বিয়ে লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
বিয়ে লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

রবিবার, ১ জানুয়ারি, ২০১২

৭৭ বছরের দাম্পত্যে বিচ্ছেদের সিদ্ধান্ত

দাম্পত্য জীবনের ৭৭ বছরের মাথায় স্ত্রীর ১৯৪০ সালের দিকে লেখা এক প্রেমপত্র উদ্ধারের পর, তার সঙ্গে বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন ইতালির এক প্রবীণ। ৯৯ বছর বয়সী স্বামী অ্যান্টোনিও এবং ৯৬ বছর বয়সী স্ত্রী রোজার দাম্পত্য সম্পর্ক বিচ্ছেদ পর্যন্ত গড়ালে তা হবে এক নতুন রেকর্ড। এ খবর দিয়ে অনলাইন হিন্দুস্তান টাইমস জানিয়েছে, আইনজীবীরা ইতালির এ প্রবীণ দম্পতির আংশিক পরিচয় দিয়েছেন। মামলায় গোপনীয়তার স্বার্থে তারা বর্ষীয়ান এ ব্যক্তির নাম অ্যান্টোনিও সি এবং তার স্ত্রীর নাম রোজা সি বলে উল্লেখ করেছেন। আইনজীবীদের দেয়া বক্তব্য অনুযায়ী, বিগত বছর অর্থাৎ ২০১১ সালের বড়দিন উদযাপনের কিছুদিন আগে অ্যান্টোনিও একটি পুরনো সিন্দুকের ড্রয়ার ঘাঁটাঘাঁটি করছিলেন। এমন সময় তার স্ত্রীর হাতের লেখা একটি প্রেমপত্র চলে আসে তার হাতে। এক মুহূর্ত দেরি না করে সোজা চলে গেলেন স্ত্রীর কাছে কৈফিয়ত চাইতে। তাদের ৭৭ বছরের সাংসারিক জীবনে এ ধরনের প্রতারণা সহ্য করতে না পেরে স্ত্রীর কাছে ডিভোর্স চেয়ে বসলেন। ওদিকে অপরাধবোধের আগুনে পুড়তে থাকা স্ত্রী তার ভুল স্বীকার করলেন। কিন্তু স্বামীকে তার অনড় সিদ্ধান্ত থেকে দমাতে ব্যর্থ হলেন। অবশেষে স্ত্রীকে ডিভোর্স দিতে আদালতের দারস্থ হলেন অ্যান্টোনিও। এদিকে এ সপ্তাহে বের হওয়া আইনি কিছু কাগজপত্র থেকে জানা গেছে, স্ত্রী রোজা ১৯৪০ সালের দিকে তার এক প্রেমিককে চিঠিটি লিখেছিলেন। তাদের মধ্যে গোপন প্রণয়ের সম্পর্ক ছিল। অ্যান্টোনিও এবং রোজা এ মুহূর্তে প্রায় ৮ দশকের দীর্ঘ দাম্পত্য জীবনের ইতি টানার প্রস্তুতি নিচ্ছেন। ৫ সন্তান, ১২ জন নাতি-নাতনি ও নাতি-নাতনির ঘরের ১ সন্তানের মায়া কাটিয়ে তারা আলাদা বসবাস করবেন। অবশ্য স্বামী-স্ত্রীর মধ্যে দীর্ঘদিন বনিবনা হচ্ছিল না বলে জানা গেছে। আর প্রেমপত্র তাদের সম্পর্কের সে চিরকেই ভাঙনে পরিণত করেছে। ১০ বছর আগে দাম্পত্য কলহের জেরে রোমের বাড়ি ছেড়েছিলেন অ্যান্টোনিও। তখন ১ বার পুত্রকে সঙ্গে নিয়ে গেলেও কয়েক সপ্তাহের মাথায় স্ত্রী ও স্বজনদের কাছে ফিরেছিলেন তিনি। ১৯৩০ সালে প্রথম সাক্ষাৎ হয়েছিল তাদের। এদিকে এ বিচ্ছেদ চূড়ান্ত হলে নিঃসন্দেহে যে রেকর্ড গড়বে তা বলার অপেক্ষা রাখে না। এর আগে বৃটেনের বার্টি ও একই জেসি উড তাদের ৩৬ বছরের দাম্পত্য জীবনের ইতি টেনে ইতিহাসের পাতায় স্থান করে নিয়েছেন। ২০০৯ সালে যখন তারা একে অপরের কাছ থেকে বিচ্ছিন্ন হন তখন দু’জনেরই বয়স ছিল ৯৮ বছর। সেক্ষেত্রে ইতালির অ্যান্টোনিও ও রোজা দম্পতির ৭৭ বছরের সম্পর্ক বিচ্ছেদে গড়ালে, তা দখল করে নেবে প্রথম স্থানটি। মানবজমিন ডেস্ক

বুধবার, ২১ ডিসেম্বর, ২০১১

বিয়ে করলেন প্রভা

undefinedবিয়ের পিঁড়িতে বসলেন মডেল ও অভিনেত্রী প্রভা। ১৯ ডিসেম্বর পারিবারিকভাবে তার আকদ অনুষ্ঠিত হয়েছে। পাত্রের নাম মাহমুদ শান্ত। তিনি একটি বহুজাতিক কোম্পানিতে কর্মরত রয়েছেন।

এ প্রসেঙ্গ প্রভা জানিয়েছেন, বেশ ক’মাস আগেই তার বাবা-মা শান্ত’র সঙ্গে বিয়ের প্রস্তাব নিয়ে এসেছিলেন। বাবা-মা’র পছন্দে আর দ্বিমত করেননি প্রভা।

প্রভার ভাষ্যে, ‘অসম্ভব ভদ্র ও বিনয়ী একটি ছেলে শান্ত। এই ক’দিনে যতটুকু জেনেছি, তাতে মনে হয়েছে ওর ওপর আস্থা রাখা যায়। অসম্ভব ভালো গিটার বাজাতে আর গান গাইতে পারে ও। আমি বেশ খুশি। আসলে এ সবই সম্ভব হয়েছে আমার শুভাকাক্সখী, গুরুজন’দের দোয়া আর আল্লাহর রহমতের কারণে। আমাদের জন্য সবাই দোয়া করবেন।’

শান্ত জানিয়েছেন, ‘আমার মা বর্তমানে দেশের বাইরে আছেন। তিনি দেশ ছাড়ার আগে অনেকটা তাড়াহুড়ো করেই আমাদের আকদ সম্পন্ন হয়েছে। মা দেশে ফিরলেই আমাদের বিয়ের আনুষ্ঠানিকতা হবে। এই অনুষ্ঠান করতে মাস ছয়েক সময় লাগতে পারে।’  

এদিকে, প্রভার সঙ্গে ছাড়াছাড়ি হওয়ার পরে নাজিয়া হোসেন অদিতির সঙ্গে অভিনেতা ও মডেল জিয়াউল ফারুক অপূবর্র আকদ হয়েছিলো। রাজধানীর বারিধারার বসুন্ধরা কনভেনশন সেন্টারে ২১ ডিসেম্বর বুধবার বেশ জাঁক-জমকভাবে আয়োজন করা হয়েছে অপূর্ব-অদিতির বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠান। এতে দেন মোহর ধার্য করা হয়েছে ২০ লাখ টাকা।




বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/

বৃহস্পতিবার, ২৪ নভেম্বর, ২০১১

বিয়ে বাঁচাতে গাড়ি ঘুষ!

বিয়ে বাঁচাতে মানুষ কতো কিছুই না করে। হলিউডি অভিনেতা অ্যাস্টন কুচার না হয় এক লাখ মার্কিন ডলারই খরচ করলেন! স্ত্রী ডেমি মুরের অভিমান ভাঙাতে সম্প্রতি এই দামেরই একটি বিলাসবহুল গাড়ি কিনেছেন তিনি। ডেমির জন্মদিনের উপহার হিসেবেই নাকি এটি কেনা হয়েছে। খবর টাইমস অফ ইন্ডিয়া’র।

১১ নভেম্বর ছিলো ডেমির ৪৯ তম জন্মদিন। এর মাত্র দু’দিন আগে তার জন্য লেক্সাস এল-৬০০ মডেলের পরিবেশবান্ধব একটি গাড়ি কিনেছেন কুচার। অবশ্য কুচারের এই উপহার অভিমানী ডেমি গ্রহণ করেছেন কিনা- সেটা নিশ্চিত হওয়া যায়নি।
উল্লেখ্য, কুচারের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ এনে নিজেদের ৬ বছরের সংসারের ইতি টানার সিদ্ধান্ত নিয়েছেন হলিউডি অভিনেত্রী ডেমি মুর।


বিডিনিউজটোয়েন্টিফোরডটকম

কাকে বিয়ে করবেন সালমান?

বিয়ে করার মতো পাশে কেউ নেই বলেই সম্প্রতি জানালেন ‘বিগহার্ট লাভারবয়’ সালমান খান। খবর টাইমস অফ ইন্ডিয়া’র। 

সম্প্রতি ‘দেশী বয়েজ’ ছবির প্রচারণা চালাতে বিগ বস অনুষ্ঠানের সেটে হাজির হয়েছিলেন জন আব্রাহাম এবং অক্ষয় কুমার। অনুষ্ঠান সঞ্চালক সালমান এবং সঞ্জয় দত্তের সঙ্গে তারা বিয়ে প্রসঙ্গ নিয়ে আলাপে মেতে ওঠেন।

সবাই জনের কাছে জানতে চান, আসলেই বিয়ে করছেন নাকি তিনি। জবাবে তিনি শিগগিরই বিয়ের পিঁড়িতে বসার আগ্রহ প্রকাশ করেন। তিনি সালমানকেও শিগগিরই বিয়ের পিঁড়িতে বসার অনুরোধ করেন। এমনকি নিজের বিয়ের দিনেই সাল্লুকেও গাঁটছরা বাঁধার পরামর্শ দেন জন।

আলাপচারিতার এক পর্যায়ে জনকে উদ্দেশ্য করে সালমান বলে বসেন, ‘আমি যতদিনে বিয়ে করবো ততদিনে তোমার বাচ্চা-কাচ্চা হয়ে যাবে। অন্তত বিয়ে করার মতো কেউ তো তোমার পাশে আছে। কিন্তু আমি কাকে বিয়ে করবো? আমারতো তেমন কেউ নেই।’



বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/

রবিবার, ১৩ নভেম্বর, ২০১১

হবু বর-কনের ওপর গোয়েন্দাগিরি!

ভারতে বিয়ের আগে বর বা কনের পারিবারিক অবস্থা, স্বভাব-চরিত্র ও ব্যক্তিগত জীবন সম্পর্কে খোঁজখবর নেওয়ার জন্য আজকাল অনেকেই বেসরকারি গোয়েন্দা নিয়োগ করছেন। এতে বেসরকারি গোয়েন্দা সংস্থাগুলোর ব্যবসাও দিন দিন ফুলেফেঁপে উঠছে।
আধুনিক তথ্যপ্রযুক্তির এই যুগে এখন অনেকেই মুঠোফোন বা ইন্টারনেটে পরিচয়ের সূত্র ধরে সম্পর্ক এবং বিয়ের সিদ্ধান্ত নিচ্ছেন। সন্তানেরা এভাবে সিদ্ধান্ত নিলেও তাদের বাবা-মা বা অভিভাবকেরা মেয়ে বা ছেলের হবু স্বামী বা স্ত্রীর বিষয়ে তেমন কিছুই জানতে পারেন না। এ জন্যই অভিভাবকেরা গোয়েন্দাদের দ্বারস্থ হতে বাধ্য হচ্ছেন।
অনিতা নামের এক নারী তাঁর ছোট বোনের হবু বরের বিষয়ে খোঁজখবর নেওয়ার জন্য গোয়েন্দা নিয়োগ দিয়েছেন। কর্মস্থলেই এক যুবকের সঙ্গে সম্পর্ক এবং ভালোবেসে বিয়ে করতে যাচ্ছেন তাঁর বোন। কিন্তু তাঁর বাবা-মা ওই ছেলের পারিবারিক ও আর্থিক অবস্থা যাচাই করে দেখতে চান। এ জন্যই তাঁরা গোয়েন্দার আশ্রয় নিয়েছেন।
অনিতা বলেন, ‘এটা গোয়েন্দাগিরি নয়। আমরা শুধু বিয়ের আগে বোনের হবু স্বামীর বিষয়ে একটু খোঁজখবর নিয়ে দেখতে চাইছি।’
এ জন্য অনিতার পরিবার একটি বেসরকারি গোয়েন্দা সংস্থার সঙ্গে চুক্তি করে। ওই সংস্থা এক মাস তদন্ত করে একটি প্রতিবেদন তৈরি করে দিয়েছে। এতে ওই যুবকের উপার্জন, পরিবারের ইতিহাস, আগের সম্পর্কসহ বিভিন্ন বিষয় তুলে ধরা হয়েছে।
অনিতা বলেন, ‘বোনের প্রেমিক আমাদের জানিয়েছেন, তিনি একটি প্রতিষ্ঠিত পরিবারের সন্তান। কিন্তু তিনি আমাদের সঙ্গে সত্য বলেছেন কি না, আমরা তা নিশ্চিত হয়ে নিতে চাই।’ কিন্তু এই গোয়েন্দাগিরির বিষয়টি জানেন না অনিতার বোন।
অনিতা বলেন, ‘ভারতে সাধারণত পারিবারিকভাবেই বিয়ে ঠিক করা হতো। এ জন্য স্বাভাবিকভাবে বিয়ের আগে বর বা কনের বিষয়ে বিভিন্ন রকম খোঁজখবর নেওয়া যেত। কিন্তু এখন ছেলেমেয়েরা নিজেদের মতো করে বিয়ের সিদ্ধান্ত নিচ্ছে। বাইরে বাইরে পরিচয় এবং তা থেকেই সিদ্ধান্ত, শুধু নিজেদের ভালো লাগার ওপর ভর করে। অন্য অনেক বিষয় তারা বিবেচনায় আনে না। এমনকি যাকে বিয়ে করতে যাচ্ছে, সে আগে বিয়ে করেছে কি না বা সন্তান আছে কি না, তা-ও জানে না। এ জন্য এসব বিষয় যাচাই করে দেখা প্রয়োজন হয়ে পড়ে।’
অনিতার পরিবার সাহায্য নিয়েছে মুম্বাইভিত্তিক গোয়েন্দা সংস্থা ভেটেরান ইনভেস্টিগেশনের। এই সংস্থাটি প্রায় ৪০ বছর ধরে এ ধরনের গোয়েন্দাগিরির কাজ করছে।
সংস্থাটির কর্তা রাহুল রায় জানান, বাবা-মায়েরাই আসেন তাঁদের ছেলে বা মেয়ের হবু স্বামী-স্ত্রীর ‘চরিত্র’ সম্পর্কে খোঁজখবর নিতে। তিনি বলেন, ‘সাধারণভাবে চরিত্র বলতে হবু বর-কনের বিভিন্ন ব্যক্তিগত বিষয় যেমন—জীবন-অভ্যাস, অন্য কারও সঙ্গে সম্পর্ক ছিল কি না, মাদকাসক্ত ছিল কি না—এসব বিষয়ে খোঁজ নিয়ে দেখা হয়।’ বিবিসি।

কন্যা সাহসিকা

বিয়ের আনুষ্ঠানিকতা শেষ। এবার কনেকে বরের হাতে তুলে দেওয়ার পালা। এ সময় যৌতুক দাবি করে বসে বরপক্ষ। আর এতেই বাধে বিপত্তি। ক্ষুব্ধ কনে সেখানেই বরকে তালাকের ঘোষণা দেন। গত শুক্রবার বরগুনার আমতলীতে এ ঘটনা ঘটে।
পারিবারিক ও এলাকাবাসী সূত্র জানায়, বরগুনার আমতলী উপজেলার এক তরুণীর সঙ্গে পটুয়াখালীর কলাপাড়া পৌরসভার মাদ্রাসা রোডের বাসিন্দা মো. শওকত আলী খানের বিয়ে হয় গত শুক্রবার। সেদিন বেলা সাড়ে ১১টার দিকে কলাপাড়ায় তাঁদের বিয়ের নিবন্ধন হয়। শুক্রবার দুপুরে কনের বাবার বাড়িতে ভোজের পর বিকেলে বাবা কনেকে বরের হাতে তুলে দিচ্ছিলেন। এ সময়ে বরের ফুফু তাহমিনা বেগম উপস্থিত লোকজনের সামনে কনের বাবার কাছে যৌতুক হিসেবে টিভি, ফ্রিজ, মোটরসাইকেলসহ অন্যান্য সামগ্রী দাবি করেন। বর শওকতও এতে সমর্থন জানান। যৌতুক দাবির ঘটনায় ক্ষুব্ধ কনে উপস্থিত অতিথিদের সামনে ঘোষণা দেন, যে ব্যক্তি বিয়ের আসরে যৌতুক দাবি করতে পারে, তাঁকে তিনি বর হিসেবে মেনে নেবেন না।
কনের বক্তব্য, ‘বিয়ের আসরেই যে ছেলে যৌতুক দাবি করেছে, তাকে জীবনসঙ্গী হিসেবে মেনে নিতে আমার রুচিতে বাধছে। আমি সবার সামনে ঘোষণা দিলাম, আমি শওকতকে তালাক দেব।’
কনের বাবা জানান, তাঁর মেয়ে সম্প্রতি ঢাকার ইডেন কলেজ থেকে সমাজকল্যাণ বিষয়ে স্নাতকোত্তর পরীক্ষায় প্রথম শ্রেণীতে উত্তীর্ণ হয়েছেন। তিনি বলেন, শিক্ষিত মেয়ে হিসেবে তাঁর মতামতকে তিনি গুরুত্ব দিয়েছেন।
কনের বাবা বলেন, ‘যৌতুকলোভী ওই পরিবারের সঙ্গে আমার পরিবার আত্মীয়তা করতে চাইছে না। তাই বিয়েটা ভেঙে দেওয়ার সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হয়েছে।’
এদিকে এ ঘটনায় বরের বাবা মো. শাহ আলম খান কলাপাড়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। জিডিতে তিনি উল্লেখ করেন, কনের জন্য পাঠানো গয়নাসহ বর পছন্দ না হওয়া এবং বাদানুবাদের কারণে তিনি ছেলের বউ না নিয়ে ফিরে এসেছেন। নিরাপত্তাজনিত কারণে তিনি জিডি করছেন বলেও উল্লেখ করেন।
উল্লেখ্য, বর শওকত কলাপাড়ার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। এ ব্যাপারে গতকাল রাতে শওকতের বক্তব্য জানতে চাওয়া হলে তিনি প্রথম আলোকে বলেন, ‘আমাদের দেওয়া গয়না কনেপক্ষের পছন্দ হয়নি। এ নিয়ে কথা-কাটাকাটি হয়েছে। সামান্য ব্যাপার নিয়ে এত বড় ঘটনা ঘটবে, তা আমরা বুঝতে পারিনি।’ তিনি যৌতুক চাওয়ার বিষয়টি অস্বীকার করেন।
প্রথম আলোর সঙ্গে কথা বলার জন্য বারবার চেষ্টা করেও তাঁর মুঠোফোন বন্ধ পাওয়া যায়।

বৃহস্পতিবার, ২৭ অক্টোবর, ২০১১

সবার ওপরে অ্যানিস্টন-পিট

undefinedনিজেদের ৫ বছরের দাম্পত্য জীবনের অবসান হয়েছে সেই কবেই; তারপরেও আবারো একত্রে উচ্চারিত হলো জেনিফার অ্যানিস্টন এবং ব্র্যাড পিটের নাম। সাম্প্রতিক এক জরিপে চল্লিশোর্ধ তারকাদের মধ্যে সবচেয়ে আকর্ষণীয় দেহাবয়বের অধিকারীদের তালিকায় শীর্ষে উঠে এসেছে এই সাবেক তারকা জুটির নাম। খবর পিটিআই-এর।

ফিটনেস ম্যাগাজিন ইয়াহু ওএমজি’র পরিচালিত জরিপে সাবেক এই তারকা জুটি নিজেদের এক ন¤^র আসনটি বাগিয়ে নেওয়ার দৌড়ে পেছনে ফেলেছেন হ্যালি বেরি এবং উইল স্মিথের মতো তারকাকে।

সবচেয়ে আকর্ষণীয় ফিগারের উপাধির পাশাপাশি সবচেয়ে আকাক্সিক্ষত তারকা শরীরের তকমাটিও গায়ে চড়িয়েছেন অ্যানিস্টন।

জরিপে সব দিক দিয়েই অ্যানিস্টন ‘সুপার হিট’ হলেও, ‘সুপার ফ্লপ’ হয়েছেন ব্র্যাঞ্জেলিনা জুটি। পিটের বর্তমান সঙ্গী অ্যাঞ্জেলিনা জোলির নাম তালিকাতে স্থানই পায়নি। এমনকি বেস্ট বডি আফটার বেবি ক্যাটেগরিতেও জেনিফার লোপেজের কাছে হার মেনেছেন তিনি। এমনকি হটেস্ট সেলেব্রিটি কাপল ক্যাটেগরিতেও পশ-বেক জুটির কাছে হেরে গেছেন ব্র্যাঞ্জেলিনা।



বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/

বৃহস্পতিবার, ১৩ অক্টোবর, ২০১১

 বিয়ে করলেন হাবিব ওয়াহিদ

সংগীতশিল্পী হাবিব আবার বিয়ে করলেন। কনের নাম রেহান। চট্টগ্রামের মেয়ে রেহান স্নাতক শ্রেণীর শিক্ষার্থী। গতকাল বুধবার রাতে চট্টগ্রামে মা ও খালার উপস্থিতিতে হাবিব বিয়ের কাজ সেরেছেন বলে জানান তাঁর বাবা সংগীতশিল্পী ফেরদৌস ওয়াহিদ। পারিবারিক আরেকটি অনুষ্ঠানের কারণে ছেলের বিয়েতে উপস্থিত থাকতে পারেননি বলেও জানান তিনি। ফেরদৌস ওয়াহিদ বলেন, ‘গত এক বছর ধরেই রেহানের পরিবারের সঙ্গে হাবিবের মায়ের বিয়ের ব্যাপারে কথাবার্তা চলছিল। তবে গতকালের ব্যাপারটা একেবারেই হঠাত্ করেই হয়ে গেছে। খুব শিগগিরই একটি বড় অনুষ্ঠানের মাধ্যমে হাবিবের বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করা হবে।’
বর্তমানে হাবিব-রেহান দম্পতি চট্টগ্রামে অবস্থান করছেন। ফেরদৌস ওয়াহিদের কথার সূত্র ধরে ছেলে হাবিব ওয়াহিদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়। হাবিবের মুঠোফোনে বারবার চেষ্টা করেও তাঁর সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।
উল্লেখ্য, এর আগে ২০০৩ সালে হাবিব ওয়াহিদের প্রথম স্ত্রীর সঙ্গে তাঁর ছাড়াছাড়ি হয়ে যায়।

মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর, ২০১১

সমকামী বিয়ের বিপক্ষে পোপ

ws  
ফ্রেইবার্গ, জার্মানি, সেপ্টেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- নিজ দেশ জার্মানি সফররত পোপ ষোড়শ বেনেডিক্ট বলেছেন ক্যাথলিক চার্চ সমকামী বিবাহ মেনে নিতে পারে না। জার্মানির ফ্রেইবার্গ শহরের কাছে ত্রিশ হাজার তরুণ অনুসারীর এক সমাবেশে তিনি একথা বলেন।

এদিকে, আগামী বছর পোপ বেনেডিক্ট পদত্যাগ করতে যাচ্ছেন বলে ইটালির এক পত্রিকায় প্রকাশিত সংবাদ প্রত্যাখ্যান করেছে ভ্যাটিকান।

সমাজ থেকে অশুভ শক্তি দূর করতে ফ্রেইবার্গের সমাবেশে উপস্থিত তরুণদের প্রতি আহ্বান জানানোর পাশাপাশি ক্যাথলিক চার্চের জন্য ক্ষতিকর 'বিচ্ছিন্ন বিশ্বাস' থেকে দূরে থাকার জন্যও তিনি তাদের উপদেশ দেন।

জার্মানি সফরের তৃতীয় দিনে পোপ বেনেডিক্ট দক্ষিণাঞ্চলীয় ক্যাথলিক অধ্যুষিত ফ্রেইবার্গ শহরে যান। সেখানে তিনি তার সফরে সবচেয়ে উষ্ণ অভ্যর্থনা পান।

উপস্থিত তরুণদের উদ্দেশে তিনি বলেন, "প্রযুক্তিগত অগ্রগতি সত্বেও যে বিশ্বে আমরা বাস করি তার কোন উন্নতি হচ্ছে বলে মনে হয় না। বিশ্বে এখনও যুদ্ধ, সন্ত্রাস, ক্ষুধা, রোগ, চরম দারিদ্র ও ক্ষমাহীন দমনপীড়ন চলছে।"

তিনি সমাজ থেকে এসব অশুভ প্রভাব দূর করতে উপস্থিত তরুণদের প্রতি আহ্বান জানান এবং তাদের 'বিচ্ছিন্ন খ্রিস্টান' না হওয়ার পরামর্শ দেন।

এর আগে অর্থোডক্স খ্রিস্টান নেতাদের সাথে এক বৈঠকে তিনি গর্ভপাত, ইচ্ছামৃত্যু ও সমকামী বিয়ের বিরুদ্ধে বক্তব্য দেন।

রোববার ইটালির লিওবেরো দৈনিকে ক্যাথলিক লেখক আন্তোনিও সোসি বলেন, আগামী ২০১২ সালের এপ্রিলে ৮৫ বছর পূর্ণ করা পোপ বেনেডিক্ট পদত্যাগ করবেন। তবে কি কারণে পোপ পদত্যাগ করবেন তার কোন কারণ বা সূত্র এ সংবাদের কোথাও তিনি উল্লেখও করেন নি।

ভ্যাটিকানের মুখপাত্র ফাদার ফ্রেডেরিকো লম্বার্ডি সোসির বক্তব্য অসার বলে বাতিল করে দেন।

তিনি বলেন, "এ বয়সেও পোপ বেনেডিক্টের স্বাস্থ্য খুব ভালো আছে। পদত্যাগ করার মতো কোন কারণ ঘটে নি। আমরা এ বিষয়ে কিছু জানি না। যে লিখেছে তাকেই জিজ্ঞেস করুন।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

শুক্রবার, ২৩ সেপ্টেম্বর, ২০১১

 রোনালদোর বিয়ে!

এবার নাকি বিয়ের বন্ধনেই বাঁধা পড়তে যাচ্ছেন রোনালদো আর ইরিনা এবার নাকি বিয়ের বন্ধনেই বাঁধা পড়তে যাচ্ছেন রোনালদো আর ইরিনা
ফাইল ছবি
ক্রিস্টিয়ানো রোনালদো এখন পর্যন্ত কতজনের সঙ্গে মনের লেনাদেনা করেছেন? সংখ্যাটি নিয়ে বিতর্ক আছে। কেউ বলে ২০, কেউ বা বলে ২৮। মানুষ যেভাবে মোবাইল ফোনসেট পাল্টায়, রোনালদো নাকি তারও চেয়ে বেশি পাল্টান প্রেমিকা। সম্ভবত তিনিই বিশ্বের একমাত্র প্রেমিক, যাঁর প্রেমিকার তালিকা হালনাগাদ রাখার জন্য একটা ওয়েবসাইটই আছে: ক্রিস্টিয়ানোরোনালদোগার্লফ্রেন্ড ডট কম। রোনালদো হয়তো বিশ্বের একমাত্র বাবাও, যাঁর সন্তানের জন্মদাত্রীর পরিচয়ও কেউ জানে না!
তবে রোনালদো নাকি আগের সেই ‘প্লে বয়’ নেই। বাবা হওয়ার পর থেকে অনেক দায়িত্বশীল হয়েছেন। এবার নাকি বিয়েথা করে থিতুও হতে যাচ্ছেন। আগামী বছর ১২ জুলাই পোর্তো সান্তো দ্বীপে বিয়ে করবেন প্রেমিকা ইরিনা শায়াককে। এই খবর দিয়েছে নাম প্রকাশে অনিচ্ছুক রিয়াল মাদ্রিদ তারকার এক পারিবারিক বন্ধু। রোনালদোর কাছ থেকে এ ব্যাপারে কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে ইরিনার হাতে শোভা পাওয়া বাদগানের আংটি এই গুঞ্জনটাকে উসকেই দিচ্ছে। ওয়েবসাইট।
১ জুলাই ২০১২ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ শেষ হওয়ার পর এবং ক্লাব মৌসুম শুরুর আগে লম্বা ছুটি পাবেন তিনি। সেই সময়ই বিয়ের কাজটা সেরে ফেলতে চান। বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার, বিয়েটা তাই সে রকম ধুমধামের সঙ্গেই হওয়ার কথা। বিয়ের ‘ভেন্যু’ হিসেবে পোর্তো সান্তো দ্বীপ বেছে নেওয়ার কারণ, রোনালদোর জন্মস্থান থেকে এটি মাত্র ২৫ মাইল দূরে।

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | JCPenney Coupons