অবাক লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
অবাক লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০১২

পাওলি পটারের বিশ্ব রেকর্ড


পাওলিন পর্টার। বয়স ৪৭ বছর। সবাই আদর করে ডাকে পাওলি। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার স্যাক্রামেন্টোর বাসিন্দা পাওলিন পর্টার ওজনে ৩১৭ কিলোগ্রাম। প্রায় ৮ মণ। সমপ্রতি গিনেস বুকে নাম তুলেছেন বিশ্বের সবচেয়ে বেশি ওজনের নারী হিসেবে। ২০১২ সালের গিনেস বুকের নতুন সংস্করণে সগর্বে চলে আসছে তার নাম।
হালের টালিউড সেনসেশন পাওলি দামের সঙ্গে কম-বেশি সবাই পরিচিত। নিজের অভিনয় ও আবেদনময়ী শরীরী উত্তাপ দিয়ে এর মধ্যে জয় করে নিয়েছেন ভক্তদের হৃদয়। তার অভিনয় দক্ষতা ও শরীরী উত্তাপের কথা ছড়িয়ে গেছে বলিউড পর্যন্ত। এবার যে পাওলির কথা জানাব তার সঙ্গে টালিউডের পাওলির কোনো মিল নেই। তিনি এক অন্য পাওলি। শুধু নাম ছাড়া পাওলি দামের সঙ্গে আর কিছুই মিলবে না। যুক্তরাষ্ট্রের এই নারী সমপ্রতি গিনেস বুক অব ওয়ার্ল্ডে নাম তুলেছেন বিশ্বের সবচেয়ে বেশি ওজনের নারী হিসেবে। ২০১২ সালের নতুন সংস্করণে সগর্বে চলে আসছে তার নাম। আসল নাম পাওলিন পর্টার। বিশাল ওজনের শরীর নিয়ে পাওলিনের সমস্যাও অনেক। একার চেষ্টায় তিনি গোসল করতে পারেন না। যেতে পারেন না শপিংমলে। সব কাজেই সহায়তা নিতে হয় একমাত্র ছেলে ডিলানের। ১৭ বছরের ছেলে ডিলান তার মাকে বিছানা থেকে তুলে চেয়ারে বসায়। এরপর মোটর হুইল চেয়ারে বসিয়ে মাকে বাইরে নিয়ে যায়। পাওলির এই একমাত্র ছেলেই দিন-রাত ট্রলিতে খাবার সাজিয়ে দেয়। দিনের শুরুতে ব্রেকফাস্টে পাওলির লাগে এক ডজন ডিম, দুই কেজি মাংসের চপ, চার টুকরা আলু দিয়ে তৈরি হ্যাশ ব্রাউন, বড় ১০ টুকরা মাখন-পাউরুটি, আধা লিটার আইসক্রিম আর লিটারখানেক মিল্ক শেক। এই তো গেল সকালের নাশতা। খাওয়া-দাওয়া নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে পাওলি বলেন, ব্রেকফাস্টে এ আর তেমনকি! পরিমাণটা যা একটু বেশি। সাধারণ মার্কিন পরিবারে ১০ জন এটা দিয়ে ব্রেকফাস্ট করতে পারেন, এই যা। এরপর রয়েছে দুপুরের খাবার। কিন্তু দুপুরের খাবার সম্পর্কে ধারণা দিতে নারাজ তিনি। তার মতে, অন্য কেউ এ গোপন ফর্মুলা পেলে খুব শিগগিরই তার বিশ্ব রেকর্ড ভেঙে ফেলতে পারেন। তবে রাতের খাবারের কথা তিনি নিজেই অকোপটে স্বীকার করেন। তিনি জানান, রাতে আটটি পিত্জা, বড় এক বাটি পেস্তা বাদাম আর এক কেজি মাংস খান। অতিরিক্ত ওজনের কারণেই স্বামী অ্যালেক্সের সঙ্গে সমপ্রতি বিচ্ছেদ ঘটেছে তার। পাওলিনের একটা বিষয়ে আক্ষেপ রয়ে গেছে। কারণ ওজন বাড়িয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে উঠতে চেয়েছিলেন অ্যালেক্সের অনুরোধে। অথচ তিনিই কিনা পাওলিনকে ত্যাগ করলেন।



বিয়ের সময় অ্যালেক্সের ওজন ছিল ৭০ কিলোগ্রামের কিছু কম। আর পাওলিন ছিলেন ২৭৩ কিলোগ্রামের। পরে বিশালাকার ভুঁড়ির জন্যই অ্যালেক্সের সঙ্গে বিচ্ছেদ ঘটে। কিন্তু তাদের ছেলে ডিলন অবশ্য কোনো অবস্থায়ই মাকে ছাড়তে নারাজ। সে মায়ের সঙ্গেই রয়ে গেছে। একদিকে কলেজের পড়াশোনা, তার মধ্যে মায়ের স্বাস্থ্যরক্ষা��"এ নিয়ে দারুণ চিন্তিত ১৭ বছরের ডিলান। পাওলিনের রেকর্ড ভাঙবে বলে সমপ্রতি অ্যারিজোনা রাজ্যের সুজান ইমেন নামে ৩২ বছরের এক তরুণী উঠে পড়ে লেগেছেন। দিনে ২০ হাজার ক্যালোরিসমৃদ্ধ খাবার খাওয়া শুরু করেছেন তিনি। তবে তাতে আদৌ চিন্তিত নন পাওলিন। তিনি এখন ওজন কমিয়ে সুস্থ-স্বাভাবিক জীবনে ফিরতে চান। রেকর্ড হয়ে যাওয়ায় ওজন বাড়ানো নিয়ে আর পাওলিনের আগ্রহ নেই।

রবিবার, ১ জানুয়ারি, ২০১২

৭৭ বছরের দাম্পত্যে বিচ্ছেদের সিদ্ধান্ত

দাম্পত্য জীবনের ৭৭ বছরের মাথায় স্ত্রীর ১৯৪০ সালের দিকে লেখা এক প্রেমপত্র উদ্ধারের পর, তার সঙ্গে বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন ইতালির এক প্রবীণ। ৯৯ বছর বয়সী স্বামী অ্যান্টোনিও এবং ৯৬ বছর বয়সী স্ত্রী রোজার দাম্পত্য সম্পর্ক বিচ্ছেদ পর্যন্ত গড়ালে তা হবে এক নতুন রেকর্ড। এ খবর দিয়ে অনলাইন হিন্দুস্তান টাইমস জানিয়েছে, আইনজীবীরা ইতালির এ প্রবীণ দম্পতির আংশিক পরিচয় দিয়েছেন। মামলায় গোপনীয়তার স্বার্থে তারা বর্ষীয়ান এ ব্যক্তির নাম অ্যান্টোনিও সি এবং তার স্ত্রীর নাম রোজা সি বলে উল্লেখ করেছেন। আইনজীবীদের দেয়া বক্তব্য অনুযায়ী, বিগত বছর অর্থাৎ ২০১১ সালের বড়দিন উদযাপনের কিছুদিন আগে অ্যান্টোনিও একটি পুরনো সিন্দুকের ড্রয়ার ঘাঁটাঘাঁটি করছিলেন। এমন সময় তার স্ত্রীর হাতের লেখা একটি প্রেমপত্র চলে আসে তার হাতে। এক মুহূর্ত দেরি না করে সোজা চলে গেলেন স্ত্রীর কাছে কৈফিয়ত চাইতে। তাদের ৭৭ বছরের সাংসারিক জীবনে এ ধরনের প্রতারণা সহ্য করতে না পেরে স্ত্রীর কাছে ডিভোর্স চেয়ে বসলেন। ওদিকে অপরাধবোধের আগুনে পুড়তে থাকা স্ত্রী তার ভুল স্বীকার করলেন। কিন্তু স্বামীকে তার অনড় সিদ্ধান্ত থেকে দমাতে ব্যর্থ হলেন। অবশেষে স্ত্রীকে ডিভোর্স দিতে আদালতের দারস্থ হলেন অ্যান্টোনিও। এদিকে এ সপ্তাহে বের হওয়া আইনি কিছু কাগজপত্র থেকে জানা গেছে, স্ত্রী রোজা ১৯৪০ সালের দিকে তার এক প্রেমিককে চিঠিটি লিখেছিলেন। তাদের মধ্যে গোপন প্রণয়ের সম্পর্ক ছিল। অ্যান্টোনিও এবং রোজা এ মুহূর্তে প্রায় ৮ দশকের দীর্ঘ দাম্পত্য জীবনের ইতি টানার প্রস্তুতি নিচ্ছেন। ৫ সন্তান, ১২ জন নাতি-নাতনি ও নাতি-নাতনির ঘরের ১ সন্তানের মায়া কাটিয়ে তারা আলাদা বসবাস করবেন। অবশ্য স্বামী-স্ত্রীর মধ্যে দীর্ঘদিন বনিবনা হচ্ছিল না বলে জানা গেছে। আর প্রেমপত্র তাদের সম্পর্কের সে চিরকেই ভাঙনে পরিণত করেছে। ১০ বছর আগে দাম্পত্য কলহের জেরে রোমের বাড়ি ছেড়েছিলেন অ্যান্টোনিও। তখন ১ বার পুত্রকে সঙ্গে নিয়ে গেলেও কয়েক সপ্তাহের মাথায় স্ত্রী ও স্বজনদের কাছে ফিরেছিলেন তিনি। ১৯৩০ সালে প্রথম সাক্ষাৎ হয়েছিল তাদের। এদিকে এ বিচ্ছেদ চূড়ান্ত হলে নিঃসন্দেহে যে রেকর্ড গড়বে তা বলার অপেক্ষা রাখে না। এর আগে বৃটেনের বার্টি ও একই জেসি উড তাদের ৩৬ বছরের দাম্পত্য জীবনের ইতি টেনে ইতিহাসের পাতায় স্থান করে নিয়েছেন। ২০০৯ সালে যখন তারা একে অপরের কাছ থেকে বিচ্ছিন্ন হন তখন দু’জনেরই বয়স ছিল ৯৮ বছর। সেক্ষেত্রে ইতালির অ্যান্টোনিও ও রোজা দম্পতির ৭৭ বছরের সম্পর্ক বিচ্ছেদে গড়ালে, তা দখল করে নেবে প্রথম স্থানটি। মানবজমিন ডেস্ক

সিলেটে আগুনে মারা যাওয়া ব্যক্তি নায়িকা শাবনুরের পিতা!

সিলেটে পুড়ে মারা গেছেন চিত্রনায়িকা শাবনুরের পিতা! ১৮ই ডিসেম্বর গাড়িতে আগুন দিলে তিনি গাড়ির ভেতরেই দগ্ধ হয়ে মারা গেছেন। সিলেটের দক্ষিণ সুরমা পুলিশের কাছে এমন তথ্য এসেছে। পুলিশ সব কিছু খতিয়ে দেখছে। আর এ বিষয়টি জানাজানি হওয়ার পর সিলেট পুলিশে তোলপাড় চলছে। সিলেটের দক্ষিণ সুরমায় ১৮ই ডিসেম্বর যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ড ঘটে। এতে এক যাত্রী বাসের ভেতরেই দগ্ধ হন। দীর্ঘ ১২ দিনেও তার কোন খোঁজ পাওয়া যায়নি। গতকাল পুলিশ নিহত বাসযাত্রীর পরিচয় পেয়েছে। তিনি রাজবাড়ী জেলার পাংশা এলাকার কাজী নাছির। ঘটনার ১২ দিন পর গত শুক্রবার বগুড়ার জ্যোৎস্না বেগম নামের এক মহিলা নিহত ব্যক্তিকে স্বামী হিসেবে দাবি করেছেন। তিনি নিজেকে নিহত কাজী নাছিরের দ্বিতীয় স্ত্রী হিসেবে পুলিশের কাছে পরিচয় দেন। কাজী নাছির নায়িকা শাবনুরের পিতা বলেও পুলিশকে জানিয়েছেন জ্যোৎস্না বেগম। নিহতের জুতা দেখে তিনি পরিচয় নিশ্চিত করেছেন বলে জানিয়েছেন দক্ষিণ সুরমা থানার ওসি আবু শামা ইকবাল হায়াত। সাংবাদিকদের কাছে তিনি আরও জানান, অগ্নিদগ্ধ হয়ে নিহত কাজী নাছির তিনটি বিয়ে করেছেন বলে জ্যোৎস্না বেগম পুলিশকে জানিয়েছেন। তার প্রথম স্ত্রী নায়িকা শাবনুরের মা বলেও দাবি করেন জ্যোৎস্না। সর্বশেষ মৌলভীবাজারের স্বপ্না বেগম নামের আরেক মহিলাকে বিয়ে করেন কাজী নাছির। গতকাল বিকালে ওই মামলার তদন্ত কর্মকর্তা দক্ষিণ সুরমা থানার সাব ইন্সপেক্টর আমিনুল ইসলাম জানান, জ্যোৎস্না বেগম পুলিশের কাছে এসে কাজী নাছিরকে স্বামী বলে পরিচয় দিয়েছেন। তিনি জানান, জ্যোৎস্না বেগম আরও অনেক তথ্য দিয়েছেন। সব কিছু আমরা তদন্ত করছি। মানব জমিন

রবিবার, ১১ ডিসেম্বর, ২০১১

একসঙ্গে ৪ সন্তান

সিলেটে একসঙ্গে চার পুত্রসন্তানের জন্ম দিয়েছেন এক নারী। অস্ত্রোপচার ছাড়াই জন্ম নেয়া শিশু চারটি এবং মা সুস্থ রয়েছেন বলে জানিয়েছেন চিকিৎসকরা। গতকাল সকাল সাড়ে ৮টায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে এ চার শিশুর জন্ম দেন কুলসুমা আক্তার (২০)। হাসপাতালের চিকিৎসক খোরশেদা হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ‘অপারেশন ছাড়া একসঙ্গে চার সন্তানের জন্ম একটি বিরল ঘটনা। মা ও নবজাতকরা সুস্থ আছেন।’ নবজাতকদের বাবা রেফুল মিয়া জানান, চিকিৎসকের পরামর্শে এক মাস আগে তার স্ত্রী কুলসুমাকে হাসপাতালে ভর্তি করান তিনি। ছয় মাস আগে কুলসুমার গর্ভে চারটি সন্তান রয়েছে বলে আলট্রাসনোগ্রাফি রিপোর্টে ধরা পড়ে। এরপর থেকে তিনি গাইনি বিশেষজ্ঞ ডা. হামিদা বেগমের তত্ত্বাবধানে ছিলেন। হবিগঞ্জের নবীগঞ্জ উপজলার পিটুয়া গ্রামের  রেফুল মিয়া একজন কৃষক এবং তার স্ত্রী কুলসুমা গৃহিণী। কুলসুমা বলেন, একসঙ্গে সুস্থ-সবল চারটি সন্তানের জন্ম দিয়ে তিনি বেশ খুশি। এই দম্পতির এক ছেলে ও এক মেয়ে ছিল। এখন তাদের সন্তানের সংখ্যা ছয়-এ দাঁড়ালো। সূত্র: বিডি নিউজ

বৃহস্পতিবার, ২৪ নভেম্বর, ২০১১

আইনমন্ত্রীর সঙ্গে অবৈধ সম্পর্ক, স্ত্রীকে রাজপ্রাসাদ থেকে বের করে দিলেন রাজা

সোয়াজিল্যান্ডের বহুগামী রাজা তৃতীয় মাসোয়াতি (৪৪) তার ১২তম স্ত্রী নাথান্ডো ডাউবি (২৩)-কে রাজপ্রাসাদ থেকে বের করে দিয়েছেন। স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ, তিনি আইনমন্ত্রী ও রাজার ঘনিষ্ঠ বন্ধু মাম্বার সঙ্গে অবৈধ সম্পর্ক গড়ে তুলেছিলেন। গত সপ্তাহে রাজার অফিস থেকে তাকে রাজকীয় বাসভবন ছেড়ে যেতে আদেশ দেয়া হয়। রাজার বর্তমান ১৪ জন স্ত্রীর মধ্যে ১২তম স্ত্রী ডাউবি বলেন, আইনমন্ত্রীর সঙ্গে সম্পর্কের অভিযোগে গত এক বছর রাজপ্রাসাদে তাকে বন্দি করে রাখা হয়। এ সময় তাকে তার স্বামীর সঙ্গে দেখা করতে দেয়া হয়নি। তিনি তার অসুস্থ এক সন্তানকে হাসপাতাল নিয়ে যাওয়ার পর গণমাধ্যম বিষয়টা জানতে পারে। তিনি বলেন, তার পেছনে সব সময় একজন নিরাপত্তা কর্মী নিযুক্ত থাকতো। যখন তিনি বেরিয়ে যান তখনও নিরাপত্তা রক্ষীরা তাকে আটকে রাখার চেষ্টা করে। আইনমন্ত্রী নাতিমুসো মাম্বার সঙ্গে অবৈধ সম্পর্ক থাকার সন্দেহে আফ্রিকার শেষ রাজা মাসোয়াতি তার স্ত্রীকে তালাক দেন । এই নাথান্ডো রাজার তিন সন্তানের জন্ম দিয়েছেন। স্ত্রীর রাজকীয় বিছানায় অভিযুক্ত মন্ত্রীর ছবি লুকানো থাকায় তাকে তালাকের সঙ্গে মন্ত্রীকেও বহিষ্কার করা হয়। এই অভিযোগে তাকে এক বছর আটক রাখা হয় এবং স্বামীর সাক্ষাৎ থেকেও বঞ্চিত করা হয়। বিয়ের সময় রাজার এই স্ত্রীর বয়স ছিল ১৬ বছর এবং তিনি তখন মিস সোয়াজিল্যান্ড ছিলেন। রাজা তার মায়ের সঙ্গে আলোচনা করেই তালাকের এই সিদ্ধান্ত গ্রহণ করেন। কেননা তিনি নিরাপত্তাকর্মীকে প্রহার করেছিলেন। রাজপ্রসাদ ছেড়ে যাওয়ার সময় রাজার এই ১২তম স্ত্রী তার সন্তান ও জিনিসপত্রও নিয়ে যেতে পারেননি। সোয়াজিল্যান্ডের সমাজকর্মীরা হঠাৎ রাজপ্রাসাদ ত্যাগের এ ঘটনাকে মানবাধিকার পরিপন্থি হিসেবে দেখছেন। একে একটি নিষ্ঠুর সিদ্ধান্ত বলে মনে করছেন। সোয়াজিল্যান্ডের নিয়ম অনুযায়ী বসন্তের শুরুতে নতুন ফলভোগ অনুষ্ঠানের আগে রাজা যখন প্রজাদর্শন থেকে দূরে তখনই এই ঘটনা ঘটলো। সোয়াজ ঐতিহ্য অনুযায়ী রাজার জন্য বহু বিয়ে অনুমোদিত এবং তিনি প্রতি বছর একজন কুমারী স্ত্রী গ্রহণ করতে পারেন। ঐতিহ্যবাহী রেড-ডেন্স উৎসবে নাচে ১ম স্থান হয়েছিলেন নাথান্ডো। তার পর থেকেই তাকে রাজা স্ত্রী হিসেবে বেছে নেন। রাজার স্ত্রীদের আফ্রিকা ও মোজাম্বিকে তার পক্ষ থেকে একটি করে বাড়ি দেয়া হয়। যেখানে রাজকীয়ভাবে সব ব্যবস্থা থাকে উন্নত জীবনযাপনের জন্য। এভাবেই রাজা ভোগ-দখলের মাধ্যমে, বিরোধীদের দমন করে তার রাজত্ব চালিয়ে যাচ্ছেন। অথচ দেশটির মাত্র ১ লাখ ২০ হাজার মানুষ সমস্যায় জর্জরিত। এইডস সহ মারাত্মক রোগে আক্রান্ত দেশবাসীকে নিয়ে কোন মাথাব্যথা নেই বৃটেনে শিক্ষা লাভ করা এই রাজার। তিনি দক্ষিণ আফ্রিকার সহায়তায় রমরমা জীবনযাপন করছেন।

ভাড়ায় প্রেম

এভাবেই প্রেমিক যুগল ক্যামেরায় ধরা পড়ে -ছবি: শাহীন কাওসার
আলী আজগর খোকন: ভাড়ায় প্রেম চলছে রাজধানীতে। ক্যাটরিনা, মল্লিকা, বিপাশারা অপেক্ষায় থাকে ভাড়াটে প্রেমিকদের জন্য। ঘণ্টা চুক্তিতে চলে তাদের প্রেম। ৫০ টাকায় গল্প করা, ১০০ টাকায় হাত ধরা ও চুমুতে ২০০ টাকা ফি নির্ধারণ করা হয়েছে। টাকার পরিমাণ বাড়লে মিলবে অন্তরঙ্গ হওয়ার সুযোগও। রাজধানীর রমনা ও সোহরাওয়ার্দী উদ্যানজুড়ে এমন প্রেমিকারা অপেক্ষায় থাকে প্রেমিকের জন্য। মিলে গেলেই কোন গাছের ফাঁকে, কিংবা আড়ালে প্রেমিক-জুটির চলে আড্ডা। এ ক্ষেত্রে সহযোগিতা করে পুলিশ, নিরাপত্তাকর্মী। ভাড়াটে প্রেমিক-যুগল পার্কের প্রতিটি সিট দখল করে বসে থাকে। তারা আশপাশের লোকজনকেও তোয়াক্কা করে না। ঠিক থাকে না তাদের পোশাক-পরিচ্ছদ। পার্কগুলো আরও বিব্রতকর হয়ে ওঠে। উদ্যানের ঘাস তখন তাদের বিছানায় রূপ নেয়। তাদের দেখাদেখি স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীরাও মেতে ওঠে উদ্দামতায়। ভাড়াটে প্রেমিকারা চলার পথে এক পলকেই যুবকদের টার্গেট করে। কাছে এসে নাম-পরিচয় জিজ্ঞেস করে। পরক্ষণেই বলে ওঠে, বসবেন নাকি? কতক্ষণ? টার্গেট করা যুবকের সম্মতি পেলে কম দামেই তারা বসে পড়ে। এরপর ধীরে ধীরে রেট বাড়াতে থাকে। সূত্র জানায়, এরা সকাল থেকে রাত পর্যন্ত শিফট হিসেবে সময় দেয় উদ্যানে। যারা সকালে বা দিনে থাকে তারা রাতে আসে না। রোববার দুপুর ১২টা। ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন সংলগ্ন গেটের ভেতরে গিয়ে দেখা গেছে সারি সারি প্রেমিক যুগল বসে আছে। এদের মধ্যে স্কুলের ইউনিফর্ম পরা কমপক্ষে ৩০টি জুটি দেখা গেছে। এদের বেশির ভাগই স্কুল ফাঁকি দিয়ে এসেছে। আর অন্যরা বিভিন্ন কলেজ-বিশ্ববিদ্যালয় ও ভাড়াটে বিনোদিনী। ভাড়াটে প্রেমিকা ক্যাটরিনা কাইফ বলেন, একজন ব্যবসায়ীর সঙ্গে দেড় ঘণ্টা উষ্ণ প্রেম নিবেদন করে তার ১৮০ টাকা কামাই হয়েছে। ক্যাটরিনা জানায়, তার মতো আরও অনেক সুন্দরী এ পেশার সঙ্গে জড়িত। এমন একজনের নাম মল্লিকা। তিনি বলেন, ‘আমরা প্রেম ভাড়া দিই। অন্যের দুঃখকে আনন্দে ভরিয়ে দিই। এ কাজ এত্ত সহজ নয়। তাই কাজ বুঝে ভাড়াও নির্ধারণ করা আছে আমাদের।’ তপু নামের একজন মেডিকেল রিপ্রেজেন্টেটিভ বলেন, ‘আমি প্রতিদিন সন্ধ্যায় এ রাস্তায় বাসায় ফিরি। প্রতিদিনই দেখি এদের।’ সংশ্লিষ্ট সূত্র জানায়, পার্কে বিনোদিনীদের নিরাপত্তায় সহায়তা করে নিরাপত্তাকর্মী ও পুলিশ। এজন্য তারা নির্ধারিত কমিশন পায়। এমন বিনোদনদানকারীদের কাছ থেকে রমনা ও শাহবাগ থানা পুলিশ নিয়মিত মাসোহারা নেয় বলে অভিযোগ রয়েছে। বিনোদিনীরাই বলেছে, মাসোহারা নেয়ার সময় অনেক পুলিশ সদস্য নিখরচায় উষ্ণ বিনোদনও গ্রহণ করে। সোহরাওয়ার্দী উদ্যানের ভেতরে থাকা রমনা কালীমন্দির সংলগ্ন পুকুরের দক্ষিণপাড় ঘেঁষে গতকাল দুপুর ১২টা থেকে বসেছিল এক জুটি। পার্কে থেকেই চকলেট বিক্রি করেন এমন একজন মধ্যবয়সী মহিলা বলেন, ‘ওই মাইয়াডা প্রায় দিনই এদিকে আইয়া বন্ধুর লগে আড্ডা দেয়। মেয়েডা বালো না। একেক দিন একেক পোলা লইয়া আইয়ে। দ্যাকতে সুন্দরী। ওর নাম কইছে বিপাশা। যেয় যেইডা খোঁজে হেয় হেইডা পায়। তয় দিনে কম, রাইতে বেশি।’ রমনা পার্কে সবসময় পানি বিক্রি করে রতন। রোববার সন্ধ্যায় তার কাছে জানতে চাইলে বলে, ‘ইডা আর নতুন কি। যার ডারলিং নাই, হে ডারলিং ভাড়া নেয়।’ ভাড়াটে বিনোদিনী ও ইউনিফর্ম পরা স্কুল-কলেজ পড়ুয়া শিক্ষার্থীদের ঘোরাঘুরির নামে আপত্তিকর আচরণে চরম বিব্রত হন পার্কে আসা স্বাস্থ্যসচেতন ব্যক্তিরা। সোনালী ব্যাংকের অবসরপ্রাপ্ত কর্মকর্তা তায়েজুল হাসান সস্ত্রীক পার্কে এসেছেন বৈকালিক ভ্রমণে। তিনি বলেন, পার্কের ভেতরের যা অবস্থা- তাতে এখানে আসাই বিপদ। এমন কোন রাস্তা নেই যেখানে আপত্তিকর অবস্থায় কোন যুবক-যুবতী বসে নেই। লজ্জায় ১০ হাত জায়গার মধ্যেই হাঁটাহাঁটি করে ঘরে ফিরতে হয়। প্রশাসন এসব বিষয় মাথায়ই আনে না। রমনা পার্কের উত্তর গেটে দায়িত্বরত নিরাপত্তাকর্মী হানিফ মিয়া জানান, বাইরে থেকে কেউ কাউকে নিয়ে এসে ঘোরাঘুরি করলে তো আমাদের করার কিছু নেই। এটা তো ঘুরে বেড়ানোরই জায়গা। রমনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, এমন বিষয় সম্পর্কে আমরা অবহিত নই। পার্কের ২৪ ঘণ্টার  নিরাপত্তায় ২০ জন আনসার সদস্য দায়িত্ব পালন করেন। ভাড়াটে প্রেমিক কিংবা বিনোদিনীদের থাকার সুযোগ নেই। আর পুলিশ মসোহারা নেয়- এমন অভিযোগও ঠিক নয়।

বিয়ে বাঁচাতে গাড়ি ঘুষ!

বিয়ে বাঁচাতে মানুষ কতো কিছুই না করে। হলিউডি অভিনেতা অ্যাস্টন কুচার না হয় এক লাখ মার্কিন ডলারই খরচ করলেন! স্ত্রী ডেমি মুরের অভিমান ভাঙাতে সম্প্রতি এই দামেরই একটি বিলাসবহুল গাড়ি কিনেছেন তিনি। ডেমির জন্মদিনের উপহার হিসেবেই নাকি এটি কেনা হয়েছে। খবর টাইমস অফ ইন্ডিয়া’র।

১১ নভেম্বর ছিলো ডেমির ৪৯ তম জন্মদিন। এর মাত্র দু’দিন আগে তার জন্য লেক্সাস এল-৬০০ মডেলের পরিবেশবান্ধব একটি গাড়ি কিনেছেন কুচার। অবশ্য কুচারের এই উপহার অভিমানী ডেমি গ্রহণ করেছেন কিনা- সেটা নিশ্চিত হওয়া যায়নি।
উল্লেখ্য, কুচারের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ এনে নিজেদের ৬ বছরের সংসারের ইতি টানার সিদ্ধান্ত নিয়েছেন হলিউডি অভিনেত্রী ডেমি মুর।


বিডিনিউজটোয়েন্টিফোরডটকম

মুম্বাই আদালতে শিল্পার 'চুমু মামলা'

সেই কবে হলিউডি অভিনেতা রিচার্ড গিয়ার একটা চুমু খেয়েছিলেন তাকে, সেই মাশুল এখনো টেনে চলছেন বলিউডি অভিনেত্রী শিল্পা শেঠি। প্রকাশ্যে চুমু খাওয়ার অপরাধে ভারতের রাজস্থান এবং উত্তর প্রদেশে শিল্পার নামে গত ৪ বছর ধরে চলতে থাকা ৩টি মামলা এবার স্থানান্তরিত হলো মুম্বাইয়ের সুপ্রিম কোর্টে। খবর সান্তাবান্তাডটকম- এর।

শিল্পার আইনজীবি আনন্দ গ্রোভারের আবেদনের প্রেক্ষিতে দুজন বিচারক এই মামলাগুলোকে মুম্বাইয়ে স্থানান্তরের নির্দেশ দেন। শিল্পার কর্মব্যস্ততার কারণেই এমনটা করা হয়েছে বলেই জানা গেছে।

২০০৭ সালে হলিউডি অভিনেতা রিচার্ড গিয়ার এইডস ক্যাম্পেইনে দিল্লী এসেছিলেন। সে সময় প্রকাশ্যেই শিল্পাকে জড়িয়ে ধরে চুমু খেয়ে বসেন গিয়ার। এই ঘটনায় পরবর্তীতে রাজস্থানে দুটি এবং উত্তর প্রদেশের গাজীবাদ জেলায় একটি মামলা দয়ের করা হয়।

এই মামলায় গিয়ার এবং শিল্পার নামে গ্রেপ্তারি পরোয়ানাও জারি করা হয়েছিলো। ২০০৮ সালে তা প্রত্যাহার করে নেওয়া হলেও বিষয়টিকে কখনোই সহজভাবে নেননি গিয়ার।

ভারতের জন্য অসম্মানজনক উল্লেখ করে এ প্রসঙ্গে গিয়ার বলেছিলেন, ‘পুরো বিষয়টিই করা হয়েছে প্রচারণার জন্য। এসব কোর্টের মামলা, গ্রেপ্তারি পরোয়ানা- ভারতের জন্য বদনাম বই সুনাম বয়ে আনবে না।’


বিডিনিউজটোয়েন্টিফোরডটকম

মঙ্গলবার, ১৫ নভেম্বর, ২০১১

মিনিটে সর্বাধিক আয় বিওন্সি'র

সম্প্রতি একটি জরীপে প্রতি মিনিটে সর্বাধিক আয়কারী তারকা হিসেবে নির্বাচিত হয়েছেন মার্কিন রিদম অ্যান্ড ব্লুজ গায়িকা বিওন্সি নোলস। খবর আইএএনএস- এর।

২০১০ সালে নিউ ইয়ার’স ইভ পার্টিতে ৫টি গানের সঙ্গে মঞ্চে পারফর্ম করেছিলেন ‘লাভ অন টপ’খ্যাত ৩০ বছর বয়সী এই তারকা। এর বিনিময়ে তিনি পকেটে পুরেছিলেন ১.২৫ মিলিয়ন পাউন্ড। এই হিসেবে প্রতি মিনিট মঞ্চে পারফর্ম করার পারিশ্রমিক তিনি পেয়েছিলেন ৭১ হাজার পাউন্ড।

তালিকায় বিওন্সির পরের অবস্থানেই রয়েছেন আরেক মার্কিন গায়িকা মারায়া ক্যারি। ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে আয়োজিত সেই একই অনুষ্ঠানে ৪টি গান পারফর্ম করে তিনি আয় করেছিলেন ৬ লাখ ৩০ হাজার পাউন্ড।

প্রতি মিনিটে ৩৩ হাজার পাউন্ড আয় করে তালিকায় ৩য় স্থান অর্জন করেছেন কাইলি মিনোগ। এর পরের অবস্থানেই রয়েছেন জেনিফার লোপেজ। ১ মিনিটে তার আয়ের পরিমাণ ২৫ হাজার পাউন্ড।



বিডিনিউজটোয়েন্টিফোরডটকম

শনিবার, ২৯ অক্টোবর, ২০১১

এবারে অমিতাভের বিরুদ্ধে অভিযোগ শায়লি'র!

সম্প্রতি শাইনি আহুজার বিরুদ্ধে যৌন হয়রানির মামলা করার সিদ্ধান্ত নেওয়ার পর এবার অমিতাভ বচ্চনের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তুলেছেন সাবেক মিস ইন্ডিয়া ও বলিউডি অভিনেত্রী শায়লি ভগত। খবর সান্তাবান্তাডটকম-এর।
  
কয়েক বছর ধরেই টিনসেলে কাজ করছেন শায়লি ভগত। সম্প্রতি বলিউডি ছবিকে বিদায় জানানোর সিদ্ধান্ত নিয়েছেন ২৭ বছর বয়সী এই তারকা। এর পেছনের কারণ সম্পর্কে তিনি জানিয়েছেন, ‘৭ বছর ধরে ফিল্ম ইন্ডাস্ট্রির প্রবীণ তারকা থেকে শুরু করে আমার সহ-তারকাদের কাছে বিভিন্নভাবে যৌন হয়রানির শিকার হয়েছি। তাদের মধ্যে অমিতাভ বচ্চন এবং সাজিদ খানের মতো ব্যক্তিরাও আছেন।’

অমিতাভ সম্পর্কে শায়লির অভিযোগ, ‘সম্প্রতি টিনু ভার্মার ‘দিস উইকএন্ড’ ছবির মহরত অনুষ্ঠানে প্রধান অতিথি হয়ে এসেছিলেন অমিতাভ। আর সবার মতো আমিও তার পা ছুঁয়ে প্রণাম করে আশীর্বাদ চাইলাম। কিন্তু তখন এক অদ্ভুত কাণ্ড ঘটালেন তিনি। আমার নিতম্বে হাত রাখলেন এবং আস্তে আস্তে উপরের দিকে হাতটাকে ওঠাতে লাগলেন। ঘটনায় আমি পুরোপুরি হতভম্ব হয়ে গিয়েছিলাম।’

শায়লি জানিয়েছেন, ‘আমি বিস্ময়ে বাকরুদ্ধ হয়ে গিয়েছিলাম, কাউকেই কিছু বলতে পারিনি। অমিতাভের বয়স এখন ৭০। তিনি আমার দাদার বয়সী। এই বয়সে আমার সঙ্গে এ ধরনের বিষয় তিনি কীভাবে করলেন তার কোনো উত্তর আমার জানা নেই!’

সাজিদ খান সম্পর্কে শায়লির অভিযোগ, ‘হাউসফুল ছবির অভিনয়শিল্পী নির্বাচনের অজুহাতে সাজিদ আমাকে তার অফিসে ডেকেছিলেন। সেখানে যাওয়ার পর এক বিস্ময়কর ঘটনার মুখোমুখি হলাম। আমার সামনে সাজিদ পুরোপুরি বিবসন অবস্থায় দাঁড়ালেন এবং সেখানেই তার সঙ্গে যৌন সম্পর্ক স্থাপনের প্রস্তাব দিলেন। আমি চিৎকার করে তার অফিস থেকে বেরিয়ে গিয়েছিলাম।’

‘চোরো কি বারাত’ ছবির সহ-অভিনেতা আরিয়ান বাব্বরের বিরুদ্ধেও যৌন হয়রানির অভিযোগ তুলেছেন শায়লি। তিনি জানিয়েছেন, ‘চোরো কি বারাত ছবিতে একসঙ্গে কাজ করতে গিয়ে আরিয়ানের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠেছিলো আমার। কিন্তু কিছুদিন পর থেকেই তিনি আমাকে ঘনঘন উত্তেজক এসএমএস পাঠানো শুরু করলেন।’

শায়লির ভাষ্য, ‘এতোকিছুর পরও আমি চুপ করেইছিলাম। কিন্তু আর নয়। আমি বলিউডি ছবিকে বিদায় জানানোর সিদ্ধান্ত নিয়েছি। শিগগিরই মিলানে চলে যাবো। সেখানে মডেলিংয়ে আমার ক্যারিয়ার গড়ে তুলবো।’



বিডিনিউজটোয়েন্টিফোরডটকম

শনিবার, ১৫ অক্টোবর, ২০১১

 হেলিকপ্টারে শ্বশুরবাড়ি এলেন অনন্ত

হেলিকপ্টার থেকে নেমে এলেন অনন্ত ও গাজী মাজহারুল আনোয়ার হেলিকপ্টার থেকে নেমে এলেন অনন্ত ও গাজী মাজহারুল আনোয়ার
ছবি: প্রথম আলো
বিয়ের ২২ দিন পর চিত্রনায়ক ও চলচ্চিত্র প্রযোজক অনন্ত হেলিকপ্টারে চড়ে এলেন শ্বশুরবাড়িতে। স্ত্রী চিত্রনায়িকা বর্ষা। সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার গাড়াদহ গ্রামে বর্ষার বাবা আয়নুল হক নতুন জামাইকে বরণ করতে আয়োজন করেন এক বর্ণাঢ্য অনুষ্ঠান। এতে যোগ দিতে জামাই আসেন হেলিকপ্টারে চড়ে।
গতকাল শুক্রবার দুপুর দেড়টার দিকে অনন্ত ভাড়া করা একটি হেলিকপ্টার নিয়ে শ্বশুরবাড়ি গাড়াদহ গ্রামে আসেন। সঙ্গে ছিলেন চলচ্চিত্র পরিচালক গাজী মাজহারুল আনোয়ার। স্থানীয় সংসদ সদস্য চয়ন ইসলাম নতুন জামাইকে ফুল দিয়ে বরণ করেন।
আয়নুল হক জানান, তাঁর মেয়ে বর্ষার বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানে আপ্যায়ন করা হয় প্রায় ১৫ হাজার আমন্ত্রিত অতিথিকে। আর সবার খাবারের জন্য ১১টি গরু, ১৬টি খাসি ও চার হাজার মুরগির ব্যবস্থা করা হয়। সেই সঙ্গে ছিল পর্যাপ্ত দই ও মিষ্টির ব্যবস্থা। খাবার রান্না শুরু হয় এক দিন আগে। বাবুর্চি এবং ডেকোরেটরের জিনিসপত্র আনা হয় ঢাকা থেকে।
বিয়ের অনুষ্ঠান উপলক্ষে বর্ষার বাবার বাড়ির সামনে নগরবাড়ী-বগুড়া মহাসড়কের পশ্চিম পাশের এক কিলোমিটার অংশ জুড়ে আলোকসজ্জা করা হয়। আর এই আলোকসজ্জা ছিল পুরো এক সপ্তাহ।
বিয়ের এ অনুষ্ঠানের সার্বিক নিরাপত্তার দায়িত্বে ছিলেন পুলিশের ১১০ জন সদস্য। ছিলেন সিরাজগঞ্জ জেলার সার্কেল সহকারী পুলিশ সুপার (এএসপি), ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ আরও অনেকে।
বিকেল চারটায় হেলিকপ্টারে চড়ে জামাই অনন্ত ও কনে বর্ষা এবং পরিচালক গাজী মাজহারুল আনোয়ার ঢাকার উদ্দেশে রওনা হন।
ঢাকায় গত ২৩ সেপ্টেম্বর অনন্ত ও বর্ষার বিয়ে হয়। অনন্ত ও বর্ষা জুটি প্রথম একসঙ্গে অভিনয় করেন খোঁজ-দ্য সার্চ ছবিতে।

রবিবার, ৯ অক্টোবর, ২০১১

পাঁচ হাজার ফুট ওপর থেকে লাফ

 নূরে জান্নাত চীনের তিয়ানআনমেন পর্বতচূড়া থেকে লাফ দিলেন এক রোমাঞ্চপ্রিয় আমেরিকান স্টান্টম্যান। নাম তাঁর জেব কার্লিস। লাফিয়ে পড়ার সময় তিনি একটি বিশেষ ডানাযুক্ত স্যুট পরেছিলেন। ৩৫ বছর বয়সী জেব জানান, 'এ ধরনের কাজে সফল হওয়ার জন্য আবহাওয়ার ঘূর্ণনের গতি গুরুত্বপূর্ণ।' জেব কার্লিস এর আগে প্যারিসের আইফেল টাওয়ার ও মালয়েশিয়ার পেট্রোনাস টুইন টাওয়ারের চূড়া থেকে লাফ দেওয়ার জন্য পরিচিতি লাভ করেন।


কফিনে ঘুম!!!

পাঁচ বছর বয়সী প্রত্নতত্ত্ববিদ

তাসমিয়া তাহসিন
পৃথিবীর সবচেয়ে কম বয়সী প্রত্নতত্ত্ববিদ হিসেবে নিজের নাম রেকর্ড বইতে লিখিয়ে নিয়েছে যুক্তরাজ্যের চিপেনহামের অধিবাসী অ্যামেলি ব্যালার্ডি। পাঁচ বছর বয়সী এমিলি মাটি খুঁড়ে বের করেছে প্রায় ১৬০ মিলিয়ন বছরের পুরনো দুর্লভ জীবাশ্ম। জীবাশ্মটির নাম রিনিকিয়া ওডিসিয়াস। ছোট্ট এমিলি যেটাকে ডাকছে স্পাইক বলে। এই আবিষ্কারের নেপথ্য ঘটনা হলো_কস্টওয়ার্ড ওয়াটার পার্কে বাবার সঙ্গে ঘুরতে গিয়েছিল এমিলি। অন্য সব বাচ্চার মতো সেও প্লাস্টিকের শাবল দিয়ে মাটিতে গর্ত করতে থাকে। কিন্তু তার গর্ত থেকে বের হয়ে আসে দুর্লভ একটি জীবাশ্ম। জীবাশ্মটি প্রায় ১৬২ দশমিক ৮ মিলিয়ন বছরের পুরনো এক ধরনের শামুকের, যেটির ব্যাস ১৬ ইঞ্চি। জীবাশ্মটি খুঁজে পাওয়ার পর সেটি তুলে দেওয়া হয় ভূতত্ত্ববিদের হাতে। ২০১০ সালের মার্চে এমিলি এ জীবাশ্মটি পাওয়া সত্ত্বেও মাত্র গত সপ্তাহে সে আবার তার স্পাইককে দেখার সুযোগ পায়। রিনিকিয়া ওডিসিয়াসের জীবাশ্মটি প্রদর্শিত হচ্ছে কিরেনচেস্টারের কাছে গেটওয়ে ইনফরমেশন সেন্টারে। অনেক দিন পর জীবাশ্মটি দেখে এমিলি জানায়, 'ওটাকে দেখতে পেয়ে আমি অনেক আনন্দিত। প্রথমে এটি পেয়ে দারুণ খুশি হয়েছিলাম। কিন্তু এখন এটাকে দেখতে আরো চকচকে লাগছে।'

রবিবার, ২১ আগস্ট, ২০১১

বিজ্ঞাপনচিত্রে অন্তঃসত্ত্বা অ্যাশ

সম্প্রতি জানা গেছে, ৬ মাসের অন্তঃসত্ত্বা ঐশ্বরিয়া রাই বচ্চন ব্যাংককে লাক্সের নতুন বিজ্ঞাপনচিত্রের শুটিংয়ে অংশ নিয়েছেন। খবর ওয়ানইন্ডিয়ার।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, ৬ মাসের অন্তঃসত্ত্বা হলেও, প্রফেশনাল কমিটমেন্ট রাখতেই এই বিজ্ঞাপনচিত্রের শুটিংয়ে অংশ নিয়েছেন অ্যাশ। ঘড়ির কাটা ধরে যথাসময়েই শুটিং স্পটে উপস্থিত হয়েছিলেন তিনি। সে সময় অ্যাশের সৌন্দর্যে উপস্থিত সবাই মুগ্ধ হয়েছেন বলেই জানা গেছে।

সংবাদমাধ্যমটি আরো জানিয়েছে, সেসময় অন্তঃসত্ত্বা ঐশ্বরিয়াকে আগের চেয়ে অনেক বেশি সুন্দর দেখাচ্ছিলো। তার সৌন্দর্যে বিমোহিত হয়েছেন উপস্থিত সবাই। অনেকেই মন্তব্য করেছেন, অ্যাশের চেহারার দ্যুতি বিজ্ঞাপনচিত্রটিতে নতুন মাত্রা যোগ করবে।

জানা গেছে, ব্যাংককে শুটিং শেষ করেই স্বামী অভিষেক বচ্চনের সঙ্গে সেখান থেকে লন্ডনের পথে যাত্রা করেছেন ঐশ্বরিয়া।



বিডিনিউজটোয়েন্টিফোরডটকম

বৃহস্পতিবার, ১৮ আগস্ট, ২০১১

এলিয়েন বিশ্বাস করেন ক্রেইগ!

সম্প্রতি জানা গেছে, দুর্ধর্ষ জেমস বন্ড, যিনি নাকি যুক্তিগ্রাহ্যতা আর লজিকের বাইরে এক চুলও নড়েন না সেই বন্ড তারকা ড্যানিয়েল ক্রেইগ বিশ্বাস করেন, পৃথিবীর বাইরেও জীবের অস্তিত্ব আছে। তবে ভিনগ্রহ থেকে তারা কখনও পৃথিবীতে এসেছে বলে মানেন না তিনি। খবর ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিসের।  

সংবাদমাধ্যমটি জানিয়েছে, এ প্রসঙ্গে ৪০ বছর বয়সী ক্রেইগ বলেছেন, ‘আমি বিশ্বাস করি পৃথিবীর বাইরেও জীবন আছে। তবে আমি এ বিষয়ে নিশ্চিত নই যে, তারা কখনো পৃথিবীর বুকে পা রেখেছে কিনা।’ 

উল্লেখ্য, ক্রেইগই একমাত্র হলিউডি তারকা নন, যিনি এলিয়েনের অস্তিত্বে বিশ্বাসী। এর আগে ‘অবতার’ তারকা মিশেল রড্রিক্সও ভিনগ্রহে জীবের অস্তিত্ব থাকার সম্ভাবনার কথা বলেছেন। এদিকে আবার অস্কার জয়ী জোডি ফস্টারও আছেন এই দলে। সম্প্রতি এক এলিয়েন গবেষণা ফান্ডে তিনি টাকাও দিয়েছেন।



বিডিনিউজটোয়েন্টিফোরডটকম

বুধবার, ১৭ আগস্ট, ২০১১

১২ বছরেই বিকিনি পরা ছবি ১৫তেই অন্তঃসত্ত্বা


undefinedবৃটেনে মাত্র ১৫ বছর বয়সে সন্তানের মা হতে যাচ্ছে সয়া কিভেনি নামে এক স্কুল পড়ুয়া মেয়ে। তাকে নিয়ে সমাজের অন্য অভিভাবকরা নাক কুঁচকালেও তার মা জেনিস কিভেনির আনন্দের শেষ নেই। তিনিই মেয়েকে এতটুকু পথ নিয়ে আসতে উৎসাহ দিয়েছেন। মেয়েকে মাত্র ১২ বছর বয়সে বিকিনি পরা ছবি তোলার উৎসাহ দিয়েছেন। তা ছাপা হয়েছে একটি ম্যাগাজিনে। আর তারপর সয়া কিভেনিকে দিয়েছেন স্বাধীনতা।
মাত্র ৭ বছর বয়স থেকে তাকে ডিসকো পার্টিতে যাওয়ার সুযোগ সৃষ্টি করে দিয়েছেন। আর এখন সয়া কিভেনির বয়ফ্রেন্ড জ্যাককে মেয়ের সঙ্গে রাত কাটানোর অবাধ সুবিধা দিয়ে যাচ্ছেন। সয়াদের বাড়িতেই রাতে থাকে এখন জ্যাক। এরই ফল হিসেবে সয়া কিভেনি এখন ১২ সপ্তাহের অন্তঃসত্ত্বা। এ নিয়ে অনেকজন অনেক কথা বলছেন। তাতে কান দিচ্ছেন না সয়া কিভেনির মা জেনিস। গতকাল এ খবর দিয়েছে অনলাইন দ্য সান। এতে বলা হয়, সয়া কিভেনির অন্তঃসত্ত্বা হওয়ার খবর জানতে পেরে তার মা জেনিসের আর গর্ব ধরছে না। তিনি আহ্লাদে একেবারে গদগদ।
আর তাই বলেছেন, আমাদের তিন বেডরুমের বাসাটি এখন লোকসংখ্যার তুলনায় একেবারে ছোট হয়ে গেছে। একই বাড়িতে থাকে আমার মেয়ে কোকো এবং রিজি, ছেলে ট্যারোট, সয়ার বয়ফ্রেন্ড জ্যাক এবং আমার এক মেয়ের শিশু সন্তান। আমার আশা, সয়ার সন্তান যখন আসবে তখন কাউন্সিল আমাদেরকে ৪ বা ৫ বেডরুমের একটি বাসা দেবে। আমরা এরই মধ্যে সবকিছু গোছগাছ শুরু করেছি। সয়া গর্ভপাতে বিশ্বাসী নয়। সে যে মা হচ্ছে এটা শতভাগ নিশ্চিত। আমার বিশ্বাস সে চমৎকার একজন মা হবে। সে নিজের সন্তানদের শিখাবে আমার মতো শৃঙ্খলাবোধ। ওদিকে সন্তান ধারণ করতে পেরে সয়া কিভেনিও কম উৎফুল্ল নয়। সে বলেছে, প্রথমে আমি দ্বিধাদ্বন্দ্বে ছিলাম। তবে এখন আমি খুব উপভোগ করছি বিষয়টা।
ওই রিপোর্টে বলা হয়, সয়া কিভেনির মা জেনিস তার মেয়ের স্বপ্ন পূরণে দিয়েছেন পূর্ণাঙ্গ সহায়তা। তাকে খাদ্যাভ্যাস নিয়ন্ত্রণ করিয়েছেন। পরিণত বয়স না হলেও তাকে পাঠানো হয়েছে শরীর চর্চার কেন্দ্রে। ওদিকে সয়া কিভেনির যেসব বিকিনি পরা ছবি ম্যাগাজিনে প্রকাশিত হয়েছে তা নিয়ে অভিভাবকদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। এক অভিভাবক বলেছেন, আমাদের মনে হয় তার মায়ের এভাবে মেয়েকে ছেড়ে দেয়া ঠিক হয়নি। তিনি কি কিশোরী মেয়ে শিকারিদের নাম শোনেননি? জেনিস এক স্কুলের সাবেক সেক্রেটারি। এখন অবসরভাতা পান। তিনি সয়া কিভেনিকে ক্লিভল্যান্ডের থর্নাবিতে মাত্র ৭ বছর বয়সে ডিসকোতে যেতে দিতেন। তাকে মেকাপ করাতেন। পরাতেন ক্ষুদ্র ক্ষুদ্র পোশাক। শরীরের উপরের অংশের অনেকটাই থাকতো অনাবৃত। জেনিস বলেন, সয়া এখনও মাত্র কিশোরী।
undefined
অনেকটা অপরিণত। কিন্তু যখন সে তার বন্ধুদের সঙ্গে বাইরে যায় তখন তার ওপর আমার শতভাগ আস্থা আছে। তার ১২ বা ১৩ বছর বয়সে সে একটা ১৮ বছরের কম বয়সীদের ডিসকোতে গিয়েছিল। পরে সে আমাকে বলেছে, সেখানে এক অদ্ভুত প্রতিযোগিতা হয়েছে। তা হলো- কে সবচেয়ে বেশি সংখ্যক ছেলেকে চুমু খেতে পেরেছে তা নিয়ে। এতে তো আমি ক্ষতির কিছু দেখি না। কারণ, তা শুধু চুমুর মধ্যেই সীমাবদ্ধ ছিল। জেনিস স্বীকার করেছে, সে সয়া কিভেনির বয়ফ্রেন্ড জ্যাককে তার বাসায় রাতে থাকার অনুমতি দিয়েছেন। তবে সয়া ও সে আলাদা আলাদা বেডরুমে থাকতো এবং ওই সময়ে সয়া ব্যবহার করতো পিল। সয়া এখন ১২ সপ্তাহের অন্তঃসত্ত্বা। এই সময়ে তিনি তাদের আলাদাই রাখতে চান। তিনি বলেন, লোকজন মনে করতে পারে আমি ঘোড়ার আগে গাড়ি চালিয়ে আইন লঙ্ঘন করছি। কিন্তু আমি নিশ্চয়তা দিচ্ছি জানুয়ারিতে সয়ার বয়স ১৬ বছর পূর্ণ হবে। এর আগে তাকে ও জ্যাককে আমি আমার বাসায় এক বেডরুমে থাকতে দেব না।
মানবজমিন

শনিবার, ১৩ আগস্ট, ২০১১

টার্গেট ছিল ১০০ বিয়ে - ১৬ নম্বর বিয়েতেই ধরা


টাঙ্গাইল থেকে: বিয়েপাগল আজমত আলীর ১৬ নম্বর বিয়ে আর করা হলো না। এলাকাবাসীর গণধোলাইয়ের কারণে তার বিয়ে করার শখ আপাতত মিটে গেলেও সে ১০০টি বিয়ে করবে বলে জানিয়েছে। ঝামেলামুক্তভাবে আজমত আলী (৪২) এরই মধ্যে ১৫টি বিয়ে করেছে। শততম বিয়ের টার্গেট নিয়ে এগিয়ে চলা  বিয়ে পাগল আজমত আলীর বাড়ি টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বানাইল ইউনিয়নের গল্লী গ্রামে। গত ২রা আগস্ট গাজীপুর জেলার চন্দ্রা গ্রামে ১৬তম বিয়ে করতে গিয়ে গণধোলাইয়ের শিকার হয় সে। গত ৬ই আগস্ট মির্জাপুরে গ্রাম্য সালিশে তাকে গ্রামছাড়া করার সিদ্ধান্ত নেয়া হয়।

এলাকাবাসী সূত্রে জানা যায়, মির্জাপুর উপজেলার বানাইল ইউনিয়নের গল্লী গ্রামের আবুল হোসেনের ছেলে আজমত আলী ছেলেবেলা থেকেই বাউণ্ডুলে ও একরোখা প্রকৃতির ছিল। স্কুলের ছাত্র হলেও সে কখনো নিয়মিত ক্লাস করতো না। এ কারণে সে এসএসসি পাস করতে পারেনি। নবম শ্রেণী পর্যন্ত লেখাপড়া করার পর আজমত আলীর বাবার মৃত্যু হয়। পরে বিভিন্ন বাড়িতে সে দিনমজুরের কাজ করতো।
এরপর প্রথমবারের মতো ১৯৯১ সালে মির্জাপুর উপজেলার তরফপুর গ্রামের আবু সুফিয়ানের মেয়ে আয়েশা আক্তারকে বিয়ে করে। ওই ঘরে হাসান ওরফে রিমু এবং হোসেন ওরফে রিংকু নামের দুই ছেলে সন্তান হয়। বিয়ের কয়েক বছর ভালভাবে কাটালেও আজমতের ইচ্ছে হয় ১০০টি বিয়ে করে রেকর্ড স্থাপন করবে। এরই ধারাবাহিকতায় প্রথম স্ত্রীকে না জানিয়ে একই উপজেলার ভাদগ্রাম এলাকার কুদ্দুস মিয়ার কন্যা নাসিমাকে বিয়ে করে। এর কিছুদিন পর পার্শ্ববর্তী মশাজান গ্রামের হোসেন আলীর মেয়ে লাকীকে সে প্রতারণার মাধ্যমে বিয়ে করে। এসব কাজ করতে আজমত আলী বিভিন্ন এলাকায় বিভিন্ন নামে নিজেকে পরিচয় দিত।
প্রতিটি বিয়ের সময় কন্যাপক্ষ জানতো এটা তার প্রথম বিয়ে। বিয়ে করার বিষয়ে সে কন্যাপক্ষের কাছে এমনভাবে নিজেকে উপস্থাপন করতো যার কারণে তারা বুঝতেই পারতো না জামাই বাবাজি এর আগে একাধিক বিয়ে করেছে। আজমত আলীও তার নিজস্ব কৌশল মতো একের পর এক বিয়ে করতে থাকে। ৭-৮ বছর আগে বিয়ে করার মিশন ফাঁস হয়ে গেলে গল্লী গ্রামের লোকজন গ্রাম্য সালিশে প্রতারক আজমতকে গ্রাম থেকে তাড়িয়ে দেয়। কিন্তু এতে তার বিয়ে করার বাতিক আরো বেড়ে যায়। সে পরবর্তীতে বিভিন্ন জেলায় নাম-পরিচয় গোপন রেখে একে একে বিয়ে করতে থাকে।
তার নতুন শ্বশুরবাড়ির এলাকা যথাক্রমে শেরপুর, ভালুকা, কালিয়াকৈর, ভূঞাপুর, সিরাজগঞ্জ, সাভার, টঙ্গী, কোনাবাড়ী, গাজীপুর, ময়মনসিংহ, জামালপুর ও ঢাকা। শ্বশুরবাড়ির জামাই আদর গ্রহণ করার কিছুদিন পর এক সময় কৌশলে নতুন স্ত্রীকে ফেলে রেখে সে নিরুদ্দেশ হয়ে আরেকটি বিয়ের মিশনে চলে যেতো। এভাবেই ১৫জন অসহায় মেয়ের জীবন সে নষ্ট করেছে। প্রায় প্রতিটি ঘরেই তার সন্তান হয়েছে। সেই সন্তানদের নিয়ে মানবেতর জীবনযাপন করছে তার আগের স্ত্রীরা। সর্বশেষ গত ২রা আগস্ট চন্দ্রা এলাকায় বিয়ে করতে গেলে তার অতীত কর্মকাণ্ড ফাঁস হয়ে যায়।
এলাকাবাসী তাকে গণধোলাই দেয়। গণধোলাইয়ের পর আগের এক স্ত্রীকে ২ সন্তানসহ বাড়ি নিয়ে এলে গ্রামবাসীর মধ্যে নেতিবাচক অবস্থার সৃষ্টি হয়। গত শনিবার সকালে তার ১ম স্ত্রী আয়শা ও ২ সন্তান প্রতারক আজমতের বিচার চেয়ে গ্রামে সালিশ ডাকে। সালিশে ইউপি সদস্য জিয়ারত আলী খান, কামাল খান, হাতেম আলী মাতাব্বর, মোতালেব মাতাব্বরসহ শতাধিক লোকের উপস্থিতিতে তার বিচার হয়। বিচারে নারীলোলুপ প্রতারক আজমতকে পুনরায় গ্রাম ছাড়ার নির্দেশ দেয়া হয়।
এ ব্যাপারে আজমতের সঙ্গে যোগাযোগ করা হলে সে বলে, আমি এ পর্যন্ত ১৫টি বিয়ে করেছি এ কথা সত্য। আমার ইচ্ছে ১০০ বিয়ে করে আমি ইতিহাস তৈরি করব। এটিই আমার টার্গেট। আমি ১০০ বিয়ে করে রেকর্ড করতে চাই। অসহায় মেয়েদের প্রতারণা করে বিয়ে করার প্রসঙ্গে সে বলে, আমি তাদের কাজ করে খাওয়াই না এটা সত্য। তারাই কাজ করে আমাকে ভাত দেয়। আমার কোন বাড়ি-ঘরও নেই।
যখন বিয়ে করি তখন শ্বশুরবাড়িই আমার বাড়ি-ঘর। এদিকে প্রথম স্ত্রী আয়শা আক্তারসহ তার দুই ছেলে রিমু ও রিংকু প্রতারক আজমতের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে। গল্লী গ্রামের ৪নং ওয়ার্ডের ইউপি মেম্বার জিয়ারত আলীর সঙ্গে কথা বলার পর তিনি জানান, আজমত আলী নারীলোলুপ। আজমতদের কারণেই দেশ ও সমাজের অটুট বন্ধন নষ্ট হচ্ছে। তার দৃষ্টান্তমূলক শাস্তি হলে সমাজে এ ধরনের আর কোন নতুন ঘটনা ঘটবে না বলে আমার ধারণা। এদিকে খোঁজ নিয়ে জানা গেছে, প্রতারণার ফাঁদে পড়া আজমতের স্ত্রীরা মানবেতর জীবনযাপন করছে। আইনের মাধ্যমে তাকে কঠোর শাস্তি প্রদান করার দাবিও জানান কেউ কেউ।

রবিবার, ৭ আগস্ট, ২০১১

ক্যাটের জন্য মারমুখো সাল্লু!

কয়েকদিন আগে সঞ্জয় দত্তের বাড়িতে আয়োজিত পার্টিতে প্রযোজক বান্টি ওয়ালিয়াকে মারতে উদ্যত হয়েছিলেন সালমান খান। এটা পুরনো খবর। নতুন খবর হলো, ক্যাটরিনা কাইফের কারণেই নাকি এই বিবাদের সূত্রপাত! খবর টাইমস অফ ইন্ডিয়ার।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, ঐ পার্টিতে মাতাল অবস্থায় বান্টিকে মারতে উদ্যত হয়েছিলেন সাল্লু। এর পেছনের কারণ সম্পর্কে জানা গেছে, কিছুদিন আগে ফরাসি ছবি ‘সোয়াইন্ডলারস’-এর স্বত্ত্ব কিনে নিয়ে এর হিন্দি রিমেক প্রযোজনা করার সিদ্ধান্ত নিয়েছিলেন ক্যাট। এই ছবিটির মাধ্যমেই ছোট বোন ইসাবেলের বলিউডে অভিষেকের  ইচ্ছা ছিলো তার। কিন্তু কাজের ব্যস্ততায় সেই স্বপ্ন আর পূরণ হয়নি তার। 

এদিকে জানা গেছে, সম্প্রতি ‘সোয়াইন্ডলারস’ ছবির স্বত্ত্ব কিনে নিয়ে সেটার হিন্দি রিমেক তৈরির পরিকল্পনা করেছেন বান্টি। আর এই বিষয়টিই হজম করতে পারেননি সাল্লু। তিনি পার্টিতে বিষয়টি নিয়ে বান্টির সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন এবং এক পর্যায়ে তার গায়ে হাত তুলতেও উদ্যত হন।



বিডিনিউজটোয়েন্টিফোরডটকম

মঙ্গলবার, ২ আগস্ট, ২০১১

গার্লফ্রেন্ড সাথে নিয়ে এয়ারপোর্টে নতুন বউকে স্বাগত জানালো এক বাংলাদেশী

খোঁজ-খবর না নিয়ে স্বপ্নের দেশ আমেরিকায় পাড়ি জমানোর প্রত্যাশায় বিভোর এক অভিভাবক এখন চোখে শর্ষের ফুল দেখছেন এবং তার কন্যাটি যুক্তরাষ্ট্র প্রশাসনের নিরাপত্তা হেফাজতে অসহনীয় যন্ত্রণায় দিনাতিপাত করছেন। কম্যুনিটির চাঞ্চল্যকর এ সংবাদ ২৯ জুন বুধবারের সাপ্তাহিক ঠিকানা’য় প্রকাশের পর তা সমগ্র আমেরিকায় টক অব দ্য কম্যুনিটিতে পরিণত হয়েছে।

লসএঞ্জেলেস এলাকার এক যুবক বাংলাদেশে গিয়ে বিয়ে করেন। নবপরিণীতার মাল্টিপল ভিসা ছিল বিধায় ধুব দ্রুত চলে আসেন আমেরিকায়। ঢাকা থেকে রওয়ানা দেয়ার পর মধ্যপ্রাচ্য হয়ে যুক্তরাষ্ট্রের এয়ারপোর্টে অবতরণের আগ মুহূর্ত পর্যন্ত নতুন দেশে নতুন মানুষের সাথে উচ্ছ্বল আনন্দের অনাগত ভবিষ্যত নিয়ে কতই না স্বপ্ন দেখেছেন নবপরিণীতা (সঙ্গত কারণে নাম গোপন রাখা হয়েছে)। ফাইট থেকে নামার পর এয়ারপোর্টে প্রবাসী স্বামীকে দেখার পরই তার স্বপ্নে চিড় ধরে। স্বামীর সাথে তরুনী আমেরিকানকে ঢলাঢলী করতে দেখে তার হৃদয় আৎকে উঠে।



এয়ারপোর্ট থেকে গাড়িতে স্বামীর বাসা পর্যন্ত ঐ তরুণীকে নিয়েই ব্যস্ত ছিলেন প্রবাসী যুবক। নতুন বউ, দেখতেও অনিন্দ সুন্দরী, কিন্তু তার প্রতি কোন মনোযোগ বা কৌতুহল পরিলতি হয়নি নবপরিণীতার। তিনি নিজেকে অভয় দিয়েছেন এই বলে যে, আমেরিকার সংস্কৃতিই হয়তো এ রকম। ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে। কিন্তু কয়েক সপ্তাহ যেতে না যেতেই তার কাছে সবকিছু দিবালোকের মত পরিষ্কার হয়ে যায়। তার স্বামী ঐ আমেরিকান তরুণীর সাথেই শয্যাসঙ্গী হচ্ছে, জীবন সঙ্গী বলতে যা বুঝায় তাকেই বুঝাচ্ছে। কেন এমন আচরণ করা হচ্ছে-জানতে চাইলে শুরু হয় মানসিক যন্ত্রণার পালা। এক পর্যায়ে সারাদিন নতুন বউকে ঘরে তালাবদ্ধ করে রাখার ঘটনা শুরু হয়। অবশেষে তরুণী বধূ ফোন করেন পুলিশকে। পুলিশ এসে তাকে উদ্ধার করে সরকারী নিরাপত্তা হেফাজতে রেখেছে।



এখনও নিরাপত্তা হেফাজতেই দিনাতিপাত করছেন বাংলাদেশী উচ্চ শিক্ষিত তরূণী বধূটি। যুক্তরাষ্ট্রের কয়েকটি মানবাধিকার সংস্থা তার পাশে দাঁড়িয়েছে বলে সর্বশেষ সংবাদে জানা গেছে। প্রসঙ্গত উল্লেখ্য যে, যুক্তরাষ্ট্রে বাস করলেই প্রচুর অর্থ-সম্পদের মালিক হওয়া যায় কিংবা সকলেরই বাড়ি-গাড়ি রয়েছে-এমন ধারণার কোন ভিত্তি নেই। এছাড়া যুক্তরাষ্ট্র এখন আর স্বপ্নের দেশও নয়। এখানে কঠোর পরিশ্রম করতে হয় সুন্দর জীবন-যাপনের জন্য। ট্যাক্সি ড্রাইভিং অথবা গ্রোসারী কিংবা খুচরা কোন স্টোরে কাজ করার মধ্যেও তৃপ্তি রয়েছে।



কারণ, এখানে সকল কাজেরই সমমর্যাদা। সুইপার এবং অফিসের শীর্ষ কর্মকর্তা-একত্রে বসেই আহার করেন অথবা একই গাড়িতে চলাফেলা করেন। ত্রে বিশেষে সুইপারের বেতন অনেকের তুলনায় বেশী হয়ে থাকে। কিন্তু বাংলাদেশ থেকে অনেক নবপরিণীতাকে স্বামী সম্পর্কে সঠিক তথ্য না দেয়ায় ঘটছে নানা বিপত্তি। বিমানে আটলান্টিক পাড়ি দেয়ার সময় যে স্বপ্নে বিভোর থাকেন, জেএফকে-তে অবতরণের পর তা পাল্টে যাওয়ায় অনেকের সংসারে বিপত্তে এসেছে। অনেকে স্বামীকে তালাক দিয়ে দেশে ফিরে গেছেন কিংবা অন্য পুরুষের হাত ধরে গৃহ ত্যাগ করেছেন।


লেখাটা শেয়ার করা।
লিনক
http://www.probashaprotidin.com/index.php?option=com_content&view=category&layout=blog&id=180&Itemid=133

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | JCPenney Coupons