মাদক লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
মাদক লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

বুধবার, ৩০ নভেম্বর, ২০১১

২১১৪ পিস ইয়াবাসহ যুবতী আটক

উখিয়া উপজেলার মরিচ্যা বিজিবির যৌথ চেকপোস্টে ঢাকাগামী এস আলম পরিবহনের একটি যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে ২১১৪ পিস ইয়াবাসহ এক যুবতীকে আটক করেছে। মরিচ্যা বিজিবি ক্যাম্পের সুবেদার ইছহাক মোল্লা জানিয়েছেন, গতকাল গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ থেকে ঢাকাগামী এস আলম পরিবহনের একটি কোচের সিটের নিচে লুকানো ২১১৪ পিস ইয়াবাসহ খালেদা বেগম (১৮) নামের এক যুবতীতে আটক করা হয়েছে। আটক যুবতী উখিয়া টিএন্ডটি এলাকার আবুল হোসেনের মেয়ে। আটক ইয়াবার মূল্য প্রায় ৭ লাখ টাকা বলে বিজিবি সূত্র জানিয়েছে।

শুক্রবার, ২১ অক্টোবর, ২০১১

মার খেলেন মাতাল শিয়া লেবিউফ

‘ট্রান্সফরমারস’ তারকা শিয়া লেবিউফ মনে হয় মদটা একটু বেশিই গিলে ফেলেছিলেন। আর তাইতো  পানশালায় ঝগড়া বাধিয়ে বসেন এক অপরিচিত লোকের সঙ্গে। ঝগড়াই থেকে মারামারি এবং এই মারামারির কারণেই পানশালা কর্তৃপক্ষ ঘাড় ধাক্কা দিয়ে রাস্তায় বের করে দিয়েছে তাকে। খবর পিটিআই এর।

ঠিক কী কারণে এবং কার সঙ্গে এরকম দ্বৈরথে জড়িয়ে পড়েছিলেন শিয়া সেটা নিশ্চিত হওয়া না গেলেও, ২৫ বছর বয়সী এই তারকার মুখে যে লোকটি ঘুঁষি বসিয়ে দিয়েছিলো তা ঠিকই ধারণ করা গেছে ক্যামেরায়।

এই মারামারির ঘটনায় বিরক্ত হয়ে দুজনকেই ঘাড় ধরে বের করে দেয় ‘সিনেমা পাবলিক হাউজ’ নামের ঐ পানশালাটির নিরাপত্তাকর্মীরা। সেখান থেকে বের হয়ে আক্রমণকারী লোকটির পেছনে নাকি অনেকটা দূর দৌড়েও গিয়েছিলেন শিয়া। শেষপর্যন্ত তার এক বন্ধু তাকে থামান।

সিনেমা পাবলিক হাউজের কর্মচারীরা অবশ্য বিষয়টি নিয়ে কথা বলতে অস্বীকৃতি জানিয়েছেন। উল্লেখ্য, শিয়া এখানকার অনেকদিনের গ্রাহক। ‘দ্য কোম্পানি ইউ কিপ’ ছবিতে অভিনয় করার সময় থেকেই এই পানশালাটির নিয়মিত গ্রাহক বনে যান তিনি।




বিডিনিউজটোয়েন্টিফোরডটকম

মঙ্গলবার, ২৬ জুলাই, ২০১১

এক্সট্যাসি ট্যাবলেটই কেড়ে নিয়েছে এমির প্রাণ!

এমি ওয়াইনহাউসের মৃত্যুরহস্য এখন পর্যন্ত উদঘাটিত না হলেও তার কাছের বন্ধুরা দাবী করেছেন, এক্সট্যাসি ট্যাবলেটই কেড়ে নিয়েছে তার জীবন। তাদের ধারণা, অ্যালকোহলের সঙ্গে এক্সট্যাসি ট্যাবলেট মিশিয়ে মাত্রারিক্ত সেবণ করাতেই মাত্র ২৭ বছর বয়সে পৃথিবীর মায়া কাটিয়ে চলে গেছেন এমি। খবর এনডিটিভি’র।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, এ প্রসঙ্গে এমির ঘনিষ্ঠ এক বন্ধু বলেছেন, ‘মৃত্যুর ৭দিন আগে থেকেই প্রচুর পরিমাণে মাদক নিচ্ছিলেন এমি। অনেকেই বলাবলি করছিলেন, এবার সত্যি সত্যিই মাদক তার জীবনকে শেষ করে দেবে। অ্যালকোহল বা কোকেইন তার শরীর সহ্য করে নিয়েছিলো। কিন্তু অতিমাত্রায় এক্সট্যাসি ট্যাবলেট তার শরীর গ্রহণ করেনি। সম্ভবত এটাই তার মৃত্যুর কারণ।’

এমটিভির প্রযোজক ড্যানি প্যান্থাকিও এমির মৃত্যু সম্পর্কে একইরকম ধারণা দিয়েছেন। তার ভাষ্য, ‘আমার বান্ধবীর বয়ফ্রেন্ড একজন পুলিশ অফিসার। এমির মৃতদেহ উদ্ধারের সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন তিনি। তিনি জানিয়েছেন, এক্সট্যাসি ওভারডোজেই এমির মৃত্যু হয়েছে।’

অবশ্য এমির মৃত্যুর কারণ সম্পর্কে এখন পর্যন্ত মুখ খোলেনি পুলিশ। তার পোস্টমর্টেম সম্পন্ন হলেও, এর ফলাফল পেতে আরো সপ্তাহ চারেক সময় লাগবে।

এদিকে জানা গেছে, এমির শেষকৃত্য সম্পন্ন হচ্ছে ২৬ জুলাই মঙ্গলবার। পারিবারিকভাবেই তাকে চিরনিদ্রায় শায়িত করা হবে বলেই নিশ্চিত করেছেন তার পরিবারের এক সদস্য। অবশ্য কোথায় এবং কখন তার শেষকৃত্য সম্পন্ন হবে সে ব্যাপারে বিস্তারিত কিছু জানানো হয়নি।

উল্লেখ্য, ২৩ জুলাই শনিবার বিকেলে এমি ওয়াইনহাউসের বাড়ি থেকে উদ্ধার করা হয় তার মরদেহ।



বিডিনিউজটোয়েন্টিফোরডটকম

শুক্রবার, ৮ জুলাই, ২০১১

রাজধানীতে ৬৫০ বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার ৩

পুলিশ রাজধানীর মত্স্য ভবন এলাকা থেকে ফেনসিডিলসহ তিনজনকে গ্রেপ্তার করেছে। এ সময় ফেনসিডিল বহনকারী একটি কাভার্ড ভ্যান ও ৬৫০ বোতল ফেনসিডিল আটক করা হয়। আজ শুক্রবার ভোরে এ ঘটনা ঘটে।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন বাবুল (৩০), জিয়া (২৪) ও কাভার্ড ভ্যানের চালক ইব্রাহিম (৪০)।
শাহবাগ থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মিজানুর রহমান প্রথম আলোকে বলেন, আজ ভোর চারটার দিকে গ্রেপ্তার হওয়া ওই তিনজন মত্স্য ভবনের পাশের সড়কে ভ্যান নিয়ে থামে। এ সময় টহলরত পুলিশ তাঁদের কাছে সেখানে থামার কারণ জানতে চায়। উত্তরে তাঁরা বলেন, কাভার্ড ভ্যান নষ্ট হয়ে গেছে। পরে পুলিশ কাগজপত্র চাইলে ওই তিনজন দৌড়ে পালানোর চেষ্টা করেন। এ সময় পুলিশ তাঁদের ধাওয়া করে। তাঁরা দৌড়ে পালানোর চেষ্টা করলে পুলিশ তাঁদের গ্রেপ্তার করে।
মিজানুর রহমান আরও বলেন, কাভার্ড ভ্যান থেকে ৬৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে শাহবাগ থানায় মামলা হয়েছে।

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | JCPenney Coupons