন তিনি। বেসামাল হয়ে এ সময় হঠাৎ করেই টেবিলের উপর থাকা গ্লাসসহ বিভিন্ন জিনিসপত্র ভাঙচুর করতে থাকেন তিনি। বার কর্তৃপক্ষ তাকে বোঝানোর চেষ্টা করলে তাদের সবার সঙ্গে দুর্ব্যবহার করেন মেগান। এক পর্যায়ে বার ম্যানেজারের দিকে গ্লাস ছুড়ে মারেন তিনি। এরপর নানা ধরনের বুলি আওড়াতে থাকেন তিনি। পরবর্তীতে সঙ্গে থাকা বন্ধুরা মেগানকে দীর্ঘসময় পর্যন্ত বুঝিয়ে বার থেকে বের করে আনেন। এরপর নিজ উদ্যোগে অনেক কষ্টে তাকে বাসায়ও পৌঁছে দেন দুই বন্ধু। মজার বিষয় হলো পরের দিন তার বন্ধুরা তাকে এ বিষয়ে জিজ্ঞেস করলে কিছুই মনে নেই বলে জানান মেগান। এমনকি বারে প্রবেশ করার বিষয়টিও তিনি নাকি ভুলে গেছেন বলে জানিয়েছেন তার বন্ধুদের।

এশিয়ার সেরা আবেদনময়ী কারিনা কাপুর

এশিয়ার সেরা আবেদনময়ী হিসেবে স্থান পেয়েছেন বলিউড অভিনেত্রী কারিনা কাপুর। সাম্প্রতিক এক জরিপে তাকে এই তকমা দেয়া হয়েছে। খবর এনডিটিভির।

ইস্টার্ন আই নামের একটি সাপ্তাহিক সম্প্রতি সোশাল নেটওয়ার্কিং সাইটগুলোতে জরিপ চালিয়ে কারিনাকে সেরা আবেদনময়ী হিসেবে উল্লেখ করেছে।

কারিনা’র ‘বডিগার্ড’ এবং ‘রাডটওয়ান’ মুভির সাফল্য জরিপে প্রভাব ফেলেছে বলেই কর্তৃপক্ষ জানিয়েছে।

সেরা আবেদনময়ীর তালিকায় কারিনা উঠে আসায় দুয়ে নেমে গেছেন গত তিনবছরের সেরা আবেদনময়ী ক্যাটরিনা কাইফ। প্রিয়াংকা চোপড়া তিনে এবং বিপাশা বাসু রয়েছেন চার নম্বর অবস্থানে। নতুনদের মধ্যে আবেদনময়ীর তালিকায় উঠে এসেছেন ঋত্ত্বিক পত্নী সুজান। সদ্য মা হওয়া ঐশ্বরিয়ার অবস্থান হয়েছে ছয় নম্বরে।



বিডিনিউজটোয়েন্টিফোরডটকম

বুধবার, ১৬ নভেম্বর, ২০১১

আবেদনময়ী হওয়ার টিপস দিলেন বিপাশা

নিজের নজরকারা আবেদনময়তা দিয়ে ইতোমধ্যেই দেশে-বিদেশে লাখো ভক্তের হৃদয় কেড়েছেন বাঙালি বংশোদ্ভুত বলিউডি অভিনেত্রী বিপাশা বাসু। আকর্ষণীয় দেহবল্লরী দিয়ে কেবল পুরষদেরই মুগ্ধ করেননি তিনি, অসংখ্য তরুণীর কাছেও তিনি অনুকরণীয়। তার মতো আবেদনময়ী হওয়ার জন্য অনেক তরুণীই মুখিয়ে থাকেন। এবার তাদের জন্য আবেদনময়ী হওয়ার টিপস দিলেন ৩২ বছর বয়সী এই তারকা। খবর ওয়ান ইন্ডিয়া’র।

বিপাশার মতো আবেদনময়ী হওয়ার জন্য যেসব তরুণীর মধ্যে তীব্র আকাক্সক্ষা রয়েছে তাদের উদ্দেশ্যে তিনি বলেছেন, ‘কেবল স্বল্পবসনা হলেই কাউকে আবেদনময়ী দেখায় না। এজন্য প্রয়োজন সুগঠিত শারীরিক অবয়ব। তাই শরীরকে ফিট রাখার প্রতিই সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে।’

বিপাশা আরো বলেছেন, ‘আপনার যদি মেদহীন সুন্দর একটি শরীর থাকে, তবে যে কোনো পোশাকেই আপনাকে আকর্ষণীয় দেখাবে। হতে পারে সেটা বিকিনি কিংবা জিন্স। কিন্তু শরীর যদি ফিট না হয়, তবে যতোই উত্তেজক পোশাক পরুন না কেন আপনাকে আবেদনময়ী মনে হবে না।’



বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/

বৃহস্পতিবার, ২৭ অক্টোবর, ২০১১

সবার ওপরে অ্যানিস্টন-পিট

undefinedনিজেদের ৫ বছরের দাম্পত্য জীবনের অবসান হয়েছে সেই কবেই; তারপরেও আবারো একত্রে উচ্চারিত হলো জেনিফার অ্যানিস্টন এবং ব্র্যাড পিটের নাম। সাম্প্রতিক এক জরিপে চল্লিশোর্ধ তারকাদের মধ্যে সবচেয়ে আকর্ষণীয় দেহাবয়বের অধিকারীদের তালিকায় শীর্ষে উঠে এসেছে এই সাবেক তারকা জুটির নাম। খবর পিটিআই-এর।

ফিটনেস ম্যাগাজিন ইয়াহু ওএমজি’র পরিচালিত জরিপে সাবেক এই তারকা জুটি নিজেদের এক ন¤^র আসনটি বাগিয়ে নেওয়ার দৌড়ে পেছনে ফেলেছেন হ্যালি বেরি এবং উইল স্মিথের মতো তারকাকে।

সবচেয়ে আকর্ষণীয় ফিগারের উপাধির পাশাপাশি সবচেয়ে আকাক্সিক্ষত তারকা শরীরের তকমাটিও গায়ে চড়িয়েছেন অ্যানিস্টন।

জরিপে সব দিক দিয়েই অ্যানিস্টন ‘সুপার হিট’ হলেও, ‘সুপার ফ্লপ’ হয়েছেন ব্র্যাঞ্জেলিনা জুটি। পিটের বর্তমান সঙ্গী অ্যাঞ্জেলিনা জোলির নাম তালিকাতে স্থানই পায়নি। এমনকি বেস্ট বডি আফটার বেবি ক্যাটেগরিতেও জেনিফার লোপেজের কাছে হার মেনেছেন তিনি। এমনকি হটেস্ট সেলেব্রিটি কাপল ক্যাটেগরিতেও পশ-বেক জুটির কাছে হেরে গেছেন ব্র্যাঞ্জেলিনা।



বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/

রবিবার, ২৩ অক্টোবর, ২০১১

এবার পুনম পাণ্ডের 'বেডরুম সিক্রেট'

একের পর এক উত্তেজক ভিডিও ছেড়ে ইন্টারনেটে শোড়গোল ফেলে দিচ্ছেন বলিউডি মডেল পুনম পাণ্ডে। নিজের দ্বিতীয় উত্তেজক ভিডিও ‘মিরর অ্যাক্ট’ ইউটিউব নিষিদ্ধ ঘোষণা করার পরও আরেকটি ভিডিও প্রকাশ করেছেন তিনি; এতে তার নিজের শোবার ঘরের কিছু দৃশ্য ধারণ করেছেন তিনি। খবর ওয়ানইন্ডিয়ার।

নিজের এই তৃতীয় কীর্তি নিয়ে দারুণ উচ্ছ্বসিত পুনম। এটিকে তিনি ভারতীয় ক্রিকেটারদের উৎসর্গ করেছেন। এটি সম্পর্কে তিনি টুইট করেছেন, ‘মেন ইন ব্লুজদেরকে উৎসর্গ করা আমার ‘বেডরুম সিক্রেট’- এর ট্রেইলারটি দেখুন www.poonampandey.co.in ঠিকানায়।’

এদিকে, বড় পর্দায় এবং ছোট পর্দার রিয়েলিটি শো’তে অংশ নেওয়ার খায়েশ থেকেই নিজের এসব উত্তেজক ভিডিও ছাড়ছেন পুনম- মিডিয়াতে এমন খবর চাউর হওয়ায় বেজায় চটেছেন পুনম।

এ প্রসঙ্গে টুইটার বার্তায় পুনম লিখেছেন, ‘যারা মনে করছেন, এসব আমি করছি স্রেফ বলিউডি ছবি আর রিয়েলিটি শো’র প্রস্তাব পাওয়ার জন্য, তাদের অবগতির জন্য জানাচ্ছি, এরই মধ্যে আমি ১৬টি বলিউডি ছবি এবং কয়েকটি রিয়েলিটি শোয়ের প্রস্তাব ফিরিয়ে দিয়েছি। আমার স্বপ্ন এসবের চেয়ে আরও বড় কিছুকে ছোঁবার।’




বিডিনিউজটোয়েন্টিফোরডটকম

সোমবার, ১০ অক্টোবর, ২০১১

এবার নগ্ন আরেক বাঙালী নায়িকা কোয়েনা মিত্র



alt
ভারতীয় বাঙালী নায়িকাদের মধ্যে নগ্ন হওয়ার যেন হিড়িক পড়ে গেছে। পাওলি দামের পর এবার ক্যামেরার সামনে সম্পূর্ণ নগ্ন হয়ে শুটিংয়ে অংশ নিয়েছেন পশ্চিমবঙ্গের আরেক বাঙালী অভিনেত্রী কোয়েনা মিত্র।

কোয়েনা মিত্র বাঙালী হলেও তার লক্ষ্য ছিল বলিউড। তাই কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজ্যুয়েশন সম্পন্ন করে পাড়ি দেন মুম্বাই। কিন্তু বলিউডের কয়েকটি ছবিতে আইটেম গার্ল হিসেবে কাজ করলেও হালে পানি পান নি তিনি। বলিউডের ‘রোড’, ‘ঢোল’, ‘ব্ল্যাকমেইল’, ‘মুসাফির’, ‘সাদি নম্বর ওয়ান’, ‘হাই বেবি’, ‘অয়ান’ প্রভৃতি ছবিতে পারফর্ম করেছেন কোয়েনা। খোলামেলা ভঙ্গিতে বেশ কিছু মিউজিক ভিডিও এবং বিজ্ঞাপনচিত্রে কাজ করে তিনি আলোচনায় উঠে আসেন।

বলিউডে সুবিধা করতে না পারায় সম্প্রতি হলিউডের প্রতি ঝুঁকেছেন এই বাঙালী অভিনেত্রী। হলিউডের বিভিন্ন ছবিতে ইদানিং ভারতীয় অভিনেত্রীদের আলাদা কদর তৈরি হয়েছে। এই সুযোগটি কাজে লাগিয়েছেন কোয়েনা মিত্র। এরই মধ্যে হলিউডের দুটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন কোয়েনা। ছবি দুটি প্রযোজনা করছেন কারিন আর্মস্ট্রং।

koenaছবির নাম চুড়ান্ত না করেই গতমাসে কারিন আর্মস্ট্রং শুরু করে দিয়েছেন প্রথম ছবির শুটিং। হলিউডে এটিই কোয়েনা মিত্রের প্রথম ক্যামেরার সামনে দাঁড়ানো। ছবিতে কোয়েনা অভিনয় করছেন মিলস ও কেফের বিপরীতে। সম্প্রতি ছবির একটি বিশেষ দৃশ্যে কোয়েনা সম্পূর্ণ নগ্ন হয়ে ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন। বেশ সাবলীলভাবেই তাকে নগ্ন হয়ে শুটিংয়ে অংশ নিতে দেখা যায়। কোয়েনার এই নগ্ন শুটিংয়ের স্টিল ফটো এরই মধ্যে ছড়িয়ে পড়েছে বিভিন্ন ওয়েব সাইটে। বর্তমানে ছবির কাজে হলিউডে অবস্থান করলেও ওয়েবে নগ্ন ছবি ছড়িয়ে পড়ায় ভারতীয় শোবিজে তাকে নিয়ে পড়ে গেছে শোরগোল।

যতোই তর্ক-বিতর্ক হোক তাতে কোনো মাথা ব্যাথা নেই কোয়েনা মিত্রের। বরং নগ্ন হয়ে অভিনয় করাটাকে তিনি তার ক্যারিয়ারের জন্য প্লাস পয়েন্ট বলে মনে করছেন। এ বিষয়ে নিজের টুইটার অ্যাকাউন্টে অনুভূতি শেয়ার করে কোয়েনা লিখেছেন, একজন অভিনেত্রীর জন্য শৈল্পিকভাবে নগ্ন হয়ে অভিনয় করা খুব স্বাভাবিক একটা ব্যাপার। অনেক এনজয় করছি ছবিটির শুটিং করতে। বিশেষ করে বিশাল এবং ভিন্নধর্মী সেটগুলোতে কাজ করতে অনেক ভাল লাগছে। সবাই অনেক কো-অপারেটিভ। বেশ কিছু হট দৃশ্যে অভিনয় করেছি এখানে। দর্শকরা বেশ উপভোগ করবেন আশা করি। সেই ছবিগুলো খুব শিগগিরই আপলোড করবো আমার ভক্তদের জন্য।


শুক্রবার, ৩০ সেপ্টেম্বর, ২০১১

লোপেজের ১৮ মিলিয়নি বাড়ি

সম্প্রতি ১৮ মিলিয়ন মার্কিন ডলার ব্যয় করে নিউ ইয়র্কের হ্যাম্পটনসে অবস্থিত ওয়াটার মিল এলাকায় নতুন বাড়ি কিনলেন মার্কিন গায়িকা ও অভিনেত্রী জেনিফার লোপেজ। খবর ব্যাং শোবিজ-এর।

১৪ হাজার বর্গফুটের এই বাড়িটি তৈরি করা হয়েছিলো ২০১০ সালে। বিলাসবহুল এই বাড়িতে রয়েছে ৭টি শয়নকক্ষ এবং ৯টি স্নানঘর। এখান থেকে অবারিত জলরাশির নৈসর্গিক দৃশ্য অবলোকনেরও সুযোগ পাবেন লোপেজ ও তার পরিবারের সদস্যরা।

বাড়িটির দাম ১৮ মিলিয়ন হলেও, সেটা পরিশোধ করতে মোটেও বেগ পেতে হয়নি ৪২ বছর বয়সী এই তারকাকে। কারণ কয়েকদিন আগেই তিনি ‘আমেরিকান আইডল’ রিয়েলিটি শোয়ের বিচারক হিসেবে দায়িত্ব নিয়ে ২০ মিলিয়ন ডলার নিজের পকেটে পুরেছেন।

সম্প্রতি মার্ক অ্যান্থনির সঙ্গে ৭ বছরের সংসার জীবনের ইতি টেনেছেন লোপেজ। কাজেই তাদের ৩ বছর বয়সী জমজ সন্তান ম্যাক্স এবং এমিকে নিয়েই নতুন এই বাড়িতে উঠছেন তিনি। 

অবশ্য শিগগিরই নতুন কোনো মনের মানুষ খুঁজে নেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন লোপেজ। এ প্রসঙ্গে তিনি বলেছেন, ‘আমার জীবনের সবচেয়ে কঠিন সিদ্ধান্ত ছিলো মার্কের সঙ্গে বিচ্ছেদ। তবে আমি সবসময়ই আশাবাদী মানুষ। আমি ভালোবাসায় বিশ্বাস করি। আবারো ভালোবাসার মানুষ খুঁজে পাওয়াটাই আমার জীবনের সবচেয়ে বড় স্বপ্ন।’




বিডিনিউজটোয়েন্টিফোরডটকম

দ্বীপ কিনলেন শাকিরা

১৬ মিলিয়ন ডলার ব্যয়ে ক্যারিবিয়ান একটি দ্বীপ কিনলেন কলম্বিয়ান পপ গায়িকা শাকিরা এবং ইংলিশ রক ব্যান্ড পিংক ফ্লয়েডের বেজ গিটারিস্ট রজার ওয়াটারস। খবর স্ক্রিন ইন্ডিয়ার।

সম্প্রতি বাহামা দ্বীপপুঞ্জের বন্ডস কে দ্বীপটি কিনেছেন ৩৪ বছর বয়সী শাকিরা এবং ৬৮ বছর বয়সী রজার। সেখানে রিসোর্ট তৈরির পরিকল্পনা করেছেন তারা।

বিলাসবহুল অবকাশযাপন কেন্দ্র এবং বেশ কয়েকটি হোটেলসহ শিল্পীদের বসবাসের জন্য বাড়িও তৈরি করা হবে সেখানে। পর্যটকদের বিনোদনের উদ্দেশ্যে গ্যালারি নির্মাণের পাশাপাশি বছরব্যাপী অনুষ্ঠানেরও আয়োজন করা হবে।

দ্বীপটি সম্পর্কে ক্যারিবিয়ান রিয়েল এস্টেট ব্রোকারেজ ফার্মের ভাইস প্রেসিডেন্ট জন ক্রিস্টি বলেছেন, ‘এটা চমৎকার একটি দ্বীপ। এখানকার নৈসর্গিক দৃশ্য এবং শান্ত সাগরের জল পর্যটকদের আকৃষ্ট করবে। মাছ শিকারের জন্যও আদর্শ এই জায়গাটি।’




বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/

মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর, ২০১১

জান্নাতে প্রাচীর বদলে পাওলি দাম!

প্রাচী দেশাই ছেড়ে দিয়েছেন তো কী হয়েছে; মহেশ ভাটের দল এরই মধ্যে খুঁজে পেয়েছেন তাদের ছবির নতুন মুখ। সাহসী বাঙালি অভিনেত্রী পাওলী দামের ওপরেই এবার চোখ পড়েছে তাদের। শ্রীলঙ্কান এবং ইতালিয়ান দুটি ছবিতে খোলামেলা এবং অন্তরঙ্গ দৃশ্যে পাওলির বিবসনা অভিনয়ই নাকি নজর কেড়েছে ভাটদের। আর তাই ‘জান্নাত টু’-এর জন্য পাওলির কথাই ভাবছেন তারা। খবর সান্তাবান্তাডটকম-এর।

কলকাতার অভিনেত্রী পাওলির সঙ্গে ছবিটির প্রযোজনা সংস্থাটি ইতোমধ্যে চুক্তিও সাক্ষর করে ফেলেছে। ধারণা করা হচ্ছে, বিপাশা বাসুর ‘জিসম’ এবং মল্লিকা শেরওয়াতের ‘মার্ডার’ ছবির চেয়েও যৌনাবেদনে ভরপুর একটি ছবি হতে যাচ্ছে ‘জান্নাত টু’। আর এরকম একটি ছবির অন্তরঙ্গ দৃশ্যে আপত্তি থাকাতেই ছবিটি শেষ পর্যন্ত ছেড়ে দিয়েছেন প্রাচী দেশাই।

সম্প্রতি ইতালিয়ান ছবি ‘চোলি কে পিছে’-এর জন্য টপলেস হয়ে অভিনয় করতে রাজী হয়েছেন পাওলি। এর আগে তিনি একটি শ্রীলঙ্কান ছবিতে পুরোপুরি বিবসনা হয়ে অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করে রীতিমতো ঝড়ই তুলে দিয়েছিলেন। আর তাই ‘জান্নাত টু’ ছবির অন্তরঙ্গ দৃশ্যগুলোতে অভিনয়ে তার আপত্তি থাকার কোনো প্রশ্নই ওঠে না পাওলির।  

পাওলির ব্যাপারে নিশ্চিত করে কিছু না বললেও, পরিচালক দেশমুখ প্রাচী দেশাই- এর ব্যাপারে মুখ খুলেছেন। তিনি জানিয়েছেন, ‘প্রাচী শুরু থেকেই অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় নিয়ে তার আপত্তির কথা পরিষ্কার করেই জানিয়ে দিয়েছিলেন। আর তাই স্ক্রিপ্টে এরকম কিছু দৃশ্য যোগ করার পর তার আপত্তির বিষয়টিকে আমরা সম্মানের সঙ্গেই নিয়েছি।’



বিডিনিউজটোয়েন্টিফোরডটকম

শুক্রবার, ২৩ সেপ্টেম্বর, ২০১১

প্রিয়াংকাকে 'ম্যারি মি' বলেছিলেন শাহরুখ!

ঘটনাটা ঘটেছিলো ২০১০ সালের ফেব্রুয়ারি মাসে। একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে লাইভ পারফর্মেন্স করার সময় আকাপেলা ধারার গান গেয়েছিলেন শাহরুখ খান। গানের মধ্য দিয়ে তিনি প্রিয়াংকাকে উদ্দেশ্যে করে বলেছিলেন, ‘ম্যারি মি’। খবর টাইমস অফ ইন্ডিয়ার।

শাহরুখ এমন কাণ্ড ঘটিয়ে নিজেই অপ্রস্তুত হয়ে গিয়েছিলেন। সেখানে উপস্থিত দর্শকরাও যার পর নাই বিস্মত হয়েছিলেন।

সেসময় ঘটনাটি নিয়ে খুব বেশি তোলপাড় না হলেও, সম্প্রতি আবারো আলোচনায় উঠে এসেছে পিগি চপসকে উদ্দেশ্য করে কিং খানের ‘ম্যারি মি’ গান গাওয়ার প্রসঙ্গটি। অনেকেই মন্তব্য করেছেন, তবে কি গত বছর থেকেই প্রিয়াংকার প্রতি দুর্বল হয়ে পড়েছিলেন শাহরুখ!

উল্লেখ্য, প্রিয়াংকার সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ায় শাহরুথ এবং গৌরির ২০ বছরের দাম্পত্য জীবন হুমকীর মুখে পড়ে। কিছুদিন আগে ঈদুল ফিতরের পার্টিতে প্রিয়াংকাকে আমন্ত্রণ জানান কিং খান। এতে ক্ষুব্ধ হয়ে গৌরি তাচ্ছিল্য করেন পিগি চপসকে।

পার্টিতে উপস্থিত অতিথি অর্জুন রামপালের স্ত্রী মেহের প্রিয়াংকাকে আমন্ত্রণ জানানোর কারণ সম্পর্কে কিং খানের কাছে জানতে চাইলে তিনি উল্টো অপমান করে বসেন মেহেরকে। প্রিয়াংকার পক্ষেই সাফাই গেয়ে তিনি বলেন, ‘আমার পার্টিতে যাকে খুশি তাকে আমন্ত্রণ জানাতে পারি আমি।’




বিডিনিউজটোয়েন্টিফোরডটকম

শনিবার, ১৭ সেপ্টেম্বর, ২০১১

বিনোদন খবর নগ্ন ছবি ফাঁসে স্কারলেটের এফবিআই তলব

সম্প্রতি হলিউডি অভিনেত্রী স্কারলেট জোহানসনের মোবাইল ফোন থেকে বেশ কয়েকটি উত্তেজক ছবি চুরি করে অনলাইনে ফাঁস করে দিয়েছে একটি সেলেব্রেটি ওয়েবসাইট। ছবিগুলোর মধ্যে তার টপলেস ছবিও রয়েছে। এই ঘটনায় ক্ষুব্ধ স্কারলেট বিষয়টির তদন্তের জন্য ইতোমধ্যেই এফবিআই তলব করেছেন। খবর ডেইলিমেইল-এর।

ছবিগুলো তার মোবাইল ফোন থেকে হ্যাক করা হয়েছে বলেই দাবি করেছেন ২৬ বছর বয়সী এই অভিনেত্রী। সেগুলোর মধ্যে টপলেস একটি ছবি তিনি নিজেই তুলেছিলেন। ছবিগুলো আসলেই তার কিনা তা এখন পর্যন্ত নিশ্চিত হওয়া না গেলেও, প্রকৃত দোষীদের শাস্তি নিশ্চিত করতে ‘ক্রিমিনাল অ্যাক্ট’-এর আওতায় বিচার দাবি করেছেন স্কারলেট, দ্বারস্থ হয়েছেন এফবিআইয়ের।  

উল্লেখ্য, ক্রিস্টিনা অ্যাগুইলেরা, সেলেনা গোমেজ, মাইলি সাইরাস, মিলা কিউনিস এবং ডেমি লোভ্যাটোর মতো তারকাদের পর পর এবারে মোবাইল ফোন, ইমেইল এবং কম্পিউটার হ্যাকিংয়ের শিকার হলেন স্কারলেট জোহানসন।




বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/

বুধবার, ১৪ সেপ্টেম্বর, ২০১১

হলিউড সুন্দরীদের ‘ফিটনেস রহস্য’





alt


হ-বাংলা  বিনোদন রিপোর্ট : প্রতিটি স্বাস্থ্য সচেতন মানুষের মনের বড় প্রশ্ন, কিভাবে তারকারা বছরের পর বছরের তাদের তারুণ্য এবং স্বাস্থ্যকে এতো সুন্দরভাবে নিয়ন্ত্রণ করেন?
সবাই ভাবেন, হয়তো তারা সারাদিন এক বাটি সব্জি অথবা ফল খেয়ে বেঁচে থাকেন। আবার অনেকেই ভাবেন এতো সুন্দর স্বাস্থ্য তারকারা পান সার্জারি, ভিটামিন পিলস আর বিউটি পার্লারে দিনযাপনের মাধম্যে।
কিন্তু এসব আসলে কিছুই না। আসুন জেনে নেয়া যাক কিছু হলিউড সুন্দরীর ‘ফিটনেস রহস্য’।
অ্যাঞ্জেলিনা জোলি

অ্যাঞ্জোলিনা জোলির ডায়েট রহস্যটি আসলে কোনো রহস্যই না। তার মতো ডাযেট এবং ব্যায়াম আমাদের দেশের প্রতিটি গৃহিণীই প্রতিদিন করে থাকেন। এখন প্রশ্ন আসতে পারে, তাহলে তারা কেনো জোলির মতো এতো ফিট হতে পারেন না।
আসল ব্যাপার হচ্ছে, জোলির ডায়েটের সবচেয়ে বড় দিকটি হচ্ছে তার পরিমিত খাদ্যাভাস এবং কিছু ছোটখাটো নিয়ম-কানুন। যেমন- পুরো খাবার খাওয়া অর্থাৎ খেতে বসে খাবার নষ্ট না করা, যতটুকুই খাওয়া যায় শান্তভাবে এক জায়গায় বসে খেতে হবে এবং তার খাবার ঘরটি হতে হবে উজ্জ্বল।
শুনতে অবাক লাগলেও এই ‘টুম্ব টাইডার’ তারকা সব ধরনের খাবারই প্রতিদিন খান। তার খাদ্য তালিকায় ফল থেকে শুরু করে গরুর গোশত পর্যন্ত থাকে। কিন্তু সবই একটি পরিমিত পরিমাণে। অনেক বছর আগে, তার খাদ্য তালিকায় শুধু শাক-সব্জিই ছিল, কিন্তু এখন আর তা নেই। এখন তিনি বিশ্বাস করেন যে, শুধু শাক-সব্জি আর ফলমূল খেয়ে স্বাস্থ্যবান থাকা যায় না। ফিট থাকতে হলে সব ধরনের খাদ্যই গ্রহণ করতে হয়। কারণ, একেক ধরনের খাদ্যে একেক ধরনের উপাদান থাকে যা দেহের জন্য গুরুত্বপূর্ণ। জোলির মতে, এসব থেকে নিজেকে বঞ্চিত করা একদম ঠিক না।
সবচেয়ে মজার ব্যাপার হলো, এই সুন্দরী অভিনেত্রী অনেক দিন হলো জিমে যান না। তার কারণ হিসেবে জোলি জানিয়েছেন, জিমে গিয়ে ব্যায়াম করার চেয়ে ঘরে বসেই তিনি অনেক বেশি কাজ করেন। ছয় সন্তানের জননী জোলি কথাটা ভুল বলেননি। কারণ, নিজেকে ফিট রাখতে চাইলে ঘরের কাজ করা এবং ছয় সন্তানকে লালন পালন করাটা জিমে গিয়ে দুই ঘণ্টা ব্যায়ামের চেয়ে অনেক বেশি কার্যকরী। তবে মাঝে মধ্যেই জোলি সময় পেলে বেরিয়ে যান জেট স্কি, আইস স্কেটিং আর পাইলট ক্লাস করতে।
জেনিফার লোপেজ

জেনিফার লোপেজের মতো আকর্ষনীয় দেহগড়ন পেতে হলে অবশ্যই একজনকে মেনে চলতে হবে কঠিন ডায়েট, করতে হবে ঘণ্টার পর ঘণ্টা ব্যায়াম, এমন ভাবটাই স্বাভাবিক।
কিন্তু লোপেজ আসলে এমন কিছুই করেন না। তার ‘ফিট’ স্বাস্থ্যের রহস্য হলো ‘যোগ ব্যায়াম’।
৪২ বছর বয়সী এই তারকা তার ডায়েট এবং ফিটনেসের ব্যাপারে বলেন, “যদি আমার ডায়েটের ব্যাপারে জানতে চান তবে আমি সবসময়ের মতো এটাই বলবো যে, আমি জানি আমার স্বাস্থ্যের জন্য কোনটা ভালো আর কোনটা খারাপ। তবে মন যদি কিছু চায়, তাকে হতাশ করে কষ্ট দেয়াকে আমি সমর্থন করি না। যদি দেখি ওজন বাড়ছে, তখন আমি শুধু খাদ্য তালিকা থেকে কার্বোহাইড্রেটের পরিমাণ কমিয়ে দিই।”
তিনি আরো বলেন, “আমি খুব বেশি স্বাস্থ্য সচেতন নই। আমি কখনোই স্বাস্থ্যের কথা বা ওজন বেড়ে যাবার ভয়ে মিষ্টি বা আমার প্রিয় খাবারগুলো খাওয়া বন্ধ করে দিই না। আমি সব কিছুই খাই, কিন্তু একটা নির্দিষ্ট এবং পরিমিত পরিমাণে। আমি অল্প অল্প করে সব কিছুতেই বিশ্বাসী।”
লোপেজ খাওয়ার ব্যাপারে খুব বেশি সচেতন না হলেও যোগব্যায়ামের বেলায় তিনি খুবই সচেতন। প্রতিদিন এর পেছনে এক থেকে দেড় ঘণ্টা সময় ব্যয় করেন। প্রথমে তিনি যোগব্যায়াম করেন চিন্তা এবং অবসাদ মুক্ত থাকার জন্য। এরপর কিছুক্ষণ গানের তালে ব্যায়াম করেন যা দেহে অতিরিক্ত মেদগুলো ঝড়িয়ে দেয়। সবশেষে কিছুক্ষণ তিনি ট্রেডমিলে সময় কাটান অথবা একটু সাইকেল চালান।
জেসিকা অ্যালবা

সম্প্রতি দ্বিতীয় সন্তানের মা হলেন জেসিকা অ্যালবা। এ সময় অনেকেই একটু মুটিয়ে যায়। কিন্তু জেসিকাকে দেখে এমনটা মনেই হয় না। হলিউডে অভিষেকের পর অ্যালবা যেমনটি ছিলেন ঠিক তেমনটি এখনো আছেন।
অনেকেরই হয়তো জানা নেই যে, জেসিকার পরিবারের প্রতিটি সদস্যই অসম্ভব মোটা। কিন্তু তাকে দেখে এটা বোঝার উপায়ই নেই।
এ ব্যাপারে তিনি বলেন, “আমি সবসময়ই চাইতাম নিজেকে ফিট রাখতে। তাই আমার বয়স যখন ১২, তখন থেকেই আমি নিজের খাবার নিজেই তৈরি করে খেতাম। এতে আমার ওয়ার্কআউটও হয়ে যেত আবার খাওয়ার রুচিও বাড়তো।”
তিনি তার খাদ্য তালিকার ব্যাপারে বলেন, “আমার সকালের নাস্তায় একদিন থাকে ডিমের অমলেট এবং ফল, আরেক দিন থাকে পনির এবং পিচ ফল। দুপুরে আমি সালাদ খাই। রাতে সব্জি এবং মাছ অথবা মুরগি দিয়ে চালাই। এছাড়াও দিনের বিভিন্ন সময়ে প্রয়োজন মতো আমি শুকনো এবং হালকা খাবার অথবা একটু চকোলেট অথবা স্ট্রবেরি, ঠাণ্ডা দই খেয়ে থাকি। আমি খুব বেশি মিষ্টি এবং রুটি একদমই খাই না।”
খাদ্য তালিকার আলোচনা শেষে আসে ব্যায়ামের ব্যাপারটি। অ্যালবা জানান, তিনি প্রতিদিন একঘণ্টা সময় তার নিজস্ব জিমে কাটান। সেখানে তিনি ট্রেডমিলে কিছুক্ষণ দৌড়ান, এরপর পুশ-আপ করেন, এরপর আবার ট্রেডমিল। সবশেষে নিজের কাঁধের সৌন্দর্য্যকে ধরে রাখতে কিছু বিশেষ ব্যায়াম করেন যা তার ট্রেইনার তাকে দেখিয়ে দেন।
জেনিফার অ্যানিস্টোন

তাকে দেখে বোঝার উপায় নেই যে বয়স তার ৪০ হয়ে গেছে। জেনিফার অ্যানিস্টোনকে দেখলে এখনো মনে হয় ২০’এর কোঠাতেই আছেন তিনি। এই তারুণ্যকে ধরে রাখতে যে তাকে অনেক কাঠ-খড় পোড়াতে হয় তা কিন্তু না।
তিনি মেক্সিকান খাবার দারুণ পছন্দ করেন। মেক্সিকান কিছু দেখলেই ভুলে যান সব ডায়েটের ব্যাপারে। কিন্তু চর্বি এবং ক্যালোরিযুক্ত খাবার একটু এড়িয়ে চলেন জেনি। তার ডায়েটে থাকে প্রচুর প্রোটিন। তিনি ঘন ঘন অল্প করে কিছু না কিছু সবসময়ই খান। তার মতে এটা তার বিপাক ক্রিয়াকে সবসময় সচল রাখে, এরফলে এটা তার দেহে চর্বি বা মেদ জমতে দেয় না।
জেনিফার অ্যানিস্টোনের খাদ্য তালিকায় যেসব খাবার গুলো প্রায়শ থাকে সেগুলো হলো- আলু, ওটমিল বা জইচূর্ণ, পিনাট বাটার, পনির, ফল এবং বাদাম।
যোগব্যায়ামে বিশ্বাসী জেনি। প্রতিদিন ন্যূনতম ২০ মিনিটের জন্য হলেও যোগব্যায়াম তার করতেই হবে।

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | JCPenney Coupons