গত ২০ বছর ধরে নিজের শরীরের ওজন ৫৭ থেকে ৬০ কেজির মধ্যেই রেখেছেন শিল্পা। এমনকি বিয়ের পরও তার শরীরে এক ইঞ্চি মেদও জমেনি। এর পেছনের রহস্য সম্পর্কে শিল্পা জানিয়েছেন, ‘জীবনে শৃক্সখলাটা খুবই জরুরী। নিয়মিত শরীরচর্চা এবং পরিমিত আহারই শরীর ফিট রাখার মূলমন্ত্র।’
শিল্পা আরো জানিয়েছেন, ‘শরীরের বাড়তি ক্যালরি পোড়ানোর জন্য প্রতিদিন ২০ মিনিট শরীরচর্চাই যথেষ্ট। খাওয়ার ব্যাপারে মনের ইচ্ছাকে দমন করতে হবে। জাংক ফুড যেমন পিৎজা, ফ্রেঞ্চ ফ্রাই কিংবা বার্গার একদমই খাওয়া যাবে না। তবে মাঝে মধ্যে এসব খাওয়া যেতে পারে। যেমন আমি সপ্তাহে প্রতি রবিবার এ ধরনের খাবার খাই।’
শিল্পার ভাষ্যে, ‘আমি একদমই ডায়েট কন্ট্রোল করতে পারি না। তবে সবসময়ই স্বাস্থ্যকর খাবার খাওয়ার চেষ্টা করি। আরেকটা ব্যাপার হলো, আমার এই সুন্দর শরীরটা আসলে ঈশ্বরপ্রদত্ত।’
বিডিনিউজটোয়েন্টিফোরডটকম




১:০১ PM
Akashnill
Posted in:
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন