নিউজ লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
নিউজ লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

রবিবার, ১৮ ডিসেম্বর, ২০১১

মুক্তির আগেই পুরস্কৃত জোলির প্রথম ছবি

undefined২৩ ডিসেম্বর মুক্তি পাচ্ছে অ্যাঞ্জেলিনা জোলি পরিচালিত প্রথম ছবি ‘ইন দ্য ল্যান্ড অফ ব্লাড অ্যান্ড হানি’। মুক্তির আগেই ছবিটি ২০১২ সালের স্টেনলি ক্রেমার পুরস্কারের জন্য মনোনীত হয়েছে। খবর ই!অনলাইন- এর।

রচনা ও পরিচালনার পাশাপাশি ছবিটি যৌথভাবে প্রযোজনাও করেছেন জোলি। এবার তিনি প্রথমবারের মতো নিজের কাজের স্বীকৃতি পেতে চলেছেন। ইতোমধ্যেই ছবিটিকে ২০১২ সালের স্টেনলি ক্রেমার পুরস্কার প্রদানের ঘোষণা দিয়েছে প্রডিউসারস গিল্ড অফ আমেরিকা।

বিতর্কিত সামাজিক ইস্যু নিয়ে নির্মিত ছবিগুলোকেও স্টেনলি ক্রেমার পুরস্কার দেওয়া হয়ে থাকে। এর আগে এই পুরস্কার জিতেছে ‘আই অ্যাম স্যাম, মিল্ক, হোটেল রুয়ান্ডা’ এবং ‘ প্রেশাস’- এর মতো ছবিগুলো।

‘ইন দ্য ল্যান্ড অফ ব্লাড অ্যান্ড হানি’ সম্পর্কে প্রডিউসারস গিল্ড- এর প্রেসিডেন্ট হাউক কচ এবং মার্ক গর্ডন যৌথ বিবৃতিতে বলেছেন, ‘এটা একটা অসাধারণ ছবি। বসনিয়া যুদ্ধের প্রেক্ষাপটে জটিল একটি প্রেম কাহিনীকে তুলে ধরা হয়েছে এই ছবিতে।’

উল্লেখ্য, নব্বই দশকে সংঘটিত বসনিয়ায় গৃহযুদ্ধ চলাকালে একজন সার্ব সৈন্য এবং একজন বসনিয়ান মুসলিম নারীর রোমান্সকে ঘিরে আবর্তিত হয়েছে ছবিটির কাহিনী।



বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/

মঙ্গলবার, ৬ ডিসেম্বর, ২০১১

জোলির বিরুদ্ধে সাংবাদিকের মামলা

‘ইন দ্য ল্যান্ড অফ ব্লাড অ্যান্ড হানি’ ছবির মধ্য দিয়ে চলচ্চিত্র পরিচালনায় অভিষেক ঘটেছে এঞ্জেলিনা জোলির। তবে শুরতেই ঝামলোয় পরে গেছেন তিনি। সম্প্রতি ক্রোয়েশিয়ান এক সাংবাদিক ছবির গল্প চুরি করার অভিযোগে মামলা ঠুকে দিয়েছেন জোলির বিরুদ্ধে। খবর টাইমস অফ ইন্ডিয়া’র।

জেমস জে ব্র্যাডক নামের ঐ সাংবাদিক দাবী করেছেন, ‘২০০৭ সালে আমার লেখা একটি আর্টিকেল প্রকাশিত হয়েছিলো। ঐ আর্টিকেলের বিষয়বস্তু নিয়েই জোলির রচনা ও পরিচালনায় ‘ইন দ্য ল্যান্ড অফ ব্লাড অ্যান্ড হানি’ ছবিটি নির্মাণ করা হয়েছে।’

‘ইন দ্য ল্যান্ড অফ ব্লাড অ্যান্ড হানি’ ছবিটি মার্কিন যুক্তরাষ্ট্রে মুক্তি পাচ্ছে ২৩ ডিসেম্বর। বসনিয়ান যুদ্ধের প্রেক্ষাপটে আইয়া নামের একজন মুসলিম নারীর প্রেমকাহিনী তুলে ধরা হয়েছে ছবিটিতে।




বিডিনিউজটোয়েন্টিফোরডটকম

কোকেনসহ গ্রেফতার হলেন ব্রুক মুলার

কোকেন বহনের অভিযোগে সম্প্রতি গ্রেফতার করা হয়েছে হলিউডি অভিনেত্রী ব্রুক মুলারকে। খবর পিটিআই- এর।

কোকেনসহ গ্রেফতার হওয়াটা ব্রুকের জন্য মোটেও নতুন কোনো বিষয় নয়। এর আগে ২০০১ সালে তিনি কোকেন বহনের অভিযোগে ফ্লোরিডায় গ্রেফতার হয়েছিলেন। তবে কোকেন সেবন না করায় সেবার খুব দ্রুতই ছাড়া পেয়ে গিয়েছিলেন তিনি।

উল্লেখ্য, মাদকে জর্জরিত আরেক হলিউডি তারকা চার্লি শিনের সঙ্গে ব্রুকের বিচ্ছেদ হয়ে গেছে ২০০৯ সালে। চলতি বছর বেশ কয়েকবারই মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে ভর্তি হয়েছেন ব্রুক।




বিডিনিউজটোয়েন্টিফোরডটকম

বিনোদন খবর বাবা হলেন আমির খান

পুত্র সন্তানের গর্বিত বাবা-মা হলেন বলিউডি তারকা আমির খান ও তার স্ত্রী কিরণ রাও। তবে স্বাভাবিক প্রক্রিয়ায় সন্তানের জন্ম দেননি কিরণ। আইভিএফ বা টেস্ট টিউব পদ্ধতিতে ১ ডিসেম্বর পুত্র সন্তানের মুখ দেখেছেন আমির-কিরণ দম্পতি। খবর মিডডেডটকম- এর।

সন্তান ধারণে জটিলতা দেখা দেওয়ায় আমির-কিরণ দম্পতিকে আইভিএফ পদ্ধতিতে সন্তান নেওয়ার পরামর্শ দেন চিকিৎসকরা। উল্লেখ্য, আইভিএফ বা ইন ভিট্রো ফার্টিলাইজেশন পদ্ধতিতে শরীরের বাইরে ডিম্বানু এবং শুক্রানুকে নিষিক্ত করা হয়। এই প্রক্রিয়া টেস্ট টিউব বেবি নামেই পরিচিত। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আমির এবং কিরণ এই পদ্ধতি গ্রহণ করেন এবং কোনো রকম জটিলতা ছাড়াই বাবা-মা হন তারা।

বিষয়টি জানিয়ে মিডডেডটকম সংবাদমাধ্যমকে একটি চিঠি পাঠিয়েছেন আমির। সেখানে তিনি লিখেছেন, ‘সবাইকে অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি, অবশেষে আমার পুত্র সন্তানের জন্ম হয়েছে। বিষয়টি আমার ও কিরণের জন্য খুবই ভালো লাগার। কারণ কিছু জটিলতা এবং দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে সন্তানের মুখ দেখার সৌভাগ্য হলো আমাদের। সবকিছু ভালোয় ভালোয় হওয়ায় আমরা ঈশ্বরের কাছে অনেক বেশি কৃতজ্ঞ।’

আমির আরো লিখেছেন, ‘বিজ্ঞানের যাদু, ঈশ্বরের কৃপা আর কাছের মানুষদের দোয়ার কারণেই আজ বাবা হতে পেরেছি। সত্যিই অনেক বেশি আনন্দিত আমি। আপনারা সবাই আমার সন্তানের জন্য আশীর্বাদ করবেন।’




বিডিনিউজটোয়েন্টিফোরডটকম

শনিবার, ১২ নভেম্বর, ২০১১

ইন্টারনেটে বানানো ছবি ফাঁসে বিব্রত তেন্ডুলকার-পুনম পান্ডে

ক্রিকেটার শচীন টেন্ডুলকারের সঙ্গে ভারতীয় অভিনেত্রী পুনম পান্ডের নগ্ন ছবি বসিয়ে ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ায় শচীন টেন্ডুলকার এবং পুনম পান্ডে দুজনই বিব্রত হয়েছেন এবং কষ্ট  পেয়েছেন।

পুনমের বিব্রতকর ছবি ছড়িয়ে পড়ায় শচীন বেশ কষ্ট পেয়েছেন বলেই জানা গেছে। এ ছবিটি ফটোশপের কাজ বলেই মনে করছেন তিনি।

এদিকে, পুনম পান্ডেও দুঃখ পেয়েছেন এবং হতাশা ব্যক্ত করে টুইট করেছেন।

টুইটে পুনম লিখেছেন, ‘সারাবিশ্বে আমার ভক্তদের আমার প্রতি ভালবাসা প্রকাশ করার জন্য ধন্যবাদ জানাচ্ছি। কিন্তু শচীনের সঙ্গে আমার এডিট করা এমন ছবি প্রকাশ করায় আমি খুব দুঃখ পেয়েছি, কারণ ক্রিকেট আমার কাছে ধর্মের মতো।’



বিডিনিউজটোয়েন্টিফোরডটকম

রবিবার, ২৩ অক্টোবর, ২০১১

মুক্তির আগেই আদালতে 'রা ডট ওয়ান'

শাহরুখ খানের স্বপ্নের ছবি ‘রা ডট ওয়ান’ মুক্তির আগেই এর স্বত্ব দাবি করে আদালতের স্মরণাপন্ন হয়েছেন টেলিভিশন প্রযোজক এবং লেখক যশ পাটনায়েক। যশ মুম্বাই হাইকোর্টের কাছে নিজেকে ছবিটির মূল পরিকল্পনাকারী এবং এর কন্টেন্ট সরবরাহকারী হিসাবে দাবী করেছেন। যশের দাবীর প্রেক্ষিতে আদালত ছবি মুক্তির আগেই ১ কোটি ভারতীয় টাকা জমা দেয়ার নির্দেশ দিয়েছেন সিনেমাটির প্রযোজক শাহরুখ খানকে। খবর প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়ার।

আসছে দিওয়ালী বা দীপাবলী উৎসবে ভক্তদের জন্য উপহার এই ছবির সুপার হিরোর ভূমিকায় অভিনয় করেছেন শাহরুখ, পাশাপাশি ছবিটি প্রযোজনা করছে শাহরুখ-এর মালিকানাধীন প্রতিষ্ঠান রেড চিলিস এন্টারটেইনমেন্ট এবং ইরোজ এন্টারটেইনমেন্ট।

গতকাল শুক্রবার দিল্লির উচ্চ আদালতে এ বিষয়ে শুনানি শেষে ডিভিশনের প্রধান বিচারক মোহিত শাহ এবং বিচারক রোশান দালভি ‘রা ডট ওয়ান’ ছবিটি মুক্তি দেওয়ার আগে বিবাদীকে পে-অর্ডারের মাধ্যমে আদালতের কাছে ১ কোটি ভারতীয় টাকা জমা করার নির্দেশ দিয়েছেন।

কোর্ট তার নির্দেশে আরো বলেছেন, ‘যদি বিবাদী আজকের মধ্যে এই ১ কোটি ভারতীয় টাকা জমা না করেন সেক্ষেত্রে ছবিটি প্রদর্শনের অনুমতি বাতিলের জন্য আদালত যথাযথ ব্যবস্থা নেবে।’

বেঞ্চ এ প্রসঙ্গে বলেছেন, ‘অন্যের ধারণা নিয়ে ছবি বানানো এবং তা স্বীকার না করা ফিল্ম ইন্ডাস্ট্র্রির জন্য খুবই বাজে বিষয় এবং এটা দুর্ভাগ্যজনকও বটে।’

শাহরুখ খান, কারিনা কাপুর এবং অর্জুন রাম পাল অভিনীত ছবিটি আগামী ২৬ অক্টোবর ভারতে মুক্তি পাবার কথা। এর আগে এই ধরনের আইনি ঝামেলায় পড়ার বিষয়টি খোদ শাহরুখের জন্য বিব্রতকর বটে।



বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/

সোমবার, ১০ অক্টোবর, ২০১১

হলিউডে শীর্ষ আয়ের নারী উইনফ্রে

হলিউডের টক শো সম্রাজ্ঞীখ্যাত অপেরা উইনফ্রে এবারে নির্বাচিত হলেন সবচেয়ে বেশি উপার্জনকারী নারী হিসেবে। ফোর্বস ম্যাগাজিনের এক জরিপে তিনি পেছনে ফেলেছেন লেডি গাগা, টেইলর সুইফটের মতো তারকাকে। খবর ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিসের।

২৯০ মিলিয়ন মার্কিন ডলার আয় করায় তালিকার শীর্ষে উঠে এসেছে উইনফ্রের নাম। অন্যদিকে দ্বিতীয় স্থান অর্জনকারী লেডি গাগার আয় মাত্র ৯০ মিলিয়ন ডলার। ৫৫ মিলিয়ন ডলার আয় করে তৃতীয় স্থানে রয়েছেন টিভি তারকা বেথানি ফ্র্যাঙ্কেল।

তালিকার চতুর্থ স্থানের দাবিদার অবশ্য বেশ কয়েকজন। প্রত্যেকেই ৪৫ মিলিয়ন ডলার আয় করায় মডেল গিজেল বান্দশেন, গায়িকা টেইলর সুইফট, উপস্থাপিকা এলেন ডিজেনার্স এবং টিভি ব্যক্তিত্ব জুডি শিন্ডলিন ভাগাভাগি করে নিয়েছেন এই আসনটি।



বিডিনিউজটোয়েন্টিফোরডটকম

মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর, ২০১১

জান্নাতে প্রাচীর বদলে পাওলি দাম!

প্রাচী দেশাই ছেড়ে দিয়েছেন তো কী হয়েছে; মহেশ ভাটের দল এরই মধ্যে খুঁজে পেয়েছেন তাদের ছবির নতুন মুখ। সাহসী বাঙালি অভিনেত্রী পাওলী দামের ওপরেই এবার চোখ পড়েছে তাদের। শ্রীলঙ্কান এবং ইতালিয়ান দুটি ছবিতে খোলামেলা এবং অন্তরঙ্গ দৃশ্যে পাওলির বিবসনা অভিনয়ই নাকি নজর কেড়েছে ভাটদের। আর তাই ‘জান্নাত টু’-এর জন্য পাওলির কথাই ভাবছেন তারা। খবর সান্তাবান্তাডটকম-এর।

কলকাতার অভিনেত্রী পাওলির সঙ্গে ছবিটির প্রযোজনা সংস্থাটি ইতোমধ্যে চুক্তিও সাক্ষর করে ফেলেছে। ধারণা করা হচ্ছে, বিপাশা বাসুর ‘জিসম’ এবং মল্লিকা শেরওয়াতের ‘মার্ডার’ ছবির চেয়েও যৌনাবেদনে ভরপুর একটি ছবি হতে যাচ্ছে ‘জান্নাত টু’। আর এরকম একটি ছবির অন্তরঙ্গ দৃশ্যে আপত্তি থাকাতেই ছবিটি শেষ পর্যন্ত ছেড়ে দিয়েছেন প্রাচী দেশাই।

সম্প্রতি ইতালিয়ান ছবি ‘চোলি কে পিছে’-এর জন্য টপলেস হয়ে অভিনয় করতে রাজী হয়েছেন পাওলি। এর আগে তিনি একটি শ্রীলঙ্কান ছবিতে পুরোপুরি বিবসনা হয়ে অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করে রীতিমতো ঝড়ই তুলে দিয়েছিলেন। আর তাই ‘জান্নাত টু’ ছবির অন্তরঙ্গ দৃশ্যগুলোতে অভিনয়ে তার আপত্তি থাকার কোনো প্রশ্নই ওঠে না পাওলির।  

পাওলির ব্যাপারে নিশ্চিত করে কিছু না বললেও, পরিচালক দেশমুখ প্রাচী দেশাই- এর ব্যাপারে মুখ খুলেছেন। তিনি জানিয়েছেন, ‘প্রাচী শুরু থেকেই অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় নিয়ে তার আপত্তির কথা পরিষ্কার করেই জানিয়ে দিয়েছিলেন। আর তাই স্ক্রিপ্টে এরকম কিছু দৃশ্য যোগ করার পর তার আপত্তির বিষয়টিকে আমরা সম্মানের সঙ্গেই নিয়েছি।’



বিডিনিউজটোয়েন্টিফোরডটকম

সমকামী বিয়ের বিপক্ষে পোপ

ws  
ফ্রেইবার্গ, জার্মানি, সেপ্টেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- নিজ দেশ জার্মানি সফররত পোপ ষোড়শ বেনেডিক্ট বলেছেন ক্যাথলিক চার্চ সমকামী বিবাহ মেনে নিতে পারে না। জার্মানির ফ্রেইবার্গ শহরের কাছে ত্রিশ হাজার তরুণ অনুসারীর এক সমাবেশে তিনি একথা বলেন।

এদিকে, আগামী বছর পোপ বেনেডিক্ট পদত্যাগ করতে যাচ্ছেন বলে ইটালির এক পত্রিকায় প্রকাশিত সংবাদ প্রত্যাখ্যান করেছে ভ্যাটিকান।

সমাজ থেকে অশুভ শক্তি দূর করতে ফ্রেইবার্গের সমাবেশে উপস্থিত তরুণদের প্রতি আহ্বান জানানোর পাশাপাশি ক্যাথলিক চার্চের জন্য ক্ষতিকর 'বিচ্ছিন্ন বিশ্বাস' থেকে দূরে থাকার জন্যও তিনি তাদের উপদেশ দেন।

জার্মানি সফরের তৃতীয় দিনে পোপ বেনেডিক্ট দক্ষিণাঞ্চলীয় ক্যাথলিক অধ্যুষিত ফ্রেইবার্গ শহরে যান। সেখানে তিনি তার সফরে সবচেয়ে উষ্ণ অভ্যর্থনা পান।

উপস্থিত তরুণদের উদ্দেশে তিনি বলেন, "প্রযুক্তিগত অগ্রগতি সত্বেও যে বিশ্বে আমরা বাস করি তার কোন উন্নতি হচ্ছে বলে মনে হয় না। বিশ্বে এখনও যুদ্ধ, সন্ত্রাস, ক্ষুধা, রোগ, চরম দারিদ্র ও ক্ষমাহীন দমনপীড়ন চলছে।"

তিনি সমাজ থেকে এসব অশুভ প্রভাব দূর করতে উপস্থিত তরুণদের প্রতি আহ্বান জানান এবং তাদের 'বিচ্ছিন্ন খ্রিস্টান' না হওয়ার পরামর্শ দেন।

এর আগে অর্থোডক্স খ্রিস্টান নেতাদের সাথে এক বৈঠকে তিনি গর্ভপাত, ইচ্ছামৃত্যু ও সমকামী বিয়ের বিরুদ্ধে বক্তব্য দেন।

রোববার ইটালির লিওবেরো দৈনিকে ক্যাথলিক লেখক আন্তোনিও সোসি বলেন, আগামী ২০১২ সালের এপ্রিলে ৮৫ বছর পূর্ণ করা পোপ বেনেডিক্ট পদত্যাগ করবেন। তবে কি কারণে পোপ পদত্যাগ করবেন তার কোন কারণ বা সূত্র এ সংবাদের কোথাও তিনি উল্লেখও করেন নি।

ভ্যাটিকানের মুখপাত্র ফাদার ফ্রেডেরিকো লম্বার্ডি সোসির বক্তব্য অসার বলে বাতিল করে দেন।

তিনি বলেন, "এ বয়সেও পোপ বেনেডিক্টের স্বাস্থ্য খুব ভালো আছে। পদত্যাগ করার মতো কোন কারণ ঘটে নি। আমরা এ বিষয়ে কিছু জানি না। যে লিখেছে তাকেই জিজ্ঞেস করুন।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

পুরুষ লেখকরা যেন ঈশ্বর: তসলিমা

সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে বুকারজয়ী ঔপন্যাসিক সালমান রুশদির সঙ্গে বাহাসে জড়ানোর পর এবার সব পুরুষ লেখককে এক হাত নিলেন বাংলাদেশের নির্বাসিত লেখক তসলিমা নাসরিন।

শনিবার টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে তসলিমা বলেন, পুরুষ লেখকরা হলো ঈশ্বরের মতো, যারা কোনো সমালোচনাই মানতে পারেন না।

বুধবার টুইটারে এক বার্তায় রুশদির বিরুদ্ধে তসলিমা অভিযোগ করেন, তিনি (রুশদি) টুইটারে তার অনুসারী (ফলোয়ার) সংগ্রহের জন্য রীতিমত 'ভিক্ষা' করছেন এবং নারীদের পিছনে ছুটছেন।

এর কয়েকঘণ্টা পর রুশদি জবাব দেন- "দূর থেকে আমি তসলিমা নাসরিনের হিংসুটে মিয়্যাও শুনতে পেলাম। তিনি আমার বিরুদ্ধে বিদ্বেষ প্রকাশ করেছেন। টুট, টুট, তসলিমা। শেম, লজ্জা।"

তাদের এই বাহাস আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো ফলাও করে প্রচার করে। সেখানে রুশদির পক্ষ নিয়ে অনেকেই কথা বলেন।

এই পরিপ্রেক্ষিতে টাইমস অব ইন্ডিয়া তসলিমার কাছে জানতে চেয়েছিল- বর্তমান সাহিত্য দুনিয়াতেও একজন নারী লেখককে 'বসিয়ে' দেওয়া খুব সহজ?

জবাবে নির্বাসিত এই বাংলাদেশি লেখক বলেন, "আমরা লেখকরা যে সাহিত্য জগতে আছি, তার নিয়ন্ত্রণ রয়েছে পুরুষদের হাতে। অনেক পুরুষ লেখকই অহংকারী আর উদ্ধত। বিশেষ করে তারা যদি কোনো প্রভাবশালী ভাষায় লেখেন এবং কেনোভাবে জনপ্রিয়তা পেয়ে যান, তাহলেতো কথাই নেই। পুরুষের এই দুনিয়ায় তাদের বিরুদ্ধে কোনো সমালোচনা কেউ সহ্য করতে পারে না।"

রুশদি ও তসলিমা দুজনেই ইসলামি মৌলবাদীদের শিকার। একই পরিস্থিতির মুখোমুখি হয়েছেন দুজনেই। এমন কি তসলিমাকে কখনো কখনো নারী রুশদিও বলা হয়। রুশদি নিজেও ১৯৯৪ সালে বাংলাদেশে তসলিমার বসবাসের অধিকারের পক্ষে সমর্থন দিয়েছেন।

তবে সা¤প্রতিক 'টুইট যুদ্ধের' পর রুশদিকেও 'পুরুষতান্ত্রিক' সমাজের একজন 'পুরুষ লেখক' হিসেবেই দেখছেন তসলিমা।

এই পুরুষ লেখকদের প্রতি বাঁকা বাক্যের তীর ছুঁড়ে দিয়ে তসলিমা বলেন, "তারা হলেন ঈশ্বরের মতো। ঈশ্বর সমালোচনা পছন্দ করেন না। তাই ঈশ্বরে বিশ্বাসীরা সবসময় তাকে সমালোচনা থেকে রক্ষা করে। আর নারী লেখক, যারা নারী অধিকারের জন্য কাজ করেন- তারা এই সমাজে অস্পৃশ্য। নারীবাদ হলো ঘৃণার বিষয়।"

অনেক লেখকের জনপ্রিয়তা আর অনেকের নিগ্রহের পেছনে 'গুজবের শক্তির' ইন্ধন দেখছেন তসলিমা।

"সমস্যাটা হলো- আপনি যদি একটা গুজব ছড়িয়ে দিতে পারেন যে কেউ একজন ভালো লেখে, তখন দেখবেন হাজার হাজার মানুষ তোতা পাখির মতো বলছে, 'তিনি একজন মহান লেখক'। এর জন্য সেই লেখকের একটা বইও পড়ার দরকার হয় না তাদের। আর আপনি যদি ছড়িয়ে দেন যে কোনো মেয়ে বাজে লেখক, তাহলেও দেখবেন একটা বইও না পড়ে সবাই বলতে শুরু করবে, 'এই মেয়েটা খারাপ লেখে'।"

তসলিমার ভাষায়, গুজব হলো 'জিব্রাইল ফেরেশতার' মতো। একজন ভালো লেখককে মাটিতে মিশিয়ে দেওয়ার এবং বাজে লেখাকেও আকাশে তোলার ক্ষমতা আছে তার।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বুধবার, ৭ সেপ্টেম্বর, ২০১১

কঙ্গনার দাবি অস্বীকার করলেন প্যারিস

শিগগিরই ভারত সফরে আসছেন প্যারিস হিলটন। এই সফরে ভারতে নিজের ফ্যাশন লাইন খোলারও পরিকল্পনা করেছেন তিনি। বলিউডি অভিনেত্রী কঙ্গনা রানাউত সম্প্রতি দাবি করেছেন, এই ফ্যাশন লাইনের ভারতীয় ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নাকি তাকে পছন্দ করেছেন প্যারিস। কিন্তু কঙ্গনার দাবিকে স্রেফ নাকোচ করে দিয়েছেন প্যারিস। খবর টাইমস অফ ইন্ডিয়ার।  

এ প্রসঙ্গে যে কোম্পানি ভারতে প্যারিস হিলটন ফ্যাশন লাইন চালু করতে যাচ্ছে তার মুখপাত্র প্রজ্ঞা নারাং জানিয়েছেন, ‘কঙ্গনা দাবি করেছেন, প্যারিস হিলটন ফ্যাশন লাইনের ভারতীয় ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে তার অন্তর্ভুক্তির বিষয়টি নাকি চ‚ড়ান্ত হয়েছে। কিন্তু এটা সঠিক নয়। প্যারিস হিলটন ফ্যাশনস-এর পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে তার এই দাবিকে নাকোচ করে দেওয়া হয়েছে।’

প্রজ্ঞা আরো জানিয়েছেন, ‘প্যারিস আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন একজন তারকা। পৃথিবীর কোনো দেশেই নিজের ফ্যাশন লাইনের জন্য ব্র্যান্ড অ্যাম্বাসেডরের প্রয়োজন নেই তার।’

উল্লেখ্য, এই ফ্যাশন লাইন চালু হলে ভারতীয়রা প্যারিসের ১৭টি পণ্য ভারত থেকেই কেনার সুযোগ পাবেন। পণ্যগুলোর মধ্যে রয়েছে সুগন্ধি, পোশাক, জুতা, মিউজিক অ্যালবাম, সানগ্লাস, স্টেশনারি সামগ্রী, বিছানার চাদর এবং হাতব্যাগ।



বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/

বৃহস্পতিবার, ১৮ আগস্ট, ২০১১

সৌন্দর্য বাড়াতে ব্রিটনির খরচ ১০ হাজার পাউন্ড!

সম্প্রতি জানা গেছে, বুকের সৌন্দর্য্য বাড়ানোর উদ্দেশ্যে ১০ হাজার পাউন্ড খরচ করে অস্ত্রোপচারের পরিকল্পনা করেছেন মার্কিন পপ গায়িকা ব্রিটনি স্পিয়ার্স। খবর টাইমস অফ ইন্ডিয়ার। 

সংবাদমাধ্যমটি জানিয়েছে, বুকের সৌন্দর্য্য বাড়ানোর উদ্দেশ্যেই প্লাস্টিক সার্জনের শরণাপন্ন হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ব্রিটনি। আর এই অস্ত্রোপচার তিনি করাবেন নিজের জন্মস্থান লুইজিয়ানায়।

জানা গেছে, দুটি সন্তান জন্ম দেওয়ার পর নিজের বুকের সৌন্দর্য্য নিয়ে হীনমন্যতায় ভুগছেন ব্রিটনি। আর এ থেকে পরিত্রাণের উদ্দেশ্যেই অস্ত্রোপচারের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। এতে করে লোকে কী ভাবলো- তা নিয়ে তিনি মোটেই বিচলিত নন। অস্ত্রোপচারের পর নিজের আত্মবিশ্বাস বাড়বে বলেই তার ধারণা।

এদিকে জানা গেছে, অস্ত্রোপচারের আগে একজন মনোচিকিৎসকেরও দ্বারস্থ হবেন ব্রিটনি। নিজের শরীরে এ ধরনের পরিবর্তন আনার জন্য মানসিকভাবে প্রস্তুত কিনা সেটা নিশ্চিত হতেই এমনটা করবেন তিনি।



বিডিনিউজটোয়েন্টিফোরডটকম

বৃহস্পতিবার, ১১ আগস্ট, ২০১১

রিহ্যাবে চিকিৎসা অস্বীকার করলেন এশা দেওল

বেশ কিছুদিন ধরেই রূপালি পর্দায় অনুপস্থিত রয়েছেন ধর্মেন্দ্র-হেমামালিনী কন্যা বলিউডি অভিনেত্রী এশা দেওল। এর প্রেক্ষিতে সম্প্রতি খবর রটেছে, মার্কিন যুক্তরাষ্ট্রের একটি মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে তিনি নাকি চিকিৎসা নিচ্ছেন। শুধু তাই নয়, সেখানে তিনি প্লাস্টিক সার্জারি করিয়েছেন বলেও খবর চাউর হয়েছে। অবশ্য খবরগুলোকে ভিত্তিহীন গুজব বলেই উড়িয়ে দিয়েছেন এশা। খবর টাইমস অফ ইন্ডিয়ার।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, এ প্রসঙ্গে এশা বলেছেন, ‘আমি কখনো কোনো রিহ্যাব সেন্টারে চিকিৎসা নিইনি। আমি একজন ধ্রুপদী নৃত্যশিল্পী এবং আমার বাবা-মা সবসময়ই আমার খেয়াল রাখেন। তাই মাদক গ্রহণের কোনো সুযোগই নেই আমার। আমি এখন দেশের বাইরে অবস্থান করছি। দেশের বাইরে যাওয়া মানেই রিহ্যাবে চিকিৎসা নেওয়া নয়। এ ধরনের গুজব আমাকে অত্যন্ত বিচলিত করেছে।’

জানা গেছে, চোয়াল এবং ঠোঁটে প্লাস্টিক সার্জারি করিয়েছেন- এমন খবরকে অস্বীকার করলেও, প্লাস্টিক সার্জারির সাফাই গেয়েছেন এই তারকা। এ প্রসঙ্গে এশার ভাষ্য, ‘প্লাস্টিক সার্জারির বিষয়টিকে সমর্থন করি আমি। এর মানে এই নয় যে, আমি প্লাস্টিক সার্জারি করিয়েছি। আমরা যারা শো বিজনেসের সঙ্গে জড়িত, তাদের লক্ষ্য থাকে ক্যামেরার সামনে নিজেকে সুন্দরভাবে উপস্থাপনের। এক্ষেত্রে চিকিৎসা বিজ্ঞানের সহায়তা নিলে দোষের কী আছে!’

এশা আরো বলেছেন, ‘হলিউডি তারকারা তো এখন হরহামেশাই প্লাস্টিক সার্জনের শরণাপন্ন হচ্ছেন। বলিউডেও এই হাওয়া বইতে শুরু করেছে।’


বিডিনিউজটোয়েন্টিফোরডটকম

বৃহস্পতিবার, ২৮ জুলাই, ২০১১

আইডলে ফিরতে লোপেজ দর হেঁকেছেন ২১ মিলিয়ন

মার্কিন রিয়েলিটি শো ‘আমেরিকান আইডল’-এর বিচারক হিসেবে দায়িত্ব পালন করে যাওয়ার জন্য রাজী আছেন জেনিফার লোপেজ। তবে গতবারে ৮ মিলিয়ন ডলার পারিশ্রমিক পাওয়া জে-লো এবারে দাবি করেছেন ২১ মিলিয়ন ডলারের বিশাল অংক। খবর টাইমস অফ ইন্ডিয়ার।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, সম্প্রতি শোটির বিচারক হিসেবে দায়িত্ব পালন না করার সিদ্ধান্ত নিয়েছিলেন লোপেজ। তবে শো সংশ্লিষ্ট কর্তা-ব্যক্তিরা এতে হাল ছেড়ে দেননি। তারা আলোচনা চালিয়ে যাচ্ছেন জে-লোর সঙ্গে। আলোচনা ফলপ্রসু হয়েছে বলেও দাবি করেছেন তারা।

জানা গেছে, এ প্রসঙ্গে শোটির প্রযোজক সিসিল ফ্রট-কাউটাজ বলেছেন, ‘চিন্তার কোনো কারণ নেই। সবকিছু ঠিকঠাকই আছে। আমেরিকান আইডলের আকাশ থেকে কালো মেঘ সরে গেছে। লোপেজের সঙ্গে আমাদের ফলপ্রসু আলোচনা হয়েছে।’




বিডিনিউজটোয়েন্টিফোরডটকম

সোমবার, ২৫ জুলাই, ২০১১

শাহরুখকে পেছনে ফেললেন হৃত্ত্বিক!

বক্সঅফিসে বলিউডের দুই ক্ষমতাধরের দ্বৈরথ হবে এটি তো ছিলো অনুমিত, কিন্তু ছবি মুক্তির আগেই যে লড়াইটা শুরু হয়ে এক দফা রায় হয়ে যাবে সেটা খুব কম মানুষই ভেবেছিলেন। সম্প্রতি জানা গেছে, মুক্তির আগেই লাভের অঙ্কে হৃত্ত্বিক রোশানের ‘কৃশ ৩’ ছবিটি এরই মধ্যে পেছনে ফেলে দিয়েছে শাহরুখ খানের ‘রাডটওয়ান’ ছবিকে। খবর টাইমস অফ ইন্ডিয়ার।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, ইতোমধ্যেই স্যাটেলাইট স্বত্বের দাম হিসেবে ৩৮ কোটি ভারতীয় টাকার প্রস্তাব পেয়েছে ‘কৃশ ৩’। অন্যদিকে, ‘রাডটওয়ান’ পেয়েছে ৩৭ কোটি ভারতীয় টাকার প্রস্তাব। এর মধ্য দিয়ে ‘কৃশ ৩’-ই সবচেয়ে বেশি স্যাটেলাইট মূল্য বাগাতে সক্ষম হলো।

এদিকে জানা গেছে, সমালোচকদের দৃষ্টিতে সঞ্জয় লীলা বনসালী কিংবা জয়া আখতারের ছবিতে হৃত্ত্বিকের অভিনয় প্রশংসিত হলেও, ব্যবসার ময়দানে আসল ছক্কাটা কিন্তু বরাবরই পিটিয়ে আসছেন রাকেশ রোশান এবং হৃত্তিক রোশান। বাপ-ব্যাটার এই জুটি ভারতের বক্স অফিসে আরেকটা জোয়ার তুলবেন বলেই ধারণা করছেন সবাই।





বিডিনিউজটোয়েন্টিফোরডটকম

রবিবার, ১৭ জুলাই, ২০১১

মাথায় ইট পড়ে রাস্তায় মারা গেলেন যুবকটি

অসুস্থ মাকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন তিনি। মাকে দেখে হেঁটে আবার বাসায় ফিরছিলেন। কিন্তু নির্মাণাধীন ভবন থেকে একটি ইট মাথায় পড়ে থামিয়ে দিল তাঁর জীবনের চাকা। যুবকটি মারা গেলেন রাস্তাতেই। শেষ হয়ে গেল ২১ বছর বয়সী এক যুবকের একটি সম্ভাবনাময় জীবন।
গতকাল শনিবার রাজধানীর পান্থপথে শমরিতা হাসপাতালের পাশে এ ঘটনা ঘটে। নিহত যুবকের নাম হাবিবুর রহমান। তেজগাঁও কলেজ থেকে এ বছর তিনি উচ্চমাধ্যমিক পরীক্ষা দিয়েছিলেন।
পুলিশ, প্রত্যক্ষদর্শী ও পারিবারিক সূত্র জানায়, হাবিবুর বাবা-মায়ের সঙ্গে রাজধানীর পূর্ব তেজতুরী বাজার এলাকার একটি বাসায় থাকতেন। গতকাল তিনি তাঁর অসুস্থ মাকে দেখতে শমরিতা হাসপাতালে যান। সেখান থেকে দুপুর ১২টার দিকে বের হয়ে তিনি হেঁটে বাসায় যাচ্ছিলেন। এ সময় হাসপাতালটির বাঁ পাশে সাগুফতার ১৮ তলাবিশিষ্ট নির্মাণাধীন ভবন থেকে একটি ইট তাঁর মাথার ওপর পড়ে। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য ওই ভবনের শ্রমিক মিজান হোসেন, জোনাথ, ইয়াকুব মিয়া, এবাদুল হক ও আশফাকুল ইসলামকে আটক করেছে।
নিহত যুবকের বাবা আবু কালাম কান্নাজড়িত কণ্ঠে প্রথম আলোকে বলেন, তাঁর দুই ছেলেমেয়ের মধ্যে হাবিবুর ছিলেন বড়। হাবিবুরের মা মঞ্জু আরা বেগম ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে ১০-১২ দিন ধরে শমরিতা হাসপাতালে ভর্তি রয়েছেন। তাঁরা বাবা ও ছেলে সময় ভাগ করে হাসপাতালে থাকতেন। গতকাল তাঁরা দুজন হাসপাতালে আসেন। দুপুরের দিকে তিনি হাবিবুরকে বাসায় গিয়ে গোসল ও খাওয়াদাওয়া করে আবার হাসপাতালে আসতে বলেন। এ জন্য হাবিবুর বাসায় যাচ্ছিলেন। তিনি কাঁদতে কাঁদতে বলেন, ‘একটি ইট কেন কেড়ে নেবে আমার পরিবারের সব স্বপ্ন? কে এর জবাব দেবে?’
নিহত যুবকের ছোট খালা মাহিনুর বলেন, হাবিবুর তেজগাঁও সরকারি বিজ্ঞান কলেজ থেকে এসএসসি পাস করে তেজগাঁও কলেজে ভর্তি হন। সেখান থেকে এবার তিনি উচ্চমাধ্যমিক পরীক্ষা দেন। মাহিনুর বলেন, হাবিবুরের স্বপ্ন ছিল ফ্যাশন ডিজাইনার হওয়ার। তাঁর গ্রামের বাড়ি ভোলার চরফ্যাশন উপজেলার ওসমানগঞ্জ গ্রামে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় লোকজন জানান, এর আগেও ওই সাগুফতা ভবনটিকে ঘিরে বেশ কয়েকটি দুর্ঘটনা ঘটে। মাস দুয়েক আগে ওই ভবনের এক শ্রমিক ওপর থেকে পড়ে মারা যান। ১৫-২০ দিন আগে একটি পাথরখণ্ড ওপর থেকে পড়েছিল। তবে কেউ না থাকায় হতাহত হয়নি। গতকালও ঘটনার সময় ভবনটির সামনে কোনো নিরাপত্তার জাল ছিল না। গতকালের দুর্ঘটনার পরপর সাগুফতার শ্রমিক ও কর্মচারীরা তড়িঘড়ি করে ভবনটির সামনে নিরাপত্তার জাল লাগিয়ে দেন।
এ বিষয়ে যোগাযোগ করা হলে সাগুফতার বিপণন ব্যবস্থাপক আবু শোয়েব খান বলেন, সাগুফতার ভবন থেকে ইট পড়েনি। পাশেই আরও একটি ভবনের নির্মাণকাজ চলছে। সেখান থেকে ইট পড়তে পারে। তা ছাড়া ভবনের ১০ তলার ভেতরের দিকে টাইলসের কাজ চলছিল। ইটের কোনো কাজ চলছিল না।
তবে সরেজমিনে দেখা যায়, সাগুফতার পাশের নির্মাণাধীন ভবনের নিচে কয়েকটি নিরাপত্তা টিন দেওয়া থাকলেও সাগুফতার এমন কিছু ছিল না। সাগুফতার নির্মাণাধীন ভবনটির নিচে কয়েকটি শুকনো বাঁশের ওপর রক্তের দাগ দেখা গেছে। ভবনের বিভিন্ন তলায় অগোছালোভাবে ইটের স্তূপ, টাইলসের জিনিসপত্র, পাইপসহ বিভিন্ন যন্ত্র বিশৃঙ্খলভাবে পড়ে ছিল।
শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউজ্জামান জানান, সাগুফতা ভবনের ১০ ও ১১ তলায় কাজ চলছিল। ধারণা করা হচ্ছে, ওই দুই তলার যেকোনো একটি থেকে ইটটি পড়তে পারে। ওসি জানান, ওই ভবনের সামনে নিরাপত্তা হিসেবে একটি জাল দেওয়া থাকলেও সেটি পর্যাপ্ত নয়। ভবনমালিকদের গাফিলতির বিষয়টি খুবই স্পষ্ট। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
প্রথম আলো

শনিবার, ১৬ জুলাই, ২০১১

শিশুটির লাশের পাশে ঝুলছিল মায়ের মৃতদেহ

বাবার কোলে শিশু আফিজা, পাশে মা
বাবার কোলে শিশু আফিজা, পাশে মা
ছবি: প্রথম আলো
দেড় বছরের শিশুটিকে পাওয়া গেল বিছানার ওপরে। মৃত। মেঝেতে পড়ে আছে তার প্রাণ কেড়ে নেওয়া রক্তাক্ত বঁটি। আর মায়ের লাশ ঝুলছে বৈদ্যুতিক পাখার সঙ্গে বাঁধা ওড়নায়।
গতকাল শুক্রবার সকালে রাজধানীর বাড্ডা থানার নর্দায় শহীদ হারেস সড়কের একটি বাসায় এই মর্মান্তিক দৃশ্যের অবতারণা হয়। বাড়িটির তৃতীয় তলার ফ্ল্যাটে গিয়ে পুলিশ লাশ দুটি উদ্ধার করে। নিহত দুজন হলো মা সারজিনা আক্তার (২৮) ও তাঁর দেড় বছরের মেয়ে আনিফা।
প্রাথমিক তদন্তের পর পুলিশ বলেছে, মনে করা হচ্ছে স্বামী আনিসুর রহমানের কর্মকাণ্ডে অতিষ্ঠ হয়ে পুঞ্জীভূত ক্ষোভ থেকে শিশুটিকে হত্যা করে আত্মহত্যা করেছেন সারজিনা আক্তার। স্বামী আনিসুর বিদেশে পাঠানোর কথা বলে বেশ কয়েকজনের কাছে টাকা নিয়েছিলেন। তবে তাঁদের আর বিদেশে পাঠাননি, টাকাও ফেরত দিচ্ছেন না। পাওনাদারদের কারণে আনিসুর বেশির ভাগ সময় বাসায় থাকতেন না। আর পাওনাদারেরা এসে টাকা ফেরতের জন্য সারজিনাকে চাপ দিতেন, অপমান করতেন। এসব সইতে না পেরেই শেষ পর্যন্ত তিনি আত্মহত্যা করেছেন বলে মনে করা হচ্ছে। 
ঘটনার পর আনিসুর রহমানকে খুঁজে পায়নি পুলিশ। তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। 
সারজিনার ফ্ল্যাটের কাছেই তাঁর বাবার বাড়ি। তাঁর বাবা শফিকুল ইসলাম একটি বেসরকারি গবেষণা সংস্থার গাড়িচালক। শফিকুলের দুই মেয়ে ও এক ছেলের মধ্যে সারজিনা বড়। তিনি ২০০৩ সালে তিতুমীর কলেজ থেকে বিকম পাস করেন।
ছোট বোন মৌসুমি আক্তার সাংবাদিকদের বলেন, প্রায় সাড়ে তিন বছর আগে পরিবারের অমতে আদালতে গিয়ে বিয়ে করেন সারজিনা ও আনিসুর। বিয়ের সময় আনিসুর বলেছিলেন, তিনি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার। কয়েক দিন পরে আনিসুর বলেন, তাঁর চাকরি চলে গেছে। তিনি এখন জনশক্তি রপ্তানির ব্যবসা করেন।
মৌসুমি আক্তার বলেন, তাঁরা মনে করেন আনিসুর আসলে প্রতারক। বিদেশে পাঠানোর নামে লোকের টাকা নিয়ে মেরে দেওয়াই তাঁর পেশা। পাওনাদারদের দুর্ব্যবহার নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে কলহ চলছিল অনেক দিন ধরে।
সারজিনার বাবা শফিকুল ইসলাম বলেন, মেয়ের সুখের জন্য তিনি সব সময় তাঁদের খোঁজ রাখতেন, সাহায্য করতেন। আনিসুর বেকার ছিলেন বলে নাতনির দুধ কেনার টাকাও তিনি দিতেন।
পুলিশের গুলশান বিভাগের উপকমিশনার লুৎফুল কবির একই ধরনের প্রেক্ষাপট উল্লেখ করে জানান, তিন-চার দিন ধরে বাসায় ছিলেন না আনিস। দিনের পর দিন মানসিক চাপে থাকা গৃহবধূ সারজিনা শিশুকন্যাকে হত্যা করে নিজেও আত্মহত্যা করেছেন বলে প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে।
সারজিনার বোন মৌসুমি আরও জানান, বৃহস্পতিবার রাতে ও গতকাল সকালে আনিসুর তাঁকে ফোন করে বলেন, সারজিনা অনেকক্ষণ ধরে ফোন ধরছে না। এ খবর পেয়ে বাবা শফিকুল ইসলাম সারজিনার বাসায় যান। দীর্ঘক্ষণ দরজা ধাক্কানোর পরও কেউ খুলছিল না। এরপর তিনি বাড়িওয়ালা ও প্রতিবেশীদের বিষয়টি জানালে তাঁরা পুলিশকে খবর দেন।
বাড়ির মালিক লোকমান হোসেন জানান, সারজিনা ও আনিস দম্পতি ছয় মাস আগে ফ্ল্যাটটি ভাড়া নেন। তাঁদের কলহের বিষয়টি সবাই জানত। 
বাড্ডা থানার উপপরিদর্শক আবু আজিজ জানান, খবর পেয়ে পুলিশ গিয়ে দরজা ভেঙে দুটি লাশ দেখতে পায়। শিশুটির লাশ ছিল বিছানার ওপরে আর সারজিনার লাশ ছিল ফ্যানের সঙ্গে ঝুলন্ত।
বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর রহমান বলেন, ফ্ল্যাটের ভেতর থেকে দরজা ভালোভাবে লাগানো ছিল। ঝুলন্ত মৃতদেহটির নিচেই পড়ে ছিল একটি চেয়ার। কয়েক দিন ধরে ওই বাসায় আর কেউ ছিল না। এসব দেখে মনে হয়, বিষয়টি আত্মহত্যা। বৃহস্পতিবার রাতের কোনো এক সময় এ ঘটনা ঘটে থাকতে পারে। এ ব্যাপারে নিশ্চিত হতে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) একটি দল ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছে।
এ বিষয়ে গতকাল রাতে সারজিনার ভাই সেবাস্তানি সাবু বাদী হয়ে বাড্ডা থানায় একটি আত্মহত্যা প্ররোচনা মামলা করেছেন। মামলায় আনিসুরকে আসামি করা হয়েছে।
প্রথম আলো

বুধবার, ১৩ জুলাই, ২০১১

শোকে কাতর পাঁচ গ্রাম

  • স্কুল খুলেছে যথারীতি। যে প্রাঙ্গণ মুখর থাকত নবীন প্রাণের উচ্ছ্বাসে, সেখানে শোকের কালো ছায়া। কাল
    স্কুল খুলেছে যথারীতি। যে প্রাঙ্গণ মুখর থাকত নবীন প্রাণের উচ্ছ্বাসে, সেখানে শোকের কালো ছায়া। কাল যে ছিল সহপাঠী,আজ সে নেই। আবুতোরাব স্কুলের দুই ছাত্রী ভেঙে পড়েছে কান্নায়
    ছবি: রাশেদ মাহমুদ
  • আবু তোরাব উচ্চবিদ্যালয়ে সহপাঠীদের শোকে শিক্ষার্থীদের বুকফাটা কান্না
    আবু তোরাব উচ্চবিদ্যালয়ে সহপাঠীদের শোকে শিক্ষার্থীদের বুকফাটা কান্না
    প্রথম আলো
  • কাঁদতে কাঁদতে অজ্ঞান হয়ে পড়ে কয়েকজন ছাত্রী
    কাঁদতে কাঁদতে অজ্ঞান হয়ে পড়ে কয়েকজন ছাত্রী
    প্রথম আলো
  • বিদ্যালয়ে আয়োজিত শোকসভায় স্বজনদের আহাজারি
    বিদ্যালয়ে আয়োজিত শোকসভায় স্বজনদের আহাজারি
    প্রথম আলো
  • সন্তানহারা এক পিতাকে সান্ত্বনা দিচ্ছেন শিক্ষামন্ত্রী ও শিল্পমন্ত্রী
    সন্তানহারা এক পিতাকে সান্ত্বনা দিচ্ছেন শিক্ষামন্ত্রী ও শিল্পমন্ত্রী
    প্রথম আলো
  • বিদ্যালয়ের জনাকীর্ণ প্রধান ফটক
    বিদ্যালয়ের জনাকীর্ণ প্রধান ফটক
    প্রথম আলো
  • শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে শোক র্যালি
    শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে শোক র্যালি
    প্রথম আলো
1 2 3 4 5 6 7
এক-দুই বাড়ি পর পর একটি-দুটি করে কাঁচা কবর। এসব কবরে শায়িত মিরসরাইয়ে দুর্ঘটনার শিকার ৩৫ স্কুলছাত্র। একসঙ্গে এত শিশু-কিশোরের মৃত্যু আগে কখনো দেখেনি পাঁচ গ্রামের মানুষ। শোকে হতবিহ্বল গ্রামবাসীকে সান্ত্বনা দেওয়ার ভাষা কারও জানা নেই।
চট্টগ্রামের মিরসরাই উপজেলায় সৈদালী এলাকায় ট্রাক ডোবায় পড়ে যে ৪৪ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে, তাদের ৩৫ জনই ওই পাঁচ গ্রামের। অন্যরা আশপাশ এলাকার। গত সোমবার দুপুরে উপজেলা সদরে ফুটবল খেলা দেখে ফেরার পথে এরা দুর্ঘটনার শিকার হয়।
গ্রামগুলো হলো ১৩ নম্বর মায়ানী ইউনিয়নের মধ্য মায়ানী ও পূর্ব মায়ানীর মনু ভূঁইয়াপাড়া। ১১ নম্বর মগাদিয়া ইউনিয়নের মাস্টারপাড়া, জলদাসপাড়া ও শেখের তালুক। নতুন কবরগুলো দেখতে উৎসুক মানুষ ভিড় করেছে গ্রামগুলোতে। সবচেয়ে বেশি ভিড় দেখা গেছে দুর্ঘটনাস্থল সৈদালী এলাকায়। সেখানে কালও শিশু-কিশোরদের ছড়িয়ে-ছিটিয়ে থাকা জুতা-স্যান্ডেল, গায়ের ছেঁড়া জামাকাপড় পড়ে থাকতে দেখা গেছে।
গতকাল মঙ্গলবার মাতম দেখা যায় আবুতোরাব উচ্চবিদ্যালয় ও আশপাশের এলাকায়। তোরাব আলী বাজারের প্রতিটি দোকানে উড়ছে কালো পতাকা। লোকজনের বুকে আঁটা ছিল কালো ব্যাজ। দোকানপাটে বসে লোকজন নিচু স্বরে বলাবলি করছিল আগের দিনের দুর্ঘটনার কথা। সকালে বিদ্যালয়ের ছাত্র-শিক্ষক, অভিভাবকেরা শোক মিছিল বের করলে বেদনাবিধুর পরিবেশের সৃষ্টি হয়।
আবুতোরাব উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক জাফর সাদেক প্রথম আলোকে বলেন, ‘দুর্ঘটনা বেছে বেছে আমার মেধাবী ছাত্রগুলো নিয়ে গেল। যারা ক্লাস ক্যাপ্টেন ছিল, যারা অ্যাসেম্বলি করত, তারাই খেলা দেখতে গিয়েছিল। তরতাজা ছেলেগুলো ফিরল লাশ হয়ে!’
কবরের পর কবর: দুর্ঘটনাস্থল সৈদালী পার হলেই পূর্ব মায়ানীর মনু ভূঁইয়াপাড়া গ্রামের কেন্দ্রীয় কবরস্থানে পর পর তিনটি নতুন কবর। আরও একটি কবরের জন্য আগাছা পরিষ্কারের নমুনা দেখা গেছে। কিন্তু শেষ পর্যন্ত সেখানে চতুর্থ কবরটি আর খোঁড়া হয়নি।
আনোয়ার নামের একজন বাসিন্দা জানান, রাজিব, তারেক ও শাখাওয়াতের লাশ এখানে দাফন করা হয়েছে। শাখাওয়াতের ফুফাতো ভাই শামসুদ্দিনের জন্য আরেকটি কবর তৈরি করা হয়েছিল। কিন্তু শামসুদ্দিনের বাবা ছেলেকে তার মামার বাড়িতে দাফন করতে রাজি হননি। এ কারণে দক্ষিণ মগাদিয়ায় বাবার বাড়িতে শামসুদ্দিনকে দাফন করা হয়। পড়ালেখার সুবিধার জন্য শামসুদ্দিন মামার বাড়িতে থাকত।
এরপর পশ্চিম দিকে কিছু দূর এগোলেই মায়ানী গ্রাম। এই গ্রামে মৃতের সংখ্যা সর্বাধিক। এখানে অন্তত ১৬ জনকে দাফন করা হয়েছে। এর মধ্যে কুদ্দুস মাস্টারের বাড়ির কবরস্থানে দাফন করা হয় আবুতোরাব উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র সুজনকে। একই গ্রামের ঝুলুর বাপের কবরস্থানে দাফন করা হয় চার ছাত্রকে। এরা হলো তোফাজ্জল, রিয়াজ, সাকিব ও ইফতেখার। ইফতেখার স্থানীয় প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র। অন্য তিনজন আবুতোরাব উচ্চবিদ্যালয়ের ছাত্র। এই গ্রামের মুক্তার বাড়ির কবরস্থানে দাফন করা হয় নয়ন নামের এক ছাত্রকে। আরও পশ্চিমের মগাদিয়া ইউনিয়নের জলদাশপাড়ায় দাহ করা হয় টিটু দাস ও লিটন দাসকে।
গতকাল দুপুরে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ও শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া এবং সন্ধ্যায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব আবদুল করিম ওই বিদ্যালয়ে গিয়ে শোকার্ত মানুষকে সান্ত্বনা দেন। শিক্ষামন্ত্রী নিহতদের প্রত্যেক পরিবারের জন্য ২৫ হাজার টাকা এবং আহতদের জন্য পাঁচ হাজার টাকার সরকারি আর্থিক সহায়তার ঘোষণা দেন। শিল্পমন্ত্রী ঘোষণা করেন, নিহত শিক্ষার্থীদের পরিবারের জন্য ১০ হাজার এবং আহত শিক্ষার্থীদের পরিবারের জন্য পাঁচ হাজার টাকা করে দেওয়া হবে। শিল্পমন্ত্রী নিহত শিক্ষার্থীদের স্মরণে একটি স্মৃতিস্তম্ভ তৈরির ঘোষণাও দেন। আগের রাতে জানাজায় প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আফছারুল আমীন নিহত প্রত্যেক শিক্ষার্থীর পরিবারের জন্য ২০ হাজার টাকা সহায়তার ঘোষণা দেন।
মিরসরাই উপজেলা চেয়ারম্যান গিয়াস উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘আমি ঘুরে ঘুরে দেখেছি, এই পাঁচ গ্রামের মানুষ শোকে যেন স্তব্ধ হয়ে গেছে। সান্ত্বনা দেওয়ার লোকও খুঁজে পাওয়া যাচ্ছে না। আর্থিক সহায়তার ঘোষণাও এদের মাঝে স্বস্তি আনতে পারছে না।’
পূর্ব মায়ানী গ্রামের আয়নাল হক বলেন, ‘কাকে দোষ দেব বুঝতে পারছি না। ধরে নিতে হবে আমাদের কপাল খারাপ।’
আবুতোরাব উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্র রিয়াজ উদ্দিন, কমর উদ্দিন ও ইসমাইল জানায়, তাদের সঙ্গে পড়ত এমন পাঁচজন শিক্ষার্থী নিহত হয়েছে। তারা জানায়, সোমবার বিদ্যালয় ছুটি ছিল না। ওরা খেলাপাগল বলে স্কুল ফাঁকি দিয়ে খেলা দেখতে গিয়েছিল।
যুদ্ধকালীন মিরসরাই থানার ডেপুটি কমান্ডার জাফর উদ্দিন আহমদ চৌধুরী জানান, মিরসরাইয়ের বিভিন্ন রুটে চলাচলকারী সিএনজিচালিত অটোরিকশা, ট্রাক, মাইক্রোচালকদের লাইসেন্স নেই। এসব দেখার যেন কেউ নেই। লাইসেন্সবিহীন গাড়িতে ঝুঁকি নিয়ে মিরসরাইবাসী চলাচল করতে বাধ্য হচ্ছে। তিনি এ ব্যাপারে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন।
গতকাল আবুতোরাব উচ্চবিদ্যালয়ে গিয়ে দেখা যায়, সহপাঠীরা বারবার মূর্ছা যাচ্ছিল। একটি কক্ষে অন্য সহপাঠীরা তাদের সেবা করছিল। একপর্যায়ে উপজেলা প্রশাসন থেকে একটি চিকিৎসক দল আবুতোরাব উচ্চবিদ্যালয়ে আসে।
চিকিৎসক দিলীপ চৌধুরী বলেন, মেয়েরা বেশি আবেগপ্রবণ হওয়ায় তারা মূর্ছা যাচ্ছে। অবস্থার অবনতি হলে কাউকে কাউকে স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।
ক্লাস ছুটি: শোকের কারণে এ সপ্তাহের বাকি দুই দিন আবুতোরাব উচ্চবিদ্যালয়ে ক্লাস হবে না। আনুষ্ঠানিকভাবে ছুটি ঘোষণা করা না হলেও শিক্ষক কিংবা ছাত্র কারও ক্লাস করার মতো মানসিক অবস্থা নেই।
বিদ্যালয়ের জ্যেষ্ঠ শিক্ষক জাহাঙ্গীর আলম প্রথম আলোকে জানান, আজ বুধবার সকালে বিদ্যালয় চত্বরে শোকসভা হবে, বৃহস্পতিবার হবে মিলাদ মাহফিল। শুক্রবারও একটি সংগঠন মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেছে। তাই শনিবারের আগে কোনো ক্লাস হওয়ার সম্ভাবনা নেই।

মঙ্গলবার, ১২ জুলাই, ২০১১

রাণী মুখার্জী নিখোঁজ!

অনেকেই চমকে উঠবেন শিরোনাম পড়ে! ব্যাপারটা কি! রাণী মুখার্জী আবার কোথায় হারালেন! মুখরোচক শিরোনাম হলেও বিটাউনে রাণীর এই দীর্ঘ অনুপস্থিতির বিষয়টি খানিকটা নিখোঁজ হওয়ার মতোই বটে। দীর্ঘদিন রাণী কোনো ফিল্মি খবরে নেই; নেই কোন ছবিতেও। আসলেই রাণী মুখার্জী গেলেন কোথায়! সম্প্রতি জানা গেছে, রাণী মুখার্জীর এই নিখোঁজ থাকার জন্য দায়ী ‘ফ্লু’! খবর টাইমস অফ ইন্ডিয়ার।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, যারা ভাবছেন একসময়ের ‘বলিউডের রাণী’ রাণী মুখার্জী গেলেন কোথায়! তাদের অবগতির জন্য খবর হচ্ছে- বেশ কিছুদিন ধরেই ফ্লু’র আক্রমণে রাণী একেবারে ধরাশায়ী হয়ে পড়েছিলেন। ফ্লু তাকে টেনে একদম বিছানাতেই নামিয়ে দিয়েছিল। তাই বিটাউনে রাণীর এই দীর্ঘ অনুপস্থিতি!

জানা গেছে, বিছানাতে শুয়ে-বসে আরোগ্যের চিন্তার পাশাপাশি রাণী অন্য ভাবনা-চিন্তাও বিস্তর করেছেন। সংবাদমাধ্যমটি জানিয়েছে, সুস্থ হয়ে এই বলিউডি সেনসেশন এবারে পরিচালক হিসেবে প্রত্যাবর্তন করতে পারেন। রাণী ভক্তদের জন্য এটি একটি সুখবরই বটে। এখন রাণী যাতে দ্রুত সুস্থ হয়ে ওঠেন, সবাই সে কামনাই করছেন।




বিডিনিউজটোয়েন্টিফোরডটকম

শনিবার, ২ জুলাই, ২০১১

ম্যাডোনাকে নিয়ে কমিক বই

মার্কিন ফার্স্ট লেডি মিশেল ওবামা, রাজনীতিবিদ সারাহ পলিন এবং বৃটেনের সাবেক প্রধানমন্ত্রী মার্গারেট থ্যাচারের পর এবারে পপ সম্রাজ্ঞী ম্যাডোনার জীবনকাহিনী অবলম্বনে কমিক বই প্রকাশিত হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রে। জানা গেছে, ৩২ পৃষ্ঠার এই কমিক বইটি প্রকাশ করবে ব্লুওয়াটার প্রোডাকশনস। খবর বিবিসি’র। 

সংবাদমাধ্যমটি জানিয়েছে, ফিমেল ফোর্স কমিকস সিরিজের অংশ হিসেবেই ম্যাডোনাকে নিয়ে কমিক বই প্রকাশের পরিকল্পনা করেছে ব্লুওয়াটার। বইটিতে স্থান পাবে ম্যাডোনার জীবনের স্মরণীয় কিছু মুহূর্ত। 

এ প্রসঙ্গে প্রকাশনা সংস্থাটির মুখপাত্র জেসন স্কাল্টজ বলেছেন, ‘ম্যাডোনা কীভাবে জীবন্ত কিংবদন্তীতে পরিণত হলেন তারই বর্ণনা থাকবে এই বইটিতে। এখনো তিনি কীভাবে নিজের তুমুল জনপ্রিয়তাকে ধরে রেখেছেন তাও বলা হবে বইটির মাধ্যমে।’

জানা গেছে, ম্যাডোনাকে নিয়ে বিশেষ এই বইটি লিখেছেন সিডব্লিউ কুক। আর বইটির জন্য ছবি আঁকবেন মাইকেল জনসন।
 


বিডিনিউজটোয়েন্টিফোরডটক

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | JCPenney Coupons