আবেদনময়ী লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
আবেদনময়ী লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

রবিবার, ১ জানুয়ারি, ২০১২

পাতলা পোশাকের কারণে..

undefined
মানবজমিন ডেস্ক: নারীরা ফিনফিনে পাতলা ও ফ্যাশনদুরস্ত পোশাক পরার কারণে ধর্ষণের ঘটনা বৃদ্ধি পেয়েছে। এমন পোশাক পরলে ধর্ষণকে প্রলুব্ধ করা হয়। এমন মন্তব্য করেছেন অন্ধ্র প্রদেশের পুলিশ প্রধান ডিজিপি ভি দিনেশ রেড্ডি। তার এ বক্তব্যকে কেন্দ্র করে তীব্র বিতর্ক সৃষ্টি হয়েছে। এরই প্রেক্ষিতে স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদাম্বরমকে সাংবাদিকরা এ বিষয়ে প্রশ্ন করতেই তিনি ওই বক্তব্যকে উড়িয়ে দিয়েছেন। বলেছেন, ভি দিনেশ রেড্ডির বিবৃতির সঙ্গে আমি কোনভাবেই একমত নই। গতকাল এ খবর দিয়েছে অনলাইন টাইমস অব ইন্ডিয়া। এতে আরও বলা হয়, শুক্রবার হায়দরাবাদে এক সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন ভি দিনেশ রেড্ডি। তিনি এ সময় বলেন, ধর্ষণ বৃদ্ধির জন্য পুলিশ দায়ী নয়। এ সময় তিনি উল্টো নারীদের দোষারোপ করেন। বলেন, নারীরা যে পাতলা পোশাক ও ফ্যাশনওয়ালা পোশাক পরেন তার মাধ্যমে তারা পুরুষদের মাঝে উন্মাদনা সৃষ্টি করেন। এর ফলেই বাড়ছে ধর্ষণের ঘটনা। এ ঘটনার জন্য পুলিশের ব্যর্থতাকে দায়ী করা ঠিক নয়। শুধু শহর নয়, গ্রামেও আজকাল অনেক নারী ফ্যাশনদুরস্ত পোশাক পরছে। কেউ যদি অপরাধের ধরন নিয়ে গবেষণা করেন তাহলে তার চোখে ধরা পড়বে ধর্ষণের এটাও একটা কারণ। তার এ বক্তব্য নিয়ে তোলপাড় চলছে চারদিকে। এ নিয়ে গতকাল নয়া দিল্লিতে সাংবাদিকরা জেঁকে ধরেন স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদাম্বরমকে। তার কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমি দৃঢ়তার সঙ্গে তার বক্তব্যের সঙ্গে দ্বিমত পোষণ করছি। প্রত্যেকেরই যেমনটা পছন্দ তেমন পোশাক পরার অধিকার আছে। যখন ফুটবল, টেনিস খেলা হয় অথবা কেউ সুইমওয়্যার পরেন তখন তো কেউ সারা শরীর ঢেকে মাঠে নামেন না অথবা কেউ ককটেল পার্টিতে যান তখন তো তার সারা গা ঢেকে যান না। এ নিয়ে চারদিকে যখন শোরগোল পড়ে গেছে তখন ভি দিনেশ রেড্ডি নতুন করে দাবি করছেন তার বক্তব্যকে বিকৃত করে পরিবেশন করা হয়েছে। তিনি বলেন, তিনি বলতে চেয়েছেন ধর্ষণ বৃদ্ধির একটি কারণ হলো নারীদের পোশাকের ধরন, যেখানে পুলিশের কোন নিয়ন্ত্রণ নেই। মানব জমিন

সোমবার, ২৮ নভেম্বর, ২০১১

এশিয়ার সেরা আবেদনময়ী কারিনা কাপুর

এশিয়ার সেরা আবেদনময়ী হিসেবে স্থান পেয়েছেন বলিউড অভিনেত্রী কারিনা কাপুর। সাম্প্রতিক এক জরিপে তাকে এই তকমা দেয়া হয়েছে। খবর এনডিটিভির।

ইস্টার্ন আই নামের একটি সাপ্তাহিক সম্প্রতি সোশাল নেটওয়ার্কিং সাইটগুলোতে জরিপ চালিয়ে কারিনাকে সেরা আবেদনময়ী হিসেবে উল্লেখ করেছে।

কারিনা’র ‘বডিগার্ড’ এবং ‘রাডটওয়ান’ মুভির সাফল্য জরিপে প্রভাব ফেলেছে বলেই কর্তৃপক্ষ জানিয়েছে।

সেরা আবেদনময়ীর তালিকায় কারিনা উঠে আসায় দুয়ে নেমে গেছেন গত তিনবছরের সেরা আবেদনময়ী ক্যাটরিনা কাইফ। প্রিয়াংকা চোপড়া তিনে এবং বিপাশা বাসু রয়েছেন চার নম্বর অবস্থানে। নতুনদের মধ্যে আবেদনময়ীর তালিকায় উঠে এসেছেন ঋত্ত্বিক পত্নী সুজান। সদ্য মা হওয়া ঐশ্বরিয়ার অবস্থান হয়েছে ছয় নম্বরে।



বিডিনিউজটোয়েন্টিফোরডটকম

বৃহস্পতিবার, ২৪ নভেম্বর, ২০১১

‘এখনও আমি ব্যাড গার্ল’

হলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি। জনপ্রিয়তার বাইরেও অভিনেত্রীদের মধ্যে তাকেই সবচাইতে যৌন আবেদনময়ী হিসেবে ধরা হয়। কিন্তু অনেকেরই হয়তো আজানা যে, টিনেজ বয়সে একদমই বেপরোয়া ছিলেন আজকের জোলি। সেই বয়সে যখন তখন মদ্যপান-মাদকদ্রব্য সেবন, সম্পর্ক গড়া-ভাঙা, উচ্ছৃঙ্খল চালচলন প্রভৃতি কারণে বেশ সমালোচিত ছিলেন তিনি। অবশ্য অভিনয়ে ব্যস্ত হয়ে যাওয়ার পর ধীরে ধীরে অন্ধকার জগৎ থেকে আলোর পথে ফিরতে শুরু করেন। কিন্তু জোলি সেটা এখনও মানেন না। এখনও নিজেকে বেপরোয়াই মনে করেন তিনি। সমপ্রতি জোলি বলেছেন, আমি এখনও ব্যাড গার্ল। সারাজীবনই থাকবো। এই সময়ে এসে জোলির এমন মন্তব্যে অবাক হয়েছেন সবাই। কারণ, সবার চোখে স্বামী-সন্তান নিয়ে বেশ গোছালো জীবন-যাপনই করছেন তিনি। এ বিষয়ে রহস্যও করেননি জোলি। সরাসরি বলেছেন, আমি যে জগতে ছিলাম সেখান থেকে ফেরা আসলে খুব কঠিন হয়ে পড়েছিল। আমি সে সময় কাটিয়ে এখনও যে বেঁচে আছি তাতেই মাঝে-মধ্যে অবাক লাগে। তবে আমি মনে করি, আগের মতোই আছি আমি। ভেতরের কোন কিছুই বদলায়নি আমার। হয়তো বাইরে গিয়ে সেটা আমি কাউকে বুঝতে দেই না, একটি স্থানে অবস্থান করি বলে। ভেতরে ভেতরে আমি আগের মতোই আছি, ব্যাড গার্ল।

বুধবার, ১৬ নভেম্বর, ২০১১

আবেদনময়ী হওয়ার টিপস দিলেন বিপাশা

নিজের নজরকারা আবেদনময়তা দিয়ে ইতোমধ্যেই দেশে-বিদেশে লাখো ভক্তের হৃদয় কেড়েছেন বাঙালি বংশোদ্ভুত বলিউডি অভিনেত্রী বিপাশা বাসু। আকর্ষণীয় দেহবল্লরী দিয়ে কেবল পুরষদেরই মুগ্ধ করেননি তিনি, অসংখ্য তরুণীর কাছেও তিনি অনুকরণীয়। তার মতো আবেদনময়ী হওয়ার জন্য অনেক তরুণীই মুখিয়ে থাকেন। এবার তাদের জন্য আবেদনময়ী হওয়ার টিপস দিলেন ৩২ বছর বয়সী এই তারকা। খবর ওয়ান ইন্ডিয়া’র।

বিপাশার মতো আবেদনময়ী হওয়ার জন্য যেসব তরুণীর মধ্যে তীব্র আকাক্সক্ষা রয়েছে তাদের উদ্দেশ্যে তিনি বলেছেন, ‘কেবল স্বল্পবসনা হলেই কাউকে আবেদনময়ী দেখায় না। এজন্য প্রয়োজন সুগঠিত শারীরিক অবয়ব। তাই শরীরকে ফিট রাখার প্রতিই সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে।’

বিপাশা আরো বলেছেন, ‘আপনার যদি মেদহীন সুন্দর একটি শরীর থাকে, তবে যে কোনো পোশাকেই আপনাকে আকর্ষণীয় দেখাবে। হতে পারে সেটা বিকিনি কিংবা জিন্স। কিন্তু শরীর যদি ফিট না হয়, তবে যতোই উত্তেজক পোশাক পরুন না কেন আপনাকে আবেদনময়ী মনে হবে না।’



বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | JCPenney Coupons