বর্হিবিশ্মব লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
বর্হিবিশ্মব লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

সোমবার, ২১ মে, ২০১২

আবার কাঁচা মাংসের ড্রেসে লেডি গাগা

বৃটিশ সঙ্গীত শিল্পী লেডি গাগা জাপানে কাঁচা মাংসের তৈরি পোশাকে ভক্তদের চমকে দিয়েছেন। খবর ইন্দো এশিয়ান নিউজ সার্ভিস-এর।

এর আগে ২০১০ সালে এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে গাগা তার এ উদ্ভট পোশাকটি পরেছিলেন।

গত সপ্তাহে টোকিওতে তারঅ্যামেরিকানো গানটি গাওয়ার সময় ফটোগ্রাফার টেরি রিচার্ডসন আবারো এ পপস্টারের কাঁচা মাংসের তৈরি পোশাকের ছবি তুলেছেন। এখানে তিনি কসাইয়ের দোকানের মতো মঞ্চে বিভিন্ন মরা জীবজন্তুর ভেতর মাংসের তৈরি অদ্ভুত পোশাক পরে নাচ-গান করেন।


বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/

বৃহস্পতিবার, ১১ আগস্ট, ২০১১

বাড়ছে শাহরুখ-প্রিয়াংকা ঘনিষ্ঠতা!

অবস্থাদৃষ্টে মনে হচ্ছে, বলিউড বাদশাহ শাহরুখ খানের উপর ভালোই প্রভাব বিস্তার করেছেন প্রিয়াংকা চোপড়া। জানা গেছে, শুধু চলচ্চিত্রেই নয়, স্টেজ শো’র জন্যও প্রিয়াংকার সঙ্গে কাজ করার সুযোগ খুঁজছেন কিং খান। আর এর প্রেক্ষিতে অনেকেই মন্তব্য করেছেন, আসলে প্রিয়াংকার কাছাকাছি থাকার উদ্দেশ্যেই এমনটা করছেন শাহরুখ। খবর টাইমস অফ ইন্ডিয়ার। 

সংবাদমাধ্যমটি জানিয়েছে, চলতি মাসের শেষের দিকে লন্ডনে শো করবেন শাহরুখ। কিছুদিন আগেই শোটির জন্য চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। এবারে তার অনুরোধেই অনুষ্ঠান আয়োজনকারীরা শোটিতে প্রিয়াংকার অংশগ্রহণও নিশ্চিত করেছেন। সবকিছু ঠিক থাকলে এ মাসের শেষ দিকে একসঙ্গেই লন্ডন যাচ্ছেন প্রিয়াংকা-শাহরুখ।

এদিকে জানা গেছে, বিশাল ভরদ্বাজের ‘টু স্টেটস’ ছবিতেও নাকি শাহরুখের সঙ্গে কাজ করবেন প্রিয়াংকা। এ ছাড়া, বর্তমানে শাহরুখের ‘রাডটওয়ান’ ছবিতে কাজ করছেন পিগি চপস। আর শিগগিরই মুক্তি পাচ্ছে এই জুটির ‘ডন ২’ ছবিটি।

সবমিলিয়ে অনেকেই মন্তব্য করেছেন, তাহলে সত্যিই কী গৌরির সঙ্গে দীর্ঘ ২০ বছরের সংসার ভেঙ্গে দিতে যাচ্ছেন শাহরুখ! কারণ দিনকে দিন বেড়েই চলেছে শাহরুখের সঙ্গে প্রিয়াংকার ঘনিষ্ঠতা। এখন দেখার বিষয় হলো, প্রিয়াংকার সাবেক বয়ফ্রেন্ড শহিদ কাপুর বিষয়টিকে কীভাবে নেন।



বিডিনিউজটোয়েন্টিফোরডটকম

মঙ্গলবার, ২৬ জুলাই, ২০১১

এক্সট্যাসি ট্যাবলেটই কেড়ে নিয়েছে এমির প্রাণ!

এমি ওয়াইনহাউসের মৃত্যুরহস্য এখন পর্যন্ত উদঘাটিত না হলেও তার কাছের বন্ধুরা দাবী করেছেন, এক্সট্যাসি ট্যাবলেটই কেড়ে নিয়েছে তার জীবন। তাদের ধারণা, অ্যালকোহলের সঙ্গে এক্সট্যাসি ট্যাবলেট মিশিয়ে মাত্রারিক্ত সেবণ করাতেই মাত্র ২৭ বছর বয়সে পৃথিবীর মায়া কাটিয়ে চলে গেছেন এমি। খবর এনডিটিভি’র।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, এ প্রসঙ্গে এমির ঘনিষ্ঠ এক বন্ধু বলেছেন, ‘মৃত্যুর ৭দিন আগে থেকেই প্রচুর পরিমাণে মাদক নিচ্ছিলেন এমি। অনেকেই বলাবলি করছিলেন, এবার সত্যি সত্যিই মাদক তার জীবনকে শেষ করে দেবে। অ্যালকোহল বা কোকেইন তার শরীর সহ্য করে নিয়েছিলো। কিন্তু অতিমাত্রায় এক্সট্যাসি ট্যাবলেট তার শরীর গ্রহণ করেনি। সম্ভবত এটাই তার মৃত্যুর কারণ।’

এমটিভির প্রযোজক ড্যানি প্যান্থাকিও এমির মৃত্যু সম্পর্কে একইরকম ধারণা দিয়েছেন। তার ভাষ্য, ‘আমার বান্ধবীর বয়ফ্রেন্ড একজন পুলিশ অফিসার। এমির মৃতদেহ উদ্ধারের সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন তিনি। তিনি জানিয়েছেন, এক্সট্যাসি ওভারডোজেই এমির মৃত্যু হয়েছে।’

অবশ্য এমির মৃত্যুর কারণ সম্পর্কে এখন পর্যন্ত মুখ খোলেনি পুলিশ। তার পোস্টমর্টেম সম্পন্ন হলেও, এর ফলাফল পেতে আরো সপ্তাহ চারেক সময় লাগবে।

এদিকে জানা গেছে, এমির শেষকৃত্য সম্পন্ন হচ্ছে ২৬ জুলাই মঙ্গলবার। পারিবারিকভাবেই তাকে চিরনিদ্রায় শায়িত করা হবে বলেই নিশ্চিত করেছেন তার পরিবারের এক সদস্য। অবশ্য কোথায় এবং কখন তার শেষকৃত্য সম্পন্ন হবে সে ব্যাপারে বিস্তারিত কিছু জানানো হয়নি।

উল্লেখ্য, ২৩ জুলাই শনিবার বিকেলে এমি ওয়াইনহাউসের বাড়ি থেকে উদ্ধার করা হয় তার মরদেহ।



বিডিনিউজটোয়েন্টিফোরডটকম

রবিবার, ২৪ জুলাই, ২০১১

পাথর ছুড়ে আরও এক বাংলাদেশিকে হত্যা

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে ২৫ দিনের ব্যবধানে রফিকুল ইসলাম (৩৫) নামে বাংলাদেশের আরও এক গরু ব্যবসায়ীকে পাথর ছুড়ে হত্যা করল ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। নিহত রফিকুলের বাড়ি উপজেলার উফারমারা গ্রামে। তাঁর বাবার নাম বাহার উদ্দিন। আজ রোববার ভোরে এ ঘটনা ঘটে।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও এলাকাবাসী জানায়, রফিকুল আজ ভোরে ভারতের ষোলঘড়িয়া বামনদল সীমান্তের ৮৩৬/৭-এর সাব পিলারের কাছে গরু আনতে যায়। গরু নিয়ে তিনিসহ আরও কয়েকজন গরু ব্যবসায়ী সানিয়াজান নদী হেঁটে পার হচ্ছিলেন। এ সময় নদীর ওপর সেতুতে টহল দিচ্ছিল ভারতীয় ১০৪ ব্যাটালিয়নের বিএসএফ ক্যাম্পের সদস্যরা। তারা নদীতে ওই ব্যবসায়ীদের দেখতে পেয়ে তাঁদের লক্ষ্য করে এলোপাতাড়ি পাথর ছোড়ে। এতে ঘটনাস্থলেই রফিকুল মারা যান। পরে বিএসএফ সদস্য রফিকুলের লাশ ওই নদীতে ফেলে দেয়।
নদীতে রফিকুলের লাশ ভেসে উঠলে এলাকাবাসী বুড়িমারী বিজিবি ক্যাম্পে খবর দেয়। বিজিবি সদস্যরা লাশ উদ্ধার করে পাটগ্রাম থানার পুলিশের কাছে হস্তান্তর করে।
উল্লে¬খ্য, গত ৩০ জুন ওই সীমান্তে একইভাবে বিএসএফ সদস্যরা মিজানুর রহমান নামের এক বাংলাদেশি যুবককে নৃশংসভাবে হত্যা করে।
পাটগ্রাম থানার উপপরিদর্শক (এসআই) লেবু জানান, লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
বিজিবি লালমনিরহাট ৩১ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আসলাম হোসেন বলেন, এ ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে বিএসএফের কাছে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে।

রবিবার, ১৭ জুলাই, ২০১১

উত্তর-পূর্ব আফ্রিকার খরা আরও ভয়াবহ রূপ নিতে পারে

সোমালিয়ার রাজধানী মোগাদিসুর একটি সহায়তা কেন্দ্রে চিকিত্সা নিচ্ছে খরাপীড়িত বুভুক্ষু শিশু। ১ জু সোমালিয়ার রাজধানী মোগাদিসুর একটি সহায়তা কেন্দ্রে চিকিত্সা নিচ্ছে খরাপীড়িত বুভুক্ষু শিশু। ১ জুলাই তোলা ছবিটি গত শুক্রবার প্রকাশ করা হয়
এএফপি
ইউনিসেফ গতকাল শনিবার হুঁশিয়ার করে দিয়ে বলেছে, উত্তর-পূর্ব আফ্রিকার ‘হর্ন অব আফ্রিকা’ বলে পরিচিত অঞ্চলের খরা পরিস্থিতির শিগগির উন্নতি হওয়ার সম্ভাবনা নেই। বরং আগামী ছয় মাসে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারে।
উত্তর-পূর্ব আফ্রিকার ওই অঞ্চলে গত ৬০ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ খরা দেখা দিয়েছে। এর মধ্যে রয়েছে সোমালিয়া, ইথিওপিয়া, জিবুতি, কেনিয়া ইত্যাদি দেশ। এর মধ্যে নিরাপত্তা পরিস্থিতি ইতিমধ্যেই খারাপ থাকা সোমালিয়ার অবস্থা বিশেষভাবে খারাপ। প্রতিদিন কয়েক হাজার সোমালীয় কেনিয়া ও ইথিওপিয়ার উদ্দেশে দেশ ছাড়ছে।
খরা পরিস্থিতি সম্পর্কে ইউনিসেফের পরিচালক অ্যান্থনি লেক এএফপিকে বলেন, ‘পরিস্থিতি মোকাবিলায় আমরা যথাসাধ্য কাজ করছি। তবে অবস্থা খুবই খারাপ। সোমালিয়ায় আগামী বছরের আগে কোনো ফসল হবে না। তাই আশঙ্কা করা হচ্ছে, আগামী ছয় মাস পরিস্থিতি বিপজ্জনক হয়ে উঠবে।’
এদিকে যুক্তরাজ্য আফ্রিকার খরা উপদ্রুত মানুষের সহায়তায় পাঁচ কোটি ২২ লাখ ৫০ হাজার পাউন্ড জরুরি সহায়তার ঘোষণা দিয়েছে।
খরার কবলে পড়ে সোমালিয়ার অন্তত এক কোটি মানুষ দুর্বিষহ জীবন যাপন করছে। মড়ার ওপর খাঁড়ার আঘাত হয়ে উঠেছে মুসলিম জঙ্গি গোষ্ঠীগুলোর তৎপরতা। দেশটির বড় এলাকা নিয়ন্ত্রণে নেওয়া এই জঙ্গি গোষ্ঠীগুলোর সঙ্গে আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠন আল-কায়েদার কথিত ঘনিষ্ঠতার কারণে ত্রাণ সহায়তা দিতে অনেক দেশই আগ্রহী নয়।
হাজার হাজার সোমালীয় তাই দিনের পর দিন পায়ে হেঁটে সীমান্ত পাড়ি দিচ্ছে। তাদের অনেকের গন্তব্য কেনিয়ায় অবস্থিত বিশ্বের সবচেয়ে বড় উদ্বাস্তুশিবির। তবে এ যাত্রা মোটেও সহজ নয়। অনাহারী এ মানুষগুলো দীর্ঘ পথ হেঁটে কোনো রকমে প্রাণ নিয়ে উদ্বাস্তুশিবিরে পৌঁছায়। সম্প্রতি জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে থাকা পরিস্থিতির এই বর্ণনা দেন আবদিও আলী এলমিওনামের নামের এক সোমালীয় নারী। ক্লান্ত এই নারী অত্যন্ত দুর্বল কণ্ঠে কোনো রকমে দ্য নিউইয়র্ক টাইমস-এর সাংবাদিককে বলেন, কয়েক সপ্তাহ ধরে দিন-রাত হেঁটে দীর্ঘ দুর্গম পথ পাড়ি দেন তিনি। যে এলাকা থেকে এসেছেন, সেখানে কোনো খাবার নেই। না খেতে পেয়ে তিন শিশুসন্তানকে চোখের সামনে মরে যেতে দেখেছেন।
এদিকে যুক্তরাজ্যের আন্তর্জাতিক উন্নয়নবিষয়কমন্ত্রী অ্যান্ড্রু মিচেল কেনিয়া সফরের আগে বলেছেন, তাঁর দেশের দেওয়া অর্থ খরা উপদ্রুত সোমালিয়া, ইথিওপিয়া ও কেনিয়ায় ব্যয় করা হবে। এএফপি, বিবিসি ও দ্য নিউইয়র্ক টাইমস অনলাইন।

শুক্রবার, ১৫ জুলাই, ২০১১

বিয়ে করছেন পিট-জোলি!

বেশ কিছুদিন ধরেই গুঞ্জন চলছিলো, শিগগিরই বিয়ের পিঁড়িতে বসবেন আলোচিত হলিউডি জুটি ব্র্যাড পিট এবং অ্যাঞ্জেলিনা জোলি। এবারে বিয়ের বিষয়টি প্রকাশ্যেই জানিয়েছেন তারা। খবর সান-এর। 

সংবাদমাধ্যমটি জানিয়েছে, এ প্রসঙ্গে ১৩ জুলাই বুধবার রাতে যৌথ এক বিবৃতিতে এই জুটি বলেছেন, ‘আগামি কয়েক সপ্তাহের মধ্যেই গাঁটছড়া বাঁধার পরিকল্পনা করেছি আমরা। কাছের কয়েকজন বন্ধু-বান্ধবের উপস্থিতিতে ঘরোয়াভাবেই বিয়ের কাজটি সেরে ফেলবো।’  

উল্লেখ্য, এর আগে এই জুটি ঘোষণা দিয়েছিলেন, মার্কিন যুক্তরাষ্ট্রে সমকামী বিয়েকে বৈধতা না দেওয়া পর্যন্ত বিয়ের পিঁড়িতে বসবেন না তারা। অবশ্য কয়েকদিন আগে পিট বলেছিলেন, ‘সন্তানরা বারবার আমাদেরকে বিয়ে করার জন্য তাগিদ দিচ্ছে। তারা মনে-প্রাণে চাইছে, শিগগিরই আমরা যেন বিয়ে করে ফেলি। কাজেই বিষয়টিকে আমরা খুবই গুরুত্বের সঙ্গে বিবেচনা করছি।’



বিডিনিউজটোয়েন্টিফোরডটকম

ইন্দোনেশিয়ায় অগ্ন্যুৎপাত, হাজারো মানুষ ঘর ছাড়া

 ইন্দোনেশিয়ার মাউন্ট লোকোন আগ্নেয়গিরি দিয়ে উত্তপ্ত লাভা নির্গমণ শুরু হয়েছে। ওই আগ্নেয়গিরি থেকে উদগীরিত ছাই দেশটির উত্তরাঞ্চলীয় সুলাওয়েসি দ্বীপের ভূমি থেকে ৫ হাজার ফুট উঁচু পর্যন্ত ছড়িয়ে পড়েছে। 

এ ঘটনায় দ্বীপটির আতঙ্কিত অভিবাসীরা নিরাপদ আশ্রয়ের সন্ধানে বাড়ি-ঘর ছেড়ে গেছে বলে শুক্রবার একজন সরকারি কর্মকর্তা জানিয়েছেন। 

দেশটির জাতীয় দুর্যোগ সংস্থার মুখপাত্র সুতোপো পুরো নুগরোহো বলেন, "অগ্ন্যুৎপাতের ফলে এর আশেপাশে থাকা বনাঞ্চল পুড়ে গেছে।" 

এখনো পর্যন্ত এতে হতাহতের কোনো খবর পাওয়া যায় নি বলে নুগরোহো জানান। 

বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতের ঠিক আগে প্রথম আগ্নেগিরিটি থেকে অগ্ন্যুপাত শুরু হয়। এ সময় ছাইমেঘ ৫ হাজার ২শ' ফুটেরও বেশি উঁচুতে উঠে যায় বলে জানা গেছে। স্থানীয় অধিবাসীরা এরপরই বাড়ি-ঘর ছেড়ে পালাতে থাকে। 

নুগরোহো জানান, সরকারের পক্ষ থেকে এসব শরণার্থীদের মাস্ক ও তাঁবু সরবরাহ করার পরিকল্পনা নেওয়া হয়েছে। বর্তমানে উদ্বাস্তুরা নিকটবর্তী একটি স্কুল ভবনে আশ্রয় নিয়ে আছে। 

ওই অঞ্চলে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। পাশাপাশি সরকারের পক্ষ থেকে আগ্নেয়গিরির আশপাশের সাড়ে ৩ কিলোমিটার এলাকা থেকে ২৮ হাজার অধিবাসীকে সরিয়ে নেওয়ারও পরামর্শ দেওয়া হয়েছে। 

প্রাদেশিক রাজধানী মানাদোর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান চলাচল স্বাভাবিক রয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে। 

বিশ্বের চতুর্থ জনবহুল দেশ ইন্দোনেশিয়া প্রায়ই ভূমিকম্প, আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত, সুনামি ও বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগের শিকার হয়। 

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটক

মুম্বাইয়ে বিস্ফোরণ: নিহত ২১

ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাইয়ে তিনটি বোমা বিম্ফোরণে অন্তত ২১ জন নিহত হয়েছে। 

বিস্ফোরণের ঘটনায় আহত হয়েছে অন্তত একশ ১৩ জন। 

বিস্ফোরণের পর নয়াদিল্লি, চেন্নাই, ব্যাঙ্গালোর ও কলকাতায় সতর্কতা জারি করা হয়েছে। 

বুধবার বিকেল ৬টা ৫৪ মিনিটে প্রথম বোমাটি বিস্ফোরিত হয় দক্ষিণ মুম্বাইয়ের জাভেরী বাজারে। এক মিনিট পর দ্বিতীয় বোমাটি বিস্ফোরিত হয় দক্ষিণ মুম্বাইয়েরই ওপেরা হাউজে। ৭টা ছয় মিনিটে মুম্বাইয়ের কেন্দ্রস্থল পশ্চিম দাদারের কবুতর খানা নামক জায়গায় একটি বাস স্টপে তৃতীয় বোমাটির বিস্ফোরণ ঘটে। 




এ সময় কর্মক্ষেত্র থেকে মুম্বাইবাসীরা ঘরে ফিরে থাকেন। 

ভারতের বিভিন্ন বেসরকারি টেলিভিশন চ্যানেল ও দৈনিক পত্রিকার অনলাইন সংস্করণে সরকারি সূত্রের বরাত দিয়ে মৃতের সংখ্যা ২১ উল্লেখ করা হয়েছে। 

ওই বিস্ফোরণের পর সারাদেশে নিরাপত্তা জোরদার করা হয়েছে। বিস্ফোরণের ঘটনা তদন্ত করছে জাতীয় তদন্ত সংস্থা (এনআইএ)। এছাড়া জাতীয় নিরাপত্তা রক্ষী (এনএসজি) ও ফরেনসিক বিশেষজ্ঞদের একটি দলও এ তদন্তে অংশ নিচ্ছে। 

হামলার ঘটনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুঃখপ্রকাশ করেছেন। পাকিস্তানও এ হামলায় নিন্দা ও দুঃখপ্রকাশ করেছে। 

২০০৮ সালের নভেম্বরে জঙ্গি হামলায় মুম্বাইয়ে অন্তত একশ ৭০ জন নিহত হয়। 

সন্দেহ ইন্ডিয়ান মুজাহিদিনকে 

এনডিটিভি জানিয়েছে, এটি সন্ত্রাসী হামলা বলে নিশ্চিত করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। হামলায় ই¤েপ্রাভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস ব্যবহার করা হয়। 

এ হামলার দায়িত্ব এখন পর্যন্ত কেউ স্বীকার করেনি। হামলার জন্য লস্কর-ই-তৈয়বার ঘনিষ্ঠ ইন্ডিয়ান মুজাহিদিনকে সন্দেহ করা হচ্ছে বলে মুম্বাই পুলিশের অপ্রকাশিত সূত্রের বরাত দিয়ে বলেছে এনডিটিভি। 

হামলার পরপর মুখ্যমন্ত্রী পৃথ্বীরাজ চৌহান বিবিসিকে বলেন, এটি সন্ত্রাসীদের সমন্বিত হামলা। 

তিনটি বিস্ফোরণস্থলেই নিহতের ঘটনা ঘটেছে বলে সিএনএন-আইবিএনকে জানান চৌহান। ওপেরা হাউজে বিস্ফোরিত বোমাটি সবচেয়ে শক্তিশালী বলে জানান তিনি। 

এনডিটিভি জানায়, জাভেরি বাজারে বিস্ফোরণটি ঘটে একটি সরু গলিতে। ওই গলিতে বেশকিছু খাবারের দোকান রয়েছে যেখানে লোকজন বাড়ি ফেরার ট্রেন ধরার আগে খাওয়ার জন্য থামেন। 

দাদারে বিস্ফোরণটি ঘটে একটি বাস স্টপে বিদ্যুতের খুঁটির মিটার বক্সে। ওপেরা হাইজে বিস্ফোরণ ঘটে প্রাসাদ চেম্বার নামে একটি ভবনে। 

পুলিশ বলছে, দাদারের বিস্ফোরণস্থল বাসস্টপে থাকা ক্লোজড সার্কিট টিভি ক্যামেরা থেকে পাওয়া ফুটেজ এ ঘটনা তদন্তে কাজে লাগবে। 

ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদাম্বরম বিস্ফোরণের পরপরই সাংবাদিকদের বলেন, "মুম্বাইয়ে বোমা বিস্ফোরণে অন্তত ১০ জন নিহত এবং একশ জনের বেশি মানুষ আহত হয়েছে।" 

বৃহস্পতিবার তিনি ঘটনাস্থল পরিদর্শন করবেন। 

বিস্ফোরণের ঘটনার পর মুম্বাইবাসীদের ঘরের ভেতর থাকার পরামর্শ দিয়ে মুম্বাই পুলিশের তরফ থেকে মোবাইল ফোনে এসএমএস পাঠানো হয়। 

মনমোহন-ওবামা-সোনিয়ার নিন্দা 

ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং এক বিবৃতিতে এ বিস্ফোরণের তীব্র নিন্দা জানান। স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদাম্বরামকে প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেন তিনি। এ পরিস্থিতিতে মুম্বাইবাসীকে শান্ত থাকারও আহ্বান জানান প্রধানমন্ত্রী। 

এক বিবৃতিতে ক্ষমতাসীন দল কংগ্রেসের সভানেত্রী সোনিয়া গান্ধী সন্ত্রাসী কর্মকাণ্ডের নিন্দা জানিয়ে বলেছেন, এ ধরনের কাপুরুষোচিত কর্মকাণ্ডের সমুচিত জবাব দেওয়া হবে। হতাহতের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা প্রকাশ করেন তিনি। 

সন্ত্রাসবাদের বিরুদ্ধে সতর্ক ও একতাবদ্ধ থাকতে সবার প্রতি আহ্বান জানান তিনি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা এ বিস্ফোরণের নিন্দা জানিয়ে বলেছেন, "মুম্বাইয়ে এ জঘণ্য হামলার নিন্দা জানাচ্ছি। ভারত আমাদের ঘনিষ্ঠ বন্ধু ও অংশীদার। এই সব অপরাধীদের বিচারের কাঠগড়ায় দাঁড় করানোর জন্য আমরা সব ধরনের সহায়তার প্রস্তাব দিচ্ছি।" 

মুম্বাইয়ের এ বিস্ফোরণে দুঃখ প্রকাশ করেছেন বলিউডের অনেক তারকা। 

'৯৩ থেকে হামলার লক্ষ্যস্থল মুম্বাই 

সিএনএন-আইবিএনের টেলিভিশনের ফুটেজে দেখা গেছে, একটি হামলাস্থলে দোমড়ানো- মোচড়ানো ধাতব দণ্ড, ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত কতগুলো মোটরসাইকেল ও গাড়ি পড়ে আছে। 

যশরাজ জাইন নামের এক প্রত্যক্ষদর্শী সিএনএন-আইবিএন টেলিভিশনকে বলেন, "অফিসে বসে আমরা বিস্ফোরণের বিকট শব্দ শুনতে পাই। বাইরে তখন ব্যাপক হট্টগোল। আমরা দেখি আগুণ জ্বলছে এবং দুই বা তিনটি মৃতদেহ সরিয়ে নেওয়া হচ্ছে।" 

গত কয়েক বছর ধরে সন্ত্রাসীদের হামলার লক্ষ্যস্থল হয়ে উঠেছে মুম্বাই। ১৯৯৩ সালে মুম্বাই স্টক এক্সচেঞ্জ ও অন্য কয়েকটি জায়গায় একযোগে বোমা হামলায় অন্তত দুইশ' ৬০ জন নিহত হয়। 

২০০২ সালে জাভেরি বাজারে দুটি বোমা বিস্ফোরণে ৫০ জনের বেশি মানুষ নিহত হয়। ২০০৬ সালে মুসলিম জঙ্গিরা মুম্বাইয়ের রেলে বোমা হামলা চালালে একশ' ৮০ জনের বেশি মানুষ নিহত হয়। 

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | JCPenney Coupons