বিদ্যালয় লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
বিদ্যালয় লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

বুধবার, ১৩ জুলাই, ২০১১

ছাত্রকে যৌন নির্যাতন, মাদ্রাসাশিক্ষক কারাগারে

ছাত্রকে আটকে রেখে যৌন নির্যাতন চালানোর অভিযোগে পুলিশ এক মাদ্রাসাশিক্ষককে গ্রেপ্তার করেছে। তাঁর নাম জাকির হোসেন (৪০)। আজ বুধবার দুপুরে আদালতের মাধ্যমে তাঁকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।
রাজধানীর মিরপুর থানার পুলিশ গতকাল মঙ্গলবার রাতে পাইকপাড়ার মাদ্রাসাতুল আহবাদ থেকে জাকিরকে গ্রেপ্তার করে।
মামলার তদন্তকারী কর্মকর্তা মিরপুর থানার উপপরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম খান জানান, জাকির হোসেন গতকাল দুপুরে মাদ্রাসাতুল আহবাদের হাফিজি শাখার এক ছাত্রকে একটি কক্ষে নিয়ে যৌন নির্যাতন করেন। ওই ছাত্র বাসায় গিয়ে বিষয়টি তার মা-বাবাকে জানায়। রাতে ওই অভিভাবক মহল্লাবাসীকে নিয়ে মাদ্রাসায় এসে শিক্ষককে আটকে এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করে। জাকির একপর্যায়ে অভিযোগ স্বীকার করেন। পরে রাতেই মহল্লাবাসী জাকিরকে পুলিশে সোপর্দ করে।
ছাত্রের বাবা গতকাল রাতে মিরপুর থানায় জাকির হোসেনকে আসামি করে মামলা করেন। ওই মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়।
তদন্ত কর্মকর্তা আরও জানান, শিক্ষক জাকির গত রোববার আরও একটি ছেলেকে বলৎকার করে বলে স্বীকার করেছেন। তাঁর গ্রামের বাড়ি নেত্রকোনার আটপাড়া উপজেলার কুতুবপুরে।

সোমবার, ১১ জুলাই, ২০১১

কাদা-পানিতে একাকার বিদ্যালয়ের মাঠ

সামান্য একটু বৃষ্টি হলেই মাঠটি পানি আর কাদায় একাকার হয়ে যায়। তাই এবার বর্ষাকাল শুরু হওয়ার পর থেকেই শিক্ষার্থীরা খেলাধুলা করতে পারছে না। বিদ্যালয়টি রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায়। এর নাম চর বালিয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়।
সরেজমিনে দেখা যায়, বিদ্যালয়ের সামনে একটি বড় মাঠ আছে। উঁচু-নিচু থাকায় মাঠটিতে বৃষ্টি হলেই পানি জমে থাকে। দেখলে মনে হবে, কোনো নর্দমায় পানি জমে আছে।
বিদ্যালয়ের শিক্ষার্থী সোহেল রানা, রায়হান ইসলাম ও মুদাব্বিরুল ইসলাম জানায়, কাদা ও পানি থাকায় তারা মাঠে খেলাধুলা করতে পারে না। মাঠে নামলে কাদা লেগে জামাকাপড় নষ্ট হয়ে যায়। এসব সমস্যার কারণে সহজেই কেউ মাঠে নামতে চায় না। অনেক সময় মাঠের পাশ দিয়ে স্কুলে যাতায়াত করতে গিয়ে কেউ কেউ পা পিছলে পড়ে গিয়ে ব্যথা পায়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নজরুল ইসলাম বলেন, পুরো বৃষ্টির মৌসুমে মাঠ তলিয়ে যাওয়ায় বিদ্যালয়ের শিক্ষার্থীরা খেলাধুলা করতে পারে না। বিষয়টি তিনি উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে জানিয়েছেন। এই মাঠ সংস্কারের জন্য কিছু বরাদ্দও এসেছে।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. আনিছুর রহমান জানান, বিদ্যালয়ের মাঠ সংস্কারের জন্য ত্রাণ ও পুনর্বাসন শাখা থেকে এক টন গম বরাদ্দ পাওয়া গেছে। কিন্তু এ বরাদ্দ দিয়ে কাজ শেষ করা সম্ভব হবে না।
প্রথম আলো

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | JCPenney Coupons