লিঙ্গ লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
লিঙ্গ লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

মঙ্গলবার, ১৭ জানুয়ারি, ২০১২

লিঙ্গ পরিবর্তন করে মিস ইংল্যান্ড প্রতিযোগিতায়

 পুরুষ থেকে লিঙ্গ পরিবর্তন করে মহিলা হওয়া এক তরুণী মিস ইংল্যান্ড প্রতিযোগিতায় অংশ নেবে। জ্যাকি গ্রিন (১৮) বর্তমানে লিঙ্গ পরিবর্তন করা সবচেয়ে কম বয়সী বৃটিশ তরুণী। পুরুষ হয়েই জন্ম নিয়েছিল জ্যাকি। তখন তার নাম ছিল জ্যাক। কিন্তু দশ বছর বয়স হওয়া পর্যন্ত সে মেয়ে হিসেবেই পরিচিত ছিল। ১৬তম জন্ম দিবসে তাকে অপারেশন করে মেয়ে বানানো হয়। সে এখন স্কাউটসের মডেল হিসেবে কাজ করছে। সে বলে, আমি বৃটেনের সেরা মডেল হতে চাই। আমি গৌরবজনক মিস ইংল্যান্ড হতে চাই। চার বছর বয়স থেকেই জ্যাকি মেয়ে হতে চাইতো এবং বড় চুল রাখতো। মেয়েদের ড্রেস পরে স্কুলে যেত সে। পাঁচ বার আত্মহত্যা করতে চেষ্টা করে সে। এরপর তার মা ডাক্তারের কাছে নিয়ে যায়। ২৮ হাজার পাউন্ড ব্যয় করে লিঙ্গ পরিবর্তনের অপারেশন করায় তাকে। জ্যাকিই প্রথম লিঙ্গ পরিবর্তনকারী হিসেবে মিস ইংল্যান্ড প্রতিযোগিতায় অংশ নিচ্ছে। নির্বাচিত হলে ইতিহাস গড়বে পুরুষ থেকে নারীতে পরিণত হওয়া জ্যাকি গ্রিন। মানবজমিন ডেস্ক:

বুধবার, ২৭ জুলাই, ২০১১

স্ত্রীর প্রেমিককে হত্যা, অতঃপর …

জর্দানের এক ব্যক্তি তার স্ত্রীর প্রেমিককে হত্যা করেছে। পরে তিনি ওই প্রেমিকের পুরম্নষাঙ্গ কেটে ব্যাগে করে পুলিশের কাছে জমা দিয়েছেন। একজন জুডিশিয়াল কর্মকর্তা সোমবার এ কথা জানান। ৩৫ বছর বয়সী ওই ব্যক্তি আম্মান শহরতলীর একটি হোটেল রুমে শনিবার এ হত্যাকা- ঘটিয়েছেন। তিনি নিজে পুলিশের কাছে ধরা দিয়েছেন এবং দোষ স্বীকার করেছেন। স্ত্রী ও তার প্রেমিকের সঙ্গে এ বিষয়টি নিয়ে একটি মীমাংসায় যেতে চেয়েছিলেন বলেও তিনি দাবি করেন। অনৈতিক কাজ থেকে ফেরাতে ব্যর্থ হয়ে পরে তিনি ওই প্রেমিককে গলা কেটে হত্যা করেন।যৌন সম্পর্কের অভিযোগে এর আগে ২৭ বছর বয়সী মহিলা ও তার প্রেমিককে আটক রাখা হয়েছিল। কিন্তু সাধারণ ৰমায় সম্প্রতি তারা মুক্তি পান। ওই কর্মকর্তা আরও জানান, মুক্তি পেয়ে তারা আবারও বেপরোয়া যৌনাচারে লিপ্ত হলে বেচারা স্বামী তা সহ্য করতে পারেননি এবং তিনি হত্যার পরিকল্পনা অাঁটেন। -এএফপি।
জনকন্ঠ

শুক্রবার, ১৭ জুন, ২০১১

সিরাজগঞ্জের সুখিতন এখন জাহিদুল!

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার জামতৈল ইউনিয়নের চরবড়ধুল গ্রামের জামাল উদ্দিনের কন্যা সুখিতন খাতুন (১২) কিশোরী থেকে কিশোরে পরিণত হয়েছে। এখন তার নাম রাখা হয়েছে জাহিদুল ইসলাম। এ ঘটনা জানাজানি হবার পর শত শত মানুষ জাহিদুলকে দেখার জন্য ভিড় জমাচ্ছে তার বাড়িতে।

পরিবার সূত্রে জানা যায়, কিছুদিন পূর্বে সুখিতন স্বপ্নে দেখে একজন মানুষ তাকে বলছে তুই খুব শীঘ্রই পুরুষ হবি। এর পর থেকে সুখিতন নিজের শরীরের পরিবর্তন বুঝতে পেরে বিষয়টি তার বাবা-মাকে জানায়। সুখিতনের শারীরিক পরিবর্তনের কথা তার মা বাবা স্বীকার করেন। সরেজমিনে গিয়ে দেখা যায় সুখিতনের চেহারা, শরীর ও কণ্ঠের কিছুটা পরিবর্তন হয়েছে।

সোমবার, ১৩ জুন, ২০১১

জাপানের লিঙ্গ মেলা

undefinedদিগ্বিজয়ী গ্রীক বীর আলেকজান্ডার ভারতবর্ষ বিজয়ের পর নাকি তার সেনাপতিকে বলেছিলেন, সেলুকাস কি বিচিত্র এই দেশ! আলেকজান্ডার ভারতবর্ষের শিব লিঙ্গ পূজা দেখেছিলেন কিনা জানা যায়নি, তবে তিনি যদি জাপানে আসতেন তাহলে এ দেশ সম্পর্কে সেলুকাসকে কি বলতেন, তা গবেষণার বিষয় হতে পারে। জাপানের সবচেয়ে বিস্ময়কর দিক হলো এর বৈচিত্র। যেমন, খাদ্যাভ্যাসে কাঁচা থেকে পোড়া, সব ধরণের মাছই রয়েছে মেন্যুতে। তেমনি, সংস্কৃতি চর্চ্চায় প্রচন্ড রক্ষনশীলতার পাশাপাশি রয়েছে অবারিত উন্মোচন। এর ফলে, কোনটা শালীন আর কোনটা অশালীন, তা নির্ধারণ করতে অনেক সময় সুপ্রীম কোর্ট পর্যন্ত দৌঁড়ানোর প্রয়োজন পড়েছে। প্রতিবছর বসন্ত কালে কানাগাওয়া কেন এর

শুক্রবার, ১০ জুন, ২০১১

বগুড়ার সালমা এখন মজিদ


বাবা-মায়ের সঙ্গে নারী থেকে পুরুষে রূপান্তরিত আবদুল মজিদ 
বগুড়ার শাহজাহানপুর উপজেলার জামুন্নাহাট গ্রামে নারী থেকে পুরুষে রূপান্তরিত হয়ে আলোচিত ১৯ বছরের তরুণী সালমা। পুরুষ হওয়ার পর তার নাম রাখা হয়েছে আবদুল মজিদ। তাকে দেখার জন্য প্রতিদিন তার বাড়িতে ভিড় করছে শত শত মানুষ। এদিকে ছোটবেলার বান্ধবী মলি খাতুনকে বিয়ে করে সংসার করতে চায় মজিদ।
জানা যায়, নারী থেকে পুরুষে রূপান্তরিত হয়ে আলোচিত ১৯ বছরের তরুণী সালমার বাড়ি শাহজাহানপুর উপজেলার আড়িয়া ইউনিয়নের জামুন্না হাটপাড়ায়। তার বাবা সোহরাব আলী ও মা সাজেদা খাতুন। পাঁচ ভাই বোনের মধ্যে দ্বিতীয় সালমা। অভাব-অনটনের কারণে জামুন্না প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় শ্রেণীর পর আর লেখাপড়া করা হয়নি তার। প্রায় তিন বছর আগে পরিবার থেকে সালমার বিয়ে দেয়া হয় উপজেলার জামালপুর গ্রামের কৃষক নুর আলমের সঙ্গে। বিয়ের পর থেকে স্বামীর নির্যাতন সহ্য করতে না পেরে সে বাবার বাড়িতে ফিরে আসে।

বৃহস্পতিবার, ৯ জুন, ২০১১

মেয়ে থেকে ছেলে হওয়া সালামের দুর্বিষহ দ্বিতীয় জীবন!

কিছু কিছু ঘটনা মানুষের মাঝে জাগায় প্রচণ্ড বিস্ময়। কিছু বিস্ময়ের মধ্যেই চাপা পড়ে থাকে হাজারো প্রশ্ন, দুঃখ কথা। এমনি এক ঘটনায় নানা কৌতূহলের জš§ দিয়েছেন বগুড়ার শাহজাহানপুর উপজেলার জামুন্না হাটপাড়া গ্রামের আব্দুস সালাম (২১)। সৃষ্টিকর্তার ইচ্ছায় মেয়ে থেকে ছেলে হলেও সংসারের অভাব অনটন ও পারিপার্শ্বিক নানা কারণে দুর্বিষহ হয়ে উঠেছে সালামের জীবন।

দুবছর পূর্বে সালামের শরীরে আসে বিরাট পরিবর্তন। কিছুদিন পূর্বেও সে সমাজে পরিচিত ছিল সালমা নামে। রূপান্তরের পর সেই হয়ে ওঠে আব্দুস সালাম। দরিদ্র বাবার চার মেয়ে ও একছেলের মধ্যে সে ছিল দ্বিতীয়। মেয়ে হিসাবেই বেড়ে ওঠে সে। পঞ্চম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছে সে। প্রথম জীবনে মেয়ে হিসাবে বেড়ে উঠেলেও সে মাঝে মাঝে শার্ট-প্যান্ট পরতো। কিন্তু তার বাবা মেয়ে হিসাবে তার বিয়েও দেন জামালপুর গ্রামের নুর আলমের সঙ্গে। বিয়ের কিছুদিন পরই তার শরীরে পরিবর্তন লক্ষ্য করে সে। একপর্যায়ে শ্বশুরবাড়ি থেকে বাপের বাড়ি চলে আসে সালমা। এর কিছুদিন পর পূর্ণাঙ্গ পুরুষে রূপান্তরিত হয় সে। তিন মাস পূর্বে সে শেরপুর উপজেলার গাড়িদহ গ্রামের ইদ্রিস আলীর মেয়ে অঞ্জনাকে বিয়ে করে। কিন্তু মেয়ে থেকে ছেলেতে রূপান্তরিত হবার পর শুরু হয় সালামের দুর্বিষহ দ্বিতীয় জীবন-সংসার।

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | JCPenney Coupons