সংবাদমাধ্যমটি জানিয়েছে, কিছুদিন আগে গুজব রটেছিলো, লারা দত্ত-মহেশ ভূপতির সাজানো সংসারে আগুন লেগেছে। হয়তো সংসার টিকছে না। তবে, ‘মা হচ্ছেন লারা দত্ত’- ঠিক এমনই উল্টো আরেকটি গুজবও চাউর হয়েছিল একই সঙ্গে। প্রথম গুজবটি অস্বীকার করলেও, দ্বিতীয় গুজবটি সম্পর্কে কোনো আপত্তি এই দম্পতির কাছ থেকে এখনও কেউই পাননি।
এদিকে জানা গেছে, সম্প্রতি চিকিৎসকের শরণাপন্নও হয়েছিলেন লারা। আর এ বিষয়টিই তার অন্তঃসত্ত্বা হওয়ার গুজবকে বাতাসে ছড়িয়েছে।
উল্লেখ্য, গত বছরের সেপ্টেম্বরে টেনিস তারকা মহেশ ভূপতিকে বিয়ে করেছেন লারা দত্ত।
বিডিনিউজটোয়েন্টিফোরডটকম




২:১১ PM
মম
Posted in:
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন