বুদ্ধিমান লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
বুদ্ধিমান লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

শনিবার, ২ জুলাই, ২০১১

সাত বছর বয়সেই ডাক্তার!

undefined

ডাক্তার হতে হলে নামের পাশে কয়েকটা ডিগ্রি না হলে তো চলে না। তবে যদি কোনো হাসপাতালে দেখা যায় সাত বছরের ছেলে অপারেশন করছে, তাহলে তো চমকে যাওয়ারই কথা। ভারতের অক্রিত জসওয়াল সে রকমই একজন ডাক্তার। খুদে এ ডাক্তার সাত বছর বয়সেই সফল অপারেশন চালিয়েছে স্থানীয় হাসপাতালে। ভারতের হিমাচল প্রদেশের এই ছেলেটি কোনো মেডিক্যাল কলেজে না পড়েই এমন প্রতিভার অধিকারী হয়েছে। স্থানীয় একটি হাসপাতালের এক ডাক্তার তার অদম্য ইচ্ছাশক্তি দেখে ছোটখাটো (মাইনর) একটি অপারেশন করতে বলেন। দেখা গেছে, অক্রিত ওই অপারেশনটি খুবই সফলভাবে করে ফেলেছে। তার মা জানান, খুব ছোটকাল থেকেই তাঁর ছেলে অন্য ছেলেদের তুলনায় আলাদা। চিকিৎসাশাস্ত্র ও বিজ্ঞানের প্রতি তার অদম্য কৌতূহল। পাঁচ বছর বয়সেই সে শেকসপিয়ারের রচনাসামগ্রী পড়ে শেষ করে। ভারতের চণ্ডীগড়ের পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ে সে ১১ বছর বয়সেই বিএসসি পড়ে। প্রথম টেস্টেই তার আইকিউ ওঠে ১৪৬ পয়েন্ট।
* সুশান্ত সরকার

শনিবার, ১৮ জুন, ২০১১

মোবাইলের ছবি বাঁচাল দুটি জীবন



মুঠোফোন
যুক্তরাজ্যের ওয়েলসে অবস্থিত স্নোদনিয়া পর্বতের উচ্চতা তিন হাজার ৫৬০ ফুট। বলা হয়ে থাকে, এটিই হচ্ছে ওয়েলসের সর্বোচ্চ পর্বত। এই পর্বতেরই তিন হাজার ফুট উচ্চতায় উঠে আটকে পড়েন এক দম্পতি। কোনো উপায় না পেয়ে বাঁচার শেষ অবলম্বন হিসেবে তাঁরা হাতের মোবাইলকে বেছে নেন। মোবাইল ক্যামেরায় আটকে পড়া স্থানের এবং আশপাশের ছবি তুলে স্থানীয় উদ্ধার কর্মকর্তাদের কাছে পাঠিয়ে দেন। পাঠানো ছবির মাধ্যমে নিজেদের অবস্থানের কথাও জানিয়ে দেন তাঁরা। এর পরই শুরু হয় উদ্ধার অভিযান। পরে উদ্ধারকর্মীরা হেলিকপ্টার থেকে দড়ি ফেলে তাঁদের উদ্ধার করেন। বিবিসি অনলাইনের এক সংবাদে এ তথ্য জানানো হয়েছে।
উদ্ধারকারী কর্মকর্তাদের মুখপাত্র ক্রিস লয়েড বলেন, ‘আটকে থাকা অভিযাত্রীদের কাছ থেকে ছবি পাওয়া মাত্রই আমাদের কর্মকাণ্ড শুরু হয়। মোবাইলের মাধ্যমে ছবি পাঠিয়ে তাঁরা সত্যিকার অর্থেই বিচক্ষণতার পরিচয় দিয়েছেন। আর আমরাও খুব সহজে আমরা তাঁদের উদ্ধার করতে পেরেছি।’

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | JCPenney Coupons