তারকা লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
তারকা লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

বুধবার, ৩০ মে, ২০১২

শেষ পর্যন্ত বিবসনা হলেন পুণম

ধোনী এবং তার ভারতীয় ক্রিকেট দল বিশ্বকাপ জিতেও যা এক বছর আগে করতে পারেনি, এবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) জিতে নেয়ায় শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)-এর কারণেই ঘটে গেল সেই ঘটনা। পুণম পাণ্ডে এক বছর আগের বিবসনা হওয়ার প্রতিজ্ঞা অবশেষে পূরণ করলেন এই জয় উদযাপনে। খবর এনডিটিভি-এর।

২৭ মে রাতে ফাইনাল ম্যাচে কেকেআর-এর জয় উদযাপন করতে এবার সম্পুর্ণ বিবসনা হয়ে তোলা ছবি গতকাল নিজের ওয়েবসাইট এবং টুইটার অ্যাকাউন্টে পোস্ট করেন পুণম। ছবির ক্যাপশনে তিনি লেখেন, ‘নতুন ছবি, ঠিক যেমনটি আমি প্রতিশ্রুতি দিয়েছিলাম আইপিএল, কেকেআর, এসআরকে এক বছর আগে।

ভারত ক্রিকেট ওয়ার্ল্ড কাপ জিতলে বিবসনা হবেন ঘোষণা দিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে আসেন বলিউডি এই মডেল। সেবার ভারত ওয়ার্ল্ড কাপ নিয়ে ঘরে ফিরলেও নিজের প্রতিজ্ঞা রাখেননি পুণম। তবে এবার শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্স-এর আইপিল জয়ের পর নিজের বিবসনা ছবি দিয়েই বুঝি পুণম প্রমাণ করে দিলেন, শুধু কথায় নয় তিনি কাজেও পারদর্শী।



বিডিনিউজটোয়েন্টিফোরডটক

বৃহস্পতিবার, ২৪ মে, ২০১২

আবেদনময়ী নারীর শীর্ষে রাফায়েল

পুরুষদের ম্যাগাজিন ম্যাক্সিমের করা এক তালিকায় ২০১২ সালের ১শ’ আবেদনময়ী নারীর শীর্ষে আছেন ইসরায়েলের সুপার মডেল বার রাফায়েল। খবর এশিয়ান নিউজ সার্ভিস-এর।

২৬ বছর বয়সি এই মডেল ২০১০ সালে একই ম্যাগাজিনের তালিকায় ১৯ নম্বর অবস্থানে ছিলেন। তিনি দুই বছরের ব্যবধানে ‘ম্যাজিক মাইক’ খ্যাত তারকা ওলিভিয়া মুনকে হটিয়ে এবারের শীর্ষস্থানটি দখল করেছেন।

তালিকায় সেরা হতে পেরে রাফায়েল এখন অসম্ভব উচ্ছ¡সিত। উচ্ছ্বাস প্রকাশ করে তিনি টুইটারে লিখেছেন, ‘আমি খুব খুশি এবং নিজেকে সম্মানিত মনে করছি। ‘ওয়ান অন ম্যাক্সিমহট ১০০’-এর সেরা হবার জন্য ম্যাক্সিমকেও ধন্যবাদ। এটা আমার জন্য অসাধারণ ঘটনা।’

এবারে এই তালিকায় তৃতীয় হয়েছেন ‘ফ্রেন্ডস উইথ বেনিফিট’-এর অভিনেত্রী মিলা কিউনিস, চতুর্থ হয়েছেন কণ্ঠশিল্পী কেটি পেরি এবং পঞ্চম স্থানে আছেন অলিভিয়া উইলডি। এ ছাড়াও কেট মিডলটনের ছোট বোন পিপা মিডিলটন প্রথমবারের মত এই তালিকায় ঢুকেছেন। তিনি এতে ৮১তম হয়েছেন।

তালিকাটি তৈরি করা হয়েছে পত্রিকাটির পাঠকদের ভোটে।



বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/

বৃহস্পতিবার, ২৯ মার্চ, ২০১২

বিবসনা হওয়া কাজের অংশ: পাওলি


সম্প্রতি মুক্তি পাওয়া বাংলা সিনেমা ছত্রাক এর ঝুলিতে ‘হিট’ শব্দ যোগ করানো অভিনেত্রী পাওলি দাম জানিয়েছেন অল্প সময়ের মধ্যেই হেইট স্টোরি র মাধ্যমে তার বলিউডে আত্মপ্রকাশ দেখতে পাবেন দর্শকরা। খবর টাইমস অফ ইন্ডিয়ার।


অত্যন্ত খোলামেলা দৃশ্য দিয়ে সাজানো পোস্টার প্রকাশ করায় মুক্তি পাওয়ার আগেই আলোচিত হেইট স্টোরি সিনেমায় অভিনয়ের জন্য গত বছরের ১লা এপ্রিল পাওলির সঙ্গে কথা বলেছিলেন প্রযোজক বিক্রম ভাট। সেদিন বিষয়টি অবশ্য এপ্রিল ফুল -এর মজা বলেই মনে করেছিলেন পাওলি।

ছবিতে পাওলির পিঠের পুরোটা অনাবৃত দেখা গেলেও মুখ দেখা যায়নি। তাই সিনেমা সংশ্লিষ্ঠদের কাছে প্রশ্নের পাহাড় জমে যায়, কার ছবি এটা? এমনকি পাওলি নিজেও সেসময় এ বিষয়ে কিছু স্বীকার করেননি।

কিন্তু সিনেমাটির প্রযোজক বিক্রম আর এক বাঙ্গালি অভিনেত্রীর কাছে থেকে অনেক বেশী খোলামেলা দৃশ্য থাকার কারণে সিনেমায় অভিনয়ে রাজি করাতে ব্যর্থ হন। এরপর তিনি সবকিছু পাকাপোক্ত করার জন্য আবারো যোগাযোগ করেন পাওলির সঙ্গে। পাওলির পক্ষে তখন আর অবিশ্বাস বা প্রত্যাখ্যান করা সম্ভব হয়নি বিক্রমকে।

এদিকে অভিনেত্রী শাহানা গোস্বামী ও নন্দনা সেন প্রত্যাখ্যান করলেও বাংলা সিনেমা জগতে সুঅভিনেত্রী হিসেবে খ্যাত পাওলি কেন রাজি হলেন এই সিনেমায় অভিনয়ে?

এ বিষয়ে পাওলির বক্তব্য, ‘আমি একজন পারফরমার হিসেবে যা কিছুই করিনা কেন, এটা আমার কাজের অংশ। একজন অভিনয় শিল্পী হিসেবে আমার মধ্যে কোনো জড়তা নেই। আমি শুধু একটা চরিত্রকে ফুটিয়ে তুলবো। তবে হ্যাঁ, যদি কোনো চরিত্রে অস্বাচ্ছন্দ্যবোধ করি, আমার উচিত হবে সেই কাজটা না করা।’



বিডিনিউজটোয়েন্টিফোরডটকম

বৃহস্পতিবার, ২২ মার্চ, ২০১২

এবার লিন্ডসের পর্নো তারকা বিভ্রাট!

কোনো মাদক কেলেঙ্কারি নয়, নতুন কোনো নেকলেস উপাখ্যানও নয়, এমনকি নয় কোনো হাতাহাতির ঘটনাও। হলিউডি প্রবলেম সেলিব্রিটি লিন্ডসে লোহান এবার ধারাশায়ী হলেন এক পর্নো তারকার ফাটানো বোমায়। অ্যালেক্স টোরেস নামের ঐ গুণধর তারকার দাবী, তিনি লিন্ডসের সঙ্গে রাত কাটিয়েছেন। টাইমস অফ ইন্ডিয়া জানিয়েছে, এতে নাকি ওই ‘তারকার’ বেশ আয় রোজগারও হয়েছে।

ভুডু নামেই বেশি পরিচিত এই পর্নো তারকা আরো জানিয়েছেন, তাদের প্রণয়ের সময় ওই বাড়িতে উপস্থিত ছিলেন লিন্ডসের বাবা মাইকেল লোহানও। আর এসব তিনি জানিয়েছেন ‘দ্যা জিম রিচার্ডস শো’ নামের একটি টিভি অনুষ্ঠানে সাক্ষাৎকার দেয়ার সময়।

টোরেসের কাছে অনুষ্ঠানটির উপস্থাপক জিম রিচার্ডস জানতে চেয়েছিলেন, ‘মাইকেল লোহানের সাক্ষাৎকার গ্রহণ করার সময় তাকে কী জিজ্ঞাসা করা যায়?’ উত্তরে তিনি জানান, ‘জিজ্ঞেস করে দেখবেন তো, তিনি যখন ওপরতলায় ঘুমাচ্ছিলেন, তখন তার মেয়ে লিন্ডসের সঙ্গে আমি নিচতলায় রাত কাটাচ্ছিলাম; এ ব্যাপারে তিনি কিছু জানেন কিনা?’

বিষয়টি নিশ্চিত করার জন্য রিচার্ডস যখন আবারো প্রশ্ন করেন, ‘তাহলে আপনি সত্যিই লিন্ডসের সঙ্গে রাত কাটিয়েছেন?’ তখন টোরেসের উত্তর ছিলো, ‘তবে আর বলছি কী!’

টোরেস আরো দাবী করেন, এর জন্য ভালো পারিশ্রমিকও তিনি পেয়েছেন লোহানের কাছ থেকে। তার ভাষ্যে, ‘হলিউডি অনেক অভিনেত্রীই আমাকে মোটা পারিশ্রমিক দেয় তাদের সন্তুষ্টির বিনিময়ে।’

ওদিকে এ ব্যাপারে লিন্ডসের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার মুখপাত্র স্টিভ হোইং জানান, ‘একজন পর্নো তারকা লিন্ডসেকে নিয়ে কী দাবী করলো না করলো, সেটি নিয়ে কোনো বিবৃতি দেয়ার কোন প্রয়োজনীয়তা আমি দেখি না।’


বিডিনিউজটোয়েন্টিফোরডটকম

সোমবার, ১২ মার্চ, ২০১২

আবার গর্ভবতী জোলি

দত্তক নেয়া চার সন্তানসহ মোট ছয় সন্তানের মা এবং অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি আবারো গর্ভবতী, এমন গুজব শোনা যাচ্ছে। এদিকে এ অভিনেত্রী জোলির দীর্ঘদিনের সঙ্গী অভিনেতা ব্র্যাড পিট তাকে স্বাস্থ্যের প্রতি যত্নবান হবার পরামর্শ দিয়েছেন। তিনি তার সঙ্গীর স্বাস্থ্য নিয়ে এতোটাই চিন্তিত যে, তাকে ‘খাওয়া শুরু করার আল্টিমেটাম’ দিয়েছেন। খবর টাইমস অফ ইন্ডিয়ার।

স্টাফ ডট কো সূত্রে জানা গেছে, অনাগত সন্তানের বাবা ব্র্যাড তার হালকা-পাতলা গড়নের ভালোবাসার মানুষটির স্বাস্থ্য নিয়ে চিন্তিত।

ব্র্যাডের উদ্ধৃতি দিয়ে এ বিষয়ে সূত্র আরো জানিয়েছে, ‘সত্যিকার অর্থে আনন্দের হলেও যমজ সন্তানের পুষ্টি এবং স্বাস্থ্যের কথা ভেবে জোলিকে ঠিকমতো খাওয়া শুরুর আল্টিমেটাম দিয়েছেন ব্র্যাড। কারণ, তিনি মনে করেন জোলির ওজন বাড়ানো উচিত।’

এদিকে এ অভিনেত্রী ২০০৮ সালে যমজ সন্তানের জন্ম দিতে গিয়ে শারীরিক গড়ন নিয়ে বিরক্ত ছিলেন। তাই হালকা গড়নের ৩৬ বছর বয়সী জোলি এখন কি করেন সেটাই দেখার বিষয়।



বিডিনিউজটোয়েন্টিফোরডটকম

সোমবার, ২৩ জানুয়ারি, ২০১২

আবারো মা হচ্ছেন জোলি!

আবারো মা হতে চলেছেন হলিউডি অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি। সম্প্রতি তার অন্তঃসত্ত্বা হওয়ার খবর প্রকাশিত হয়েছে বিভিন্ন সংবাদমাধ্যমে।

সঙ্গী ব্রাড পিটের সঙ্গে এর আগে শিলহ এবং জমজ সন্তান নক্স ও ভিভিয়ানের জন্ম দিয়েছিলেন ৩৫ বছর বয়সী এই তারকা। এ ছাড়া ম্যাডক্স, প্যাক্স এবং জাহারাকেও দত্তক নিয়েছিলেন এই তারকা জুটি। সবকিছু ঠিক থাকলে এবার ৭ম সন্তানের বাবা-মা হবেন তারা।

এ প্রসঙ্গে ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, ‘এখনই তিনি বিষয়টি সবাইকে জানাতে চান না। তবে খুব কাছের কিছু মানুষের কাছে এ ব্যাপারে মুখ খুলেছেন তিনি। এখন তিনি প্রতিটি মুহূর্তকেই উপভোগ করছেন। তবে শারীরিকভাবে কিছুটা অসুস্থ হওয়ায় বেশ কঠিন সময়ই পার করতে হচ্ছে তাকে।’

সূত্রটি আরো জানিয়েছে, ‘অ্যাঞ্জেলিনা ইতোমধ্যেই নতুন সন্তানের আগমন উপলক্ষে ঘর সাজানো শুরু করে দিয়েছেন। তিনি শোবার ঘরের লাল রঙ উঠিয়ে সাদা রঙ করিয়েছেন। মনকে শান্ত রাখার জন্যই এমনটা করেছেন। কারণ শরীরের সঙ্গে মনের সম্পর্ক যে অনেক নিবিড়- এটা তিনি খুব ভালো করেই জানেন।’
  


বিডিনিউজটোয়েন্টিফোরডটকম

মঙ্গলবার, ২০ ডিসেম্বর, ২০১১

সালমানকে জড়িয়ে ধরলেন প্রিয়াংকা!

undefined
সবার সামনেই সালমান খানকে জড়িয়ে ধরলেন প্রিয়াংকা চোপড়া। আশপাশে উপস্থিত সবাই হতবাক। তাদের চোখ যেন বিশ্বাসই করতে পারছিল না, এটাও সম্ভব। না, এটা কোন বলিউড ছবির দৃশ্য নয়। সত্যি সত্যি সবার সামনে প্রিয়াংকা চোপড়া জড়িয়ে ধরেছেন সালমানকে। আর এটাকে সবাই ‘জাদু কি ঝাপ্পি’ বলছেন। সমপ্রতি অভিনেতা রিতেশ দেশমুখের জন্মদিনের পার্টি আয়োজন করা হয় দক্ষিণ মুম্বইয়ের একটি পাঁচ তারকা হোটেলে। সেখানে উপস্থিত ছিলেন সালমান খান, আরবাজ খান, সোহেল খান ও মালাইকা আরোরা। হঠাৎ করেই পার্টিতে দুই বন্ধুসহ বেশ খোলামেলা পোশাকে প্রবেশ করেন প্রিয়াংকা। প্রবেশ করে সালমানকে দেখে তার কাছে চলে যান তিনি। এরপর সালমানকে জড়িয়ে ধরে রাখেন বেশ কয়েক সেকেন্ড। জাদু কি ঝাপ্পির পর বেশ কিছু সময় আড্ডায় মেতে থাকেন তারা। এমন  দৃশ্য অনেকেই বিশ্বাস করতে পারছিলেন না। কারণ, দীর্ঘদিন ধরে সালমানের সঙ্গে দ্বন্দ্ব চলে আসছে প্রিয়াংকার। এর আগে ২০০৪ সালে সালমানের সঙ্গে ‘মুঝসে শাদি কারোগি’ ছবিতে প্রথমবারের মতো জুটিবদ্ধ হয়েছিলেন প্রিয়াংকা। সেই ছবিটি ব্যাপক ব্যবসা সফলতা অর্জনের পর পরিচালক এ দু’জনকে নিয়ে আরও একটি ছবি নির্মাণের সিদ্ধান্ত নেন। কিন্তু সেই সময়ে বলিউডে প্রবেশ ঘটে কাটরিনা কাইফের। তাই ছবিটিতে প্রিয়াংকার বদলে কাটরিনাকে নেয়ার পরামর্শ পরিচালককে দেন সালমান। সেই থেকেই সালমান-প্রিয়াংকার দ্বন্দ্ব শুরু। এরপর সালমানের ভাই সোহেল খান তার প্রযোজিত ছবি ‘ম্যায় অউর মিসেস খান্না’ ছবিতে সালমানের বিপরীতে প্রিয়াংকাকে অভিনয়ের প্রস্তাব করেন। কিন্তু প্রিয়াংকা ছবিটি করবেন না বলে সাফ জানিয়ে দেন। এরপর দ্বন্দ্ব থেকে অনেকটা শত্রুতায় রূপ নেয় সালমান-প্রিয়াংকার সম্পর্ক। পাঁচ বছরেরও বেশি সময় একে অপরের সঙ্গে কথা বলেননি তারা। কিন্তু রিতেশ দেশমুখের জন্মদিনের পার্টিতে এসে সালমানকে জড়িয়ে ধরে প্রিয়াংকার জাদু কি ঝাপ্পির মাধ্যমে অবসান ঘটলো তাদের এই দ্বন্দ্ব ও শত্রুতার।

রবিবার, ১৮ ডিসেম্বর, ২০১১

সৌন্দর্য ধরে রাখার জন্য...

undefined
খবর চাউর হয়েছে, সৌন্দর্য ধরে রাখার জন্য হলিউড অভিনেত্রী জেনিফার অ্যানিস্টন  নাকি অতীতে নিয়মিতই বোটক্স ইনজেকশন নিতেন। তবে বোটক্স নেয়ার বিষয়টি স্বীকার করলেও তা নিয়মিত ছিল না বলে দাবি করেছেন ৪২ বছর বয়সী এ অভিনেত্রী। এ প্রসঙ্গে অ্যানিস্টন বলেছেন, সবাই মনে করেন, আমি বোধহয় অনেক বেশি বোটক্স নিতাম। আদতে বিষয়টি মোটেও এমন নয়। বোটক্স নেয়ার কথা আমি অস্বীকার করবো না। অতীতে এই পথে হেঁটেছিলাম আমি। তবে সেটা আমার ত্বক সহ্য করেনি। বোটক্স নেয়ার পর যে কোন প্রসাধনী মাখলেই আমাকে কিম্ভূতকিমাকার দেখাতো। তাই এক সময় ছেড়ে দিয়েছি।

মুক্তির আগেই পুরস্কৃত জোলির প্রথম ছবি

undefined২৩ ডিসেম্বর মুক্তি পাচ্ছে অ্যাঞ্জেলিনা জোলি পরিচালিত প্রথম ছবি ‘ইন দ্য ল্যান্ড অফ ব্লাড অ্যান্ড হানি’। মুক্তির আগেই ছবিটি ২০১২ সালের স্টেনলি ক্রেমার পুরস্কারের জন্য মনোনীত হয়েছে। খবর ই!অনলাইন- এর।

রচনা ও পরিচালনার পাশাপাশি ছবিটি যৌথভাবে প্রযোজনাও করেছেন জোলি। এবার তিনি প্রথমবারের মতো নিজের কাজের স্বীকৃতি পেতে চলেছেন। ইতোমধ্যেই ছবিটিকে ২০১২ সালের স্টেনলি ক্রেমার পুরস্কার প্রদানের ঘোষণা দিয়েছে প্রডিউসারস গিল্ড অফ আমেরিকা।

বিতর্কিত সামাজিক ইস্যু নিয়ে নির্মিত ছবিগুলোকেও স্টেনলি ক্রেমার পুরস্কার দেওয়া হয়ে থাকে। এর আগে এই পুরস্কার জিতেছে ‘আই অ্যাম স্যাম, মিল্ক, হোটেল রুয়ান্ডা’ এবং ‘ প্রেশাস’- এর মতো ছবিগুলো।

‘ইন দ্য ল্যান্ড অফ ব্লাড অ্যান্ড হানি’ সম্পর্কে প্রডিউসারস গিল্ড- এর প্রেসিডেন্ট হাউক কচ এবং মার্ক গর্ডন যৌথ বিবৃতিতে বলেছেন, ‘এটা একটা অসাধারণ ছবি। বসনিয়া যুদ্ধের প্রেক্ষাপটে জটিল একটি প্রেম কাহিনীকে তুলে ধরা হয়েছে এই ছবিতে।’

উল্লেখ্য, নব্বই দশকে সংঘটিত বসনিয়ায় গৃহযুদ্ধ চলাকালে একজন সার্ব সৈন্য এবং একজন বসনিয়ান মুসলিম নারীর রোমান্সকে ঘিরে আবর্তিত হয়েছে ছবিটির কাহিনী।



বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/

দীলিপ কুমারের মন্তব্যে উচ্ছ্বসিত বিগ বি

ি

সম্প্রতি এক টুইটার বার্তায় বর্ষীয়ান বলিউডি অভিনেতা দীলিপ কুমার লিখেছেন, ‘অস্কার জেতার যোগ্যতা রাখেন বিগ বি।’ নিজের রোল মডেলের কাছ থেকে এমন প্রশংসাবাক্য শুনে যার পর নাই উচ্ছ্বসিত অমিতাভ বচ্চন। খবর পিটিআই- এর।

এ প্রসঙ্গে বিগবি.বিগআড্ডা ব্লগে অমিতাভ লিখেছেন, ‘দীলিপ কুমারকে প্রথম যেদিন সেলুলয়েডে আবিষ্কার করেছিলাম, সেদিন থেকেই তাকে আমার রোল মডেল হিসেবে মেনে নিয়েছিলাম। আজ তিনি আমার সম্পর্কে যে মন্তব্য করেছেন, এরপর আমার আর কিছুই চাওয়া নেই। তার এই মন্তব্যের মধ্য দিয়ে আমার ৪২ বছরের চলচ্চিত্র ক্যারিয়ার পূর্ণতা পেয়ে গেছে।’

উল্লেখ্য, চলতি মাসের ১১ তারিখে নিজের ৮৯তম জন্মদিনে টুইটারে যোগ দিয়েছেন দীলিপ কুমার। সম্প্রতি এক টুইটার বার্তায় অমিতাভ সম্পর্কে তিনি লিখেছেন, ‘আমি ব্যক্তিগতভাবে মনে করি, অস্কার জেতার যোগ্যতা রাখেন এমন একজন ভারতীয় অভিনেতার নাম উল্লেখ করলে সবার আগে অমিতাভ বচ্চনের নামই আসবে।’

দীলিপ কুমার আরো লিখেছেন, ‘বিশেষ করে ‘ব্ল্যাক’ ছবিতে বিগ বি’র অভিনয়নৈপূণ্য আমাকে মুগ্ধ করেছে। ছবিটির অস্কার মনোনয়ন না পাওয়াটা খুবই দুঃখজনক।’




বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/

মঙ্গলবার, ১৩ ডিসেম্বর, ২০১১

বাজারে আসছে লোহানের প্লেবয়! (ভিডিও)

আলোচনা বা বিতর্ক সব সময়ই সঙ্গী লিন্ডসে লোহানের। নানা খবরের জন্ম দিয়ে গণমাধ্যমের খবরের শিরোনাম হচ্ছেন হরহামেশাই। সর্বশেষ প্লেবয় ম্যাগাজিনে খোলামেলা পোজ দিয়ে আলোচনার ঝড় তুলেছেন এই মার্কিন অভিনেত্রী।
নতুন খবর হচ্ছে, প্লেবয়ে পোজ দেওয়া লোহানের কিছু ছবি অনলাইনে ফাঁস হয়েছে। এ কারণে প্লেবয়ের এ সংখ্যাটি আগেভাগেই বাজারে ছাড়তে যাচ্ছে কর্তৃপক্ষ। ম্যাগাজিনের প্রতিষ্ঠাতা হিউ হাফনার ঘোষণা দিয়েছেন, আগামী ১৬ জানুয়ারি বাজারে আসবে নতুন এ সংখ্যাটি।
প্লেবয়ের এ সংখ্যায় লোহান তাঁর আইডল মেরিলিন মনরোর মতোই কয়েকটি পোজ দিয়েছেন। মনরো ১৯৫৩ সালে প্লেবয়ের কভারগার্ল হয়ে বাজার মাতিয়েছিলেন। এ সংখ্যায় ১০ পৃষ্ঠাজুড়ে রয়েছে লোহানের খোলামেলা ছবি। পাশাপাশি রয়েছে তাঁর একটি সাক্ষাত্কার। এতে লোহানও স্বীকার করেছেন, ‘শেষ পর্যন্ত নিজের জন্য এবং আমাদের কাজের জন্য আমরা নিজেরাই দায়ী।’
মদ্যপ অবস্থায় গাড়ি চালানো, মাদক বহন এবং চুরির ঘটনায় ক্যারিয়ার নিয়ে শঙ্কার মুখে পড়েছেন লোহান। পুলিশ, আইন-আদালত সামলাতে তাঁকে বিপুল অর্থ গুনতে হচ্ছে। প্লেবয়ে খোলামেলা ছবি বিক্রি করে তিনি কিছু অর্থ উসুল করে নিচ্ছেন বলে গণমাধ্যমের খবরে বলা হয়েছে। রয়টার্স।

রবিবার, ১১ ডিসেম্বর, ২০১১

 সবচেয়ে আবেদনময়ী অ্যানিস্টন

জেনিফার অ্যানিস্টন জেনিফার অ্যানিস্টন
হলিউড তারকা জেনিফার অ্যানিস্টন বিশ্বের এযাবৎকালের সবচেয়ে আবেদনময়ী নারী। সম্প্রতি মেনসহেলথ ডটকম পরিচালিত এক জনমত জরিপের ফলাফলে এ তথ্য তুলে ধরা হয়। গত শুক্রবার এ ফলাফল প্রকাশিত হয়।
মেনসহেলথ ডটকমের প্রকাশিত তালিকায় বিশ্বের সর্বকালের সবচেয়ে আবেদনময়ী ১০০ জন নারীর নাম প্রকাশ করা হয়। তালিকার শীর্ষ পাঁচে অ্যানিস্টনের পরই রয়েছেন হলিউড তারকা র‌্যাকুয়েল ওয়েলস, মেরিলিন মনরো এবং সংগীত তারকা ব্রিটনি স্পিয়ার্স ও ম্যাডোনা।
যেসব গুণের জন্য অ্যানিস্টনকে সবচেয়ে আবেদনময়ী নারী নির্বাচিত করা হয়, তার মধ্যে রয়েছে তাঁর উজ্জ্বল চোখ। জরিপে অংশ নেওয়া ব্যক্তিদের মতে, অ্যানিস্টনের চোখ খুবই আকর্ষণীয়। ৪২ বছর বয়সেও তাঁর চাহনি তরুণীসুলভ। এমনকি তাঁর অর্ধেক বয়সী নারীরাও তাঁর চোখ দেখে ঈর্ষা করেন।
বলা হয়েছে, অ্যানিস্টনের ত্বক খুবই মসৃণ। তাঁর সাজসজ্জা কখনোই বাড়াবাড়ি মনে হয় না। অ্যানিস্টনের গালে সব সময় গোলাপি আভা থাকে। তাঁর চুল সর্বদাই রেশমি ও মসৃণ। এই চুল অনেকের কাছেই ঈর্ষণীয়। অ্যানিস্টন খুব লম্বা বা রোগা নন। তবে তাঁর দেহ প্রায় নিখুঁত বলা যায়। মিনি স্কার্ট বা আঁটসাঁট পোশাকে তাঁকে কখনোই দৃষ্টিকটু মনে হয় না।
অ্যানিস্টনের সুন্দর মুখে স্বাভাবিক সৌন্দর্যের চেয়েও বাড়তি কিছু রয়েছে বলে জরিপে অংশ নেওয়া বেশির ভাগ ব্যক্তির অভিমত, যা তাঁর সৌন্দর্যে বাড়তি মাত্রা যোগ করেছে। ইয়াহু ডটকম, ডেট্রয়েট ফ্রি প্রেস।

মঙ্গলবার, ৬ ডিসেম্বর, ২০১১

শাহরুখের দুঃসাহসিক স্টান্টে শঙ্কিত গৌরী

ফারহান আখতার পরিচালিত ‘ডন টু’ ছবির একটি দৃশ্যের জন্য ৩০০ ফুট উচ্চতা থেকে লাফিয়ে পড়তে হয়েছিলো শাহরুখ খানকে। বার্লিনের পার্ক ইন হোটেলের ছাদ থেকে কিং খানের এই লাফিয়ে পড়ার দৃশ্য ধারণের সময় খুবই ভয় পেয়ে গিয়েছিলেন তার স্ত্রী গৌরী এবং ভবিষ্যতে কখনোই যেন তিনি এমন ঝুঁকিপূর্ণ কাজ না করেন সে অনুরোধও করেছিলেন। খবর মিডডেডটকম- এর।

এ ধরনের দুঃসাহসিক স্টান্টে অংশ নেওয়া শাহরুখের জন্য মোটেও নতুন কোনো বিষয় নয়। এর আগে এমন দৃশ্য করতে গিয়ে মারাত্মকভাবে জখমও হয়েছিলেন তিনি। তাই এবার এমন ঝুঁকিপূর্ণ দৃশ্যে অভিনয়ের আগে একটু ইততস্তই করছিলেন কিং খান।

এ প্রসঙ্গে ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, ‘ফারহান যখন কিং খানকে দৃশ্যটি করতে বললেন, তখন তিনি সরাসরি না করেননি। বরং তিনি ফারহানকেই দৃশ্যটি করে দেখানোর জন্য বললেন। তিনি ভেবেছিলেন, ফারহান হয়তো ভয় পেয়ে যাবেন। কিন্তু তাকে অবাক করে দিয়ে ঠিকই লাফ দিয়ে বসেন ফারহান। তখন কিং খানকেও বাধ্য হয়েই লাফ দিতে হয়।’

শুটিংয়ের সময় ফারহানের স্ত্রী আধুনা আখতার এবং শাহরুখের স্ত্রী গৌরীও উপস্থিত ছিলেন। ফারহান এবং শাহরুখের এমন দুঃসাহসিক কার্যকলাপে খুবই শঙ্কিত হয়ে পড়েন আধুনা এবং গৌরী।

উল্লেখ্য, ‘ডন টু’ ছবি মুক্তির দিন ধার্য করা হয়েছে ২৩ ডিসেম্বর। ছবিটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শাহরুখ খান, প্রিয়াংকা চোপড়া, লারা দত্ত, ওম পুরী, কুনাল কাপুর প্রমুখ।




বিডিনিউজটোয়েন্টিফোরডটকম

জোলির বিরুদ্ধে সাংবাদিকের মামলা

‘ইন দ্য ল্যান্ড অফ ব্লাড অ্যান্ড হানি’ ছবির মধ্য দিয়ে চলচ্চিত্র পরিচালনায় অভিষেক ঘটেছে এঞ্জেলিনা জোলির। তবে শুরতেই ঝামলোয় পরে গেছেন তিনি। সম্প্রতি ক্রোয়েশিয়ান এক সাংবাদিক ছবির গল্প চুরি করার অভিযোগে মামলা ঠুকে দিয়েছেন জোলির বিরুদ্ধে। খবর টাইমস অফ ইন্ডিয়া’র।

জেমস জে ব্র্যাডক নামের ঐ সাংবাদিক দাবী করেছেন, ‘২০০৭ সালে আমার লেখা একটি আর্টিকেল প্রকাশিত হয়েছিলো। ঐ আর্টিকেলের বিষয়বস্তু নিয়েই জোলির রচনা ও পরিচালনায় ‘ইন দ্য ল্যান্ড অফ ব্লাড অ্যান্ড হানি’ ছবিটি নির্মাণ করা হয়েছে।’

‘ইন দ্য ল্যান্ড অফ ব্লাড অ্যান্ড হানি’ ছবিটি মার্কিন যুক্তরাষ্ট্রে মুক্তি পাচ্ছে ২৩ ডিসেম্বর। বসনিয়ান যুদ্ধের প্রেক্ষাপটে আইয়া নামের একজন মুসলিম নারীর প্রেমকাহিনী তুলে ধরা হয়েছে ছবিটিতে।




বিডিনিউজটোয়েন্টিফোরডটকম

গাগার রূপ রহস্য

সম্প্রতি নিজের সুন্দর ত্বকের পেছনের রহস্য উন্মোচন করলেন মার্কিন পপ গায়িকা লেডি গাগা। পালং শাক খাওয়া এবং প্রিয়জনের সঙ্গে সুস্থ সম্পর্কই নিজের রূপ রহস্য হিসেবে অভিহিত করলেন ২৫ বছর বয়সী এই বিতর্কিত তারকা। খবর আইএএনএস- এর।

গাগার ভাষ্যে, ‘পালং শাক এবং শরীরকে পর্যাপ্ত খাটিয়ে নেয়াই আমার ত্বককে সুন্দর রাখতে সাহায্য করে। মানে আমি বলতে চাচ্ছি, কঠোর পরিশ্রম এবং এর ফলে শরীরে উৎপন্ন হওয়া ঘামই আসলে ত্বককে সুন্দর রাখে।’

উল্লেখ্য, গাগা এই মুহূর্তে ডেটিং চালাচ্ছেন ‘ভ্যাম্পায়ার ডায়রিজ’খ্যাত ৩০ বছর বয়সী মার্কিন মডেল ও অভিনেতা টেইলর কিনি’র সঙ্গে।


বিডিনিউজটোয়েন্টিফোরডটকম

বিনোদন খবর বাবা হলেন আমির খান

পুত্র সন্তানের গর্বিত বাবা-মা হলেন বলিউডি তারকা আমির খান ও তার স্ত্রী কিরণ রাও। তবে স্বাভাবিক প্রক্রিয়ায় সন্তানের জন্ম দেননি কিরণ। আইভিএফ বা টেস্ট টিউব পদ্ধতিতে ১ ডিসেম্বর পুত্র সন্তানের মুখ দেখেছেন আমির-কিরণ দম্পতি। খবর মিডডেডটকম- এর।

সন্তান ধারণে জটিলতা দেখা দেওয়ায় আমির-কিরণ দম্পতিকে আইভিএফ পদ্ধতিতে সন্তান নেওয়ার পরামর্শ দেন চিকিৎসকরা। উল্লেখ্য, আইভিএফ বা ইন ভিট্রো ফার্টিলাইজেশন পদ্ধতিতে শরীরের বাইরে ডিম্বানু এবং শুক্রানুকে নিষিক্ত করা হয়। এই প্রক্রিয়া টেস্ট টিউব বেবি নামেই পরিচিত। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আমির এবং কিরণ এই পদ্ধতি গ্রহণ করেন এবং কোনো রকম জটিলতা ছাড়াই বাবা-মা হন তারা।

বিষয়টি জানিয়ে মিডডেডটকম সংবাদমাধ্যমকে একটি চিঠি পাঠিয়েছেন আমির। সেখানে তিনি লিখেছেন, ‘সবাইকে অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি, অবশেষে আমার পুত্র সন্তানের জন্ম হয়েছে। বিষয়টি আমার ও কিরণের জন্য খুবই ভালো লাগার। কারণ কিছু জটিলতা এবং দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে সন্তানের মুখ দেখার সৌভাগ্য হলো আমাদের। সবকিছু ভালোয় ভালোয় হওয়ায় আমরা ঈশ্বরের কাছে অনেক বেশি কৃতজ্ঞ।’

আমির আরো লিখেছেন, ‘বিজ্ঞানের যাদু, ঈশ্বরের কৃপা আর কাছের মানুষদের দোয়ার কারণেই আজ বাবা হতে পেরেছি। সত্যিই অনেক বেশি আনন্দিত আমি। আপনারা সবাই আমার সন্তানের জন্য আশীর্বাদ করবেন।’




বিডিনিউজটোয়েন্টিফোরডটকম

বৃহস্পতিবার, ২৪ নভেম্বর, ২০১১

সারিকাকে নিয়ে ঢাকায় নীরব

সাইফ চন্দন: অবশেষে দশদিন পর প্রেমিকা সারিকাকে সঙ্গে নিয়ে ঢাকায় ফিরেছেন নীরব। গত রাতে তারা ঢাকায় এসেছেন। বিকালে নীরবের সঙ্গে কথা হলে তিনি জানান, সারিকা ভাল আছে। এ মুহূর্তে সে ঘুমাচ্ছে। একটু পরেই ঢাকার উদ্দেশ্যে রওনা হবো। রাতের মধ্যে আমরা ঢাকায় পৌঁছবো। তাহলে এত রটনা-ঘটনা কেন হলো- এ প্রসঙ্গে নীরব বলেন, মানবজমিন লিখেছে ধূম্রজাল। তার মানে, কি হয়েছে বা কি হয়নি তা স্পষ্ট নয়। সারিকার মোবাইলও ছিল বন্ধ। আর আমিও যোগাযোগের বাইরে ছিলাম। তাই বিষয়টি তিল থেকে তাল হয়েছে। তবে বলবো না সব মিথ্যা। অবশ্যই কিছু ঘটেছে। এজন্য আমরা এখন কক্সবাজারে। তবে সে প্রসঙ্গে আর কথা বলতে রাজি নই। ঢাকায় এসে আবার আগের মতো কাজে মনোযোগী হবো।
ঈদের চতুর্থ দিন বিকালে বাসা থেকে রাগ করে বের হয় সারিকা। ৩৫ লাখ টাকায় কেনা নতুন গাড়ি নিজেই ড্রাইভ করে বেরিয়ে যান। তারপর থেকে খোঁজ নেই তার। সাতদিন পর কক্সবাজার থেকে মানবজমিন স্টাফ রিপোর্টার সূত্রে জানা যায়, মডেল কন্যা সারিকা কক্সবাজারে। অন্তরালে যাওয়ার পর খবর পেয়ে মেয়ের খোঁজে মা-ও এসেছেন কক্সবাজারে। শুক্রবার কক্সবাজারের একটি অভিজাত হোটেলে সারিকার অবস্থান নিশ্চিত হয়ে পুলিশের সহযোগিতায় মেয়ের সঙ্গে দেখা করেন সারিকার মা। এ সময় মাহফুজ ইসলামের স্ত্রী সোনিয়া ইসলাম পরিচয়ে সারিকাকে পাওয়া যায়। এই সময় মাহফুজকে গেইটে আটকে রাখা হয়। এতে সারিকা চটে যায়। মা ও পুলিশের সঙ্গে দুর্ব্যবহার করে এবং মাহফুজকে সে ভালবাসে, তাকে ছেড়ে দেয়ার জন্য বলে। সারিকার মা মেয়ের এ অবস্থা দেখে রাতেই চট্টগ্রাম চলে আসেন। শনিবার ঢাকায় আসেন। ওই দিনই ঢাকা থেকে একটি ফ্লাইটে কক্সবাজার পৌঁছেন নীরব। এরপর থেকে একসঙ্গেই আছেন তারা।

‘এখনও আমি ব্যাড গার্ল’

হলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি। জনপ্রিয়তার বাইরেও অভিনেত্রীদের মধ্যে তাকেই সবচাইতে যৌন আবেদনময়ী হিসেবে ধরা হয়। কিন্তু অনেকেরই হয়তো আজানা যে, টিনেজ বয়সে একদমই বেপরোয়া ছিলেন আজকের জোলি। সেই বয়সে যখন তখন মদ্যপান-মাদকদ্রব্য সেবন, সম্পর্ক গড়া-ভাঙা, উচ্ছৃঙ্খল চালচলন প্রভৃতি কারণে বেশ সমালোচিত ছিলেন তিনি। অবশ্য অভিনয়ে ব্যস্ত হয়ে যাওয়ার পর ধীরে ধীরে অন্ধকার জগৎ থেকে আলোর পথে ফিরতে শুরু করেন। কিন্তু জোলি সেটা এখনও মানেন না। এখনও নিজেকে বেপরোয়াই মনে করেন তিনি। সমপ্রতি জোলি বলেছেন, আমি এখনও ব্যাড গার্ল। সারাজীবনই থাকবো। এই সময়ে এসে জোলির এমন মন্তব্যে অবাক হয়েছেন সবাই। কারণ, সবার চোখে স্বামী-সন্তান নিয়ে বেশ গোছালো জীবন-যাপনই করছেন তিনি। এ বিষয়ে রহস্যও করেননি জোলি। সরাসরি বলেছেন, আমি যে জগতে ছিলাম সেখান থেকে ফেরা আসলে খুব কঠিন হয়ে পড়েছিল। আমি সে সময় কাটিয়ে এখনও যে বেঁচে আছি তাতেই মাঝে-মধ্যে অবাক লাগে। তবে আমি মনে করি, আগের মতোই আছি আমি। ভেতরের কোন কিছুই বদলায়নি আমার। হয়তো বাইরে গিয়ে সেটা আমি কাউকে বুঝতে দেই না, একটি স্থানে অবস্থান করি বলে। ভেতরে ভেতরে আমি আগের মতোই আছি, ব্যাড গার্ল।

কাকে বিয়ে করবেন সালমান?

বিয়ে করার মতো পাশে কেউ নেই বলেই সম্প্রতি জানালেন ‘বিগহার্ট লাভারবয়’ সালমান খান। খবর টাইমস অফ ইন্ডিয়া’র। 

সম্প্রতি ‘দেশী বয়েজ’ ছবির প্রচারণা চালাতে বিগ বস অনুষ্ঠানের সেটে হাজির হয়েছিলেন জন আব্রাহাম এবং অক্ষয় কুমার। অনুষ্ঠান সঞ্চালক সালমান এবং সঞ্জয় দত্তের সঙ্গে তারা বিয়ে প্রসঙ্গ নিয়ে আলাপে মেতে ওঠেন।

সবাই জনের কাছে জানতে চান, আসলেই বিয়ে করছেন নাকি তিনি। জবাবে তিনি শিগগিরই বিয়ের পিঁড়িতে বসার আগ্রহ প্রকাশ করেন। তিনি সালমানকেও শিগগিরই বিয়ের পিঁড়িতে বসার অনুরোধ করেন। এমনকি নিজের বিয়ের দিনেই সাল্লুকেও গাঁটছরা বাঁধার পরামর্শ দেন জন।

আলাপচারিতার এক পর্যায়ে জনকে উদ্দেশ্য করে সালমান বলে বসেন, ‘আমি যতদিনে বিয়ে করবো ততদিনে তোমার বাচ্চা-কাচ্চা হয়ে যাবে। অন্তত বিয়ে করার মতো কেউ তো তোমার পাশে আছে। কিন্তু আমি কাকে বিয়ে করবো? আমারতো তেমন কেউ নেই।’



বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/

বৃহস্পতিবার, ১৭ নভেম্বর, ২০১১

ডেমি মুর ওজন হারিয়েছেন ৯৮ পাউন্ড

বেশ কিছুদিন ধরেই স্বামী অ্যাস্টন কুচারের বিশ্বাসঘাতকতায় নিজেদের দাম্পত্য জীবন নিয়ে কঠিন সময় পার করছেন হলিউডি অভিনেত্রী ডেমি মুর। ব্যক্তিগত জীবনের এই ঝড়ঝাপ্টা এবার তার স্বাস্থ্যহানীর কারণ হয়ে দাঁড়াচ্ছে বলেই ধারণা করা হচ্ছে। এরইমধ্যে ৯৮ পাউন্ড ওজন হারানোয় অস্বাভাবিকভাবে শুকিয়ে গেছেন ৪৯ বছর বয়সী এই তারকা। খবর টাইমস অফ ইন্ডিয়া’র।

সম্প্রতি নিজের ৪৯ তম জন্মদিন পালন করা এই তারকাকে দেখা গেছে প্রচণ্ড রকমের ফ্যাকাসে এবং শুকিয়ে যাওয়া অবস্থায়। এই সপ্তাহেই লস এঞ্জেলসের একটি বিউটি সেলুন থেকে বের হওয়ার সময় তাকে এই অবস্থায় দেখা গেছে।

উল্লেখ্য, ডেমির স্বামী অভিনেতা অ্যাস্টন কুচার এ বছরের সেপ্টম্বরে তাদের বিয়েবার্ষিকীর দিনে ২৩ বছর বয়সী এক নারীর সঙ্গে সম্পর্ক স্থাপন করে তাকে ধোঁকা দেওয়ায় বেশ কিছুদিন ধরেই ডেমি-কুচার সম্পর্কে টানাপোড়েন চলছিলো। একটা সময়ে এই জুটির বিয়ে বিচ্ছেদের গুজবেও ছেয়ে যায় পুরো হলিউড।

তবে এতকিছুর পরও নিজের ৪৯তম জন্মদিনটি বেশ ধুমধামের সঙ্গেই পালন করেছেন ‘এ ফিউ গুড মেন’খ্যাত এই অভিনেত্রী। জন্মদিনে একটি ছোট্ট বানরকে কোলে নিয়ে নিজের বেশ কিছু হাস্যোজ্জ্বল ছবিও তিনি পোস্ট করেছেন টুইটারে।



বিডিনিউজটোয়েন্টিফোরডটকম

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | JCPenney Coupons