রহস্যময় লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
রহস্যময় লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

বৃহস্পতিবার, ১ মার্চ, ২০১২

বিয়ের জন্য পাত্র খুঁজছেন বিদিশা

নাশরাত চৌধুরী: এরশাদের সাবেক স্ত্রী বহুল আলোচিত বিদিশা বিয়ের জন্য পাত্র খুঁজছেন। মনের মতো পাত্র পেলেই কবুল বলবেন। জীবনটাকে আবার নতুন করে শুরু করবেন। পরিবারের সদস্যদের অনুরোধে, আত্মীয়স্বজন, শুভাকাঙ্ক্ষীদের কারণে এবং নিজের নিঃসঙ্গতা ঘোচাতে তিনি নতুন করে বিয়ের কথা ভাবছেন। তার মেয়ে ইসাবেলাও তাকে অনুরোধ করছে বিয়ে করার জন্য। মানবজমিন-এর সঙ্গে আলাপকালে বিদিশা বলেন, আমার মেয়ে ইসাবেলা আমাকে বলেছে, মা তুমি আবার নতুন করে তোমার জীবন শুরু করো। আমি তো পড়ালেখা শেষ করে বিয়ে করবো। বিয়ের পর শ্বশুরবাড়ি চলে যাবো। আমার ভাইয়াকেও বিয়ে দিতে হবে। আমরা বিয়ে করে ফেললে তুমি একা হয়ে যাবে। মেয়ের এই কথায় উপলব্ধি করেছি, বিয়ে করলে পরিবারের তরফ থেকে কোন সমস্যা হবে না, বরং সবার কাছ থেকে সহযোগিতা পাওয়া যাবে।
ব্যবসা, লেখালেখি, দত্তক মেয়েকে লালন পালন করে সময় কাটছে বিদিশার। তিনি দেড় বছর আগে দত্তক নেয়া মেয়ের নাম রেখেছেন মায়া মিন রানিয়া। আগামী জুলাই মাসে তার জন্ম দিন। তার জন্ম দিন ও মেয়ে ইসাবেলার জন্মদিন পালনের জন্য লন্ডনে যাচ্ছেন বিদিশা। সেখানে বেশ কিছুু দিন থাকবেন।
ব্যক্তিগত আলাপচারিতায় বিদিশা জানান, সবাই বলছে বিয়ের কথা। এতদিন ভাবতাম বিয়ে-শাদিতে আর জড়াবো না। কারণ, এরশাদের সঙ্গে সংসার জীবন আমার মধুময় ছিল না। তাকে বিয়ে করে আমাকে অনেক মূল্য দিতে হয়েছে। অনেক কষ্ট-নির্যাতন সহ্য করতে হয়েছে। অপমান সহ্য করতে হয়েছে। এমনকি আদালতে হেনস্তা হতে হয়েছে। এখন মনে হচ্ছে, একজন পুরুষের জন্য এটা মনে করার কোন কারণ নেই। কারণ, সবাই তো আর এরশাদের মতো না। এছাড়াও আমার বাবা, মা, ছেলে, মেয়েরা যখন আমাকে বলছে বিয়ের কথা তখন একটা কিছু করা দরকার। একা সময় কাটানো কঠিন।
বিয়ের দিনক্ষণ জানাতে না পারলেও বিদিশা জানান, আগে তো পাত্র ঠিক হতে হবে। প্রস্তাবের অপেক্ষায় আছি। কবে সেই রাজপুত্র বিয়ের প্রস্তাব দেবে। ফাইটার ফিগার হয়ে গেছি। তাই এখন আর কেউ আমাকে প্রস্তাব দেয় না। মনে করে বিদিশা মানেই ভয়ঙ্কর একটা কিছু। আমাকে সবাই মনে করে ঝামেলা। ইচ্ছা করে কে ঝামেলা নিতে চায় বলুন? হয়তো মানুষ মনে করে বিদিশাকে বিয়ে করলে আবার কোন ঝামেলা হয়। তিনি বলেন, কেন আমাকে ঘর ছাড়তে হয়েছে এটা আমি ছাড়া কেউ জানে না। কোন মেয়েরই অপমান সহ্য করে স্বামীর ঘর করা উচিত নয়। ‘শত্রুর সঙ্গে বসবাস’ আমার বইয়ে লিখেছি সেই সব কথা। ওই বইটি যারা পড়েছেন তারা বুঝবেন আসলে কেন আমাকে ঘর ছাড়তে হলো। আমি কি ঘর টিকিয়ে রাখার জন্য কম চেষ্টা করেছি। আমার পেছনে  সারাক্ষণ এরশাদের কান ভারি করার জন্য লোক লাগিয়ে রাখা হতো। রওশনের লোকেরাও আমার বিরুদ্ধে নানা কথা বলতো এরশাদের কাছে। সব মিলিয়ে পরিস্থিতিটা এমন হয়েছিল যে আমার আর সেখানে থাকার উপায় ছিল না। এমনকি আমার বাচ্চা নিয়েও নানা জনে নানা কথা বলেছে। অথচ এটাই সত্য, এরিখ এরশাদেরই সন্তান।
বইতে এরশাদকে নিয়ে অনেক বাড়িয়ে লিখেছেন বলে অভিযোগ রয়েছে- এ কথায় বিদিশা বলেন, মানুষ নিজের সম্পর্কে কেউ বাড়িয়ে লেখে না। এরশাদ নিজেও জানেন তিনি কি করেছেন। এ কারণে বইটি প্রকাশের পর তিনি কোন আপত্তি করেননি। বিয়ের জন্য কেমন পাত্র চান এ প্রশ্নে বিদিশা বলেন, এখনও তেমন পাত্র পাইনি। ক’দিন পরই বয়স হবে ৪১। সেই হিসাবে পাত্রর বয়সও হিসাব করতে হবে। আগে প্রস্তাব পাই, তারপর বিবেচনা। আগেই পছন্দ-অপছন্দ বলে দিলে সমস্যা। বিদিশা জানান, ছেলে এরিখ সপ্তাহের ছুটির দিনের যে কোন একদিন তার কাছে দুই ঘণ্টার জন্য আসে। এরিখকে পুলিশ পাহারায় ও বডি গার্ড দিয়ে পাঠান এরশাদ। ওই লোকজনের সামনেই কথা বলতে হয়। তিনি বলেন, এ সরকারের আমল বলেই আমার ছেলেকে কাছে রাখতে পারলাম না। তারা ক্ষমতাশালী। সেখানে আমার মতো একজন মায়ের কথার কি দাম আছে?
এরশাদ মহাজোট ছাড়ছেন এমন আলোচনা আছে কথা তুললে বিদিশা বলেন, দেখেন এরশাদের এখনও মহাজোট ছাড়ার মতো অবস্থা হয়নি। মহাজোট ছাড়লে তিনি মহাবিপদে পড়ে যাবেন। এরশাদ খুব ভাল করেই জানেন কোন কোন শর্তে তিনি জোটে ঢুকেছিলেন। মহাজোট ছাড়লে কি এমন হতে পারে? জোট গঠনের সময় তো আপনি মধ্যস্থতাকারী একজন ছিলেন তাই না? বিদিশা বলেন, সব কথা বলতে নেই। খালি এটুকু বলতে পারি, তিনি আপাতত মহাজোট ছাড়বেন না। না পাওয়ার বেদনা থেকে তিনি অনেক কথা বলছেন। তবে আমি মনে করি, এরশাদের যদি সাহস থাকে তাহলে অবশ্যই মহাজোট থেকে তার পদত্যাগ করা উচিত।
আপনি কি তাকে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছেন? বিদিশা বলেন, চ্যালেঞ্জই ধরে নিতে পারেন। কারণ, আমি জানি এই সময়ে তার পদত্যাগ করার সুযোগ থাকলেও উপায় নেই। তাকে বাধ্য হয়ে জোটে থাকতে হবে। আসলে ওনারা তো প্রভাবশালী মানুষ তাই অনেক কথাই বলেন। সব কথা ধরতে নেই। কারণ ওনাদের অনেক কথার দাম নেই।
তিনি বলেন, আমি কিছু করতে চাই মানেই রাজনীতি নিয়ে ব্যস্ত থাকবো এমনটা বলবো না। রাজনীতি ছাড়াও সামাজিক অনেক কাজ কর্ম আছে যেগুলো নিয়ে ব্যস্ত থাকা যায়। আমি সামাজিক কাজ কর্ম নিয়ে ব্যস্ত থাকতে চাই। এছাড়াও ধানমন্ডিতে রেস্টুরেন্টের ব্যবসাও দেখছি। বই লিখছি। লেখালেখিটা চালিয়ে যাবো।
এখন কি লিখছেন- জানতে চাইলে বিদিশা বলেন, আমার আরও কয়েকটি বই লেখার পরিকল্পনা রয়েছে। এখন একটি বই লিখছি ‘এরিখের অপেক্ষায়’ অথবা এ‘রিখের প্রতীক্ষায় আছি’ নামে।

মঙ্গলবার, ২৭ ডিসেম্বর, ২০১১

সমকামী প্রেসিডেন্ট নিক্সন

undefined
মার্কিন প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন কম্বোডিয়ায় কার্পেট বোমা নিক্ষেপ, হোয়াইট হাউজে নারী বিদ্ধেষী কৌতুক ও রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের হেনস্তা করতে নোংরা সব কৌশল অবলম্বনের জন্য বিখ্যাত হলেও ওয়াটার গেট কেলেঙ্কারিটি তার সব কিছুকেই ছাপিয়ে গেছে। যুক্তরাষ্ট্রের সবচেয়ে ধড়িবাজ ও অস্বচ্ছ প্রেসিডেন্টের খেতাব পাওয়া নিক্সন আবারো আলোচনায় ওঠে  এসেছেন। তাও আবার সমকামীতার মতো একান্ত ব্যক্তিগত আচরণের কারণে। নিক্সন ক্ষমতায় থাকাকালে ওয়াশিংটনের সংবাদ সংগ্রহকারী বিখ্যাত সাংবাদিক ডন ফুলসামের লেখা জীবনী গ্রন্থে এই দাবি করা হয়েছে। নিক্সনের সঙ্গে তার ছেলে বন্ধু চার্লস বেবে রেবুজার যৌন সম্পর্ক ছিল বলে বইটিতে উল্লেখ করা হয়েছে। রেবুজা ফ্লোরিডার মাফিয়া চক্রের সদস্য এবং নিক্সনের চেয়েও বেশি অসৎ ছিল বলেও উল্লেখ রয়েছে। নিঙনস ডার্কেস্ট সিক্রেট নামের বইটিতে নিক্সন বৌ পেটানোর পাশাপাশি প্রচণ্ড নেশা গ্রস্ত ছিলেন দাবি করা হয়েছে। সে সঙ্গে আমেরিকার মাফিয়া চক্রের সবচেয়ে ক্ষমতাধর ডন নিউ অরলিনসের গডফাদার কার্লোস মারসেলুর সঙ্গে তার সখ্যতা ছিল বলেও উল্লেখ রয়েছে। বইটি আগামী মাসে বাজারে আসবে বলে জানা গেছে।

মঙ্গলবার, ২০ ডিসেম্বর, ২০১১

সালমানকে জড়িয়ে ধরলেন প্রিয়াংকা!

undefined
সবার সামনেই সালমান খানকে জড়িয়ে ধরলেন প্রিয়াংকা চোপড়া। আশপাশে উপস্থিত সবাই হতবাক। তাদের চোখ যেন বিশ্বাসই করতে পারছিল না, এটাও সম্ভব। না, এটা কোন বলিউড ছবির দৃশ্য নয়। সত্যি সত্যি সবার সামনে প্রিয়াংকা চোপড়া জড়িয়ে ধরেছেন সালমানকে। আর এটাকে সবাই ‘জাদু কি ঝাপ্পি’ বলছেন। সমপ্রতি অভিনেতা রিতেশ দেশমুখের জন্মদিনের পার্টি আয়োজন করা হয় দক্ষিণ মুম্বইয়ের একটি পাঁচ তারকা হোটেলে। সেখানে উপস্থিত ছিলেন সালমান খান, আরবাজ খান, সোহেল খান ও মালাইকা আরোরা। হঠাৎ করেই পার্টিতে দুই বন্ধুসহ বেশ খোলামেলা পোশাকে প্রবেশ করেন প্রিয়াংকা। প্রবেশ করে সালমানকে দেখে তার কাছে চলে যান তিনি। এরপর সালমানকে জড়িয়ে ধরে রাখেন বেশ কয়েক সেকেন্ড। জাদু কি ঝাপ্পির পর বেশ কিছু সময় আড্ডায় মেতে থাকেন তারা। এমন  দৃশ্য অনেকেই বিশ্বাস করতে পারছিলেন না। কারণ, দীর্ঘদিন ধরে সালমানের সঙ্গে দ্বন্দ্ব চলে আসছে প্রিয়াংকার। এর আগে ২০০৪ সালে সালমানের সঙ্গে ‘মুঝসে শাদি কারোগি’ ছবিতে প্রথমবারের মতো জুটিবদ্ধ হয়েছিলেন প্রিয়াংকা। সেই ছবিটি ব্যাপক ব্যবসা সফলতা অর্জনের পর পরিচালক এ দু’জনকে নিয়ে আরও একটি ছবি নির্মাণের সিদ্ধান্ত নেন। কিন্তু সেই সময়ে বলিউডে প্রবেশ ঘটে কাটরিনা কাইফের। তাই ছবিটিতে প্রিয়াংকার বদলে কাটরিনাকে নেয়ার পরামর্শ পরিচালককে দেন সালমান। সেই থেকেই সালমান-প্রিয়াংকার দ্বন্দ্ব শুরু। এরপর সালমানের ভাই সোহেল খান তার প্রযোজিত ছবি ‘ম্যায় অউর মিসেস খান্না’ ছবিতে সালমানের বিপরীতে প্রিয়াংকাকে অভিনয়ের প্রস্তাব করেন। কিন্তু প্রিয়াংকা ছবিটি করবেন না বলে সাফ জানিয়ে দেন। এরপর দ্বন্দ্ব থেকে অনেকটা শত্রুতায় রূপ নেয় সালমান-প্রিয়াংকার সম্পর্ক। পাঁচ বছরেরও বেশি সময় একে অপরের সঙ্গে কথা বলেননি তারা। কিন্তু রিতেশ দেশমুখের জন্মদিনের পার্টিতে এসে সালমানকে জড়িয়ে ধরে প্রিয়াংকার জাদু কি ঝাপ্পির মাধ্যমে অবসান ঘটলো তাদের এই দ্বন্দ্ব ও শত্রুতার।

শুক্রবার, ১৬ ডিসেম্বর, ২০১১

সালমানের প্রথম প্রেম শাহীন!

undefinedসোমি আলিকেই সালমানের প্রথম প্রেমিকা হিসেবে জানেন সবাই। তবে সম্প্রতি দীলিপ কুমারের ৮৯তম জন্মদিনের অনুষ্ঠানে ভিন্ন এক তথ্যই বেরিয়ে এসেছে। খবর টাইমস অফ ইন্ডিয়া’র।

দীলিপ কুমার এবং সায়রা বানু দম্পতির ভাতিজি শাহীনই হলেন সালমানের জীবনের প্রথম প্রেম। কলেজে পড়ার সময় চুটিয়ে প্রেম করেছেন সালমান-শাহীন। সে সময় তাদের এই সখ্যতার কথা অনেকেই জানতেন। পরে অবশ্য সুমিত সায়গলকে বিয়ে করে ঘর-কন্না শুরু করেন শাহীন। সায়েশা নামে তার একটি কন্যা সন্তানও হয়েছে।

সম্প্রতি দীলিপ কুমারের জন্মদিনের অনুষ্ঠানে সালমান ও শাহীনের সাক্ষাৎ হয়েছিলো। সে সময় তারা সহজ-স্বাভাবিক ও বন্ধুত্বপূর্ণ আচরণই করেছেন।



বিডিনিউজটোয়েন্টিফোরডটকম

মঙ্গলবার, ৬ ডিসেম্বর, ২০১১

গাগার রূপ রহস্য

সম্প্রতি নিজের সুন্দর ত্বকের পেছনের রহস্য উন্মোচন করলেন মার্কিন পপ গায়িকা লেডি গাগা। পালং শাক খাওয়া এবং প্রিয়জনের সঙ্গে সুস্থ সম্পর্কই নিজের রূপ রহস্য হিসেবে অভিহিত করলেন ২৫ বছর বয়সী এই বিতর্কিত তারকা। খবর আইএএনএস- এর।

গাগার ভাষ্যে, ‘পালং শাক এবং শরীরকে পর্যাপ্ত খাটিয়ে নেয়াই আমার ত্বককে সুন্দর রাখতে সাহায্য করে। মানে আমি বলতে চাচ্ছি, কঠোর পরিশ্রম এবং এর ফলে শরীরে উৎপন্ন হওয়া ঘামই আসলে ত্বককে সুন্দর রাখে।’

উল্লেখ্য, গাগা এই মুহূর্তে ডেটিং চালাচ্ছেন ‘ভ্যাম্পায়ার ডায়রিজ’খ্যাত ৩০ বছর বয়সী মার্কিন মডেল ও অভিনেতা টেইলর কিনি’র সঙ্গে।


বিডিনিউজটোয়েন্টিফোরডটকম

বিদ্যার সিক্রেট!

সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ‘ডার্টি পিকচার’ ছবিতে বিদ্যা বালানের ‘উ লা লা’ গানটি আন্তর্জাতিক ফ্যাশন অঙ্গনেও বেশ সাড়া ফেলেছে বলেই মনে হচ্ছে। গত সপ্তাহে মার্কিন বিকিনি ব্র্যান্ড ভিক্টোরিয়া’স সিক্রেট- এর একটি র‌্যাম্প শোর ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসেবে বাজানো হয়েছে ‘উ লা লা’ গানটি। এর প্রেক্ষিতে খবর চাউর হয়েছে, সম্ভবত ভিক্টোরিয়া’স সিক্রেট- এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে শিগগিরই দায়িত্ব পেতে যাচ্ছেন বিদ্যা। খবর স্ক্রিন ইন্ডিয়া’র।

ভিক্টোরিয়া’স সিক্রেট- এর পক্ষ থেকে এ ব্যাপারে নিশ্চিত করে কিছু বলা না হলেও অনেকেই ধারণা করছেন, মার্কিন এই বিকিনি ব্র্যান্ডের নতুন কালেকশনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে দায়িত্ব পেতে যাচ্ছেন বিদ্যা।

মজার ব্যাপার হলো, ভিক্টোরিয়া’স সিক্রেট- এর ‘উ লা লা’ নামের সুগন্ধিও আছে। এটি বাজারে ছাড়া হয়েছিলো ২০০৯ সালে। এখন দেখার বিষয় হলো, ‘উ লা লা’ অন্তর্বাস কালেকশনও বাজারে আসে কিনা!




বিডিনিউজটোয়েন্টিফোরডটকম

সোমবার, ২৮ নভেম্বর, ২০১১

আড়াইহাজার থানার ওসির কাণ্ড

আড়াইহাজারের বালিয়াপাড়ার চিহ্নিত এক মাদক ব্যবসায়ী মোক্তারের ঘর থেকে ২০০ বোতল ফেনসিডিল উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় পুলিশ মোক্তারকে আটক করলেও ১২ ঘণ্টা পর মোটা অঙ্কের মাসোহারা নিয়ে ছেড়ে দেয়। এখানেই শেষ নয়। পুলিশ ফেনসিডিল উদ্ধার দেখায় মাত্র ৫০ বোতল। বাকি ১৫০ বোতল হাওয়া। থানার ওসির তেলেসমাতি এ কাণ্ডে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে গতকাল দিনভর পুলিশ ঘটনাটি ধামাচাপা দেয়ার ব্যর্থ চেষ্টা চালায়।
ব্রাহ্মদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লাক মিয়া জানান, ঘটনার পরপরই বালিয়াপাড়া গ্রামের লোকজন তাকে জানান, আড়াইহাজার থানার উপ-পরিদর্শক ফরিদের নেতৃত্বে পুলিশের একটি দল মোক্তারের বাড়িতে অভিযান চালায়। ঘরের ভেতর থেকে ২০০ বোতল ফেনসিডিল উদ্ধার করে পুলিশ। মোক্তার এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। মাদক ব্যবসায়ী মোক্তারকে গ্রেপ্তার করা হলেও ১২ ঘণ্টা পর থানার ওসি সৈয়দ নজরুল ইসলাম তাকে ছেড়ে দিয়েছেন। এবং মামলায় উল্লেখ করা হয়েছে, ৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। কিন্তু এলাকাবাসীর দাবি, মোটা অংকের উৎকোচের বিনিময়ে ওসি মোক্তারকে ছেড়ে দিয়েছেন। আড়াইহাজার থানার ওসি সৈয়দ নজরুল ইসলাম জানান, ঘর নয় উঠানে খড়ের গাদা থেকে ৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ সময় মোক্তার ঘুমিয়ে ছিল। মোক্তার মাদক ব্যবসায়ী কিনা তা আমাদের জানা নেই। তার বিরুদ্ধে মাদকের কোন মামলা নেই। তাই উদ্ধার হওয়া ফেনসিডিল যে তার সে রকম কোন প্রমাণ নেই।

ফের দত্তক নিচ্ছেন ব্র্যাঞ্জেলিনা

সন্তান দত্তক নেওয়াটা যেন শখেই পরিণত হয়েছে হলিউডি তারকা জুটি ব্র্যাড পিট এবং এঞ্জেলিনা জোলির ক্ষেত্রে। নিজেদের এবং দত্তক নেওয়া সন্তান মিলিয়ে এখন ৬ সন্তানের অভিভাবক এই জুটি। আবারো তারা সন্তান দত্তক নেওয়ার পরিকল্পনা করছেন- সম্প্রতি এমনটাই জানিয়েছেন এই জুটির ঘনিষ্ঠ একটি সূত্র। খবর টাইমস অফ ইন্ডিয়া’র।

সূত্রটির ভাষ্যে, ‘পিট এবং জোলি মনে করছেন, এই ৭ম সন্তানটি তাদের জন্য সৌভাগ্য বয়ে আনবে। এবারে ইথিওপিয়া থেকে তারা সন্তান দত্তক নেওয়ার পরিকল্পনা করছেন। তাদের আরেক সন্তান জাহারাকে তারা দত্তক নিয়েছিলেন পূর্ব আফ্রিকা থেকে। মূলত জাহারার কথা বিবেচনা করেই একই অঞ্চল থেকে সন্তান দত্তক নেওয়ার পরিকল্পনা করছেন পিট ও জোলি।’

সূত্রটি আরো জানিয়েছে, ‘এ ছাড়া বরাবরই ৭ সংখ্যাটি ব্র্যাডের জন্য সৌভাগ্য বয়ে এনেছে। এই ৭ম সন্তানটিও তাদের জন্য সৌভাগ্য বয়ে আনবে- এমনটাই বিশ্বাস পিট এবং জোলির।’




বিডিনিউজটোয়েন্টিফোরডটকম

বৃহস্পতিবার, ২৪ নভেম্বর, ২০১১

সারিকাকে নিয়ে ঢাকায় নীরব

সাইফ চন্দন: অবশেষে দশদিন পর প্রেমিকা সারিকাকে সঙ্গে নিয়ে ঢাকায় ফিরেছেন নীরব। গত রাতে তারা ঢাকায় এসেছেন। বিকালে নীরবের সঙ্গে কথা হলে তিনি জানান, সারিকা ভাল আছে। এ মুহূর্তে সে ঘুমাচ্ছে। একটু পরেই ঢাকার উদ্দেশ্যে রওনা হবো। রাতের মধ্যে আমরা ঢাকায় পৌঁছবো। তাহলে এত রটনা-ঘটনা কেন হলো- এ প্রসঙ্গে নীরব বলেন, মানবজমিন লিখেছে ধূম্রজাল। তার মানে, কি হয়েছে বা কি হয়নি তা স্পষ্ট নয়। সারিকার মোবাইলও ছিল বন্ধ। আর আমিও যোগাযোগের বাইরে ছিলাম। তাই বিষয়টি তিল থেকে তাল হয়েছে। তবে বলবো না সব মিথ্যা। অবশ্যই কিছু ঘটেছে। এজন্য আমরা এখন কক্সবাজারে। তবে সে প্রসঙ্গে আর কথা বলতে রাজি নই। ঢাকায় এসে আবার আগের মতো কাজে মনোযোগী হবো।
ঈদের চতুর্থ দিন বিকালে বাসা থেকে রাগ করে বের হয় সারিকা। ৩৫ লাখ টাকায় কেনা নতুন গাড়ি নিজেই ড্রাইভ করে বেরিয়ে যান। তারপর থেকে খোঁজ নেই তার। সাতদিন পর কক্সবাজার থেকে মানবজমিন স্টাফ রিপোর্টার সূত্রে জানা যায়, মডেল কন্যা সারিকা কক্সবাজারে। অন্তরালে যাওয়ার পর খবর পেয়ে মেয়ের খোঁজে মা-ও এসেছেন কক্সবাজারে। শুক্রবার কক্সবাজারের একটি অভিজাত হোটেলে সারিকার অবস্থান নিশ্চিত হয়ে পুলিশের সহযোগিতায় মেয়ের সঙ্গে দেখা করেন সারিকার মা। এ সময় মাহফুজ ইসলামের স্ত্রী সোনিয়া ইসলাম পরিচয়ে সারিকাকে পাওয়া যায়। এই সময় মাহফুজকে গেইটে আটকে রাখা হয়। এতে সারিকা চটে যায়। মা ও পুলিশের সঙ্গে দুর্ব্যবহার করে এবং মাহফুজকে সে ভালবাসে, তাকে ছেড়ে দেয়ার জন্য বলে। সারিকার মা মেয়ের এ অবস্থা দেখে রাতেই চট্টগ্রাম চলে আসেন। শনিবার ঢাকায় আসেন। ওই দিনই ঢাকা থেকে একটি ফ্লাইটে কক্সবাজার পৌঁছেন নীরব। এরপর থেকে একসঙ্গেই আছেন তারা।

কাকে বিয়ে করবেন সালমান?

বিয়ে করার মতো পাশে কেউ নেই বলেই সম্প্রতি জানালেন ‘বিগহার্ট লাভারবয়’ সালমান খান। খবর টাইমস অফ ইন্ডিয়া’র। 

সম্প্রতি ‘দেশী বয়েজ’ ছবির প্রচারণা চালাতে বিগ বস অনুষ্ঠানের সেটে হাজির হয়েছিলেন জন আব্রাহাম এবং অক্ষয় কুমার। অনুষ্ঠান সঞ্চালক সালমান এবং সঞ্জয় দত্তের সঙ্গে তারা বিয়ে প্রসঙ্গ নিয়ে আলাপে মেতে ওঠেন।

সবাই জনের কাছে জানতে চান, আসলেই বিয়ে করছেন নাকি তিনি। জবাবে তিনি শিগগিরই বিয়ের পিঁড়িতে বসার আগ্রহ প্রকাশ করেন। তিনি সালমানকেও শিগগিরই বিয়ের পিঁড়িতে বসার অনুরোধ করেন। এমনকি নিজের বিয়ের দিনেই সাল্লুকেও গাঁটছরা বাঁধার পরামর্শ দেন জন।

আলাপচারিতার এক পর্যায়ে জনকে উদ্দেশ্য করে সালমান বলে বসেন, ‘আমি যতদিনে বিয়ে করবো ততদিনে তোমার বাচ্চা-কাচ্চা হয়ে যাবে। অন্তত বিয়ে করার মতো কেউ তো তোমার পাশে আছে। কিন্তু আমি কাকে বিয়ে করবো? আমারতো তেমন কেউ নেই।’



বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/

মঙ্গলবার, ১৫ নভেম্বর, ২০১১

যুবরাজের সঙ্গে ডেটিংয়ে শাজান!

বলিউড-ক্রিকেট প্রেম উপাখ্যানে ক্রিকেটার যুবরাজ সিংয়ের সঙ্গে এবার যুক্ত হলো উঠতি বলিউডি তারকা শাজান পাদামসির নাম। খবর রটেছে, শাজানের সঙ্গে নাকি চুটিয়ে ডেটিং চালাচ্ছেন যুবরাজ। তাদের এই কাছে আসা বলিউডি টিনসেলে এখন আলোচিত বিষয়। খবর টাইমস অফ ইন্ডিয়া’র।

যুবরাজ-শাজান মুম্বাইয়ের বিভিন্ন অনুষ্ঠানে এক সঙ্গেই হাজির হচ্ছেন। এমনকি, সম্প্রতি যুবরাজের সঙ্গে কলমের একটি বিজ্ঞাপনের কাজও হাতিয়ে নিয়েছেন শাজান। শুরুর দিকে এই বিজ্ঞাপনে যুবরাজের সঙ্গে সোহা আলী খানের কাজ করার কথা ছিলো।   

উল্লেখ্য, বলিউডি অভিনেত্রীদের প্রতি ক্রিকেটার যুবরাজ সিংয়ের বিশেষ দুর্বলতার কথা সবারই জানা। কিম শর্মার সঙ্গে সম্পর্ক ভেঙ্গে যাওয়ার পর যুবরাজের সঙ্গে প্রীতি জিনতা, নেহা ধুপিয়া, দীপিকা পাড়ুকোনের ডেটিংয়ের খবরও একসময় বলিউডে মুখরোচক বিষয়ই ছিলো।


বিডিনিউজটোয়েন্টিফোরডটকম

সালমান-অসিনের ফিটনেস-রসায়ন!

বলিউডের ফিটনেস গুরু হিসেবে সবাই একবাক্যেই মানেন সালমান খানকে। এমনকি হৃত্তি¡ক রোশানের মতো তারকাও নাকি সাল্লুকে দেখেই নিজের শরীর গড়ার ব্যাপারে উদ্বুদ্ধ হয়েছিলেন। সম্প্রতি সাল্লুর এই ফিট বডির আরো একজন ভক্ত জুটেছে। তিনি হলেন বলিউডি অভিনেত্রী অসিন। বলিউডি টিনসেলে খবর ভাসছে, সালমান তার এই নতুন ভক্তকে ফিটনেস টিপস তো দিচ্ছেনই, পাশাপাশি জিমে অন্তরঙ্গ সময়ও নাকি কাটাচ্ছেন তারা। খবর এনডিটিভি’র।  

বেশ কিছুদিন ধরেই বি টাউনে সালমান-অসিনের প্রেমের গুজব চললেও এতদিন খুব একটা পাত্তা পায়নি সেটা। তবে এই ‘রেডি’ জুটিকে কিছুদিন ধরেই একত্রে জিমে যাওয়া দেখে দুয়ে দুয়ে চার মেলানোর চেষ্টা করছেন অনেকেই।

এমন খবরও চাউর হয়েছে, জিমে একসঙ্গে সময় কাটানোর ফলে সালমানের কাছের মানুষদের একজন হয়ে গেছেন অসিন। এ বছরের ব্লকবাস্টার হিট ছবি ‘রেডি’র শুটিংয়ের জন্য শ্রীলঙ্কা এবং থাইল্যান্ডে একত্রে অবস্থান করার সময় থেকেই নাকি হৃদ্যতা বাড়তে শুরু করেছিলে এই জুটির। তখন থেকেই নাকি সালমান দিল খুলে অসিনকে সাহায্য করছেন ফিটনেস ধরে রাখার জন্য। 

নিজের ফিটনেস ধরে রাখার ব্যাপারে অসিনের কঠিন অধ্যাবসায় সালমানকে নাকি খুবই মুগ্ধ করেছে। বেশ কয়েকজন পরিচালক এবং প্রযোজক বন্ধুর কাছেও নাকি আজকাল অসিনের হয়ে সুপারিশ করছেন সাল্লু।

এখন দেখার বিষয় হলো, সালমান-অসিনের এই ফিটনেস রসায়ন কতদূর পর্যন্ত এগোয়!



বিডিনিউজটোয়েন্টিফোরডটকম

বৃহস্পতিবার, ৩ নভেম্বর, ২০১১

সন্তান জটিলতায় বিবার!

সম্প্রতি একজন মার্কিন তরুণী তার সন্তানের বাবা হিসেবে টিন সেনসেশন জাস্টিন বিবারের নাম উল্লেখ করেছেন। মারিয়া ইয়াতির নামের ঐ তরুণী সাফ জানিয়ে দিয়েছেন, বিবারই তার সন্তানের বাবা। শুধু তাই নয়, এই অভিযোগে বিবারের বিরুদ্ধে মামলাও ঠুকে দিয়েছেন তিনি। খবর স্ক্রিনইন্ডিয়ার।

৩ মাস বয়সী পুত্র সন্তানের মা মারিয়া তার মামলার অভিযোগে বলেছেন, ‘আমি নিশ্চিত, প্যাটার্নিটি পরীক্ষা করলেই বৈজ্ঞানিকভাবে প্রমাণিত হবে, বিবারই আমার সন্তানের বাবা।’   

২০ বছর বয়সী মারিয়া দাবি করেছেন, গত বছর লস অ্যাঞ্জেলেসের একটি শো শেষে মঞ্চের পেছনে বিবারের সঙ্গে তার দৈহিক সম্পর্ক হয়েছে। তারই ফসল এই পুত্রসন্তান। 

অবশ্য এ অভিযোগ অস্বীকার করেছেন বিবারের মুখপাত্র ম্যাথিউ হিল্টজিক। তিনি জানিয়েছেন, ‘যদিও আমি এখনো অভিযোগটি পড়িনি, তবুও বিবারের বিরুদ্ধে এমন অভিযোগ ওঠাটা দুঃখজনক। বিবারের সম্মানহানির উদ্দেশ্যেই এমন অভিযোগ দায়ের করা হয়েছে।’




বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/

রবিবার, ২৩ অক্টোবর, ২০১১

মুক্তির আগেই আদালতে 'রা ডট ওয়ান'

শাহরুখ খানের স্বপ্নের ছবি ‘রা ডট ওয়ান’ মুক্তির আগেই এর স্বত্ব দাবি করে আদালতের স্মরণাপন্ন হয়েছেন টেলিভিশন প্রযোজক এবং লেখক যশ পাটনায়েক। যশ মুম্বাই হাইকোর্টের কাছে নিজেকে ছবিটির মূল পরিকল্পনাকারী এবং এর কন্টেন্ট সরবরাহকারী হিসাবে দাবী করেছেন। যশের দাবীর প্রেক্ষিতে আদালত ছবি মুক্তির আগেই ১ কোটি ভারতীয় টাকা জমা দেয়ার নির্দেশ দিয়েছেন সিনেমাটির প্রযোজক শাহরুখ খানকে। খবর প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়ার।

আসছে দিওয়ালী বা দীপাবলী উৎসবে ভক্তদের জন্য উপহার এই ছবির সুপার হিরোর ভূমিকায় অভিনয় করেছেন শাহরুখ, পাশাপাশি ছবিটি প্রযোজনা করছে শাহরুখ-এর মালিকানাধীন প্রতিষ্ঠান রেড চিলিস এন্টারটেইনমেন্ট এবং ইরোজ এন্টারটেইনমেন্ট।

গতকাল শুক্রবার দিল্লির উচ্চ আদালতে এ বিষয়ে শুনানি শেষে ডিভিশনের প্রধান বিচারক মোহিত শাহ এবং বিচারক রোশান দালভি ‘রা ডট ওয়ান’ ছবিটি মুক্তি দেওয়ার আগে বিবাদীকে পে-অর্ডারের মাধ্যমে আদালতের কাছে ১ কোটি ভারতীয় টাকা জমা করার নির্দেশ দিয়েছেন।

কোর্ট তার নির্দেশে আরো বলেছেন, ‘যদি বিবাদী আজকের মধ্যে এই ১ কোটি ভারতীয় টাকা জমা না করেন সেক্ষেত্রে ছবিটি প্রদর্শনের অনুমতি বাতিলের জন্য আদালত যথাযথ ব্যবস্থা নেবে।’

বেঞ্চ এ প্রসঙ্গে বলেছেন, ‘অন্যের ধারণা নিয়ে ছবি বানানো এবং তা স্বীকার না করা ফিল্ম ইন্ডাস্ট্র্রির জন্য খুবই বাজে বিষয় এবং এটা দুর্ভাগ্যজনকও বটে।’

শাহরুখ খান, কারিনা কাপুর এবং অর্জুন রাম পাল অভিনীত ছবিটি আগামী ২৬ অক্টোবর ভারতে মুক্তি পাবার কথা। এর আগে এই ধরনের আইনি ঝামেলায় পড়ার বিষয়টি খোদ শাহরুখের জন্য বিব্রতকর বটে।



বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/

শুক্রবার, ২১ অক্টোবর, ২০১১

জেসিকা সিম্পসন অন্তঃসত্ত্বা!

জেসিকা সিম্পসন মা হচ্ছেন- কয়েকদিন ধরেই এমন গুঞ্জণ চলছিল। শিগগিরই তিনি একটি এন্টারটেইনমেন্ট নিউজ সাইটে ঠিকঠাক ঘোষণা দেবেন বলেও খবর চাউর হয়েছে। খবর হলিউডগসিপ-এর।

এ ব্যাপারে এখন পর্যন্ত জনসমক্ষে আনুষ্ঠানিক ঘোষণা দেননি জেসিকা। তবে সম্প্রতি একটি গেট-টুগেদার পার্টিতে মা টিনা সিম্পসন, ছোট বোন অ্যাশলি সিম্পসনের সঙ্গে জেসিকাকে দেখা গেছে ঢিলেঢালা পোশাকে। সেসময় তিনি বারবার তার পেটের অংশ ঢাকার চেষ্টা করছিলেন।

এর প্রেক্ষিতেই খবর চাউর হয়েছে, তাহলে সত্যি সত্যিই সন্তানের মা হতে চলেছেন ৩১ বছর বয়সী মার্কিন এই গায়িকা ও অভিনেত্রী। আর তার সন্তানের বাবা হিসেবে শোনা যাচ্ছে মার্কিন গিটারিস্ট এরিক জনসনের নাম।




বিডিনিউজটোয়েন্টিফোরডটকম

বিনোদন খবর ডেমি-কুচারের বিয়ে অবৈধ!

একেই সম্ভবত বলে মরার ওপর খাড়ার ঘা। একে তো অ্যাস্টন কুচারের বেলেল্লাপনায় তাকে ডিভোর্স দেয়ার চিন্তা করছেন ডেমি মুর। তার ওপর আবার তাদের বিয়েটাই অবৈধ বলেই দাবী করেছেন মার্ক আইসেন নামের এক ব্যক্তি। খবর টাইমস অফ ইন্ডিয়ার।

মার্কের ভাষ্যে, ‘কাবালা ধর্মের অনুসারী ডেমি ও কুচার তাদের বিয়ে নিয়ে রীতিমতো মিডিয়া সার্কাস দেখিয়েছেন। তাদের বিয়েটাকে স্রেফ পাবলিসিটি স্টান্টই বলা যায়। মিডিয়ার দৃষ্টি আকর্ষণ করতেই বিয়ে নামের খেলা খেলেছিলেন তারা। ক্যালিফোর্নিয়ার আইন অনুযায়ী, তাদের বিয়েটা মোটেও বৈধ নয়।’

মার্ক আরো বলেছেন, ‘যদিও আমি কাবালা ধর্মের অনুসারী নই, তারপরও কাবালা রীতির বিয়ের ইতিহাস ঘেঁটে দেখেছি। অনেক বইও পড়েছি। কিন্তু কোথাও তারা যেভাবে বিয়ের অনুষ্ঠান করেছেন, তেমন উদাহরণ খুঁজে পাইনি। এ ধরনের অবৈধ কার্যকলাপের কারণে চলতি বছরের ২৯ মার্চ আমি একটি মামলাও দায়ের করেছি।’




বিডিনিউজটোয়েন্টিফোরডটকম

বিগ বি'র বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ

সম্প্রতি বলিউডি সিনিয়র অভিনেতা অমিতাভ বচ্চনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ এনেছে যুক্তরাষ্ট্রভিত্তিক একটি শিখ সংগঠন। খবর আইএএনএস-এর।

১৯৮৪ সালের নভেম্বরে সংঘটিত শিখ বিরোধী দাঙ্গায় অমিতাভের বিতর্কিত ভূমিকার কারণেই সম্প্রতি অস্ট্রেলিয়ায় কমনওয়েলথ ডিরেক্টর অফ পাবলিক প্রসিকিউশনস বরাবর এই অভিযোগ দায়ের করেছে ‘শিখস ফর জাস্টিস’ (এসএফজে) নামের মার্কিন যুক্তরাষ্ট্রভিত্তিক একটি সংগঠন।

১৯৮৪ সালের শিখ বিরোধী দাঙ্গায় ভুক্তভোগীদের পক্ষে এই অভিযোগ দায়ের করেছে এসএফজে।

এ প্রসঙ্গে এসএফজে’র লিগ্যাল অ্যাডভাইজার গুরপাতওয়ান্ত সিং বলেছেন, ‘অস্ট্রেলিয়ার ক্রিমিনাল কোড অ্যাক্ট ১৯৯৫ অনুযায়ী, বিশ্বের যে কোনো প্রান্তে ঘটা মানবতাবিরোধী অপরাধের জন্য অস্ট্রেলিয়ার আদালতে বিচার করা যাবে। অস্ট্রেলিয়ায় অবস্থানকারী যেকোনো বিদেশী নাগরিককেই এই বিচারের আওতায় আনা সম্ভব।’

উল্লেখ্য, সম্প্রতি অস্ট্রেলিয়ায় ‘দ্য গ্রেট গাটসবাই’ ছবির শুটিং শেষ করেছেন অমিতাভ। ২০ অক্টোবর বৃহস্পতিবার সেখানকার কুইন্সল্যান্ড ইউনিভার্সিটি অফ টেকনোলজি থেকে সম্মানসূচক ডক্টরেড ডিগ্রি প্রদান করা হচ্ছে তাকে। 




বিডিনিউজটোয়েন্টিফোরডটকম

বৃহস্পতিবার, ১৩ অক্টোবর, ২০১১

রাজস্থানে পুরুষরাও সন্তান প্রসব করে!

ভারতের রাজস্থানে পুরুষরাও সন্তান প্রসব করা শুরু করেছেন! বিস্ময়ে থ মেরে গেলেন? আজব হলেও গুজব নয়, রাজ্যের কোটদা শহরে গোগুনদা কমিউনিটি হেলথ সেন্টার তার প্রসূতি রেকর্ডবুকে এমন তথ্য লিপিবদ্ধ করেছে! রেকর্ড বুক ঘেটে কমপক্ষে ৩২ জন পুরুষ সন্তান প্রসব করেছেন এমন তথ্য পাওয়া গেছে!
ঘটনাটি খুলে বলা যাক। রাজস্থানে নিরাপদে একটি সন্তান প্রসব করাতে পারলে প্রসূতি মা এবং ধাত্রী উভয়ে সরকারি সহায়তা পান। তাই নিরাপদ প্রসূতির তালিকা বাড়িয়ে ওই ক্লিনিকের অর্থলোভী কর্মকর্তা-কর্মচারিরা গণহারে নারী-পুরুষ উভয়ের নাম প্রসূতি হিসেবে তালিকাভুক্ত করে লাখ লাখ রুপি আত্মসাত্ করেছেন। গত শুক্রবার ওই ক্লিনিকের এই ‘প্রসূতি কেলেংকারি’ ফাঁস হবার পর ভারতজুড়ে হাসির রোল পড়ে গেছে। এটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমেও খবরের শিরোনাম হয়েছে।আরো আছে! শুধু পুরুষদের গর্ভে সন্তান জন্মদান নয়, ৬০ বছরের একজন মহিলার নাম অন্তর্ভুক্ত করা হয়েছে প্রসূতি হিসেবে। তিনি বছরে দুইবার সন্তান জন্ম দিয়েছেন! সীতা নামের আরেক নারীর নাম ২৪ বার কৌশলে ঢুকিয়ে দেয়া হয়েছে। অর্থাত্ তিনি বছরে ২৪ টি সন্তান জন্ম দিয়েছেন! এমনকি প্রেগন্যান্সি ওয়ার্ডের প্রধান হিসেবে যে মহিলা দায়িত্ব পালন করেন তিনি নিজের নাম রেকর্ডবুকে ১১ বার ঢুকিয়েছেন। অর্থাত্ চলতি বছর তিনি নিজেই জন্ম দিয়েছেন ১১ টি সন্তান!
উল্লেখ্য, ওই রাজ্যে নিরাপদে একটি সন্তান জন্মদানকারী মা ১৭০০ রুপি এবং ধাত্রী ২০০ রুপি করে পান। সরকারি তহবিলের এই অর্থ তসরুফ করতেই কাল্পনিক ও হাস্যকর প্রসবকাহিনীর এত আয়োজন। আইএএনএস।

সোমবার, ১০ অক্টোবর, ২০১১

পারসোনার ক্যামেরা কেলেঙ্কারি - ইন্টারনেটে পর্নোসাইটগুলো সবচেয়ে বেশি হিট হচ্ছে



পারসোনার ক্যামেরা ক্যালেঙ্কারির পর ইন্টারনেটে পর্নোসাইটগুলো সবচেয়ে বেশি হিট হচ্ছে। ইন্টারনেটের সার্চ ইঞ্জিন গুগল ও ইয়াহুতে পারসোনার পর্নো নিয়ে ব্যাপক খোঁজাখুঁজি চলছে। ইন্টারনেটের সার্চ ইঞ্জিনের হিসাব রাখা ওয়েবসাইট বলছে, অন্তত গত এক সপ্তাহ ধরে এ পর্নো সাইটগুলোতে হামলে পড়ছেন প্রচুর ইন্টারনেট ব্যবহারকারী।

একই সাথে ব্লগ দুনিয়ায় এখন এটি সবচেয়ে বেশি আলোচনায় আছে। সামহয়্যারইনব্লগ, সচলায়তন, বিডিনিউজব্লগ,ফেসবুকসহ বিভিন্ন ব্লগ ও সামাজিক যোগাযোগের ওয়েবসাইটে এ নিয়ে আলোচনা-সমালোচনা চলছে। পুলিশ কোনো রকমের ছাড় না দিয়ে তদন্ত করছে বলে বাংলানিউজ শুক্রবার সংবাদ প্রকাশ করেছে।


বিডিনিউজের ব্লগে আইরিন একটি পোস্টে বলেছেন, যে ক্যামেরাটিকে সিসি ক্যামেরা বলে চালানো হচ্ছে, সেটি আদতে আইপি ক্যামেরা কিনা তা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে। এটি নিশ্চিত করার দাবি জানিয়েছেন তিনি। বলেছেন, সিসি ক্যামেরার চেয়ে আইপি ক্যামেরা অনেক বেশি ভয়ঙ্কর। তাই আমাদের এটি জানতে হবে। ঢাকা ও চট্টগ্রামে ব্যবসায় করছে পারসোনা। তাই পারসোনার সব আউটলেটে অবশ্যই এ ধরনের ক্যামেরা থাকতে পারে, সেটি খুলে নেয়া জরুরি বলে অনেকে মন্তব্য করেছেন।


কানিজ আলমাসের কাছে যে প্রশ্নগুলো রেখেছেন ইন্টারনেট দুনিয়ার পাঠক-লেখকরা, সেগুলো হলো-‘পারসোনায় গ্রাহকদের ব্যক্তিগত জিনিস রাখার জন্য লকার রাখা হয়নি কেন?’, ‘সিসি ক্যামেরা আছে, এমন জায়গাগুলোতে দিজ প্লেস ইজ আন্ডার সার্ভিলেন্সের মতো সতর্ক নোটিশ রাখা হয়নি কেন?’, ‘যে কর্মীরা ভিডিও সরিয়ে নেয়ার চেষ্টা করেছে তাদের ব্যাপারে কী ব্যবস'া নেয়া হয়েছে?’, ‘কোন প্রতিষ্ঠানের, কোন টেকনিশিয়ান ক্যামেরা সেট করে দিয়েছেন?’, ‘আমরা ধরে নেই কেষ্ট বেটাই চোর, তাহলে সেই টেকনিশিয়ানের বিরুদ্ধে কাজে গাফেলতি নিয়ে শোকজ করবেন কি কানিজ আলমাস?’, ‘ত্রুটিপূর্ণ ক্যামেরা সম্পর্কে ডিউটিরত কর্মচারীরা রিপোর্ট করেননি কেন?’, ‘চিকিৎসক গ্রাহকের স্বামীর প্রশ্ন- যদি ব্যাড ইনটেশন না থাকে, তাহলে ওই কক্ষের ক্যামেরা দ্রুততার সাথে সরিয়ে নেয়া হলো কেন?’


এসব প্রশ্নের কোনো জবাব দেয়নি পারসোনা। কেবল বক্তব্য অস্বীকার করে বিবৃতি প্রকাশ করেছে। ফেসবুকে পারসোনার নিজস্ব হোমপেজে বলা হয়েছে, গ্রাহকের মূল্যবান জিনিসপত্র চুরি হওয়ার কারণে তারা সিসি ক্যামেরা বসিয়েছেন।
ব্লগাররা প্রশ্ন তুলেছেন এটি কোনোভাবেই যৌক্তিক ব্যাখ্যা হতে পারে না। আইরিন বলছেন, এটি খুবই ন্যক্কারজনক ও উদ্দেশ্যপ্রণোদিত।


বিডি নিউজের ব্লগে কান্তা লিখেছেন, ‘কানিজ আলমাস ও তার স্বামীর (ইনি পার্সোনার কর্মচারী) শাস্তি হওয়া উচিত। তাদের কোটি কোটি টাকার সম্পদের হিসাব তদন্ত করার জন্য আয়কর বিভাগকে অনুরোধ করছি। নাপিতের ব্যবসায় ছাড়া এদের আর কোনো অবৈধ ব্যবসায় আছে কিনা তা খতিয়ে দেখতে হবে। এ ছাড়া এই জাতীয় ব্যবসায়ের সাথে জড়িত অন্যান্য মহিলা যেমন, ফারজানা শাকিল এবং তার স্বামী শাকিলের (ইনিও কর্মচারী) কার্যকলাপও তদন্ত হওয়া দরকার। তাদের আউটলেটগুলোতে কোনো লিখিত সার্ভিস রেট নেই। তারা মহিলাদের কাছ থেকে ইচ্ছেমতো টাকা আদায় করে থাকেন। ফেসিয়ালের নামে তেঁতুলের পানি আর স্পার নামে মহিলাদের গায়ে কাদামাটি মাখিয়ে এরা ১০ থেকে ৩০ হাজার টাকা পর্যন্ত আদায় করে থাকেন। পত্রিকার সম্পাদক ও পুলিশের বড় কর্তাদের মনোরঞ্জনের জন্য তাদের এখানে স্পেশাল ব্যবস'া আছে। তাই কোনো পত্রিকায় পারসোনার বিরুদ্ধে লেখা দেখবেন না। মিডিয়ার মেয়েরাও মুখে কুলুপ এঁটে বসে আছেন। ’


মায়া রহমান লিখেছেন, ‘অনেক সেলিব্রেটির নগ্ন/ অর্ধনগ্ন ছবি অনলাইনে দেখা যায়। এইবার এর সোর্স বোঝা গেলো। কিন' সেই (কয়েকজন অভিনেত্রীর নাম...) ও অন্যদের কাউকেই কিন' একবারো প্রতিবাদ করতে দেখলাম না। বাংলাদেশের ব্যাপারটা বোঝা আমার কর্ম নয়। ’
ব্লগার কানা বাবা অবশ্য পারসোনা বন্ধের পক্ষে নন। তিনি কিছু নীতিমালা চান, কোথায় কোথায় বসানো যাবে সিসি টিভি ক্যামেরা। তা সরকার যেন নির্ধারণ করে দেয়, সেটি তিনি দাবি করেছেন। একই সাথে পারসোনার ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত দাবি করে বলেছেন, এটি তদন্ত না করা হলে সামনে এ ধরনের ঘটনা বাড়বেই।


বুধবার, ৫ অক্টোবর, ২০১১

পাবনার ঈশ্বরদীতে অদ্ভুত শিশুর জন্ম’র এক ঘন্টা পর মৃত্যু


শাহীন রহমান,পাবনা :
পাবনার ঈশ্বরদীতে মঙ্গলবার দুপুরে দুই মাথা ও তিন হাত বিশিষ্ট একটি শিশু জন্মগ্রহণের একঘন্টা পর মারা গেছে। চিকিৎসকরা চেষ্টা করেও বাঁচাতে পারেনি নবজাতক ‘পলাশ-শিমূল‘কে। তবে ওই শিশুর মা শিউলি বেগম (২৫) বর্তমানে সুস্থ আছেন।
কর্তব্যরত সিজারিয়ান চিকিৎসক আসমা খানম সাংবাদিকদের জানান, আলট্রাসনোগ্রাফির রিপোর্ট অনুযায়ী ঈশ্বরদীর আরামবাড়িয়া সাদিপুর এলাকার শহিদুল ইসলামের স্ত্রী শিউলি বেগমের গর্ভে জমজ বাচ্চা আছে জেনেই মঙ্গলবার দুপুর সাড়ে ১২ টায় তার সিজারিয়ান অপারেশন করা হয়। প্রথমে বোঝা না গেলেও পেট থেকে বাচ্চাটি বের করার পর দেখা যায় ওই শিশুর দুটি মাথা ও তিনটি হাত এবং যথারিতি পা আছে দু’টি। জমজ ছেলে শিশুর বাবা-মা শিউলি বেগম ও শহিদুল ইসলাম শখ করে ফুলের নামে তাদের জমজ শিশুর নাম রেখেছিলেন পলাশ ও শিমূল।
শিশুটি ভূমিষ্ট হওয়ার পর বেশ কিছুক্ষণ বেঁচে থাকলেও এক ঘন্টা পর তাকে বাঁচিয়ে রাখা যায়নি বলে জানান ডাক্তার আরমিনা নাজনিন। এনেসথেসিয়া চিকিৎসক আতাউর রহমান জানান, ঈশ্বরদী হাসপাতালে এ ধরনের শিশু জন্মের ঘটনা এটিই প্রথম। এদিকে দুই মাথা বিশিষ্ট শিশু জন্মের চাঞ্চল্যকর খবরে হাসপাতালে শত শত উৎসুক মানুষ একনজর শিশুটিকে দেখতে ভিড় করেন।

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | JCPenney Coupons