Man লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
Man লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

সোমবার, ১৩ জুন, ২০১১

মালয়েশিয়ায় ১১০ বছর বয়সী বৃদ্ধের বিয়ে


মালয়েশিয়ার ১১০ বছরের এক বৃদ্ধ আবার বিয়ের প্রস্তুতি নিচ্ছেন। বউ খোঁজার খবর পেয়ে ৮২ বছরের এক বৃদ্ধা সাড়া দেয়ার পর ওই বৃদ্ধ বিয়ের প্রস্তুতি নিতে শুরু করেন। মালয় ভাষার পত্রিকা ইউটুসান মালয়েশিয়ায় চলতি সপ্তাহে আহমদ মোহাম্মদ ইসা নামের ওই বৃদ্ধ তাকে সঙ্গ দিতে এবং দেখভাল করার জন্য বিয়ের আগ্রহ ব্যক্ত করেন। এতে ৮২ বছরের বৃদ্ধা সানাহ আহমেদ সাড়া দেন। ইসার সঙ্গে যোগাযোগ করে বিয়ের আয়োজন করতে তিনি সন্তানদের নির্দেশও দিয়েছেন। সানাহ ৩০ বছর আগে বিধবা হন এবং তার ৯ সন্তান। ইসার ২০ নাতি-নাতনী এবং তাদেরও ৪০ সন্তান-সন্ততি রয়েছে। আহমদ পত্রিকাটিকে বলেন, সানাহকে সেটা কোনও বিষয় নয়।

নারী ছলনাময়ী-পুরুষ কিন্তু ছলনায় সেরা


সঙ্গিনীর চেয়ে কম রোজগার করলে পুরুষের প্রতারণা করার প্রবণতা বেড়ে যায় কে বেশি ছলনা করে? নারী না পুরুষ সঙ্গীটি? সম্প্রতি একটি সমীক্ষায় এসব প্রশ্নেরই উত্তর খুঁজে পাওয়া গেছে। বিবাহিত বা কমপক্ষে ১ বছর ধরে একসঙ্গে আছেন এমন ১০২৪ জন পুরুষ ও ১৫৫৯ জন নারীর কাছ থেকে পাওয়া বিভিন্ন তথ্য এবং অভিজ্ঞতা বিশ্লেষণ করেই এ সমীক্ষাটি করা হয়েছে। সমীক্ষাটির লেখক কর্নেল বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞানের ডক্টরেট প্রার্থী ক্রিস্টিন মুনস্চ বিষয়টিকে বলেছেন এইভাবে, যখন কোনো পুরুষ মনে করেন সঙ্গিনীর চেয়ে কম রোজগার তার জন্য হুমকি, তখন তিনি তার নিজস্বতাকে বজায় রাখার জন্য প্রতারণার আশ্রয় নেন। ‘অ্যামেরিকান স্যোসিওলোজিক্যাল অ্যাসোসিয়েশন’-এর বার্ষিক আলোচনা সভায় লেখক এ বিষয়টি উপস্থাপন করেন। ক্রিস্টিন বলেন, পুরুষ নারীর চেয়ে বেশি রোজগার করবে এবং পুরুষই পরিবারের প্রধান রোজগেরে, এ ধারণাটি এতটাই বদ্ধমূল, যে সঙ্গিনীর চেয়ে কম রোজগার করাটা পুরুষের সামনে হুমকি হয়ে দেখা দেয়। পুরুষতান্ত্রিক সমাজগুলোতে এ বিষয়টি আরো প্রকট। সমীক্ষায় দেখা

সুন্দরী নারী স্বাস্থ্যের জন্য হুমকি!

সুন্দরী নারীর সঙ্গ পুরুষের স্বাস্থ্যের জন্য হুমকি হতে পারে। ভ্যালেন্সিয়া বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীদের একটি গবেষণায় এই তথ্য দেয়া হয়েছে। এ গবেষণায় বলা হয়, কোনো দৃষ্টিনন্দন নারীর সাক্ষাতের পাঁচ মিনিটের মধ্যে পুরুষদের মধ্যে করটিসল (যে হরমোন শারীরিক ও মানসিক চাপ নিয়ন্ত্রণ করে) নামের এক ধরনের হরমোনের মাত্রা বেড়ে যায়। যেসব পুরুষ সাক্ষাত পাওয়া সুন্দরী নারীদের নিজেদের নাগালের বাইরে বলে মনে করেন তাদের ক্ষেত্রে এই প্রতিক্রয়া আরো বেশি হয়। এতে পরবর্তী সময়ে হৃদরোগ, ডায়াবেটিস, উচ্চরক্তচাপ ও পুরুষত্বহীনতা দেখা দেয়ার সম্ভাবনা রয়েছে। মানসিক ও শারীরিক চাপের সময় করটিসল নামের হরমোনটি উৎপন্ন হয়। বিজ্ঞানীরা ৮৪ জন ছেলে শিক্ষার্থীর ওপর এই গবেষণা চালান। এখানে একটি কক্ষে দুজন করে ছাত্রকে সুডোকু মেলাতে বলা হয়। কক্ষটিতে তাদের সঙ্গে একজন সুন্দরী তরুণী এবং একজন তরুণকে স্বেচ্ছাসেবক হিসেবে পাঠানো হয়। এ দুজনই ছাত্রদের নিকট ছিল অপরিচিত।

রবিবার, ১২ জুন, ২০১১

ওহাব খানের ডিগ্রি রাশিয়ার!


পুলিশের জিজ্ঞাসাবাদে এ ওহাব খান জানিয়েছেন, তিনি রাশিয়া থেকে ডক্টর অব মেডিসিন (এমডি) ডিগ্রি অর্জন করেছেন। সেই ডিগ্রি দেখিয়ে দেশের প্রখ্যাত চিকিৎসকদের সঙ্গে কাজ করেছেন তিনি। তবে ডিগ্রির কোনো সনদ তিনি পুলিশকে দেখাতে পারেননি।
বৃহস্পতিবার থেকে ওহাব খানকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ (রিমান্ড) করছে হাজারীবাগ থানার পুলিশ। হাজারীবাগ থানায় জয়নুল হক সিকদার উইমেন্স মেডিকেল কলেজ কর্তৃপক্ষের দায়ের করা একটি মামলায় ওহাব খানকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
মামলার তদন্ত কর্মকর্তা হাজারীবাগ থানার পরিদর্শক (তদন্ত) মফিজুল ইসলাম গতকাল শুক্রবার প্রথম আলোকে বলেন, জিজ্ঞাসাবাদে ওহাব পুলিশকে জানিয়েছেন, তিনি রাশিয়া থেকে এমডি ডিগ্রি অর্জন করেছেন। তবে এই ডিগ্রির কোনো সনদ তিনি দেখাতে পারেননি।

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | JCPenney Coupons