বিচিত্র লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
বিচিত্র লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

বুধবার, ৩০ মে, ২০১২

বিশাল বক্ষা হবার আনন্দে ভাসছেন ক্যামেরন

সম্প্রতি হোয়াট টু এক্সপেক্ট হোয়েন ইউ আর এক্সপেক্টিং সিনেমায় এক গর্ভবতী নারীর চরিত্রে অভিনয় করেছেন ক্যামেরন ডিয়াজ। চরিত্রের প্রয়োজনেই শুটিংয়ের সময় সিলিকন বলের সহায়তায় নিজের বুকের আকার বাড়াতে হয়েছিলো তাকে। নিজের সেই ‘বিশাল বক্ষা’ হওয়ার আনন্দ এবার একটি টিভি অনুষ্ঠানে তিনি ভাগ করে নিলেন ৮৬ বছর বয়সী সিনিয়র ব্রডকাস্টার ডেভিড অ্যাটেনবরোর সঙ্গে। খবর টাইমস অফ ইন্ডিয়ার।

‘দি গ্রাহাম নর্টন শো’-এ নিজের এই নতুন সিনেমা নিয়ে বলতে গিয়ে বারবার নিজের বড় হওয়া বুকের কথাই বলছিলেন ক্যামেরন। সেখানে তিনি জানান, ‘প্রায় ১৫ টির মতো সিলিকন কাটলেট ব্যবহার করা হয়েছিলো সেখানে। এতে আমার বুক অনেক বড় হয়ে গেল!’

তিনি আরো জানান, ‘বুক দু’টিকে তখন অসাধারণ দেখাতো। এতোটাই সুন্দর লাগতো দেখতে যে, আমি তখন সবাইকে ডেকে ডেকে বলতাম- দেখ, কতো সুন্দর দেখাচ্ছে এই দু’টিকে! একদম সত্যিকারের বুকের মতোই লাগতো ও দু’টিকে।’

অনুষ্ঠানটিতে কেবল নিজের বুকের গুণগান করেই সময় কাটাননি ডিয়াজ; তাকে দেখা গেছে ডেভিড অ্যাটেনবরোর সঙ্গে প্রকাশ্যে ফ্লার্ট করতেও। ওয়াইল্ড লাইফ এক্সপার্ট অ্যাটেনবরোর সাক্ষাৎ পেয়ে তিনি বলে ওঠেন, ‘আমি দারুণ উচ্ছ্বসিত আপনার সঙ্গে পরিচিত হয়ে। কারণ আমি সবসময়ই একজন প্রাণিবিদ হতে চাইতাম। আমি ভেবেছিলাম, আমার সারা জীবন কাটবে জীব-জন্তুদের নিয়ে গবেষণা করেই। তার বদলে এখন আমি সময় কাটাচ্ছি মানুষ নামের প্রাণীদের পর্যবেক্ষণ করে!’


বিডিনিউজটোয়েন্টিফোরডটকম

সোমবার, ২১ মে, ২০১২

আবার কাঁচা মাংসের ড্রেসে লেডি গাগা

বৃটিশ সঙ্গীত শিল্পী লেডি গাগা জাপানে কাঁচা মাংসের তৈরি পোশাকে ভক্তদের চমকে দিয়েছেন। খবর ইন্দো এশিয়ান নিউজ সার্ভিস-এর।

এর আগে ২০১০ সালে এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে গাগা তার এ উদ্ভট পোশাকটি পরেছিলেন।

গত সপ্তাহে টোকিওতে তারঅ্যামেরিকানো গানটি গাওয়ার সময় ফটোগ্রাফার টেরি রিচার্ডসন আবারো এ পপস্টারের কাঁচা মাংসের তৈরি পোশাকের ছবি তুলেছেন। এখানে তিনি কসাইয়ের দোকানের মতো মঞ্চে বিভিন্ন মরা জীবজন্তুর ভেতর মাংসের তৈরি অদ্ভুত পোশাক পরে নাচ-গান করেন।


বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/

বিবসনা হলেন রিহানা

বৃটেনের এসকয়্যার ম্যাগাজিনের প্রচ্ছদের জন্য এবার বিবসনা হয়ে পোজ দিলেন রিহানা। খবর টাইমস অফ ইন্ডিয়ার।

এ বছরের ফেব্রুয়ারিতে রিহানার বৃটেন ভ্রমণের সময়ে এক ফটোশুটে ম্যাগাজিনটির জন্য এভাবে পোজ দেন রিহানা। মেলিসা ফোর্ডের তোলা ওই ছবিগুলোতে রিহানাকে দেখা যাবে শুধুমাত্র একটি জিন্সের প্যান্ট এবং মাথায় ফেজ টুপি পরে নিজের দুই হাত দিয়ে তার বক্ষ ঢাকা অবস্থায়।

এছাড়া আরেকটি ছবিতে তাকে দেখা যাবে, বন্ডেজ স্টাইলের একটি অল ইন ওয়ানে।

রিহানার এই ছবিগুলো তোলা হয়েছে ম্যাগাজিনটির ৪ জুন সংখ্যার জন্য। সংখ্যাটিতে বাস্কেটবল তারকা জে আর স্মিথের সঙ্গে এই আরঅ্যান্ডবি তারকার সাম্প্রতিক রোমান্সের বিষয়টিও তুলে ধরা হবে।



বিডিনিউজটোয়েন্টিফোরডটকম

মঙ্গলবার, ১৫ মে, ২০১২

মেডোনার বিবসনা ছবি বিক্রি

১৯৯০ সালে পপ ডিভা মেডোনা বিবসনা হয়ে একটি জ্বলন্ত সিগারেট হাতে বিছানায় শুয়ে পোজ দিয়েছিলেন সাদাকালো একটি ছবির জন্য। সেই ছবিটিই এবার প্রায় ২৪ হাজার ডলারে কিনে নিলেন জনৈক ক্রেতা। খবর প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়ার।

২১.৫ বাই ১৯ ইঞ্চির এই ছবিটির আলোকচিত্রী ছিলেন স্টিভেন মেইজেল। তার তোলা ওই ছবিটি পরবর্তীতে নিউইয়র্কভিত্তিক নিলাম সংস্থা বোনহ্যামস সংগ্রহ করে শহরটির একটি গ্যালারি থেকে। এবার সেই ছবিটিকেই আগের দামের প্রায় তিনগুণ মূল্যে ২৩ হাজার ৭৫০ ডলার দিয়ে কিনে নিলেন নাম প্রকাশে অনিচ্ছুক এ ক্রেতা।

ছবিটি নিয়ে বেশ উচ্ছ্বসিত সংস্থাটির কর্মকর্তা জুডিথ ইউরিকও। তিনি বলেছেন, ‘মেডোনার অসাধারণ একটি ছবি এটি। এটিকে শুধু সাদাকালো বললে ভুল হবে। আসলে ধূসর এবং রুপালি রঙের টোনের অসাধারণ একটি সমন্বয় এই ছবিটি।’




বিডিনিউজটোয়েন্টিফোরডটকম

বৃহস্পতিবার, ১৯ এপ্রিল, ২০১২

জনের কাছে শুক্রাণু চাইছেন ভক্ত!

হোক সেটা বলিউড কিংবা হলিউড, ভক্তদের আবদারের সীমা থাকেনা অনেক সময়ই। এই বাস্তবতা  এবার আরো সত্য হয়েছে অভিনেতা জন আব্রাহামের ক্ষেত্রে। খবর জিনিউজ-এর।

শুক্রাণু দানে জনের বিশ্বাস আছে, জানার পর থেকেই তার বাসায় প্রচুর চিঠি এবং ইমেইলে আবেদন আসতে শুরু করে। এর মধ্যে এক বিবাহিত মহিলার অদ্ভুত ইমেইল পড়ে তিনি অবাক হয়েছেন।

কি এমন লেখা ছিলো তাতে? আসলে জন অবাক হয়েছেন, একটা সন্তান পাওয়ার জন্য আকুতি নিয়ে শুক্রাণুর জন্য আবেদন জানিয়েছেন তার ওই নিঃসন্তান নারী ভক্ত।

সন্তান ধারণে অক্ষম ওই মহিলার ইমেইল থেকে জানা গেছে, একমাত্র কৃত্রিম উপায় ছাড়া তার মা হওয়া সম্ভব নয়। কিন্তু জনকেই কেন? এ প্রশ্নেরও উত্তর দিয়েছেন তিনি খুব ভালো করে। কারণ হিসেবে তিনি জানিয়েছেন, তিনি জনের একনিষ্ঠ ভক্ত। সন্তান নিতে পারবেন না জেনেও তার অন্য কাউকে গ্রহণ করা সম্ভব নয়। তিনি শুধু প্রিয় অভিনেতা জনেরই শুক্র নেবেন। তাই কেবল জনের কাছেই শুক্রানুর আবেদন করেছেন তিনি।



বিডিনিউজটোয়েন্টিফোরডটকম

বৃহস্পতিবার, ২২ মার্চ, ২০১২

এবার গুজরাটে বিজেপির দুই বিধায়কের অশ্লীল ভিডিও দর্শন!

গুজরাটের বিধানসভায় আইপ্যাডে অশ্লীল ভিডিও দেখছেন দুই বিধায়ক গুজরাটের বিধানসভায় আইপ্যাডে অশ্লীল ভিডিও দেখছেন দুই বিধায়ক
ভারতের গুজরাট রাজ্যে হিন্দু জাতীয়তাবাদী দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) দুই বিধায়কের বিরুদ্ধে আইপ্যাডে অশ্লীল ভিডিও দেখার অভিযোগ উঠেছে। গত মঙ্গলবার রাজ্যের বিধানসভার অধিবেশন চলাকালে তাঁরা এই কাণ্ড করেন বলে একজন জ্যেষ্ঠ সাংবাদিক বিধানসভার স্পিকারের কাছে অভিযোগ করেন।
এর আগে কর্ণাটক রাজ্যে বিধানসভার অধিবেশন চলাকালে একই দলের বিধায়কদের মুঠোফোনে অশ্লীল ভিডিও দেখার কেলেঙ্কারি ফাঁস হয়। ওই ঘটনার রেশ কাটতে না কাটতেই গুজরাটে বিজেপির বিধায়ক শঙ্কর চৌধুরী ও জেঠা ভারওয়াদের বিরুদ্ধে এই অভিযোগ উঠল।
বিধানসভার স্পিকারের কাছে দুই বিধায়কের বিরুদ্ধে অশ্লীল ভিডিও থাকার অভিযোগ করেন জ্যেষ্ঠ সাংবাদিক জনক দেব। ওই সময় তিনি পেশাগত দায়িত্ব পালনে বিধানসভার মিডিয়া গ্যালারিতে (অধিবেশন কক্ষের ভেতরে সাংবাদিকদের বসার স্থান) অবস্থান করছিলেন।
সাংবাদিকের অভিযোগ অনুযায়ী, বিধানসভার অধিবেশন চলাকালে পানিসম্পদ বিভাগের জন্য বাজেট-সহায়তা নিয়ে যখন আলোচনা চলছিল, এ সময় দুই বিধায়ক আইপ্যাডে অশ্লীল ভিডিও দেখছিলেন।
জনক দেব দাবি করেন, ‘শঙ্কর চৌধুরী তাঁর আইপ্যাডটি অপর সাংসদ জেঠা ভারওয়াদকে দেখাচ্ছিলেন। প্রথমে তাঁরা স্বামী বিবেকানন্দের ছবি দেখেন। এর পর কার্টুন ছবি এবং সবশেষে নারীর ছবি দেখছিলেন।’
সাংবাদিকের ভাষ্য, দুই বিধায়কের এই কাণ্ড দেখার পর তিনি স্পিকার গণপত পারমারের কার্যালয়ে যান। স্পিকারের ব্যক্তিগত সহকারীর (পিএ) কাছে এ ব্যাপারে তিনি অভিযোগ করেন। তিনি (পিএ) স্পিকারকে বিষয়টি জানান। এরপর আইপ্যাডটি অধিবেশন কক্ষ থেকে সরিয়ে নেওয়া হয়।
স্পিকার ঘটনাটি তদন্তের জন্য বিধানসভার বিশেষ কমিটিকে নির্দেশ দিয়েছেন। এ ছাড়া ওই আইপ্যাডে সত্যিই কোনো অশ্লীল ভিডিও ছিল কি না, তা পরীক্ষার জন্য আহমেদাবাদের ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরিতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
অধিবেশন কক্ষে অশ্লীল ভিডিও দেখার অভিযোগ নাকচ করেছেন দুই বিধায়ক। দলটির দাবি, মিথ্যা এ অভিযোগের পেছনে কলকাঠি নাড়ছে কংগ্রেস।
গুজরাটে বিজেপির সাধারণ সম্পাদক বিজয় রুপানি বলেন, ‘আমার বিশ্বাস, তাঁরা ওই সময় আইপ্যাডে সে রকম কিছু দেখেননি। এর পরও যদি প্রয়োজন হয়, তাহলে আমরা ওই ঘটনাটি তদন্ত করে দেখব।’
রাজ্যের বিরোধী দল কংগ্রেস ঘটনাটিকে ‘বিজেপির সত্যিকারের চেহারার আরেকটি উদাহরণ’ হিসেবে অভিহিত করেছে। এ ঘটনায় কংগ্রেস ওই দুই বিধায়ককে বরখাস্তের দাবি জানিয়েছে। জিনিউজ অনলাইন।

রবিবার, ১৮ মার্চ, ২০১২

বৃটেনে থাকবে না স্বামী-স্ত্রী শব্দ

সমকামী বিয়েকে আইনগত বৈধতা দিতে যাচ্ছে বৃটেন। যদি তা বাস্তবায়ন হয় তবে দেশব্যাপী বিভিন্ন অফিস থেকে স্বামী (হাজব্যান্ড), স্ত্রী (ওয়াইফ), পারিভাষিক শব্দ দু’টি মুছে ফেলবে বৃটেন। সেক্ষেত্রে তারা স্পাউস ও পার্টনার শব্দ ব্যবহার করবে। এই পরিকল্পনা বাস্তবায়ন করতে কম্পিউটার সিস্টেম থেকে শব্দ দু’টি মুছে ফেলার জন্য কয়েক মিলিয়ন পাউন্ড ব্যয় করতে হবে বৃটেনকে। গতকাল এ খবর দিয়েছে ডেইলি এক্সপ্রেস। দেশটির সমতা বিষয়ক মন্ত্রী লিনি প্যাথার স্টোন বলেছেন, ২০১৫ সালের মধ্যে বিয়ে বিষয়ক আইন পরিবর্তন করতে সরকার বদ্ধ পরিকর। যাতে সমকামী জুটিদের একটি রেজিস্ট্রার অফিসে বিয়ে করতে সুযোগ দেয়া হবে অথবা বর্তমানে থাকা সিভিল পার্টনারশিপ অফিসেই তা করা যাবে। এক্ষেত্রে অনেক সরকারি অফিসকেই তাদের বর্তমান পরিভাষা স্বামী-স্ত্রী পরিবর্তন করতে হবে।

বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০১২

পাওলি পটারের বিশ্ব রেকর্ড


পাওলিন পর্টার। বয়স ৪৭ বছর। সবাই আদর করে ডাকে পাওলি। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার স্যাক্রামেন্টোর বাসিন্দা পাওলিন পর্টার ওজনে ৩১৭ কিলোগ্রাম। প্রায় ৮ মণ। সমপ্রতি গিনেস বুকে নাম তুলেছেন বিশ্বের সবচেয়ে বেশি ওজনের নারী হিসেবে। ২০১২ সালের গিনেস বুকের নতুন সংস্করণে সগর্বে চলে আসছে তার নাম।
হালের টালিউড সেনসেশন পাওলি দামের সঙ্গে কম-বেশি সবাই পরিচিত। নিজের অভিনয় ও আবেদনময়ী শরীরী উত্তাপ দিয়ে এর মধ্যে জয় করে নিয়েছেন ভক্তদের হৃদয়। তার অভিনয় দক্ষতা ও শরীরী উত্তাপের কথা ছড়িয়ে গেছে বলিউড পর্যন্ত। এবার যে পাওলির কথা জানাব তার সঙ্গে টালিউডের পাওলির কোনো মিল নেই। তিনি এক অন্য পাওলি। শুধু নাম ছাড়া পাওলি দামের সঙ্গে আর কিছুই মিলবে না। যুক্তরাষ্ট্রের এই নারী সমপ্রতি গিনেস বুক অব ওয়ার্ল্ডে নাম তুলেছেন বিশ্বের সবচেয়ে বেশি ওজনের নারী হিসেবে। ২০১২ সালের নতুন সংস্করণে সগর্বে চলে আসছে তার নাম। আসল নাম পাওলিন পর্টার। বিশাল ওজনের শরীর নিয়ে পাওলিনের সমস্যাও অনেক। একার চেষ্টায় তিনি গোসল করতে পারেন না। যেতে পারেন না শপিংমলে। সব কাজেই সহায়তা নিতে হয় একমাত্র ছেলে ডিলানের। ১৭ বছরের ছেলে ডিলান তার মাকে বিছানা থেকে তুলে চেয়ারে বসায়। এরপর মোটর হুইল চেয়ারে বসিয়ে মাকে বাইরে নিয়ে যায়। পাওলির এই একমাত্র ছেলেই দিন-রাত ট্রলিতে খাবার সাজিয়ে দেয়। দিনের শুরুতে ব্রেকফাস্টে পাওলির লাগে এক ডজন ডিম, দুই কেজি মাংসের চপ, চার টুকরা আলু দিয়ে তৈরি হ্যাশ ব্রাউন, বড় ১০ টুকরা মাখন-পাউরুটি, আধা লিটার আইসক্রিম আর লিটারখানেক মিল্ক শেক। এই তো গেল সকালের নাশতা। খাওয়া-দাওয়া নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে পাওলি বলেন, ব্রেকফাস্টে এ আর তেমনকি! পরিমাণটা যা একটু বেশি। সাধারণ মার্কিন পরিবারে ১০ জন এটা দিয়ে ব্রেকফাস্ট করতে পারেন, এই যা। এরপর রয়েছে দুপুরের খাবার। কিন্তু দুপুরের খাবার সম্পর্কে ধারণা দিতে নারাজ তিনি। তার মতে, অন্য কেউ এ গোপন ফর্মুলা পেলে খুব শিগগিরই তার বিশ্ব রেকর্ড ভেঙে ফেলতে পারেন। তবে রাতের খাবারের কথা তিনি নিজেই অকোপটে স্বীকার করেন। তিনি জানান, রাতে আটটি পিত্জা, বড় এক বাটি পেস্তা বাদাম আর এক কেজি মাংস খান। অতিরিক্ত ওজনের কারণেই স্বামী অ্যালেক্সের সঙ্গে সমপ্রতি বিচ্ছেদ ঘটেছে তার। পাওলিনের একটা বিষয়ে আক্ষেপ রয়ে গেছে। কারণ ওজন বাড়িয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে উঠতে চেয়েছিলেন অ্যালেক্সের অনুরোধে। অথচ তিনিই কিনা পাওলিনকে ত্যাগ করলেন।



বিয়ের সময় অ্যালেক্সের ওজন ছিল ৭০ কিলোগ্রামের কিছু কম। আর পাওলিন ছিলেন ২৭৩ কিলোগ্রামের। পরে বিশালাকার ভুঁড়ির জন্যই অ্যালেক্সের সঙ্গে বিচ্ছেদ ঘটে। কিন্তু তাদের ছেলে ডিলন অবশ্য কোনো অবস্থায়ই মাকে ছাড়তে নারাজ। সে মায়ের সঙ্গেই রয়ে গেছে। একদিকে কলেজের পড়াশোনা, তার মধ্যে মায়ের স্বাস্থ্যরক্ষা��"এ নিয়ে দারুণ চিন্তিত ১৭ বছরের ডিলান। পাওলিনের রেকর্ড ভাঙবে বলে সমপ্রতি অ্যারিজোনা রাজ্যের সুজান ইমেন নামে ৩২ বছরের এক তরুণী উঠে পড়ে লেগেছেন। দিনে ২০ হাজার ক্যালোরিসমৃদ্ধ খাবার খাওয়া শুরু করেছেন তিনি। তবে তাতে আদৌ চিন্তিত নন পাওলিন। তিনি এখন ওজন কমিয়ে সুস্থ-স্বাভাবিক জীবনে ফিরতে চান। রেকর্ড হয়ে যাওয়ায় ওজন বাড়ানো নিয়ে আর পাওলিনের আগ্রহ নেই।

বুধবার, ২২ ফেব্রুয়ারি, ২০১২

গৃহবধূ ও তাঁর স্বামীর বন্ধুকে ১০১ দোররা

নওগাঁর রানীনগর উপজেলায় গত শুক্রবার এক গৃহবধূ ও তাঁর স্বামীর বন্ধুকে ১০১টি দোররা মারা হয়েছে। এ ছাড়া পাঁচ হাজার টাকা জরিমানা আদায় করে সে টাকায় করা হয়েছে ভূরিভোজ।
বৃহস্পতিবার রাতে ওই গৃহবধূর স্বামীর বন্ধু স্বামীর অনুপস্থিতিতে তাঁর ঘরে গেলে দুজনের মধ্যে অনৈতিক সম্পর্কের অভিযোগ তোলেন গ্রাম্য মাতবর আফজল হোসেন। পরদিন সালিস বৈঠকে গৃহবধূ ও যুবককে দোররা ও জরিমানার শাস্তি দেওয়া হয়। যুবকের সাড়ে চার হাজার টাকা ও গৃহবধূর ৫০০ টাকা জরিমানা করা হয়।
গতকাল মঙ্গলবার ওই এলাকায় গিয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা যায়, রাত সাড়ে আটটার দিকে প্রতিবেশী যুবক ওই গৃহবধূর ঘরে তাঁর সঙ্গে গল্প করছিলেন। এ সময় ওই বাড়িতে কোনো পুরুষ সদস্য না থাকায় প্রতিবেশী আফজাল তাঁদের বিরুদ্ধে অনৈতিক সম্পর্কের অভিযোগ তুলে যুবককে আটক করে হইচই শুরু করেন।
গতকাল দুপুরের দিকে ওই গৃহবধূর সঙ্গে কথা বলতে চাইলে তিনি ‘আসছি’ বলে চলে যান। পরে প্রায় দুই ঘণ্টা অপেক্ষা করেও তাঁকে পাওয়া যায়নি। এ সময় গৃহবধূর স্বজনদের সঙ্গে কথা বলতে চাইলে তাঁরা রাজি হননি। গৃহবধূর একাধিক প্রতিবেশী নাম প্রকাশ না করার শর্তে জানান, স্বামীর বন্ধু বলে গৃহবধূ ওই যুবকের সঙ্গে ঘরে বসে পারিবারিক সমস্যা নিয়ে আলোচনা করছিলেন। গ্রামের মাতবর বলে পরিচিত আফজাল অনৈতিক সম্পর্কের অভিযোগ এনে ওই যুবককে আটক করে একটি গাছের সঙ্গে বেঁধে রাখেন। গত শনিবার রাতে সালিসে দুজনকে ১০১টি দোররা মারা হয়। দুজনের কাছ থেকে মোট পাঁচ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। সেই টাকায় ভূরিভোজ করা হয়েছে।
শনিবার রাতে স্থানীয় একটি বাড়িতে অনুষ্ঠিত সালিস বৈঠকে প্রধান দায়িত্ব পালন করেন স্থানীয় আজিজুল হক। স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য ইছহাক আলী জানান, তিনি সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে অনৈতিক কোনো কর্মকাণ্ডের সত্যতা না পেয়ে ওই গৃহবধূ ও যুবককে সামাজিকতা মেনে চলার পরামর্শ দেন। কিন্তু পরে আফজালসহ অন্যরা সালিস করে গৃহবধূ ও যুবককে শাস্তি দেন।
গৃহবধূকে দোররা মারার রায় দেন স্থানীয় একটি মাদ্রাসার প্রধান নূর আলম। তিনি জানান, গ্রাম্য মাতবর আজিজুল হক, মোফাজ্জল হোসেন, আফজাল হোসেনসহ কয়েকজনের পীড়াপীড়িতে এ রায় দিয়েছেন। নূর আলম আরও জানান, মাতবরেরা থানা-পুলিশ সামাল দেবেন বলায় ওই দুজনকে দোররা মারার সিদ্ধান্ত নেওয়া হয়।
এ ব্যাপারে জানতে গতকাল দুপুরে আফজাল হোসেনের বাড়িতে গিয়ে তাঁকে পাওয়া যায়নি। তাঁর পরিবারের সদস্যরা জানান, তিনি জরুরি কাজে নওগাঁ শহরে গেছেন। অপর মাতবর আজিজুল হক বলেন, ‘গ্রামে অসামাজিক কিছু হলে তা সমাজের সবার মতামত নিয়ে সমাধান করা হয়। ওই গৃহবধূর ক্ষেত্রেও তা-ই করা হয়েছে।’ জরিমানার টাকায় ভূরিভোজ প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, ‘মিষ্টিমুখ করিয়ে সবাইকে খুশি করা হয়েছে, ওই গৃহবধূর ঘর বাঁচানো হয়েছে।’
অভিযুক্ত যুবক চট্টগ্রাম চলে যাওয়ায় তাঁর সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। তাঁর পরিবারের কেউ এ ব্যাপারে কথা বলতে রাজি হননি।
রানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহরিয়ার খান বলেন, ‘ঘটনাটি শুনেছি, দোররা মারার বিষয়টি আমার জানা নেই।

বুধবার, ৮ ফেব্রুয়ারি, ২০১২

পর্নো কেলেঙ্কারি: পদ ছাড়লেন কর্ণাটকের তিন মন্ত্রী

undefined বিধানসভায় বিতর্ক চলার সময় মোবাইল ফোনে পর্নো দেখার ঘটনা ফাঁস হয়ে যাওয়ায় পদত্যাগ করেছেন ভারতের কর্ণাটক রাজ্যের তিন মন্ত্রী।

এই তিন জন হলেন রাজ্যের সহায়তা মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা লক্ষণ সাভদি, নারী ও শিশু বিষয়ক মন্ত্রী সি সি পাতিল ও বন্দর এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী কৃষ্ণ পালেমার। তারা তিনজনই বিজেপি নেতা।

মঙ্গলবারের ওই ঘটনা নিয়ে দেশজুড়ে সমালোচনার ঝড় উঠলে দলের নির্দেশে তারা পদত্যাগ করেন বলে ভারতীয় সংবাদ মাধ্যমগুলো জানায়।

স¤প্রতি বিজাপুর জেলার সিন্দাগিতে পাকিস্তানের পতাকা উত্তোলন নিয়ে মঙ্গলবার কর্নাটক বিধানসভায় যখন উত্তপ্ত বিতর্ক চলছিল, ঠিক তখন পর্নো দেখায় ব্যস্ত ছিলেন ওই তিন বিজেপি নেতা। কিন্তু অধিবেশন স¤প্রচাররত স্থানীয় একটি টিভি চ্যানেলের ক্যামেরায় বিষযটি ধরা পড়ে যায়।

ক্লোজড শটে নেওয়া ওই ভিডিওচিত্র স¤প্রচারিত হওয়ার পর পুরো ভারতজুড়েই সমালোচনা ওঠে।

বিধানসভার সভাপতি বলেন, “লজ্জাজনক, এ ধরনের ঘটনা খুবই অগ্রহণযোগ্য।”

ভারতীয় কংগ্রেসের নেতা বীরাপ্পা মইলি দাবি করেন, বিধানসভার আইন ও পবিত্রতা নষ্ট করার দায়ে তাদের গ্রেপ্তার করা উচিৎ।

এদিকে বিজেপির পক্ষ থেকে জানানো হয়েছে, এ বিষয়ে একটি তদন্ত কমিটি হয়েছে। দোষী সাব্যস্ত হলে ওই তিন জনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নির্যাতনের শিকার হচ্ছেন দক্ষিণ আফ্রিকার সমকামী নারীরা

ননো নেশানগানি নামের এই সমকামী নারী বেশ কয়েকবার হামলার শিকার হয়েছেনননো নেশানগানি নামের এই সমকামী নারী বেশ কয়েকবার হামলার শিকার হয়েছেন
লিকামভা সেকিসোর বয়স ২৯ বছর। তিনি এগারো বছর বয়সী এক কন্যাসন্তানের মা। এক দিন চাচাতো ভাইয়ের ঘর পরিষ্কার করছিলেন সেকিসো। এমন সময় সেই ভাই ওই ঘরে ঢোকে। একপর্যায়ে দরজা বন্ধ করে দিয়ে তাঁকে ধর্ষণ করে। ‘আমি সমকামী, তাই সমকামিতা দূর করার জন্য সে আমাকে ধর্ষণ করে।’ বলেন সেকিসো। ওই চাচাতো ভাই পরে তাঁকে আরও একবার ধর্ষণ করে।
শুধু সেকিসো নন, দক্ষিণ আফ্রিকায় তাঁর মতো সমকামী নারীরা ধর্ষণসহ নানা নির্যাতনের শিকার হচ্ছেন। নির্যাতনকারীরা তাঁদের উপহাস করে বলছে, পুরুষদের প্রতি আকৃষ্ট করতে ‘সংশোধনের পদক্ষেপ’ হিসেবে তারা সমকামী নারীদের ধর্ষণ করছে। সমকামী নারীরা পরিবার, এমনকি আইনের আশ্রয় নিতে গেলে পুলিশের কাছেও বিদ্রূপের শিকার হচ্ছেন।
লিন্ডেকা স্টুলো নামের ২৫ বছর বয়সী একজন নারী বলেন, ‘আমি অন্তত চারবার হামলার শিকার হয়েছি।’ একবার লিন্ডেকার পা ভেঙে দেয় দুর্বৃত্তরা। এ জন্য তাঁকে প্রায় এক মাস হাসপাতালে থাকতে হয়। লিন্ডেকা বলেন, ‘তারা আমাকে মারতে মারতে বলছিল, আমাকে অবশ্যই বদলে যেতে হবে...আমি একজন নারী, তাই একজন নারীর সঙ্গে অভিসার করতে পারি না। আমি নারী, এটা বোঝাতে আমাকে ধর্ষণেরও চেষ্টা করে তারা।’ তিনি বলেন, সমকামী নারীদের কুমারী হিসেবে মনে করা হয়। তাই ধর্ষণের শিকার হওয়ারও আশঙ্কা থাকে বেশি।
চাচাতো ভাইয়ের হাতে ধর্ষণের শিকার লিকামভা সেকিসো জানান, সমকামী এক নারী তাঁর নিজের বাবার হাতে ধর্ষণের শিকার হয়েছেন।
দক্ষিণ আফ্রিকার সমকামীদের অধিকার নিয়ে কাজ করে ক্রিশ্চিয়ান সেন্টার অ্যান্ড সেফ হাউস। এ সংস্থার কর্মকর্তা বুলেলওয়া পান্ডা বলেন, ‘কৃষ্ণাঙ্গ সমকামীরা বেশি সহিংসতার ঝুঁকিতে থাকে। আমাদের সংস্কৃতির কারণেই তাঁদের ওপর সহিংসতার ঘটনা বেশি ঘটে।’
পুলিশের তথ্যমতে, ২০১০-১১ সালে ৫৬ হাজার ২৭২টি ধর্ষণের ঘটনা ঘটে। সমকামী নারী ও পুরুষেরা এর শিকার হন।
দক্ষিণ আফ্রিকার বিচার মন্ত্রণালয়ের মুখপাত্র টিলালি টিলালি এসব ঘটনাকে ‘বর্বরোচিত’ বলে আখ্যা দিয়েছেন। তিনি বলেন, ‘আমরা বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়েছি। এসব ঘৃণ্য অপরাধের সঙ্গে জড়িত ব্যক্তিদের শাস্তি হবে।’
২০০৬ সালে বিশ্বের পঞ্চম দেশ হিসেবে দক্ষিণ আফ্রিকায় সমলিঙ্গের বিয়ের বৈধতা দেওয়া হয়। এএফপি।

বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারি, ২০১২

ওয়াশিংটনে সমকামী বিয়ের বৈধতায় প্রস্তাব পাস

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যের পার্লামেন্টে সমকামী বিয়ের বৈধতা দেয়ার বিষয়ে একটি প্রস্তাব পাস করা হয়েছে। প্রস্তাবটি এখন মার্কিন প্রতিনিধি পরিষদে পাঠানো হবে। সেখানে প্রস্তাবটি গৃহীত হলে ওয়াশিংটন সপ্তম অঙ্গরাজ্য হিসেবে সমকামী দম্পতিদের বিয়ে আয়োজনের ক্ষেত্রে বৈধতা অর্জন করবে। এর ফলে একই লিঙ্গের অধিকারীরা বিয়ের বন্ধনে আবদ্ধ হওয়ার সুযোগ পাবেন। ওয়াশিংটনের গভর্নর ক্রিস গ্রেগয়রি এ পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন এবং এ প্রস্তাবের পক্ষে স্বাক্ষরের কথা জানিয়েছেন তিনি। তবে বিরোধী দল বলেছে, এ ইস্যুতে তারা মতামত যাচাইয়ে একটি গণভোটের আয়োজন করবে। অনলাইন টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, প্রায় দেড় ঘণ্টাব্যাপী এক বিতর্কের পর পার্লামেন্টে ২৮-২১ ভোটের ব্যবধানে প্রস্তাবটি পাস হয়। এ সময় সেখানে উপস্থিত জনতা উল্লাসে ফেটে পড়ে।

সোমবার, ২৩ জানুয়ারি, ২০১২

আবারো মা হচ্ছেন জোলি!

আবারো মা হতে চলেছেন হলিউডি অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি। সম্প্রতি তার অন্তঃসত্ত্বা হওয়ার খবর প্রকাশিত হয়েছে বিভিন্ন সংবাদমাধ্যমে।

সঙ্গী ব্রাড পিটের সঙ্গে এর আগে শিলহ এবং জমজ সন্তান নক্স ও ভিভিয়ানের জন্ম দিয়েছিলেন ৩৫ বছর বয়সী এই তারকা। এ ছাড়া ম্যাডক্স, প্যাক্স এবং জাহারাকেও দত্তক নিয়েছিলেন এই তারকা জুটি। সবকিছু ঠিক থাকলে এবার ৭ম সন্তানের বাবা-মা হবেন তারা।

এ প্রসঙ্গে ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, ‘এখনই তিনি বিষয়টি সবাইকে জানাতে চান না। তবে খুব কাছের কিছু মানুষের কাছে এ ব্যাপারে মুখ খুলেছেন তিনি। এখন তিনি প্রতিটি মুহূর্তকেই উপভোগ করছেন। তবে শারীরিকভাবে কিছুটা অসুস্থ হওয়ায় বেশ কঠিন সময়ই পার করতে হচ্ছে তাকে।’

সূত্রটি আরো জানিয়েছে, ‘অ্যাঞ্জেলিনা ইতোমধ্যেই নতুন সন্তানের আগমন উপলক্ষে ঘর সাজানো শুরু করে দিয়েছেন। তিনি শোবার ঘরের লাল রঙ উঠিয়ে সাদা রঙ করিয়েছেন। মনকে শান্ত রাখার জন্যই এমনটা করেছেন। কারণ শরীরের সঙ্গে মনের সম্পর্ক যে অনেক নিবিড়- এটা তিনি খুব ভালো করেই জানেন।’
  


বিডিনিউজটোয়েন্টিফোরডটকম

মঙ্গলবার, ১৭ জানুয়ারি, ২০১২

লিঙ্গ পরিবর্তন করে মিস ইংল্যান্ড প্রতিযোগিতায়

 পুরুষ থেকে লিঙ্গ পরিবর্তন করে মহিলা হওয়া এক তরুণী মিস ইংল্যান্ড প্রতিযোগিতায় অংশ নেবে। জ্যাকি গ্রিন (১৮) বর্তমানে লিঙ্গ পরিবর্তন করা সবচেয়ে কম বয়সী বৃটিশ তরুণী। পুরুষ হয়েই জন্ম নিয়েছিল জ্যাকি। তখন তার নাম ছিল জ্যাক। কিন্তু দশ বছর বয়স হওয়া পর্যন্ত সে মেয়ে হিসেবেই পরিচিত ছিল। ১৬তম জন্ম দিবসে তাকে অপারেশন করে মেয়ে বানানো হয়। সে এখন স্কাউটসের মডেল হিসেবে কাজ করছে। সে বলে, আমি বৃটেনের সেরা মডেল হতে চাই। আমি গৌরবজনক মিস ইংল্যান্ড হতে চাই। চার বছর বয়স থেকেই জ্যাকি মেয়ে হতে চাইতো এবং বড় চুল রাখতো। মেয়েদের ড্রেস পরে স্কুলে যেত সে। পাঁচ বার আত্মহত্যা করতে চেষ্টা করে সে। এরপর তার মা ডাক্তারের কাছে নিয়ে যায়। ২৮ হাজার পাউন্ড ব্যয় করে লিঙ্গ পরিবর্তনের অপারেশন করায় তাকে। জ্যাকিই প্রথম লিঙ্গ পরিবর্তনকারী হিসেবে মিস ইংল্যান্ড প্রতিযোগিতায় অংশ নিচ্ছে। নির্বাচিত হলে ইতিহাস গড়বে পুরুষ থেকে নারীতে পরিণত হওয়া জ্যাকি গ্রিন। মানবজমিন ডেস্ক:

পর্নো ভিডিও ধারণ করে স্ত্রীকে ব্ল্যাকমেইল!

যৌতুক আদায়ের জন্য স্ত্রীকে নির্যাতনের বহু উদাহরণ রয়েছে। কিন্তু স্ত্রীর পর্নো ভিডিও ধারণ করে যৌতুক আদায়ের চেষ্টার কথা খুব একটা শোনা যায়নি। ভারতের বেঙ্গালুরুতে স্ত্রী নির্যাতনের এ কৌশল প্রয়োগের চেষ্টা করে ফেঁসে গেছেন যৌতুকলোভী এক স্বামী।
নির্যাতিত ওই নারী গত শুক্রবার বেঙ্গালুরুর একটি থানায় তাঁর স্বামী মোহাম্মদ বায়াসের বিরুদ্ধে মামলা করেছেন। মামলার এজাহারে তিনি অভিযোগ করেন, তাঁর স্বামী তাঁকে ঘুমের ওষুধ খাইয়ে অচেতন করে আপত্তিকর ভিডিওচিত্র ক্যামেরায় ধারণ করেন। এরপর তাঁর কাছে স্বর্ণালংকার এবং এক লাখ রুপি দাবি করেন। অন্যথায়, ওই ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকি দেন।
দ্য টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়, ২০১০ সালের ৫ ডিসেম্বর বেঙ্গালুরুর ওই নারীর (২০) সঙ্গে মোহাম্মদ বায়াসের (২৫) বিয়ে হয়। বিয়ের সময় ওই তরুণীর পরিবারের কাছ থেকে প্রচুর স্বর্ণালংকার এবং এক লাখ রুপি যৌতুক নেন বায়াস। বেকার বায়াস পরে ওই গয়নাগুলো বিক্রি করে দেন। কিছুদিন আগে ওই তরুণী মাথা ব্যথার কথা বললে স্বামী বায়াস তাঁকে কৌশলে ঘুমের ওষুধ খাওয়ান। এরপর তিনি অচেতন হলে বায়াস তাঁর এক বন্ধুর সঙ্গে তাঁর স্ত্রীকে শারীরিক সম্পর্ক স্থাপনে বাধ্য করেন। এ সময় তাঁর ভিডিওচিত্র ধারণ করেন বায়াস।
মামলার এজাহার থেকে আরও জানা যায়, আপত্তিকর ভিডিওচিত্র ধারণের পর থেকেই তাঁর স্বামী তাঁকে আবারও যৌতুকের জন্য চাপ দিতে থাকেন। অন্যথায় ওই ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকি দেন। কিন্তু ওই তরুণী যৌতুক দিতে রাজি না হওয়ায় বায়াস তাঁকে ঘরে আটকে রাখতেন। একপর্যায়ে তিনি পালিয়ে ভাইয়ের বাসায় যান। সেখানে গিয়েও বায়াস যৌতুক দাবি করেন।
এ ব্যাপারে রামান্নাথাপুরাম থানা পুলিশের পরিদর্শক মুনিরা বেগম বলেন, ‘আমরা আসামিকে গ্রেপ্তার করার জন্য একটি বিশেষ দল পাঠিয়েছি।’ প্রথম আলো

রবিবার, ৮ জানুয়ারি, ২০১২

ব্যাপক খোলামেলা হয়ে এবার বলিউডে পূজা মিশরা

undefined
বেশ কিছু বিজ্ঞাপনে ভাল পারফরমেন্সের সুবাদে ইতিমধ্যে ভারতে মডেল হিসেবে নিজেকে বেশ ভালভাবেই প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছেন পূজা মিশরা। বিশেষ করে বেশ কিছু ফটোশুটে বিকিনি, সুইমশুটসহ খোলামেলা পোশাকে অংশ নিয়ে ব্যাপক আলোচনায় চলে এসেছেন তিনি। এর বাইরে হট স্টেজ ডান্সার, বিভিন্ন চ্যানেলের ভিজে  ও অভিনেত্রী হিসেবেও তার নাম রয়েছে। প্রচার চলতি জনপ্রিয় টিভি রিয়েলিটি শো ‘বিগ বস’-এর সিজন ফাইভেও  অংশ নিয়েছেন তিনি। এবার খোলামেলা ইমেজ দিয়ে মডেলিং দুনিয়া কাঁপানো পূজা মিশরা আসছেন বলিউডে ঝড় তুলতে। ইতিমধ্যে একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। দিপা বারত ও অনুপ জালোটার যৌথ প্রযোজনায় ছবিটি পরিচালনা করছেন চন্দ্র বারত। ছবির একটি আইটেম গানেও দেখা যাবে তাকে। গানটির সংগীতায়োজন করেছেন নিখিল কামাত। ব্যাপক খোলামেলাভাবে এই গানে উপস্থাপন করা হবে পূজাকে। বিশেষ করে তার ব্যাপক যৌন আবেদনটাকেই দারুনভাবে ছবিতে ফুটিয়ে তোলা হবে। এদিকে এই ছবির আইটেম গান ছাড়াও  বেশ কয়েকটি দৃশ্যে বিকিনি পরেও ক্যামেরাবন্দি হবেন তিনি। জানা গেছে, এই ছবিতে চুক্তিবদ্ধ হওয়ার পর পরই আরও দুটি ছবিতে কাজ করার প্রস্তাব এসেছে তার। তাই বেশ উৎসাহ নিয়েই বলিউডে কাজ শুরু করছেন পূজা মিশরা। এদিকে বিগ বসের গ্র্যান্ড ফিনালেতেও একটি আইটেম গানে পারফর্ম করার কথা রয়েছে তার। বলিউডের ছবিতে কাজ করা প্রসঙ্গে পূজা মিশরা বলেন, অনেক দিন হলো বিভিন্ন ধরনের কাজই করছি। এবার বলিউডের মতো বড় জায়গায় নিয়মিত কাজ করতে যাচ্ছি। সবচেয়ে বড় বিষয় হলো অভিনয় করার পাশাপাশি চন্দ্র বারত পরিচালিত ছবিতে একটি আইটেম গানও পারফর্ম করছি। এই গানের পারফরমেন্সের মধ্যে দিয়ে দর্শকদের শরীর দেখাতে আমি প্রস্তুত। কারণ দর্শকরাই ছবির প্রাণ। তাদের আনন্দ দিতে সব কিছুই আমি করবো।

অন্তর্বাসের দোকানে আর নয় পুরুষ

undefined
মানবজমিন ডেস্ক: আমরা অনেকেই বাধ্য ছিলাম। ছেলেকর্মীদের থেকে অন্তর্বাস কেনাটা একটা বিব্রতকর পরিস্থিতি। এমনও অনেক সময় হয়েছে যে, সঠিক অন্তর্বাস কেনা হয়নি। কখনও বড় হয়েছে। কখনওবা ছোট। কিন্তু কিছুই করার ছিল না। পুরুষ কর্মীর কাছে নিজের চাহিদা স্পষ্ট করে বলাটা ছিল অনেক লজ্জার। কথাগুলো বলছিলেন, সৌদি নারী সামার মোহামেদ। সৌদি আরবে মেয়েদের চাকরি করা নিষেধ ছিল এতোদিন। এমন কি মেয়েদের অন্তর্বাস বিক্রয়ের দোকানে কাজ করাও নিষেধ ছিল। তাই ঝামেলায় পড়তে হতো রক্ষণশীল মেয়েদের। তবে দূর হতে যাচ্ছে তাদের সে বিড়ম্বনা। গত জুনে বাদশাহ আবদুল্লাহ মেয়েদের অন্তর্বাস ও সে রকম পোশাক বিক্রয়ের দোকান থেকে পুরুষ কর্মীদের বাদ দিতে ৬ মাস সময় দেন। একই সঙ্গে আগামী জুলাই থেকে কসমেটিকসের দোকান থেকেও পুরুষ কর্মীদের বাদ দেয়ার আদেশ দেন বাদশাহ। এ কথা বলেছেন, লেবারমন্ত্রী আব্দেল ফাকিহ। এ খবর দিয়েছে টেলিগ্রাফ। সৌদি আরবে অন্তর্বাস বিক্রয়ের ৭৩০০ দোকান রয়েছে। বাদশাহর ওই নির্দেশের ফলে সেখানে কমপক্ষে ৪০ হাজার সৌদি নারীর কর্মসংস্থানের ব্যবস্থা হবে। শ্রম মন্ত্রণালয়ের মূল প্রস্তাব ছিল মেয়েদের কাজের সুযোগ দেয়া। তবে সৌদি ধর্মীয় নেতারা তার বিরোধিতা করায় সেখানে এই আইন পাস হয়নি। এখন বিকল্পভাবে কর্মসংস্থানের সুযোগ পেলো নারীরা। অনেক বছর ধরে পুরুষের কাছ থেকে যেসব নারী অন্তর্বাস কিনতে অনীহা ছিল তারা ফেসবুকে একটি পেজ খুলে ‘এনাফ ইমব্যারাসমেন্ট’ নামে। এতে তারা অসুবিধার কথা তুলে ধরে প্রচারণা চালায়। এ ঘোষণা আসার পর তারা ওই পেজে উচ্ছ্বাস প্রকাশ করেছে। এ উদ্যোগের মূল ব্যক্তি ফাতেমা ঘারুব বলেন, সাময়িক অস্বস্তি হলেও ব্যবসায়ীরা একে এখন ইতিবাচকভাবে দেখবেন।

বৃহস্পতিবার, ৫ জানুয়ারি, ২০১২

সাল্লুর জন্য পর্নো ছাড়বেন সানি লিওন!

বিগ বস ৫ হাউস থেকে বিতাড়িত হওয়ার পর এবার বলিউডে থিতু হতে চাইছেন ইন্দো-কানাডিয়ান পর্নো তারকা সানি লিওন। আর বলিউডে সালমান খানের সঙ্গে কাজ করতেই তিনি সবচেয়ে বেশি আগ্রহ প্রকাশ করেছেন। এমনকি, সালমানের সঙ্গে বলিউডি সিনেমায় কাজের সুযোগ পেলে পর্নো সিনেমার নীল জগৎকেও নাকি ছেড়ে দেবেন ৩০ বছর বয়সী এই মডেল ও অভিনেত্রী। খবর ওয়ান ইন্ডিয়া’র।

এদিকে, ‘বিগহার্ট লাভারবয়’ সাল্লুও নাকি সানির সঙ্গে কাজের সুযোগ তৈরির পাঁয়তারা আঁটছেন। তার পরবর্তী সিনেমা ‘শের খান’- এর কেন্দ্রীয় নারী চরিত্রে এঞ্জেলা জনসনের পরিবর্তে সানিকে চুক্তিবদ্ধ করানোর জন্য সবরকম চেষ্টাই তিনি চালাচ্ছেন।

ইতোমধ্যেই মহেশ ভাটের ‘জিসম ২’ ছবিতেও চুক্তিবদ্ধ হয়েছেন সানি। সবকিছু মিলিয়ে বলিউডি অভিনেত্রীদের শক্ত একজন প্রতিপক্ষ হিসেবেই আবির্ভূত হতে যাচ্ছেন তিনি- এমন মন্তব্য করেছেন অনেকেই।




বিডিনিউজটোয়েন্টিফোরডটকম

রবিবার, ১ জানুয়ারি, ২০১২

৭৭ বছরের দাম্পত্যে বিচ্ছেদের সিদ্ধান্ত

দাম্পত্য জীবনের ৭৭ বছরের মাথায় স্ত্রীর ১৯৪০ সালের দিকে লেখা এক প্রেমপত্র উদ্ধারের পর, তার সঙ্গে বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন ইতালির এক প্রবীণ। ৯৯ বছর বয়সী স্বামী অ্যান্টোনিও এবং ৯৬ বছর বয়সী স্ত্রী রোজার দাম্পত্য সম্পর্ক বিচ্ছেদ পর্যন্ত গড়ালে তা হবে এক নতুন রেকর্ড। এ খবর দিয়ে অনলাইন হিন্দুস্তান টাইমস জানিয়েছে, আইনজীবীরা ইতালির এ প্রবীণ দম্পতির আংশিক পরিচয় দিয়েছেন। মামলায় গোপনীয়তার স্বার্থে তারা বর্ষীয়ান এ ব্যক্তির নাম অ্যান্টোনিও সি এবং তার স্ত্রীর নাম রোজা সি বলে উল্লেখ করেছেন। আইনজীবীদের দেয়া বক্তব্য অনুযায়ী, বিগত বছর অর্থাৎ ২০১১ সালের বড়দিন উদযাপনের কিছুদিন আগে অ্যান্টোনিও একটি পুরনো সিন্দুকের ড্রয়ার ঘাঁটাঘাঁটি করছিলেন। এমন সময় তার স্ত্রীর হাতের লেখা একটি প্রেমপত্র চলে আসে তার হাতে। এক মুহূর্ত দেরি না করে সোজা চলে গেলেন স্ত্রীর কাছে কৈফিয়ত চাইতে। তাদের ৭৭ বছরের সাংসারিক জীবনে এ ধরনের প্রতারণা সহ্য করতে না পেরে স্ত্রীর কাছে ডিভোর্স চেয়ে বসলেন। ওদিকে অপরাধবোধের আগুনে পুড়তে থাকা স্ত্রী তার ভুল স্বীকার করলেন। কিন্তু স্বামীকে তার অনড় সিদ্ধান্ত থেকে দমাতে ব্যর্থ হলেন। অবশেষে স্ত্রীকে ডিভোর্স দিতে আদালতের দারস্থ হলেন অ্যান্টোনিও। এদিকে এ সপ্তাহে বের হওয়া আইনি কিছু কাগজপত্র থেকে জানা গেছে, স্ত্রী রোজা ১৯৪০ সালের দিকে তার এক প্রেমিককে চিঠিটি লিখেছিলেন। তাদের মধ্যে গোপন প্রণয়ের সম্পর্ক ছিল। অ্যান্টোনিও এবং রোজা এ মুহূর্তে প্রায় ৮ দশকের দীর্ঘ দাম্পত্য জীবনের ইতি টানার প্রস্তুতি নিচ্ছেন। ৫ সন্তান, ১২ জন নাতি-নাতনি ও নাতি-নাতনির ঘরের ১ সন্তানের মায়া কাটিয়ে তারা আলাদা বসবাস করবেন। অবশ্য স্বামী-স্ত্রীর মধ্যে দীর্ঘদিন বনিবনা হচ্ছিল না বলে জানা গেছে। আর প্রেমপত্র তাদের সম্পর্কের সে চিরকেই ভাঙনে পরিণত করেছে। ১০ বছর আগে দাম্পত্য কলহের জেরে রোমের বাড়ি ছেড়েছিলেন অ্যান্টোনিও। তখন ১ বার পুত্রকে সঙ্গে নিয়ে গেলেও কয়েক সপ্তাহের মাথায় স্ত্রী ও স্বজনদের কাছে ফিরেছিলেন তিনি। ১৯৩০ সালে প্রথম সাক্ষাৎ হয়েছিল তাদের। এদিকে এ বিচ্ছেদ চূড়ান্ত হলে নিঃসন্দেহে যে রেকর্ড গড়বে তা বলার অপেক্ষা রাখে না। এর আগে বৃটেনের বার্টি ও একই জেসি উড তাদের ৩৬ বছরের দাম্পত্য জীবনের ইতি টেনে ইতিহাসের পাতায় স্থান করে নিয়েছেন। ২০০৯ সালে যখন তারা একে অপরের কাছ থেকে বিচ্ছিন্ন হন তখন দু’জনেরই বয়স ছিল ৯৮ বছর। সেক্ষেত্রে ইতালির অ্যান্টোনিও ও রোজা দম্পতির ৭৭ বছরের সম্পর্ক বিচ্ছেদে গড়ালে, তা দখল করে নেবে প্রথম স্থানটি। মানবজমিন ডেস্ক

বিপাশা-সোনমের খোলামেলা হওয়ার প্রতিযোগিতা

undefined
বলিউডে নতুন বছরের সবচেয়ে বড় ছবি হিসেবে ৭ই জানুয়ারি মুক্তি পেতে যাচ্ছে তারকাবহুল ছবি ‘প্লেয়ারস’। আব্বাস মস্তান পরিচালিত এই ছবিতে অভিনয় করেছেন অভিষেক বচ্চন, নীল নিতীন মুকেশ, বিপাশা বসু, সোনম কাপুর প্রমুখ। তবে এই ছবির মাধ্যমে বিপাশা বসু বনাম সোনম কাপুরের মধ্যে একটি অনানুষ্ঠানিক প্রতিযোগিতাই হতে যাচ্ছে। কারণ দু’জনই ‘প্লেয়ারস’ ছবিতে ব্যাপক খোলামেলা হয়ে ক্যামেরাবন্দি হয়েছেন। দু’জনই শতভাগ দিয়ে ছবিটির জন্য কাজ করেছেন। ছবির গানগুলোতে বিপাশা ও সোনমের পারফরমেন্স ইতিমধ্যে ব্যাপক প্রশংসিত হচ্ছে। ছবিতে বিচে এক জোড়া লাল বিকিনিতে ক্যামেরাবন্দি হয়েছেন বিপাশা। এর ছবির সবগুলো গানেই ব্যাপক খোলামেলা হয়ে টপ সেক্সসিম্বল অভিনেত্রী হিসেবে নিজের ইমেজকে আরও একধাপ উপরে নিয়ে গেছেন বিপাশা। অন্যদিকে সোনম কাপুর এর আগে কোন ছবিতেই এতটা খোলামেলা হয়ে পারফর্ম করেননি। ছবিতে সোনমের যৌন আবেদন বেশ ভালভাবে ফুটিয়ে তুলেছেন পরিচালক আব্বাস মস্তান। দু’জনের পারফরমেন্সই আলাদা একটি গতি দিয়েছে ‘প্লেয়ারস’ ছবিকে। দু’জনই নিজেদের সর্বোচ্চ পারফরমেন্স এই ছবিতে দিয়েছেন বলেও মিডিয়াকে জানিয়েছেন তারা। বিপাশা-সোনমের পারফরমেন্সে দারুণ খুশি আব্বাস মস্তান। এ বিষয়ে তিনি বলেছেন, এই ছবিতে আমার অন্যতম তাসের টিক্কা হলো বিপাশা ও সোনম। ছবিটি করতে গিয়ে তাদের মধ্যে আমি নিজেও প্রতিযোগিতা ভাবটা দেখেছি। বিপাশা হলো বলিউডের সেক্সসিম্বলের কুইন আর সেনাম হলো রোমান্টিক কুইন। তবে সোনম এই ছবিতে সেক্সসিম্বল চরিত্রেই অনেক ভাল অভিনয় করেছে। পুরো ছবির মধ্যে আমার মনে হয় দর্শক বিপাশা-সোনমের দুর্দান্ত অভিনয়-পারফরমেন্সের প্রতিযোগিতা বেশ ভালই উপভোগ করবেন। মানব জমিন

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | JCPenney Coupons