কোয়েনা মিত্র বাঙালী হলেও তার লক্ষ্য ছিল বলিউড। তাই কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজ্যুয়েশন সম্পন্ন করে পাড়ি দেন মুম্বাই। কিন্তু বলিউডের কয়েকটি ছবিতে আইটেম গার্ল হিসেবে কাজ করলেও হালে পানি পান নি তিনি। বলিউডের ‘রোড’, ‘ঢোল’, ‘ব্ল্যাকমেইল’, ‘মুসাফির’, ‘সাদি নম্বর ওয়ান’, ‘হাই বেবি’, ‘অয়ান’ প্রভৃতি ছবিতে পারফর্ম করেছেন কোয়েনা। খোলামেলা ভঙ্গিতে বেশ কিছু মিউজিক ভিডিও এবং বিজ্ঞাপনচিত্রে কাজ করে তিনি আলোচনায় উঠে আসেন।
বলিউডে সুবিধা করতে না পারায় সম্প্রতি হলিউডের প্রতি ঝুঁকেছেন এই বাঙালী অভিনেত্রী। হলিউডের বিভিন্ন ছবিতে ইদানিং ভারতীয় অভিনেত্রীদের আলাদা কদর তৈরি হয়েছে। এই সুযোগটি কাজে লাগিয়েছেন কোয়েনা মিত্র। এরই মধ্যে হলিউডের দুটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন কোয়েনা। ছবি দুটি প্রযোজনা করছেন কারিন আর্মস্ট্রং।
যতোই তর্ক-বিতর্ক হোক তাতে কোনো মাথা ব্যাথা নেই কোয়েনা মিত্রের। বরং নগ্ন হয়ে অভিনয় করাটাকে তিনি তার ক্যারিয়ারের জন্য প্লাস পয়েন্ট বলে মনে করছেন। এ বিষয়ে নিজের টুইটার অ্যাকাউন্টে অনুভূতি শেয়ার করে কোয়েনা লিখেছেন, একজন অভিনেত্রীর জন্য শৈল্পিকভাবে নগ্ন হয়ে অভিনয় করা খুব স্বাভাবিক একটা ব্যাপার। অনেক এনজয় করছি ছবিটির শুটিং করতে। বিশেষ করে বিশাল এবং ভিন্নধর্মী সেটগুলোতে কাজ করতে অনেক ভাল লাগছে। সবাই অনেক কো-অপারেটিভ। বেশ কিছু হট দৃশ্যে অভিনয় করেছি এখানে। দর্শকরা বেশ উপভোগ করবেন আশা করি। সেই ছবিগুলো খুব শিগগিরই আপলোড করবো আমার ভক্তদের জন্য।




২:২১ PM
Akashnill
Posted in:
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন